আমার প্রিয় পোস্ট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন স্কোয়াড - টেকনলজী
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন যারা!!! - তাহের
- আবারো স্বদেশপ্রেমের পরিচয় দিল শিবির। - সানুনয়
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- বাংলাদেশে দূতাবাসে ভারতীয় কম্যান্ডো? - দিগন্ত
- জামাত দিচ্ছে মুক্তিযোদ্ধার সংবর্ধনা : আসুন আলোচনা হোক - শিপন আবদুর রাজ্জাক
- দরদী হইও মাগো দরদী হইও, সময়ে সময়ে মাগো পাষানী হইও। - অধ্যায়
- কাঁকন বিবিঃ খাসিয়া মুক্তি বেটি - ইফতেখার.আমিন
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- দৈনিক রাজাকার - সবাক
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- অত:পর কোথায় পালাবে তুমি? - তাজা কলম
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড - স্ট্যানলি কুবরিক
- সেঞ্চুরির স্বপ্ন দেখি - স্ট্যানলি কুবরিক
- চাঁদ, পাহাড় ও ফরাসী স্বপ্ন - লাল দরজা
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট] - খেজুর কাঁটা
- অগভীর ভাবনা - বামান্দোলনের ব্যর্থতা - রাসেল ( ........)
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট** - নাফিস ইফতেখার
- ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- ব্লগ বাসী আপনারা কেমন আছেন?- মাতলামি দেখতেছি, হাসতেছি - জমির মাতব্বর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সে দিন অপরাজেয় বাংলার দিকেও তাক করে রাখা ছিল একটা ট্যাংন্ক... - লাল দরজা
- আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু। - রন্টি চৌধুরী
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা) - আউলা
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ঘূর্ণাবর্তনের রাজনীতি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- জামাতে ইসলামকে ভুটাইলে যে ফায়দাগুলা পাইতাম - মাতাল মাহবুব
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- টিপাইমুখ, টেকনিক্যাল দিকটা চিন্তা করুন, কার ক্ষতি কে করছে? - হমপগ্র
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- এখনই সময় পা ধরে মাফ চাওয়ার। - মাথামোটা
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো - ঝরা পাতা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯
- নাফিস ইফতেখার
- একটা গোপন অথচ দরকারী পরামর্শ - লেখাজোকা শামীম
- কবি - শিমুল সালাহ্উদ্দিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সময় যেই যুদ্ধাপরাধীরা জেলে ছিলেন তাদের বিচার করা হোক আগে - লেখাজোকা শামীম
- ইতিমধ্যে দন্ডিত যুদ্ধাপরাধীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব - রেজওয়ান
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- আত্মবিশ্লেষণ, বনাম-সাধারণ/অসাধারণ এবং একটি ঘৃণাস্তম্ভের প্রস্তাবনা - মেঘ
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- জামাতে ইছলাম গ্রুপে যৌন হয়রানির ফাঁদ!!! - লোকালটক
- টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
- নাফিস ইফতেখার
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫। - মোহাম্মদ আরজু
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার - জ্বিনের বাদশা
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- একজন নতুন ভোটারের মনের কিছু কথা........ - নাফিস ইফতেখার
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ ! - আবদুর রাজ্জাক শিপন
- আসেন আমরা সবাই মিল্যা নামাজ পইড়া যুদ্ধাপোরাধীগো বিচার চাই - সামী মিয়াদাদ
- সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি?? - একরামুল হক শামীম
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি। - যীশূ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রামে জাতীয় সংগীত সংক্রান্ত ফতোয়া - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- আদর্শের জন্য নয়, জামাত পাকিস্তানপন্থী হয়েছিল টাকার জন্য। পশ্চিম পাকিস্তান থেকে নিয়মিত অর্থ পেতো জামায়াত। - শওকত হোসেন মাসুম
- বাবা কেন যুদ্ধে গেল? - কালপুরুষ
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখা পড়ুন (১) - আমি সাগর
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- ও আমার দেশের মাটি : একটা অসাধারণ ভিডিও । এটাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা - মিরাজ
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ২ (ইংরেজী টেক্সট সহ) - মিরাজ
- ছহি রাজাকারনামা - জেনারেল
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ব্যাকআপ রাখুন - গুগুল
- লিংক: রাজাকারের তালিকা, যুদ্ধাপরাধীদের বিচার- সময়ের দাবি - অঃরঃপিঃ
- গোলামের আরো কথা - অঃরঃপিঃ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- বইয়ের বিজ্ঞাপন : বইমেলায় আমাদেরও বই... - অঃরঃপিঃ
- নতুন সংকলণ : তেকোণালজি - অঃরঃপিঃ
- তেকোণালজি এখন হার্ডকাভারেও - অঃরঃপিঃ
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
ব্লগীয় রাজনীতি নিয়ে কিছু কথা
২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৫
অনেক ব্লগারই মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করেন। কি শুরু করেছেন আপনারা? আপনাদের রাজনীতির কারণে আমরা ভালো লেখা পাচ্ছি না, ভালো পোস্ট পাচ্ছি না। সারাক্ষণ কামড়া-কামড়ি। অনুযোগটা একদম উড়িয়ে দেয়ার মতো না। তাই তো। এইসব কাহাতক ভালো লাগে!
আপনাদের জানাই, আমাদেরও (আমি বহুবচনেই বলছি) ভালো লাগে না। এই ব্লগ আমার ইচ্ছেমতো লেখার খাতা। আমি সামহোয়ারে নাম লিখিয়েছিলাম ওই ইচ্ছেমতো লেখার তাগিদেই। গল্প লিখব, কবিতা লিখব, দিনপঞ্জি লিখব। আমার ধারণা সব ব্লগারই তাই। আমরা প্রতিদিন পেপারে যা পড়লাম সেটা কাটপেস্ট করার জন্য কেউ (অবশ্য অনেকেই করে, আমার ধারণা তাদের মৌলিক কিছু লেখার অক্ষমতা আছে তাই) রেজিস্ট্রি করে না। এবং এক অর্থে এটা আমার আড্ডারও জায়গা। নোংরা ঘিনঘিনে জায়গায় কে আসতে চায়। সেই নোংরামিটাই দূর করতে সরব আমরা।
আসি শিরোনামের রাজনীতিতে। কিসের রাজনীতি? এই ব্লগে সুষ্পষ্ট রাজনৈতিক প্রচারণা চালায় একটাই দল। জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র উইং ইসলামী ছাত্র শিবির। এই সামহোয়ারের যাত্রার শুরুতে (পেছন দিকের পোস্টগুলো পড়লেই অনেকে সত্যতা পাবেন) অসাধারণ সব ব্লগার অসাধারণ সব পোস্ট করতেন। প্রতিটি পোস্টের মন্তব্য অংশটা ছিল আরো লোভনীয়। কি দারুণ মিথষ্ক্রিয়া। সেখানেই বিঘ্ন ঘটাতে শুরু করলো চিন্তা ও মননে সংকীর্ণ একটা দল। ইসলামী পোস্ট যে কেউ দিতেই পারে। আমার জানা মতে আল কোরআনের অনুবাদ নিয়মিত পোস্ট দেওয়া বই পাগল নামের ব্লগারকে কেউ কখনো রাজাকার বলেনি। বলে তাদেরকে, যারা স্পষ্টভাবেই এই বাংলাদেশের স্বাধীনতাকে নিয়মিত প্রশ্নবিদ্ধ করে। আমাদের মৌলিক অর্জনের প্রতিটি দিককে তারা মিথ্যে তথ্য সাজিয়ে পরিবেশন করে। তাদের পোস্টে তাই বাঙালী জাতীয়তাবাদ একটা ফালতু ব্যাপার। গণহত্যার জন্য শেখ মুজিবকে দায়ী করা হয়। স্বাধীনতার শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠে। সর্বোপরি এদেশের স্বাধীনতার শত্রু রাজাকার-আলবদরদের ধোয়া তুলসীপাতা প্রমাণের অপপ্রয়াস নেয়া হয়। এর বিপরীতে শুরুতে যুক্তি দেয়া হয়েছে প্রচুর। আমি নিজে প্রচুর তথ্যপ্রমাণসহ প্রচুর মুক্তিযুদ্ধের দলিল পেশ করেছি। তারা মানে না। চালিয়ে যায় গোয়েবলসীয় কায়দায় তাদের প্রচারনা। যুক্তিতে যখন হলো না, তখনই শুরু গালির। এবং এটাকেই তারা ফাঁদ পাতার অবলম্বন পেলো।
আপনাদের স্মরণ আছে নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে দুটো স্পেসিফিক বিতর্কিত পোস্ট এসেছে। একজন ব্লগার স্বাধীনতার শহীদের সংখ্যা নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে। তার জবাবে যে পোস্টটা আমার ছিল, তাতে স্বাধীনতার সময় প্রচুর লাশ যে কুকুর-শিয়ালের পেটে গেছে তার একটা প্রমাণ হিসেবে একটি ছবি ছিল। সেটাকেও ফটোশপের কারিগরি বলে পোস্ট দিয়েছেন আরেক ব্লগার। এদের এখন কিভাবে ঠেকাবেন? ব্লগে তো আর গুলি করে মেরে ফেলার উপায় নেই, পিটিয়ে সিধে করারো উপায় নেই। তাই গালিগালাজ। এবং এ কারণে আমরা আপনাদের বিরক্তির কারণ। কিন্তু নিরূপায়। আমি ব্যক্তিগতভাবে এদের গালিগালাজ না করে ব্যানের পক্ষে। নিজের ব্লগে সবকটা ব্যান। এরা ঢুকতেই পারে না। পাশাপাশি এদের পোস্টে মন্তব্য করব না বলে শপথ করেছিলাম। রাখতে পারিনি। কতক্ষণ আপনি সহ্য করবেন এইসব দিগদারি। সম্প্রতি মুক্তিযুদ্ধের পক্ষে লেখা একজন ব্লগার ব্যান হয়েছেন, কারণ তাকে প্রভোক করে গালি দিইয়ে নীতিমালা ভাংতে বাধ্য করা হয়েছে। অথচ এই ব্লগে সবচেয়ে ভদ্রোচিত ব্লগারদের তিনি একজন।
এই আমরা কারা? আমরা তথাকথিত মুক্তিযুদ্ধ ব্যবসায়ী। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা ব্যবসা করি। কিসের ব্যবসা? একেকটা পোস্ট কত টাকা দিয়ে বিক্রি করি আমরা? ভুল অবশ্য বলেনি তারা। আমরা ফেরিওয়ালা। মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা। মাগনাই বিলিয়ে যাই। অপপ্রচারে যাতে কেউ বিভ্রান্ত না হন, সেই প্রয়াস থেকেই ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। এটা রীতিমতো প্রমাণিত সত্য যে এসব ব্লগারদের তাদের পার্টি অফিস থেকে ভাতা দেয়া হয়। ইন্টারনেট বিল এবং পোস্ট প্রতি থোক টাকা পায় তারা। যেহেতু নিজেরা রাজনৈতিক প্রচারণার স্পেসিফিক দায়িত্ব পেয়েছে, তাই প্রতিপক্ষকেও একই রকম ভাবে তারা। তাদের ভাষায় আমরা আওয়ামী লিগ করি, আমাদের লেখালেখির জন্য ভারত ও সুধাসদন থেকে বরাদ্দ আসে। আহ, যদি সত্যি হতো !
এসব ব্লগারের একটি পোস্ট পড়লেই বাকিদের গুলো পড়া হয়ে যায়। কারণ আগেই বলেছি, মৌলিকতার অভাব। এরা ধর্ম নিয়েও দেখবেন একটা পর্যায় পর্যন্ত যেতে পারে, তারপর আর না। নিজেরাই সীমাবদ্ধতায় আক্রান্ত। ভালো কিছু তো জীবনেও লিখতে পারবে না। বড়জোর নয়াদিগন্ত আর সংগ্রামের কাটপেস্ট। এবং শিবিরের ম্যানুয়েল হুবহু কপি। তারা ভারত নিয়ে লিখবে, ইরাক নিয়ে লিখবে, ইরান নিয়ে লিখবে। আর বাংলাদেশকে নিয়ে যাতা লিখে যাবে। আমাদের প্রতিবাদ এখানেই। প্রতিরোধও।
সামহোয়ারে ব্লগাররা ইচ্ছেমতো লিখবে (অবশ্যই দেশবিরোধী না), সেই পরিবেশটা দিতেই আমরা মাঠে নেমেছি। রাজাকার এবং আলবদরদের পক্ষালম্বী ছাড়া আর কারো প্রতি আমাদের ঘৃণাভরা বিদ্বেষ নেই। আমরা সেই ত্রিশ লাখ শহীদের উত্তরসূরী, দুলাখ ধর্ষিতার ভাই। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করি। সে কারণে আপোষে নেই। চোখের সামনে স্বাধীন বাংলার নতুন ধর্ষণ মানি না, মানব না। সে জন্য যেটুকু করার করবোই।
আমরা কারা? আমরা আপনি যা হতে চান তাই। বাংলামায়ের শান্তিপ্রিয় শান্ত ছেলে।
তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি
তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জয়িতা বলেছেন:
বলেন কি?অবাক কান্ড!কোন দেশে আছি?
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
আপনার মতাদর্শের একটা লেখা গতকাল আমি লেখেছিলাম। অনেকে সংবেদনশীল মন্তব্য করলেও মোটামুটি সবাই আমাকে সাপোর্ট করেছেন। ব্লগের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। না হলে দেখা যাবে অনেকেই গালি খাওয়ার ভয়ে ব্লগ ছেড়ে দিবে।
সাইফুর বলেছেন:
কে ব্যান হয়েছেন?
আছি সদা জাগ্রত। মায়ের অবমাননা মানি কি করে?
মুক্তিযুদ্ধের আদর্শে বলীয়ান কোন ব্লগারকে ব্যান করা হলো?
রাজাকারেরা নিপাত যাক
রাজাকারের মাংস কুত্বায় খাক......
মৌসুম বলেছেন:
এই পোস্টটার দরকার ছিল। এখন যাদের বুঝাবার জন্য লেখা তারা বুঝতে পারলেই হয়।
মদনবাবু বলেছেন:
জাগো বাহে কুনঠে সবাই
মদনবাবু বলেছেন:
সামী মিয়াদাদ বলেছেন :২০০৭-১১-২৯ ১২:৩৯:৪২
রাজাকারেরা নিপাত যাক
রাজাকারের মাংস কুত্বায় খাক......
চে বলেছেন:
গত দুতিন দিন ধরে ব্লগের যে অবস্হা দাড়িয়েছিল লগইন আর করতে ইচ্ছে করত না। আমার অবসর যা অনেক কস্ট করে বের করি তা নিশ্চই জামাত-শিবিরের প্রচারনায় পার করব না। রাগে ঘৃণায় অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে হয়েছে লগ অফ করে কিন্তু তারপরও ক্রিয়া তো থেকেই যায়। বাধ্য হয়ে কোন পোস্টে যেন মন্তব্য করেছিলাম ২৮ শে অক্টোবরের রাস্তায় মানুষ পিটিয়ে মারার দৃশ্য দেখলে বোধ হয় এখন আর অতটা খারাপ লাগবে না। আপনাকেও দেখেছি সেই একই পোস্টে আমার মতই রাগ-ঘৃণা কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা করতে।আমি আশা করব সামহোয়ারইন কতৃপক্ষ ভেবে দেখবেন ব্লগের পরিবেশ নিয়মিত বিরতিতে অসহনীয় করে কোন কোন পোস্ট এবং কারা তার জন্য দায়ী, কোথা থেকে হঠাত কিছু নিক এসে একের পর এক দেশ বিরোধী প্রপাগান্ডা চালাতে থাকে আর ব্লগারদের উসকে দেয় অব্লগীয় আচরনে।
অমি রহমান পিয়াল বলেছেন:
ব্যান না ঠিক, প্রথম পাতায় একসেস পাচ্ছিলেন না। সম্ভবত ভুল বোঝাবুঝি।
দ্বিতীয়নাম বলেছেন:
ভাই এই পোস্টারে উপরে রাখার ব্যবস্থা করেন।
জয়িতা বলেছেন:
সহমত@সামী
লাল দরজা বলেছেন:
পিয়াল অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা নিন, খুব ভালো লিখেছেন। আছি।
ছিলাম, থাকবো।
‘ তোমার ভয় নেই ভাই আমরা
প্রতিবাদ করতে জানি...`
মদনবাবু বলেছেন:
চে বলেছেন :২০০৭-১১-২৯ ১২:৪৫:২৯
আমি আশা করব সামহোয়ারইন কতৃপক্ষ ভেবে দেখবেন ব্লগের পরিবেশ নিয়মিত বিরতিতে অসহনীয় করে কোন কোন পোস্ট এবং কারা তার জন্য দায়ী, কোথা থেকে হঠাত কিছু নিক এসে একের পর এক দেশ বিরোধী প্রপাগান্ডা চালাতে থাকে আর ব্লগারদের উসকে দেয় অব্লগীয় আচরনে।
সহমত@চে
লাল দরজা বলেছেন:
কালকে একই সাথে আমার ও একটা সাময়িক মন্তব্য পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়!
অভিক শাওন বলেছেন:
রাজনীতির মইদ্দে দেকচি পলিটিক্স ঢুইকা গ্যাছে।
মামু বলেছেন:
বাক স্বাধীনতায় কাউকেই মত প্রকাশের বাধা দেওয়া উচিৎ না। সেটা যতই ভিন্ন মত হোক।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
একমত
অনুনাদ বলেছেন:
পিয়াল, খুব ভাল লিখেছেন। অন্তর থেকে আপনার জন্য শুভেচ্ছা। এই পোষ্টটা কে উপরে রাখা হোক। নব্য রাজাকার গুলো দেখুক আমরা ভুলি নাই। ভুলবো না।
লাল দরজা বলেছেন:
কাল রাতে প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া আমার করা এই সেই সাময়িক পোষ্ট। কিছু না, শুধু দেশ বিরোধীরা যখন অনবরত তাদের নিয়মিত তান্ডব চালাচ্ছিল ভদ্দরনোকেরা চুপমেরে ছিল তখন। বিরক্ত হয়ে আমি তখন এই সাময়িক মন্তব্য পোষ্টটটা দিয়ে ছিলাম, এর পর সেই পোষ্টটিতে তখন লগ করা ব্লগাররা দ্রুত মুখ খুলছিলেন যখন তখন হঠাত্ করেই আমার পোষ্টটি প্রথম পাতা থেকে হাওয়া করে দেয়া হয়। অথচ সে পোষ্টটিতে আমি এই সব জঞ্জালে অসহ্য হয়ে কেবল আমার মত প্রকাশ করে ছিলাম মাত্র! অথচ এ ব্লগেই দিনের পর দিন মত প্রকাশের স্বাধীনতার নাম করে দেশ দ্রোহীরা কি অবলীলায় ছড়িয়ে যাচ্ছে তাদের যত বিষবাষ্প! ভেবে আমি অবাক বনে যাই...
চে বলেছেন:
@পিয়ালনাম উল্লেখ করব না। নতুন একটি নিক সামহোয়ারের সাথে যে কোন ভাবে জড়িত। সে এসেই অস্হিরতা উসকে দিচ্ছে এবং লাল দরজা আর আপনি যার কথা বললেন তাকে প্রথম পাতা থেকে সরানোতে ভুমিকা রেখেছে। গত কয়েকটা পোস্ট পড়লেই বুঝতে পারবেন। আমরা কেউ জানি না অথচ সে জানে এবং তা কাল রাত থেকেই।
আমি চাই আমার অনুমান মিথ্যে হোক। আপনার মতামত আশা করছি।
মাহবুব সুমন বলেছেন:
জয় বাংলা
জুবেরী বলেছেন:
এই ব্লগ হলো অনেকটা বুঁফে রেস্টুরেন্টের মত হরেক রকমের আইটেম আছে যার যা ইচ্ছা খাও না খাও রেখে দাও ,তোমাকে কেউ বলেনি খারাপটার মধ্যে নাক ঢোকাতে (নাক যদি এতো র্পষ্শকাতর হয়)।
আর যদি মনে কর কাউকে কাউকে একেবারেই ছাড় দেওয়া যাবে না তো লড়াই করো ।
তবে এদের (জামাতিদের) বেশি সময় আর গুরুত্ব না দিয়ে নিজের মূল্যবান সময় সৃজনশীল কাজে লাগানোই ভালো ।
তবে ছাড় দেওয়া জায়গা নাই ।
চে বলেছেন:
@ সংস্থাপকহিজড়া নিকের প্রডাকশন সামহোয়ারইন চাইলেই বন্ধ করতে পারে কিন্তু আমার আশংকা নিকটি সামহোয়ারের সাথে যে কোন ভাবে জড়িত। আমার কমেন্টটা দেখেন........আমরা কেউ জানি না অথচ সে জানে এবং তা কাল রাত থেকেই।
`হাসান বলেছেন:
জাঃশিঃর শুওোর গুলাকে কুনো ছাড় দেয়া হইবেকনা। দেখামাত্র হেগোর পাছাই গদাম লাথি
অমি রহমান পিয়াল বলেছেন:
চে একদম ঠিক বলেছেন। আমারো তাই আশঙ্কা। সে অনেক কিছুই জানে আগাম
দ্বিধা বলেছেন:
পিয়াল ভাইয়ের লেখা পড়লেই রক্ত গরম হয়ে যায় ।অরুনাভ বলেছেন :
২০০৭-১১-২৯ ১২:৫১:৪১
"রাজাকারেরা নিপাত যাক
রাজাকারের মাংস কুত্বায় খাক......"
চে বলেছেন:
@পিয়ালতার ব্লগের স্ক্রীনশট রেখে দেন, মুল পাতা এবং গত দুইটা পোস্ট। সামহোয়ারকে জানান।
@সংস্থাপক
সামহোয়ারের ভিতর কি না জানি না তবে তার সামহোয়ার কানেকশন আছে। আপনি কাইন্ডলি এই 'কেউ' টা কে সেটা আগে নিজেই বিচার করে দেখেন। আমার কাছে কোন প্রমান নেই তাই নাম উল্লেখ করছি না কিন্তু সারকামস্টেনসিয়াল এভিডেন্সে যে কেউ বুঝতে পারবে। আপনি গত কয়েকটা পোস্ট পড়ে এসে দেখেন আমরা কেউ জানি না অথচ এই সাসপেক্ট জানে এবং তা কাল রাত থেকেই এবং তা নিয়ে তার উদ্ধত আস্ফালন দেখে আসেন।
২০০৭-১১-২৯ ১৩:৪০:১৭
চে বলতে চান সামহোয়ারের ভিতর থেকেই কেউ এই ফাজলামি করছে?
মনিটর বলেছেন:
অচেনা বাঙালি বলেছেন :২০০৭-১১-২৯ ১৩:৫০:২০
সংস্থাপক বলেছেন :
২০০৭-১১-২৯ ১৩:৪০:১৭
চে বলতে চান সামহোয়ারের ভিতর থেকেই কেউ এই ফাজলামি করছে?
েজবীন বলেছেন:
পিয়াল, খুব ভাল লিখে যাচ্ছেন। অন্তর থেকে শুভেচ্ছা। এখন যাদের বুঝাবার জন্য লেখা তারা বুঝতে পারলেই হয় ......তবে তারা বুঝেও না বুঝার ভানকারী.....নাহলে যা দেখলেই শিউরে ওঠে সবাই, কষ্টে বুক মুচড়ে উঠে.....বলার মন হয় কেমনে যে ঐটা ফেইক....
লাল সালু বলেছেন:
পীর-আউলিয়া-সুফী-অসাম্প্রদায়িক বাংলায় জামাত-শিবির-রাজাকার গো যেখানেই পাওয়া যাইব সেইখানেই পল্টন ট্রিটমেন্ট।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আমরা সেই ত্রিশ লাখ শহীদের উত্তরসূরীদুলাখ ধর্ষিতার ভাই
আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম
মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করি
সে কারণে আপোষে নেই
চোখের সামনে স্বাধীন বাংলার নতুন ধর্ষণ মানি না
সে জন্য যেটুকু করার করবোই.............
অবশ্যই করবো।
দ্বিতীয়নাম বলেছেন:
নিচে নামলো ক্যা?
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ সবাইকে
শওকত হোসেন মাসুম বলেছেন:
সম্পূর্ণ একমত, ৫
প্রশ্নোত্তর বলেছেন:
@পিয়াল৫...একেবারে মনের কথাগুলো বলেছেন। আর চমতকার সব ফাঁদ এখানে...খিয়াল কৈরা।
@চে
প্রমান আছে অনেক, সময়মতো বের হবে...
রাশেদ বলেছেন:
মনিটর বলেছেন :২০০৭-১১-২৯ ১৪:০৫:০৩
অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-১১-২৯ ১৩:৫০:২০
সংস্থাপক বলেছেন :
২০০৭-১১-২৯ ১৩:৪০:১৭
চে বলতে চান সামহোয়ারের ভিতর থেকেই কেউ এই ফাজলামি করছে?
কাইল্কা রাইতে হের কথাগুলা বইয়া বইয়া শুনতেছিলাম। বহুত ফাল দিতেছিল, কার পোস্টের কি হেডিং দিবো হেইডাও হে কইয়া দেয়।
এস্কিমো বলেছেন:
"আমরা ফেরিওয়ালা। মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা। মাগনাই বিলিয়ে যাই।"কমরেডস, যুদ্ধ চলবে, সত্য আর ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আমরা প্রীতিলতা, ক্ষুদিরাম, তীতুমীর, বীরশ্রেষ্ঠ মতিউর, জামী আর নুর হোসেনের স্বপ্ন ধারন করি।
জয় আমাদেরই।
আবার শ্রদ্ধা জানালাম কমরেড পিয়ালের প্রতি!
পজিটিভ বলেছেন:
সুন্দর পোস্ট। ৫
৫ িদলাম
তবে কথা হইল ইসলামী কথা দেখলেই রাজাকার বলা হইছে কাউকে.....
এইটা সব ক্যাচালের মূল...
আর ধর্ম আক্রমণ কইরাও কেউ পোস্ট দিয়া ক্যাচাল করে....
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ এস্কিমো। কথা সেটাই, যুদ্ধ চলবে
প্রশ্নোত্তর বলেছেন:
মাইনশেরে অসভ্য কয়া কেউ পুষত দেও, হেল্লেইগ্যাই ক্যাচাল অয়...
প্রশ্নোত্তর বলেছেন:
দেও = দেয়
অমি রহমান পিয়াল বলেছেন:
ভাই ধর্ম নিয়া আক্রমণাত্মক পোস্ট হইলে আমি নিজে যুক্তি দিয়া লড়ছি। এগুলান ফাউ প্যাচাল ধর্মের সঙ্গে মিশাইয়া যখন আবঝাব পোস্টায় তখন লাগে ক্যাচাল
লাল মিয়া বলেছেন:
হ্যাটস অফ!
আপন তারিক বলেছেন:
আছি !
লাল মিয়া বলেছেন:
"তাদের ভাষায় আমরা আওয়ামী লিগ করি, আমাদের লেখালেখির জন্য ভারত ও সুধাসদন থেকে বরাদ্দ আসে। আহ, যদি সত্যি হতো !"পকেটের অবস্থা খারাপ। ফুডা পয়সাও নাই যে বায়োস্কোপ দেখুম। কামলা দিতে দিতে ঐ জাগার চুল সাদা হইয়া যাইতাছে। রাজাকারগো পক্ষে লিখতে পারি। তবে পেমেন্ট ভালো হইতে হইবো। রক্তের লগে এতবড় বেঈমানী করুম তার একটা খরচ আছে না?
লাল মিয়া বলেছেন:
কামলা দিতে বিলাত যাওন লাগে? কর্পোরেট দুনিয়ায় যেকোন অধ:স্তনই কামলা।
সাধারন বলেছেন:
*****
আইরিন সুলতানা বলেছেন:
Click This Linkউপরের লিংকের পোস্টটি ছবিসহ প্রথম পাতায় দেখে মেজাজ চরমে উঠেছিল; ফাজলামোর একটা সীমা থাকে !!!
"এটা রীতিমতো প্রমাণিত সত্য যে এসব ব্লগারদের তাদের পার্টি অফিস থেকে ভাতা দেয়া হয়। ইন্টারনেট বিল এবং পোস্ট প্রতি থোক টাকা পায় তারা। "
এই ব্যাপারটা এভাবে কখনো চিন্তাই করিনি আসলে...আমি ভাবতাম কিছু কিছু ব্লগারের কাজ-কর্ম নাই, তারা ব্লগে এসে উল্টো-পাল্টা কথা বলে সবাইকে রাগিয়ে দিয়ে মজা দেখে...
মিরাজ বলেছেন:
@ অমি রহমান পিয়ালআপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে একমত।
আমি ব্যক্তিগতভাবে মনে করি গালাগালি কোন সমাধান নয়। গালাগালিটা বরং যারা মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করছেন বা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে চেষ্টা করছেন তাদের জন্য পরোক্ষভাবে ক্ষতিকরই হচ্ছে।
ব্লগীয় গালাগালির সংস্কৃতিটা বদলানো গেলে ভালো হতো।
অমি রহমান পিয়াল বলেছেন:
বললামতো ভাই মিরাজ, আমরা মানুষ। একটা পর্যায়ে তো আর মেজাজ ঠিক থাকে না
মিরাজ বলেছেন:
আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, ঠিক দ্বিমত করছিনা তবে আমার অবস্থানটা একটু ভিন্ন। আমার মতে যারা যুক্তি মানেনা বা যাদের সাথে তর্ক করা যায়না এবং রাজাকার, যুদ্ধাপরাধীদের পক্ষে বা দেশবিরোধী পোষ্ট যারা দেয় তাদেরকে ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এদের ইগনোর করা । কপি বা কাটপেষ্ট যত পারে দিক, ইগনোর করলে একসময় এই সব পোষ্ট এমনিতেই গুরুত্ব হারাবে।
গালাগালি দিয়েই বরং এইসব পোষ্টকে গুরুত্ব দেয়া হচ্ছে এবং এইসব পোষ্ট কিছুটা হলেও লাইমলাইটে থাকছে।
আমি ব্যক্তিগত ভাবে এই ইংরেজী প্রবচনটি মেনে চলি । Never argue with an idiot. They bring you down to their level and beat you with experience.
গুড ফর নাথিং বলেছেন:
বন্ধু মিরাজ, মনে করো তোমার বোনকে কেউ রেপ করলো, তারপর তার কিছুই হলো না, তোমার সামনে এসে বারবার বলতে লাগলো, কেমন হে? দিলাম তো! ..... তখন কি ইগনোর করতে পারবা?মনে করো, তুমি ১৬ই ডিসেম্বরে বিজয় দিবসের ওপর একটা পোষ্ট দিলা, তার পরেই রাজাকার গোলাম আজমের ছবি দিয়া স্বাধীনতা যুদ্ধ ভুল ছিলো বানী দিয়া কেউ একজন পোষ্টালো, তুমি ইগনোর করতে পারবা?
যদি পারো, তাইলে তুমি মানুষ না বন্ধু, মহামানব। আমরা কেউই মহামানব নই। রাজাকারকে কোন ছাড় নেই।
চে বলেছেন:
@মিরাজআপনার লেখা আমি গভীর মনোযোগ দিয়ে পড়ি, আপনার মতামতকেও গুরুত্ব দেই। আমিও মনে করি যারা যুক্তি মানেনা .......এবং রাজাকার, যুদ্ধাপরাধীদের পক্ষে বা দেশবিরোধী পোষ্ট দেয় তাদেরকে ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এদের ইগনোর করা । কিন্তু অমি রহমান পিয়াল এবং গুড ফর নাথিং একটি রুপক দিয়ে যেভাবে বলেছে সেটা মাঝে মাঝে ভীষন সত্য। সবাই তো একইভাবে আবেগকে কন্ট্রোল করতে পারে না, এই সুযোগটাই কুলাংগারগুলা নেয়। ব্লগের পরিবেশকে অসুস্হ করা। উপরে করা আমার কমেন্টে লিখেছিলাম .........রাগে ঘৃণায় অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে হয়েছে লগ অফ করে কিন্তু তারপরও ক্রিয়া তো থেকেই যায়। বাধ্য হয়ে কোন পোস্টে যেন মন্তব্য করেছিলাম ২৮ শে অক্টোবরের রাস্তায় মানুষ পিটিয়ে মারার দৃশ্য দেখলে বোধ হয় এখন আর অতটা খারাপ লাগবে না। আপনাকেও দেখেছি সেই একই পোস্টে আমার মতই রাগ-ঘৃণা কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা করতে।
এই জন্যই আমি আগেও বলেছি এখনও বলছি, আমি আশা করব সামহোয়ারইন কতৃপক্ষ ভেবে দেখবেন ব্লগের পরিবেশ নিয়মিত বিরতিতে অসহনীয় করে কোন কোন পোস্ট এবং কারা তার জন্য দায়ী, কোথা থেকে হঠাত কিছু নিক এসে একের পর এক দেশ বিরোধী প্রপাগান্ডা চালাতে থাকে আর ব্লগারদের উসকে দেয় অব্লগীয় আচরনে।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
প্রথম প্রথম আমিও মিরাজ ভাইয়ের মত অনুসরণ করতাম, এখনও করি। কিন্তু মাঝে মাঝে মেজাজ আসলেই ঠিক থাকে না। আরেকটা কথা @পিয়াল ভাই এবং এস্কিমো, যুদ্ধ শেষ করতে হবে আমাদের প্রয়োজনেই কারন, যুদ্ধ চলা মানে ১/২ টা হলেও রাজাকার থাকবে। কিন্তু আমরা একদম নির্মূল করতে চাই।আর সেই যুদ্ধের ফল একটাই চাই - কোন স্বাধীনতাবিরোধী, রাজাকার বা তাদের মতাদর্শের কেউ,জামাত থাকবে না।
চলুন প্রাপ্তিকে ভালবেসে আবারো প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি
নরাধম বলেছেন:
আমরা সেই ত্রিশ লাখ শহীদের উত্তরসূরী, দুলাখ ধর্ষিতার ভাই। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করি। সে কারণে আপোষে নেই। চোখের সামনে স্বাধীন বাংলার নতুন ধর্ষণ মানি না, মানব না। সে জন্য যেটুকু করার করবোই।
বাঙাল যুবক বলেছেন:
@ অমি রহমান পিয়ালআসলেই ঠিক বলেছেন মাথা ঠিক রাখা যায় না।
তবুও তো আমাদেরকে উত্তেজিত হলে চলবে না।
খারাপ ভাষা কারো জন্যই সঙ্গত নয়।
৫
কানা বাবা বলেছেন:
@প্প্বষপ্প্ব্ত্রপ্প্বক্কপ্প্বজ্জপ্প্ব্ন,"ঘবাবৎ ধৎমঁব রিঃয ধহ রফরড়ঃ. ঞযবু নৎরহম ুড়ঁ ফড়হি ঃড় ঃযবরৎ ষবাবষ ধহফ নবধঃ ুড়ঁ রিঃয বীঢ়বৎরবহপব."
প্প্বঙ্প্প্ব্মপ্প্বজ্জ প্প্বুপ্প্বজ্জপ্প্ব প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্মম প্প্ব্বপ্প্মপ্প্বেগ্গপ্প্ব্ত্র 'প্প্বঙ্প্প্ম্কপ্প্বক্ষপ্প্মপ্প্বেক্ষ' প্প্বঙ্প্প্বপ্প্বেক্কপ্প্বজ্জ; প্প্বষপ্প্বজ্জপ্প্বপ্প্ব্যেপ্প্বজ্জ প্প্বনপ্প্বক্ষ্মপ্প্ব্য প্প্বসপ্প্বজ্জপ্প্ম্বপ্প্ব্যপ্প্ব্ত্র... ...
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
"আমরা সেই ত্রিশ লাখ শহীদের উত্তরসূরী, দুলাখ ধর্ষিতার ভাই। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করি। সে কারণে আপোষে নেই। চোখের সামনে স্বাধীন বাংলার নতুন ধর্ষণ মানি না, মানব না। সে জন্য যেটুকু করার করবোই।"
এস্কিমো বলেছেন:
সবাইতো মহামানব হবার জন্যে জন্মায় না।কেউ কেউ এগিয়ে এসে সাপটার উপর লাঠিটা বসায়। আমি বোধ হয় সেই দলের মানুষ যারা যেমন কুকুর তার জন্যে তেমন মুগুরই ব্যবহার করতে পছন্দ করে। @মিরাজ
নিজেরআয়না বলেছেন:
"আমরা সেই ত্রিশ লাখ শহীদের উত্তরসূরী, দুলাখ ধর্ষিতার ভাই। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করি।" ধন্যবাদ পিয়াল। গত ১০ দিন ধরে ব্লগে ঢুকিনি। তাই অগ্রগতির কিছুই জানতাম না। আপনার পোস্ট পড়ে অবহিত হলাম।
বিবর্তনবাদী বলেছেন:
সহমত মিরাজ।
সুধী বলেছেন:
মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আপনারা যে পরিমান নোংরা, কদর্য ও অশ্লীল শব্দ ব্যবহার করেন তাতে মুক্তিযুদ্ধের চেতনা উপকৃত হয় না। বরং ক্ষতিগ্রস্থ হয়।দেশের স্বাধীনতার শত্রু সব সময় একই ব্যক্তি বা দেশ থাকে না।
এক সময় আমাদের শত্রু পাকিস্তান ছিল, সন্দেহ নেই। আমরা তার সকল বর্বরতার প্রতি নিন্দা ও ঘৃণা জানাই।
একই সঙ্গে বলতে চাই আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের এক অর্থে ইতিবাচক ভূমিকা থাকলেও সেই ভারত বর্তমানে আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে।
বর্তমানে বাংলাদেশের প্রতি ভারতের বৈরিতার হাজারো উদাহরণ দেয়া যায়।
কষ্ট লাগে আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি দাবী করলেও ভারতের আগ্রাসন ও বৈরিতার কোন বিরোধীতা করেন না। বরং উপভোগ করেন। ক্ষেত্র বিশেষে অন্ধ সমর্থনও করেন।
সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশীদের হত্যা করে, আপনারা নিশ্চুপ থাকেন।
ভারত থেকে বাংলাদেশে আসা নদীগুলোতে উজানে বাধ দিয়ে ভারত বাংলাদেশের পানির ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে, আপনারা প্রতিবাদ করেন না। বরং যারা প্রতিবাদ করে তাদের রাজাকার বলে গালি দেন।
এমন অনেক উদাহরণ দেয়া যায়।
এ অবস্থায় বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালবাসা আছে তা মানুষ বিশ্বাস করবে কিভাবে?
লেখক বলেছেন: পাছায় গদাম লাথি মেরে আমার পোস্ট থেকে বিদায় করা হলো
এস্কিমো বলেছেন:
ইতর শ্রেনী ব্লগার এই ব্লগে সুশীল কমেন্ট করলো দেখলাম।
রণদীপম বসু বলেছেন:
পিয়ালকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এই পোস্টের জন্য।আসলে ঠিকই বলেছেন। আমিও এই কারণেই ইদানিং সা-ইন-এ খুব একটা আসতে চাই না। আজাইরা ভণ্ডামীর ফালতু পোস্ট কতো আর ভালো লাগে বলেন ? এখন মাঝে মাঝে ঢুঁ মেরে দেখি কী অবস্থা। যদি দেখি যে প্রকৃতই ভালো ব্লগাররা পোস্ট নিয়ে উপস্থিত আছেন, তবেই লগইন করি। নইলে ফের ক্ষুন্নমনে কেটে পড়া ছাড়া আর কী করার আছে ! কারো স্বাধীনতায় তো আর হস্তক্ষেপ করা যায় না। এই স্বাধীনতার ব্যবহার করে কেউ যদি ব্লগকেও ধর্মবয়ানের উপাসনালয় বানিয়ে বসে, কী আর করা। যুক্তিই কেবল যুক্তি মানে। আর অযুক্তির আজব কারখানা তো....। অতএব..
আবারো ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ভালো বলেছেন
আলিফ দেওয়ান বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++++++++
নামহীন মানব বলেছেন:
"রাজাকার এবং আলবদরদের পক্ষালম্বী ছাড়া আর কারো প্রতি আমাদের ঘৃণাভরা বিদ্বেষ নেই।"সহমত @পিয়াল ভাই।
ব্লগে আমার প্রথম পোষ্ট ছিল
"৭১ এর রাজাকাররা আজ আবার মাথা চারা দিয়ে উঠেছে " Click This Link
আমি নিজে যখন ব্লগে লিখতাম না তখন থেকেই দেখেছি এই স্বাধীনতাবিরোধিদের কার্যকলাপ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
প্রিয়তে
অন্যরকম বলেছেন:
মাঝে মাঝে সময় আসে কিছু পোস্টকে ঠেলা দেওয়ার.... আজকে রাতে আমাকে ঠেলা দেওয়া রোগে পাইছে। নতুন পোস্ট না পইড়া সব পুরুনা পোস্ট পড়তাছি, জাবর কাটতাছি আর ঠেলা দিতাছি! এইটারেও ....
রাহা বলেছেন:
অন্যরকম@ ধন্যবাদ, ানেক ব্লগে নিয়মিত না থাকার কারণে পোস্টটা পড়া হয়নি, এখন পড়লাম ।পিয়াল@ হ্যাঁ > আমরা সেই ত্রিশ লাখ শহীদের উত্তরসূরী, দুলাখ ধর্ষিতার ভাই। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করি।
হাসান মাহবুব বলেছেন:
ঠেলা
লেখক বলেছেন: আবার কি ঘটছে?
তামিম ইরফান বলেছেন:
ঠেলা
লেখক বলেছেন: ![]()
স্বপ্নকথক বলেছেন:
তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি
তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি
লেখক বলেছেন: সেটাই
সিস্টেম বলেছেন:
রাইট
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন:
সিস্টেম বলেছেন: রাইট
নাহোল বলেছেন:
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: সিস্টেম বলেছেন: রাইট
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















