somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ ডিসেম্বর, বৃহস্পতিবার ১৯৭১

০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পশ্চিম পাকিস্তানে অবস্থানরত গোলাম আজম সাংবাদিকদের জানান, জাতীয় সরকার গঠিত হলে সে সরকারের নেতা অবশ্যই নুরুল আমিন হবেন। তিনি জাতীয় সরকারের পররাষ্ট্র, শিক্ষা এবং অর্থ দপ্তরের ভার পূর্ব পাকিস্তানীদের হাতে দেওয়ার দাবি জানান। কারণ ব্যাখ্যা করে বলেছেন, এতে করে পূর্ব পাকিস্তানীদের মধ্যে আস্থা সৃষ্টি হবে। তাছাড়া পররাষ্ট্র দপ্তরের দায়িত্বে কোনো পূর্ব পাকিস্তানী থাকলে শত্রুদের 'বাংলাদেশ' তামাশার উপযুক্ত জবাব দিতে পারবে। জাতীয় পরিষদের আসন্ন অধিবেশনে যোগ দিতে আব্দুল জব্বার খদ্দর, নুরুল্লাহ ও মশিউল ইসলাম পশ্চিম পাকিস্তান যান এদিন। জসিমউদ্দিন আহমেদসহ বেশ কজন এমএলএ বিমানবন্দরে তাদের বিদায় জানান।

মৌলিক গনতন্ত্র মন্ত্রী মওলানা মোহাম্মদ ইসহাক পাবনায় শান্তি কমিটি ও রাজাকার সমাবেশে বক্তব্য রাখেন। ঢাকা জেলা কাউন্সিল হলে শ্রমিক কর্মচারী সমাবেশে বক্তৃতা করেন শ্রমমন্ত্রী এএসএম সোলায়মান। ভারতীয় হামলার বিরুদ্ধে বিভিন্ন জেহাদী স্লোগানসহ মিছিল বের করে গাইবান্ধার স্বাধীনতা বিরোধীরা। মিছিলে নেতৃত্ব দেন কাইয়ুম মুসলিম লিগের সভাপতি সাইদুর রহমান এবং শান্তি কমিটির আহবায়ক মওলানা আবদুল গফুর। বানিজ্য ও শিল্প মন্ত্রী আখতারউদ্দিন আহমেদ বরিশালে প্রতিনিধিত্বশীল দেশপ্রেমিকদের এক সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে সবাইকে ভারতীয় হামলার মুখে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বেআইনী ঘোষিত আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্য এবিএম নুরুল ইসলাম ও এসবি জামান জানান পাকিস্তান আজ ভেতর ও বাইরে উভয় দিক থেকে সংকটের মুখে। এই সংকট মোকাবেলার জন্য তারা প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে যুগপত কাজ করার অঙ্গীকার করেন।

আমেরিকায় নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূত আগাশাহী নিউইয়র্কে এক টিভি সাক্ষাতকারে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানী সৈন্য সরিয়ে নেয়ার ভারতীয় দাবিকে অদ্ভুত বলে উল্লেখ করেন। এদিকে এক সরকারী মুখপাত্র বলেন, পূর্ব পাকিস্তানে জাতিসংঘের পর্যবেক্ষক মোতায়েনের প্রস্তাব করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতিসংঘ মহাসচিব উ থান্টের কাছে যে চিঠি দিয়েছেন তা নিরাপত্তা পরিষদে বিবেচনাধীন।

৬ নম্বর সেক্টরর এসএমএলএ শহরের থানাগুলোর ওসিদের মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে কোনো এলাকায় বোমা বিস্ফোরন, হত্যা, অগ্নি সংযোগ, লুটপাট ইত্যাদি ঘটলে ঘটনার ৫০০ গজের মধ্যেকার বাসিন্দাদের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের ধরিয়ে দিতে হবে। ধরিয়ে না দিলে তাদের পিটুনি, চড় দিতে হবে।
তথ্যসূত্র : দৈনিক পাকিস্তান, পূর্বদেশ ৩ ও ৫ ডিসেম্বর ১৯৭১
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×