somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ ডিসেম্বর, রোববার ১৯৭১

০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেনাপ্রধানের বরাত দিয়ে এক ঘোষণায় ৫৫ বছরের নিচে এবং মেজর পর্যন্ত পদাধিকারী সকল অবসর প্রাপ্ত সৈনিককে নিকটস্থ রিক্রুটিং অফিসে হাজির হতে নির্দেশ দেয়া হয়। ভারতীয় হামলার দোহাই দিয়ে গভর্নর মালিক প্রতিরক্ষ তহবিল গঠন করে সেখান মুক্ত হস্তে দান করার আহবান জানান জনগণকে।

পাকিস্তানে জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলামি পার্টির প্রধান মওলানা আতাহার আলী এদিন এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইয়াহিয়াকে কঠোরহাতে শত্রু দমন এবং সেইসঙ্গে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের আহবান জানান। বিবৃতিতে তিনি পূর্ব পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী নিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

চাপাইনবাবগঞ্জে আজ ভারতীয় হামলার প্রতিবাদে ও পাকিস্তান রক্ষায় সংকল্প ঘোষণা করে মিছিল বের করে স্বাধীনতাবিরোধীরা। মিছিল শেষে লতিফ হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা করে তারা। খুলনায় থানা ও ইউনিয়ন পর্যায়ের শান্তি কমিটির নেতারা সমবেত হয়ে ভারতীয় হামলার প্রতিবাদ জানায়। একইরকম প্রতিবাদ সমাবেশ ও মিছিল বের হয় সিলেটেও। সিরাজগঞ্জের প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন মওলানা আসাদৌল্লা। শান্তিকমিটি চেয়ারম্যান এমএ সালামের নেতৃত্বে ভারতীয় আক্রমণের প্রতিবাদ জানায় চাদপুর শান্তিকমিটির সদস্যরা। টাঙ্গাইলে শান্তিকমিটি চেয়ারম্যান মৌলভী হাকিম হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা শান্তি কমিটি জেহাদের ডাক দেয়। ভারতীয় হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় গাইবান্ধা শান্তি কমিটি আহবায়ক ম ওলানা আবদুল গফুর ও পরিষদ সদস্য সাইদুর রহমান।

তথ্যসূত্র : দৈনিক পাকিস্তান, আজাদ ৬, ৭ ও ৮ ডিসেম্বর ১৯৭১
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৭
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×