আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান?

১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৯

শেয়ার করুন:                   Facebook

ধৈর্য্যের শেষ সীমা কিভাবে মাপে আমার জানা নেই। শুধু বুঝতে পারছি আমি সেখানে পৌছে গেছি। সমচেতনার ব্লগারদের কেমন লাগছে জানি না, কিন্তু আমি আর পারছি না। এই ইদুর বেড়াল খেলা আর কতদিন চলবে মাননীয় কর্তৃপক্ষ?

আমাদের তো একটাই দাবি ছিলো : নীতিমালা সংশোধন করে সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না এমন একটা ধারা যোগ করতে হবে

খুব কি বেশী ছিলো সে চাওয়া? এ ব্যাপারে গত কমাসে আন্দোলন কম হয়নি। প্রতিবাদে ছাকা ছাকা ব্লগাররা আর লিখছেন না। শুরুর ধাক্কার পর এরাই তো ছিলেন সম্পদ। কিন্তু আপনারা অনড়। আপনাদের কাছে কেউই অপরিহার্য নয়। কলম বিরতির সময় স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত ব্লগারদের তিন-চারটে করে নিকে লগ ইন করার সুবিধা দিয়েছেন (তার প্রমাণও আছে) সব কিছু স্বাভাবিক আছে দেখাতে। কিন্তু আলেক্সা রেটিং বলছে অন্য কথা। সব কিছু স্বাভাবিক নেই। তারপরও আপনাদের কেনো বোধোদয় হচ্ছে না। নইলে আমাদের বলে দিচ্ছেন না কেনো যে স্বাধীনতা বিরোধী চর্চাকে প্রমোট করতেই আসলে এই প্লাটফর্ম আর আমরাই এখানে উড়ে এসে জুড়ে বসেছি। এই সরল স্বীকারোক্তিটুকু করলেই তো বর্তে যাই। সময় বাচে, কাজ ফেলে সংসার ফেলে পড়াশোনা ফেলে ব্যবসা ফেলে কার এত ঠ্যাকা যে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে সামহোয়ারের হিট বাড়াবে।

রাজাকার শিরোমনি গোলাম আজমের পোস্ট পড়লে আপনারা বোধহয় তালি বাজান। মু্ক্তিযুদ্ধ নিয়ে অপমানজনক পোস্ট পড়লে বুঝি আপনাদের উৎসব শুরু হয়। অবিশ্বাস্য এই কথাগুলিই এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে। আপনারা সত্যি আমাদের লেখালেখির প্লাটফর্ম করে দিয়েছেন নাকি আমাদের সবার সৃজনশীলতাকে হত্যা করার পরিকল্পিত নীলনক্সা বাস্তবায়ন করছেন সেটা এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে উকি দিচ্ছে সবার মনে। নইলে কেনো বারবার আন্দোলন ও প্রতিবাদের পরও আপনারা বাংলাদেশের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নগ্নভাবে সমর্থন দিচ্ছেন?

দয়া করে আপনাদের অবস্থান আমাদের জানান। আপনারা কি চান? এখানে সব ধরণের বাকস্বাধীনতা দেওয়া হবে এই ধরণের অপযুক্তি বাদে আর কিছু বলুন। আমার পতাকা ও স্বাধীনতার আব্রু নিয়ে টানাটানি যদি বাকস্বাধীনতার চর্চা হয় তাহলে ঘরের মা বোনকে নিয়ে টানাটানিও সেই যুক্তিতে সিদ্ধ। আর এই অপচর্চার অবসান চাই। বহুত করেছেন, আর না। এবার ক্ষান্ত দিন। বাংলাদেশের বুকে বসে বাংলা ভাষা চর্চার মঞ্চ খুলেছেন বলে যে সাধুবাদ পেয়েছেন এতদিন, তা ক্রমেই বিপরীতমুখী হচ্ছে আপনাদের সন্দেহজনক পক্ষপাতদুষ্টতায়। এখানে স্বাধীনতা বিরোধী পোস্টের প্রতিবাদ করলে ব্যান খেতে হয়, ঘরের বউ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টের প্রতিবাদে ব্যান খেতে হয়। আর চিহ্নিত যুদ্ধাপরাধীদের জীবনি আপনারা প্রমোট করেন।

হুসেইন তার এক কবিতায় শুয়োরের সঙ্গে সহবাসে আপত্তি জানিয়েছিলেন। সে পোস্টে সহমত বলে মন্তব্য করেছিলাম। এবার নিজের মুখে সক্রোধে উচ্চারণ করছি- শুয়োরের সঙ্গে সহবাস চাই না, করব না। হয় নীতিমালায় সংশোধন আনুন। নয়তো আমাদের অপমান নিপীড়ন না করে সরাসরি জানিয়েদিন আপনাদের অভিপ্রায়। নাটক করে নয়, সরাসরি। তারপর স্বাধীনতার মর্যাদা রাখতে ব্লগাররা কি করবেন তারাই ঠিক করবেন।

আমি আমার আগের সব পোস্ট ড্রাফট করেছিলাম আপনাদের অনৈতিকতার প্রতিবাদে। এবার বাকিগুলোও করবো। সামহোয়ারে যতদিন না স্বাধীনতা বিরোধী পোস্টের ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসে। আমার ব্লগে কোনো পোস্টই থাকবে না। কলম বিরতি, লগ অফ থাকা- এ জাতীয় প্রতিবাদমূলক পদক্ষেপ আমি সহব্লগারদের উপর চাপিয়ে দিতে চাই না। আমি শুধু আমারটাই বললাম।

এত অপমানের পর আপনারাই ঠিক করুন কি করবেন।

 

 

  • ২১ টি মন্তব্য
  • ৩৪৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০২
comment by: মুকুল বলেছেন: এর কোন প্রতিকার না হলে আমিও আমার সমস্ত পোস্ট ড্রাফট করে ফেলার চিন্তা করছি।
২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৩
comment by: হোঁদল কুঁত কুঁত বলেছেন: কতৃপক্ষরে হুমকি দিবার লাইগা না তুমারে তিনবার ব্যান করসিলো? আবার হুমকি দিসো? তুমার ইচ্চা না করলে ব্লগাইবা না। তুমার ইচ্ছা মত ব্লগ হইতে হইবো নাকি? তুমি নিজেই এক্টা ব্লগ খুলো না কেলা?
৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৫
comment by: মুকুল বলেছেন: পোস্ট কি প্রথম পাতা থেকে সরানো হয়েছে!!!!!!!!!!
৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৭
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: এই পোস্ট প্রথম পাতা থেকে সরানো হয়েছে। ঠিক আগের পোস্টটা এখানে তুলে দিয়ে আমি বিদায় নিলাম। জয়তু সামহোয়ার

ফাঁদে পা দিয়েন না, পাল্টা লড়েন
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৯



ব্যাপারটা কানাঘুষায় শোনা যাইতেছিল। রাগিবের আলেক্সা রেটিংয়ের ছবি দেইখ্যা নিশ্চিত হইছি। তীরন্দাজ দার মতো ব্লগারের পোস্ট যখন প্রথম পাতায় জায়গা হারায়, যখন সারিয়ার মতো ব্লগারের পোস্ট সরাইয়া দেওয়া হয়, তখন দুঃখ লাগে সামহোয়ারের জন্য। লালবাত্তির ভয়ে কুত্তা পাগল দশা। তীরুদার পোস্টে লিখছি :

তীরন্দাজ দা। সামহোয়ারের হিট দরকার। ব্যবসায় লালবাত্তি জলতে যাইতাছে। এইসব তাই রেসকিউ প্ল্যানের অংশ। জামাতি পোস্ট প্রোমোটেড হবে, মুক্তিযুদ্ধভিত্তিক পোস্ট মডারেটেড এবং ব্লগার ব্যান হবে। মাথা ঠাণ্ডা রাখেন। ফাদে পা দিয়েন না। বরং মুরুব্বি হিসেবে একটা গাইড লাইন দেন কিভাবে এটার মোকাবেলা করা যায়

গোলাম আযমের নামে পোস্ট আসবে, আরো জটিল বিতর্কিত পোস্ট আসবে, আসবে ধর্মবিরোধী পোস্টও। অনেক আগে একটা প্রশ্ন জাগছিল মনে, উত্তর পাই নাই। কেউ জানতে পারলে জানাইয়েন। কয় হিটে এক ক্রোনার আর সেটার জন্য নগ্ন বাংলা মাকে বিছানায় উঠতে হবে কবার?
৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৫
comment by: ধ্রূপদী বলেছেন: এটা প্রথম পাতায় নাই কেনো?
৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৬
comment by: েজবীন বলেছেন: আজব!!!! মহা করিৎকর্মা কারকারবার ... মুহূর্তে পোষ্ট গায়েব করে ফেললো...
৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৬
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আমরা একটি নীতিমালা চাই নো মো ওয়ার ক্রিমিনাল পোষ্ট
৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
comment by: রাশেদ বলেছেন: আমি পোস্ট করতাছি।
৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২১
comment by: মদনবাবু বলেছেন:
এটাই ভালো । সবাই সবার পোস্ট ড্রাফট করে ফেলুন । সামহ্যয়ারের হিট কমুক । পাবলিক নিশ্চই গোলাম আযমের জীবনী পড়তে সামহ্যয়ারে আসবে না ।


কতৃপক্ষ যেহেতু এমনটাই চায় সো বি ইট !!!!!!
১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
comment by: মনিটর বলেছেন: সাথে আছি
১১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৭
comment by: নির্বাক সুশীল বলেছেন: এত অপমানের পর আপনারাই ঠিক করুন কি করবেন।
১২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩১
comment by: নাভদ বলেছেন: +, সহমত
১৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
comment by: বিপ্লব রহমান বলেছেন: রাজাকার মুক্ত ব্লগ চাই। +
১৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৭
comment by: নিবেদীতা বলেছেন: সহমত
১৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৬
comment by: নাজিরুল হক বলেছেন: হয় নীতিমালায় সংশোধন আনুন। নয়তো আমাদের অপমান নিপীড়ন না করে সরাসরি জানিয়েদিন আপনাদের অভিপ্রায়। নাটক করে নয়, সরাসরি।


সহমত।
১৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৭
comment by: ধুসর গোধূলি বলেছেন:

আরিলের ফোন নাম্বার কারো কাছে আছে?আরিল কিংবা তার লালিত এবং পালিত দলকে মাদার ফাকার কিংবা শুয়োরের বাচ্চা গাল দেবো না, শুধু দুইটা কথা জিজ্ঞেস করার ছিলো!

দ্যটস ইট।

১৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৮
comment by: লোকালটক বলেছেন:
১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: মাহবুব সুমন বলেছেন: শুয়োরের সঙ্গে সহবাসে চরম আপত্তি।
এই শালার ব্লগ নিয়া হতাশ আমি।
১৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২২
comment by: অধ্যায় বলেছেন: পিযাল,ফোন নং বা ইমেল নম্ভব হলে দিও,একটু কথা বলব, প্লিজ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: মেইল উপরের লিংকে আছে

২০. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৪
comment by: রাঙা মীয়া বলেছেন: কঠিন সহমত

 



 


বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭০৪১৩