আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

তাহলে জিয়ার মুখেই শুনুন

১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৮

শেয়ারঃ
16 0

পরাজিতের কাজ ইতিহাসকে বিকৃত করা। ঘটনাকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করা। আমাদের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামাত-শিবির ও তাদের সাঙ্গপাঙ্গরা এই কাজ অহরহ করে যাচ্ছে। শুরু করেছে আমাদের বিজয়ের পর থেকেই। এতে যদি তাদের স্বাধীনতাবিরোধিতার পাপ ঘুচে! এই নিষ্ফল প্রয়াসে তারা সর্বক্ষণ নিয়োজিত। পেইড ব্লগারদের কাজই তা।

যাহোক, রাষ্ট্রীয় প্রোপোগান্ডায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার সবচেয়ে বড় চেষ্টাটি নেয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে জিয়াউর রহমানকে এক কাতারে তুলে আনতে গিয়ে। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক, জিয়া কবে স্বাধীনতা ঘোষনা করেছিলেন এনিয়ে গলাবাজি, বকাবাজি কম হয়নি। সহকর্মী মাসকাওয়াথ আহসান ডয়চেভেলেতে কাজ করার সময় এনিয়ে দারুণ কাজ করেছেন একটা। জীবিত এবং কালুরঘাট সম্প্রচার কেন্দ্রের সঙ্গে যুক্তদের সাক্ষাতকার নিয়ে একটি তথ্যবহুল অনুষ্ঠান করেছেন তিনি। ২০০৬ সালের ২৬ মার্চ সম্প্রচারিত হয়েছিল তা।
স্বাধীনতার বিতর্ক ঘোচাতে জার্মান রেডিওর অনুষ্ঠান

আমি একটি ভিডিও ফুটেজ দিলাম। বিদেশী সাংবাদিকের সঙ্গে সাক্ষাতকারে জিয়া বলেছেন সে সময়কার কথা। সাক্ষাতকারে বলেছেন ২৭ মার্চ ১৯৭১ সালে সন্ধ্যায় কালুরঘাট থেকে ঘোষণা দিয়েছেন তিনি।


মুক্তির গান-এর একটি ফুটেজে জিয়ার ঘোষণা

 

সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২১
বিবর্তনবাদী বলেছেন: ভাই ডায়াল আপে এই সব ভিডিও দেইখা পোসায় না।দয়া করে আপনিই লিখে দিন না, কি বলেছিল... ... সত্যি বলছি বিশ্বাস করব... ... ...
৩. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫
অনিশ্চিত বলেছেন: পোস্ট করে ভালো কাজ করেছেন।
৪. ১১ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৫
রাতুল" বলেছেন: অতীতমুখী আচরন!
৬. ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২২
পদ্মানন্দ বলেছেন: বিবর্তনবাদী বলেছেন :
২০০৭-১২-১১ ১১:২১:৪০
ভাই ডায়াল আপে এই সব ভিডিও দেইখা পোসায় না।দয়া করে আপনিই লিখে দিন না, কি বলেছিল... ... সত্যি বলছি বিশ্বাস করব... ... ...


একমত
৭. ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
প্রশ্নোত্তর বলেছেন: @অমি
সেই পুরান কথা আবার কইঃ মুহাম্মদ তুমি তো বড় যাদুকর!
৮. ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
অমি রহমান পিয়াল বলেছেন: ডায়ালাপ ক্যান, ফিরি দিলেও কারো কারো পোসাইব না। গোআ জ্বলব
৯. ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬
জামাল ভাস্কর বলেছেন: সহমত @ পিয়াল ভাইয়ের কমেন্ট...আর পোস্টে যা দেওনের দিছি...অন্ততঃ লেইখা দেওনের অনুরোধ জানানের কোন কারন দেখি না।

চলুক পিয়াল ভাই!
১০. ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
মিরাজ বলেছেন: ধন্যবাদ ভিডিও দুটি শেয়ার করার জন্য।

১১. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
মদনবাবু বলেছেন: ভিডিও দেখলাম।ধন্যবাদ ভিডিও দুটি শেয়ার করার জন্য।
১৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
মুনতাসির আলম বলেছেন: ভিডিও দেখলাম ভিডিও দুটির জন্য ধন্যবাদ।

এরকম রেফারেন্স থাকা সত্ত্বেও কিছু মানুষ ঠিকই বিতর্ক সৃষ্টি করে যায়, এবং যাবে। ওদের পরোয়া না করে লিখে যান। ৫
১৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫১
নাভদ বলেছেন: প্রথম ভিডিও টি একেবারে নতুন...অনেক ধন্যবাদ...
১৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২২
নাজমুল আহমেদ বলেছেন: এইরকম জলজ্ব্যান্ত ইতিহাস চোখের সামনে থাকার পরেও কিভাবে মিথ্যা ইতিহাস রচনা করা হয় বুঝতে পারি না।
১৬. ০৬ ই জুন, ২০১১ রাত ৩:০৭
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
আবারো দেখলাম , ইতিহাস এর গুরুত্বপুর্ন একটা পোস্ট ,


+++++++


ধন্যবাদ দিতে আবার আমারব্লগ এ যেতে হবে, আপাতত এখানেই প্লাস দিয়ে রাখলাম

 

মোট সময় লেগেছে ২.৯১৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ