আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

মুক্তিযুদ্ধের আরো কিছু ভিডিও ফুটেজ

২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৬

শেয়ারঃ
0 0 0

আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে অকৃতজ্ঞ হবার কোনো অবকাশ নেই। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় এক কোটি শরণার্থীকে প্রতিদিন আহার যুগিয়েছে তারা। মুক্তিযোদ্ধাদের দিয়েছে ট্রেনিং আর অস্ত্র। আর বিজয়ের চড়ান্ত মুহুর্তে চূড়ান্ত আক্রমণে গেছে মিত্রবাহিনী হিসেবে। পাশাপাশি তখনকার প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী বিদেশে জনমত সংগ্রহ করেছেন পাকিস্তানী সেনাবাহিনীর নৃশংসতার বিরূদ্ধে। জাতিসংঘে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে সামলানো হয়েছে চীন-আমেরিকার কুটচাল। এই ভিডিও ফুটেজগুলোতে তারই কিছু নমুনা :

প্রথম ফুটেজে শরণার্থীর ঢল নেমেছে ভারত অভিমুখে


শরণার্থী শিবিরে অপুষ্টির শিকার আমাদের শিশুরা



দ্বিতীয় ফুটেজে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার প্রথম সংবাদ সম্মেলনে জানাচ্ছেন কিভাবে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে দুষ্কৃতিকারীরা। এখানে উল্লেখযোগ্য হচ্ছে রাজাকারদের সশস্ত্র পাহারার দৃশ্যটা



এই ফুটেজে ইয়াহিয়া সতর্ক করছেন ভারতকে যে তারা সীমা ছাড়াচ্ছে, একই কথা পশ্চিম পাকিস্তানে বলছেন ভুট্টো



লন্ডন সফরে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ইন্দিরা বলছেন ভারত কেন সাহায্য করছে বাংলাদেশকে



ভারত আক্রমণের আগে ইয়াহিয়ার রেডিও ভাষণ



৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভারত স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে। লোকসভায় বাংলাদেশের পক্ষে তারই কৃতজ্ঞতা জানাচ্ছেন রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী



জাতিসংঘে সর্দার শরন সিং এক বক্তৃতায় পক্ষ নিচ্ছেন বাংলাদেশের। আমেরিকার হয়ে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালানোর জন্য ভারতকে অভিযুক্ত করছেন জর্জ বুশের বাবা জর্জ বুশ।



মিত্রবাহিনীর ক্রমাগত বিমান হামলায় পাকিস্তানী স্থাপনাগুলো বিধ্বস্ত হতে থাকে, এর একটি গর্ভনর হাউজ। ভয়ে গর্ভনর মালেক পদত্যাগ করেন, আর সেই পদত্যাগের রসালো বর্ণনা দিচ্ছেন বিবিসির মার্ক টালি



ঢাকা শহরে ঢুকছে মিত্রবাহিনী। জয় বাঙলা শ্লোগানে তাদের বরণ করে নিচ্ছে অবরোধমুক্ত বাঙালীরা।

 

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪২
মুকুল বলেছেন:
দারুণ কাজ হয়েছে। ধন্যবাদ পিয়াল ভাই।
*****
২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল

২. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৩
ক্যাচাল বলেছেন: ধন্যবাদ পিয়াল ভাই।
২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৩. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৮
কোবরা বলেছেন: পোষ্ট এর জন্য ধন্যবাদ এ +
৪. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০১
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ কোবরা। চানাচুররেও ধন্যবাদ ;)
৫. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০১
মদনবাবু বলেছেন: এক পোস্টে এতো গুলা ইউটিউব লোড নিতেছে না। সমস্যা হইতেছে।

পোষ্ট এর জন্য ধন্যবাদ ।
২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৮

লেখক বলেছেন: আসলে এক জায়গায় রাখার জন্য দিছি। আলাদা আলাদা দেয়া যাইত, তাতে গল্পটা লম্বা হইয়া যাইত

৬. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০১
কোবরা বলেছেন: কে ১ দিলো তার নাম প্লীজ!
২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৯

লেখক বলেছেন: নেভার মাইন্ড

৭. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৩
কোবরা বলেছেন: চানাচুর কি এই কাজ করছে?
৮. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৮
ক্যাচাল বলেছেন: মাইনাস দিলো কোন ণডির পুলা/মাইয়া!
২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৭

লেখক বলেছেন: !!!

২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৮

লেখক বলেছেন: থ্যাঙ্কস

১১. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৩
আদনান ফায়সাল বলেছেন: তথ্যবহুল পোষ্ট এর জন্য ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত

১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৫
লাইটহাউজ বলেছেন: ভারতের অবদানের কথা বললেই যারা দালাল বলে তাদের মুখে একদলা গোবর ছুড়লেন আপনি।

ধন্যবাদ।
১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৪
বাঙাল যুবক বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা অনবদ্য। একটা জাতির সৃষ্টিতে এ অবদান ভুলবার নয়। এজন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত। আপনার লিংকগুলো ভাল লাগল। কিভাবে কপি করা যাবে? ইউটিউবে ভালভাবে দেখতে পারছি না। নেটওয়ার্ক বেশী ভাল না।
১৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৭
যুদ্ধবাজ বলেছেন: বিশেষ ধন্যবাদ ক্লিপস গুলির জন্য। ভারত প্রসঙ্গে বলা যায়, তাদের অবদান, বিশেষত ইন্দিরাগান্ধির অবদান (এখানে স্পেশালি তাকে ধন্যবাদ দেয়া উচিত কারন তিনি-ই কৃতিত্বের অনেকটা একার দাবীদার) ভোলার মতন নয়। কিন্তু সত্যি বলতে কি ভারত এখন তার সেই পররাষ্ট্র নীতি অনুসরন করছেনা। মৌলবাদী বিজেপি-র উত্থান, কংগ্রেসের নিস্ক্রীয়তা, পানি বন্টন চুক্তি, ইন্টার রিভার লিঙ্ক, বর্ডারে নির্বিচারে কৃষক হত্যা, কাটাতারের বেড়া দেয়া সহ আরও অনেক ক্ষেত্রে বর্তমানে ভারতের ভুমিকা নেতিবাচক। আর পররাষ্ট্র নীতিতে চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই। কিন্তু তাই বলে অতীত ভুলে যাওয়া চলবেনা। তাই এসব ব্যাপারে ভারতএর কাছে যুক্তিসহকারে তুলে ধরতে হবে অ সেভাবেই ভবিষ্যত পরিকল্পনা তৈরী করতে হবে। আর আমাদের নিজেদের আগে মানসিক ভাবে ঠিক হতে হবে, কেননা এখন-ও অনেকে আছেন যারা ভারত-বাংলাদেশ বা ফাকিস্তান-বাংলাদেশের ক্রিকেট খেলায় ভারত বা ফাকিস্তান সাপোর্ট করে!
১৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৬
রুধীণ বলেছেন: কিছু লেখার ভাষা আমার নাই। ২য় ফুটেজ দেখে অস্হির লাগছে। কোন মায়ের সামনে অভুক্ত কান্নাররত সন্তান অথচ মা নিরুপায় ,উফ্
১৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
পরাগ জাফর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২২
মুক্তাদীর আহমদ বলেছেন: পিয়াল ভাই,দারুন কাজ।ধন্যবাদ আপনাকে।

 

মোট সময় লেগেছে ০.৯৫৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ