আমার প্রিয় পোস্ট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন স্কোয়াড - টেকনলজী
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন যারা!!! - তাহের
- আবারো স্বদেশপ্রেমের পরিচয় দিল শিবির। - সানুনয়
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- বাংলাদেশে দূতাবাসে ভারতীয় কম্যান্ডো? - দিগন্ত
- জামাত দিচ্ছে মুক্তিযোদ্ধার সংবর্ধনা : আসুন আলোচনা হোক - শিপন আবদুর রাজ্জাক
- দরদী হইও মাগো দরদী হইও, সময়ে সময়ে মাগো পাষানী হইও। - অধ্যায়
- কাঁকন বিবিঃ খাসিয়া মুক্তি বেটি - ইফতেখার.আমিন
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- দৈনিক রাজাকার - সবাক
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- অত:পর কোথায় পালাবে তুমি? - তাজা কলম
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড - স্ট্যানলি কুবরিক
- সেঞ্চুরির স্বপ্ন দেখি - স্ট্যানলি কুবরিক
- চাঁদ, পাহাড় ও ফরাসী স্বপ্ন - লাল দরজা
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট] - খেজুর কাঁটা
- অগভীর ভাবনা - বামান্দোলনের ব্যর্থতা - রাসেল ( ........)
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট** - নাফিস ইফতেখার
- ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- ব্লগ বাসী আপনারা কেমন আছেন?- মাতলামি দেখতেছি, হাসতেছি - জমির মাতব্বর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সে দিন অপরাজেয় বাংলার দিকেও তাক করে রাখা ছিল একটা ট্যাংন্ক... - লাল দরজা
- আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু। - রন্টি চৌধুরী
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা) - আউলা
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ঘূর্ণাবর্তনের রাজনীতি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- জামাতে ইসলামকে ভুটাইলে যে ফায়দাগুলা পাইতাম - মাতাল মাহবুব
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- টিপাইমুখ, টেকনিক্যাল দিকটা চিন্তা করুন, কার ক্ষতি কে করছে? - হমপগ্র
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- এখনই সময় পা ধরে মাফ চাওয়ার। - মাথামোটা
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো - ঝরা পাতা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯
- নাফিস ইফতেখার
- একটা গোপন অথচ দরকারী পরামর্শ - লেখাজোকা শামীম
- কবি - শিমুল সালাহ্উদ্দিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সময় যেই যুদ্ধাপরাধীরা জেলে ছিলেন তাদের বিচার করা হোক আগে - লেখাজোকা শামীম
- ইতিমধ্যে দন্ডিত যুদ্ধাপরাধীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব - রেজওয়ান
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- আত্মবিশ্লেষণ, বনাম-সাধারণ/অসাধারণ এবং একটি ঘৃণাস্তম্ভের প্রস্তাবনা - মেঘ
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- জামাতে ইছলাম গ্রুপে যৌন হয়রানির ফাঁদ!!! - লোকালটক
- টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
- নাফিস ইফতেখার
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫। - মোহাম্মদ আরজু
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার - জ্বিনের বাদশা
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- একজন নতুন ভোটারের মনের কিছু কথা........ - নাফিস ইফতেখার
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ ! - আবদুর রাজ্জাক শিপন
- আসেন আমরা সবাই মিল্যা নামাজ পইড়া যুদ্ধাপোরাধীগো বিচার চাই - সামী মিয়াদাদ
- সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি?? - একরামুল হক শামীম
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি। - যীশূ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রামে জাতীয় সংগীত সংক্রান্ত ফতোয়া - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- আদর্শের জন্য নয়, জামাত পাকিস্তানপন্থী হয়েছিল টাকার জন্য। পশ্চিম পাকিস্তান থেকে নিয়মিত অর্থ পেতো জামায়াত। - শওকত হোসেন মাসুম
- বাবা কেন যুদ্ধে গেল? - কালপুরুষ
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখা পড়ুন (১) - আমি সাগর
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- ও আমার দেশের মাটি : একটা অসাধারণ ভিডিও । এটাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা - মিরাজ
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ২ (ইংরেজী টেক্সট সহ) - মিরাজ
- ছহি রাজাকারনামা - জেনারেল
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ব্যাকআপ রাখুন - গুগুল
- লিংক: রাজাকারের তালিকা, যুদ্ধাপরাধীদের বিচার- সময়ের দাবি - অঃরঃপিঃ
- গোলামের আরো কথা - অঃরঃপিঃ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- বইয়ের বিজ্ঞাপন : বইমেলায় আমাদেরও বই... - অঃরঃপিঃ
- নতুন সংকলণ : তেকোণালজি - অঃরঃপিঃ
- তেকোণালজি এখন হার্ডকাভারেও - অঃরঃপিঃ
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো....
০৯ ই মার্চ, ২০০৮ ভোর ৫:২৫
২৫ মার্চ, ১৯৭১। অপারেশনে নেমেছে পাকিস্তান সেনাবাহিনী। আনুষ্ঠানিক নাম- অপারেশন সার্চলাইট। বাস্তবে নির্বিচার হত্যা, জ্বালাও-পোড়াও। স্বাধীনতাকামী বাঙালীর কণ্ঠ বুলেট দিয়ে চিরতরে স্তব্ধ করার সামরিক নকশা। সেরাতে দেড়টা থেকে পরদিন সকাল ৯ টা পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর ওয়ারলেস ট্রান্সমিশন রেকর্ড করেছিলেন আনবিক শক্তি কমিশনের ড. এম এম হোসেইন। ঢাকার খিলগাও চৌধুরীপাড়ার বি-১৭৪ নং বাড়িতে বসে প্রাণের উপর ঝুঁকি নিয়ে কাজটি করেছিলেন এই পদার্থবিদ। ইংরেজি-উর্দূ মেশানো অসম্পূর্ণ এই ট্রান্সক্রিপ্টের অনুবাদ একটু কঠিন ঠেকেছে। মিলিটারি জারগন জানার চেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতিটি অপারেশনে বিশেষ কোড থাকে, যা সংশ্লিষ্টরাই শুধু জানে। সেগুলো ডিসাইফার করতে সমস্যা হয়েছে খুব। কিছু বিশেষ সম্বোধনের অর্থ ধরতে পারিনি। আবার কিছু আন্দাজ করে নিয়েছি। যেমন ইমাম (ধারণা করছি এর অর্থ কমান্ডার। সেটা টিক্কা খান, আবার জাহানজেব আরবাব থেকে শুরু করে ইউনিট কমান্ডারও হতে পারে)। আবার মেইন বার্ড বলতে বোঝানো হয়েছে শেখ মুজিবর রহমানকে। টিক্কা খানের (স্ক্রিপ্টে যাকে কন্ট্রোল হিসেবে অভিহিত করা হয়েছে) তত্বাবধানে পরিচালিত এই অপারেশনের রেকর্ডকৃত ট্রান্সক্রিপ্টে বিশ্ববিদ্যালয় এলাকা, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানায় অপারেশনের দায়িত্বে থাকা ইউনিটগুলোর কথাবার্তা উল্লেখযোগ্য, যদিও প্রতিটি বার্তা ধারাবাহিক এমন নয়, অনেকে কথা বলছে, অনেক সময় বেশ সময় নিয়ে বলছে। কল্পনায় দিব্যি দেখতে পাচ্ছি রিসিভার হাতে এসব বার্তা বিনিময়ের সময় জ্বলছে ঢাকা, মরছে বাঙালী। একইসঙ্গে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার প্রথম প্রহর।
সম্পূরক তথ্য পাবেন এই পোস্টে। রেকর্ডিংগুলোও আছে
: ৭৭, আমার কথা বোঝা যায়? ওভার।
স্পষ্ট বোঝা যাচ্ছে না(রিডেবল)। কোনো খবর আছে ? ওভার। কারেকশন, ৭৭, অপেক্ষা করেন, ওনাকে... উনি নিজেই কল করবেন...
কন্ট্রোল : ৭৭, অপেক্ষা করো। পরে কথা বলছি তোমার সঙ্গে, হ্যালো ৯৯, তুমি যোগাযোগ রাখো নয়তো ২৬ এবং অন্যরা দুবার করে পরিস্থিতি জানাবে। তুমি স্রেফ টিউনে থাকো, এখনও নতুন কিছু ঘটেনি; রিজার্ভ লাইন দখল করা গেছে আর বিশ্ববিদ্যালয় এলাকায় এখনও লড়াই চলছে। আউট।
: ইমামের জন্য অপেক্ষা করো।
: ৭৭, ইমাম এখানে এসেছে, আর তার সঙ্গে আমার ইমাম এখন ব্যস্ত আছে, এজন্য এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না। ওভার।
: কন্ট্রোল অগ্রগতির তথ্য চাচ্ছেন, আপনি খোঁজ নিয়ে নিজেই জানান। ওভার।
: দাঁড়াও। পরে কথা বলছি, হ্যালো, ৭৭। ইমাম শুনছেন, বার্তা পাঠাও। ওভার।
: ৭৭, ৮৮র কাছ থেকে সর্বশেষ জানা গেছে যে সে এগিয়ে চলেছে, কিন্তু ওখানে এত দালান যে যেসব বাড়ি থেকে ওর দিকে গুলি করা হচ্ছে ও সেগুলিকেই বেছে নিচ্ছে। ওর যা কিছু আছে সবই ব্যবহার করছে। ওভার।
: ওকে জানান যে তার বড় ভাইরা (আর্টিলারি) শিগগিরই চলে আসছে, আশা করি বড় বিল্ডিঙগুলো গুড়িয়ে দেওয়া যাবে। ওদিকে মনে হচ্ছে লিয়াকত আর ইকবাল (বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস) চুপ মেরে গেছে। কি ঠিক বলেছি? ওভার।
:৭৭, কাহিনী শেষ কিনা নিশ্চিত না হলেও ওরা এ দুটো নিয়ে বেশ খুশীই মনে হলো। ওভার।
কন্ট্রোল : দুর্দান্ত। এখন ছেলেদের বলে দাও রাস্তায় রাস্তায় কারফিউর কথাটা প্রচার করতে। এটাই সবার আগে। দ্বিতীয় যেটা, ওরা যেন বাংলাদেশের সব পতাকা নামিয়ে ফেলতে বলে। আর কোনো বাড়িতে যদি বাংলাদেশের পতাকা পাওয়া যায় তাহলে বাড়িওয়ালাকে সেজন্য শাস্তি পেতে হবে। কোনো কালো পতাকা যেন না উড়ে, আর শহরের কোনো জায়গায় যেন বাংলাদেশের পতাকা দেখা না যায়। আর যদি সেগুলো নামানো না হয়, তাহলে তার ফল হবে ভীষণ মারাত্মক। এটা সবাইকে পরিষ্কার বুঝিয়ে বলতে হবে। রজার। ওভার।
: ৭৭, রজার, ওভার।
: ৭৭, এছাড়া রোড-ব্লকগুলার ব্যাপারেও ঘোষনা দিতে হবে। যদি কাউকে রাস্তায় প্রতিবন্ধকতা বসাতে দেখা যায় তাহলে সেখানেই গুলি করে মারা হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জায়গায় দেখা যাবে, সেখানকার মানুষজনকে শাস্তি দেওয়া হবে (মানে মেরে ফেলা), আরে ডানে-বায়ের বাড়ি-ঘরেরও হবে একই দশা। রোড ব্লকের আশপাশ গুড়িয়ে দেয়া হবে। এটা সবাইকে পরিষ্কার বুঝিয়ে দিতে হবে, জনগনকেও। আর রাত থেকে সকাল পর্যন্ত এবং আগামীকাল সারাদিন মাইকে ঘোষনা করতে হবে এই নির্দেশ। ওভার।
: ৭৭, উইলকো। আউট অন ইউ। হ্যালো ৪১, ইমামের নির্দেশ পেয়েছো? ওভার।
: ৪১, ইমাম কি শুনতে পাচ্ছে? ওভার।
: ৪১, ইমামের নির্দেশ। প্রথম হচ্ছে, সব কালো পতাকা... এসব পতাকা বাড়ির মালিকদের অবশ্যই নামিয়ে ফেলতে হবে; কাউকে এরকম পতাকা উড়াতে দেখলে শাস্তি দিতে হবে। এই নির্দেশ কার্যকর করতে হবে (ভুল উচ্চারন করে প্রসিকিউটেডকে পারসিকিউটেড বলা হয়েছে) এবং বাড়ি ধ্বংস করে দিতে হবে। এটা মাইকে ঘোষনা করতে হবে। রজার সো ফার। ওভার।
: ৪১, ঠিক একইভাবে কোথাও কোনো রোডব্লক দেখা গেলে সেটাকে ফৌজদারী অপরাধ হিসেবে ধরা হবে। কাউকে এমন করতে দেখা গেলে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলতে হবে। রোড ব্লকের আশেপাশের বাড়ির মালিকদের শাস্তি দিতে হবে এবং তাদের বাড়ি গুড়িয়ে দিতে হবে। এই ঘোষনাটাও টহলদার সেনাদের দিয়ে দেয়াতে হবে। ওভার।
: ৪১, আউট টু ইউ। হ্যালো ৮৮, বলো। ওভার
: ৮৮, ইমাম অপেক্ষা করছেন। বার্তা পাঠাও। ওভার।
: ৮৮, ইমামের নির্দেশ সব বাংলাদেশের পতাকা বা কালো পতাকা এবং যেসব বাড়িতে এগুলো উড়ছে এ মুহূর্তে তা নামিয়ে ফেলার জন্য মালিকদের সতর্ক করে দিতে হবে, নয়তো তাদের শাস্তি দেওয়া হবে (এ জায়গায় বক্তা পারসিকিউটেডকে সংশোধন করে আবার প্রসিকিউটেড বলেছেন)। রজার সো ফার। ওভার।
: ৮৮, উইলকো। ওভার।
: ৮৮, কোথাও কোনো রোডব্লক দেখা গেলে সেটাকে ফৌজদারী অপরাধ হিসেবে ধরা হবে। কাউকে এমন করতে দেখা গেলে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলতে হবে। রোড ব্লকের আশেপাশের বাড়ির মালিকদের শাস্তি দিতে হবে এবং তাদের বাড়ি গুড়িয়ে দিতে হবে। এই ঘোষনাটাও টহলদার সেনাদের দিয়ে দেয়াতে হবে। ওভার।
: ৮৮। উইলকো। আর কিছু? ওভার।
: ৮৮। তোমার ইমাম কি বলেছে যে কাজটা সারতে প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে? ওভার।
: ৮৮। হ্যাঁ। কাজটা ঠিকমতো সারতে কমপক্ষে তিন থেকে চার ঘণ্টা লাগবে। ওভার।
কন্ট্রোল : ৮৮, ইমাম এখন ইমাম ২৬ এর সঙ্গে আছেন। যদি আর কোনো ধরনের সাহায্য প্রয়োজন হয় তাহলে তাকে জানাতে পার। আর ব্যাদারগুলো (এম-২৪ ট্যাঙ্ক) নিরাপদ অবস্থান থেকে যাত্রা শুরু করেছে এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তোমার সামনের সব বাধা ধ্বংস করতে তোমাকে সাহায্য করবে। ওভার।
: ৮৮, অনেক অনেক ধন্যবাদ। আমার আর কিছু বলার নেই। সব ঠিকঠাক মতোই হচ্ছে।
কন্ট্রোল : ৮৮, রজার। আউট টু ইউ। হ্যালো ৪১। ম্যাসেজ। ওভার।
কন্ট্রোল : ৪১, রেলওয়ে লাইনের পশ্চিম দিকে পালানোর পথগুলো তোমার এলাকায় পড়েছে। আশা করি জায়গামতো প্রয়োজনীয় ব্যবস্থা রাখবে যাতে ক্যাম্পাসে ২৬ ও ৮৮র হাত থেকে সেদিক দিয়ে কেউ পালিয়ে যেতে না পারে। ওভার।
: ৪১, আমরা এলাকাটায় টহল জোরদার করেছি। প্রতি মিনিটেই আমরা চক্কর দিচ্ছি আর সতর্ক থাকছি। ওভার।
কন্ট্রোল : ৪১, রজার। আমি নিশ্চিত ছিলাম যে তুমি পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে। ২৬ এর ওরা ডেইলি পিপলে আমাদের বন্ধুদেরও খুজে বের করেছে। খবরটায় তোমার খুশী হওয়া উচিত। আউট।
কন্ট্রোল: হ্যালো ৮৮কে ৯৯। হাইয়েস্ট কন্ট্রোল জানতে চাইছে প্রতিপক্ষ কি ধরনের গুলিবর্ষণ করেছে। ওভার।
: ৯৯কে ৮৮। অপেক্ষা করুন। আমি আমার ইমামকে ফোন করছি ,ওনার সঙ্গে কথা বলুন।
: ৯৯কে ৮৮। আমার ইমাম শুনছেন। ম্যাসেজ দিন। ওভার।
: ৮৮কে ৯৯। সর্বোচ্চ কন্ট্রোল জানতে চাইছেন জগন্নাথ, ইকবাল ও লিয়াকতে (বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস) কি ধরনের প্রতিরোধের মুখে পড়েছেন। ওভার।
: ৯৯কে ৮৮। শুরুতে জগন্নাথ ও ইকবাল হল থেকে প্রচুর গুলি ছোড়া হয়েছে। রজার সো ফার। ওভার।
:রজার। ওভার।
: ৮৮, আমরা রোমিও রোমিও (রিকয়েলেস রাইফেল) দিয়ে হামলা করার পর আর কোনো আওয়াজ আসেনি, তবে কয়েকটাকে নিষ্ক্রিয় করেছি। রজার সো ফার, ওভার।
: ৮৮কে ৯৯। রজার। ওভার।
: ৯৯কে ৮৮। আমি এখন লিয়াকতে যাচ্ছি কারণ ওদের সেটটা অকেজো হয়ে গেছে। ওদের অগ্রগতি জানি না। খোজ নিয়ে জানাচ্ছি। ওভার।
: ৮৮কে ৯৯। ওপাশ থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি কিংবা গ্রেনেড ইত্যাদি ছোড়া হয়েছিল কিনা জানিও। ওভার।
: ৯৯কে ৮৮। প্রচুর থ্রি নট থ্রির গুলি। তবে কোনো স্বয়ংক্রিয় অস্ত্র বা গ্রেনেডের আওয়াজ শুনিনি। ওভার।
: ৮৮, রজার আউট।
: ৯৯কে ২৬। মারখোর (এডজুটেন্ট) এসেছেন। বার্তা পাঠাও। ওভার।
: ২৬কে ৯৯। দয়া করে আমাদের বলো তোমরা এখন পর্যন্ত কি কি কব্জা করেছো। ওভার।
: ৯৯কে ২৬।২০০০ (রাজারবাগ পুলিশ লাইন) দখল, তারপর রমনা থানা দখল, কমলাপুর থানা দখল, টিভি ও রেডিও নিয়ন্ত্রনে, (টেলিফোন) এক্সচেঞ্জ দখল। প্রথম ধাক্কাতেই সব ইয়া আলী। ওভার। (চলবে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব বলেছেন:
+
দ্বিতীয়নাম বলেছেন:
+
ফকির ইলিয়াস বলেছেন:
খুব দরকারি দলিল
বিবর্ণ বলেছেন:
ভাই পিয়াল, ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
এই ক্লিপটা আগে দেখেছিলাম । অনেক ধন্যবাদ পিয়াল ভাই । এগুলো খুবই দরকারি দলিল ।
রাশেদ বলেছেন:
ধন্যবাদ পিয়াল ভাই।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
কঠিন কাজ করছেন পিয়াল ভাই । অনেক ধন্যবাদ ।
স্বপ্নচারিণী বলেছেন:
সচলায়তনেও একই লেখা দেখলাম, লেখক কি একজনই-জানালে খুশি হতাম।
লেখক বলেছেন: জ্বি, লেখকের নাম দু জায়গাতেই একই আছে
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
পিয়াল ভাইয়ের এই পোস্টটি নির্বাচিত পোস্টে তুলে দেবার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাই ।প্রিয় পোস্টে যোগ করে রাখলাম এই দলিল ।
সূর্য বলেছেন:
রোমিও রোমিও=আর আর=রিকয়েললেস রাইফেল। ট্যাঙ্ক বিধ্বংসী কামান। পাকিস্তানি বাহিনী জীপের ওপর বসানো রিকয়েললেস রাইফেল ব্যাবহার করছিল। রাইফেল নাম হলেও আসলে কামান।
লেখক বলেছেন: ধন্যবাদ সূর্য। আরেকজন তাই বললেন।
জেনারেল বলেছেন:
জটিল
সমালোচনাকারী বলেছেন:
+++++++++++++++++++++++++
পুতুল বলেছেন:
খুব প্রয়োজনীয় দলিল। প্রিয়তে রাখলাম।
মাহবুব সুমন বলেছেন:
দারুন
জানা বলেছেন:
চলতেই থাকুক..... নজর রইলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ পিয়াল। ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ জানা
ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: হ্যা সামি। এ নিয়ে আমার আরেকটা লেখা আসছে
আলী আরাফাত শান্ত বলেছেন:
+
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
দুর্দান্ত বস
লেখক বলেছেন: শিগগিরি আপনার অপেক্ষা শেষ হবে ![]()
নগর বাউল বলেছেন:
ধন্যবাদ পিয়াল ভাইয়া +
লেখক বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য, ধন্যবাদ সবাইকেই
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
নির্বাচিত পোস্টে রাখা হোক।
আরিফুর রহমান বলেছেন:
ধন্যবাদ +
মানুষ বলেছেন:
দারুন কাজ ...
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ
চিটি (হামিদা রহমান) বলেছেন:
খুব প্রয়োজনীয় দলিল+++
কৌশিক বলেছেন:
"অপারেশন ফাইন্ড আউট" - কে মাইনাস দিলো?
বুমবুম বলেছেন:
দুর্দান্ত।
বুমবুম বলেছেন:
নেক্সট পর্ব কবে?
পেরেশান বলেছেন:
+++++++
স্ক্রু লুজ Screw Loose বলেছেন:
( মাইনাস )
রেটিং বলেছেন:
+
মীর িনজাম উ বলেছেন:
আপারেশন সার্চ লাইট বইয়ে পড়েছি। ডকুমেন্টারি দেখরে সুযোগ হয়নি। ডকুমেন্টারী উপস্থাপেনর জন্য ধন্যবাদ পিয়াল সাহেব।
অরুনাভ বলেছেন:
+
সূর্যবাসী বলেছেন:
এটা একটা অসামান্য অবদান......................
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ সবাইকে। কিছু জায়গা সংশোধিত করা হয়েছে। বিগ বার্ড= মেইন বার্ড, রোমিও রোমিও (রিকোয়েলেস রাইফেল), ব্যাদার (এম-২৪ ট্যাঙ্ক)
সাধারন বলেছেন:
++++++++
বাঙাল যুবক বলেছেন:
মনে হল একবারে যুদ্ধের মাঠে আছি। আপনার কল্পনার মত আমারও কল্পনায় দৃশ্যগুলো ভেসে উঠছে।ধন্যবাদ।
রাতমজুর বলেছেন:
প্রিয় তে। ৫+
ধন্যবাদ।
সারওয়ার জামান চন্দন বলেছেন:
++++ প্রিয় পোষ্টের তালিকায়
বোঘদাদি হেকিম বলেছেন:
পেলাস
সাদাকালোরঙিন বলেছেন:
১০০% সাদা ( প্লাস) । অনেক কিছু জানতে পারলাম নতুন। ধন্যবাদ।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
অন দ্যা স্পট স্পেসিফিক।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
অন দ্যা স্পট স্পেসিফিক।
শওকত হোসেন মাসুম বলেছেন:
অসাধারণ, আপনার লেখা পড়লে আমার আর ফাঁকিবাজি টাইপ লেখা লিখতে ইচ্ছা করে না
লেখক বলেছেন: ধন্যবাদ বি.মা। আপনাদের উৎসাহই তো আমার পরিশ্রমের স্বীকৃতি
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
তৌফিক বলেছেন:
ব্যতিক্রমী পোস্ট। ইউনিকোড থেকে সাধারণ বাংলায় কনভার্ট করে সংগ্রহে রাখব।অমি ভাই @ উগ্গা লেহা দিবান বলি হইলান বোওত্ আগে। মনত আছে না হইত্ ন পারি। Click This Link
লেখক বলেছেন: শেষ হবার পর সংশোধিত কপিটি নিয়েন। মনে আছে। সময়ই পাচ্ছি না।
লেখক বলেছেন: শেষ হবার পর সংশোধিত কপিটি নিয়েন। মনে আছে। সময়ই পাচ্ছি না।
ফাহমিদুল হক বলেছেন:
কাওসার চৌধুরীর 'সেই রাতের কথা বলতে এসেছি' (এখানে যে-লিঙ্কটা দেয়া আছে) ডকুমেন্টারিতে এই কথাগুলো প্রথম শুনতে পাই।ছবিটা সাউথ এশিয়ান ডকুমেন্টারি ফেস্টিভালে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছিল।
পোস্টের জন্য প্লাস।
সবুজ আরেফিন বলেছেন:
ধন্যবাদ গুরুত্বপূর্ন পোষ্টটির জন্য।
আলী বলেছেন:
+
রন্টি চৌধুরী বলেছেন:
যারা এখনও স্বাধীনতা নিয়ে কটাক্ষ করেন, পাকিস্তানের প্রতি সফটকর্নার রাখেন তাদের বলতে ইচ্ছে হচ্ছে, এই জন্যই পাকি নাম শুনলেই গায়ে আগুন ধরার মত জ্বালা হয় আর তাদের প্রতি সহানুভুতিশীলদের প্রতিও।
পলাশ রহমান বলেছেন:
চমৎকার।
আউটসাইডার বলেছেন:
পিয়াল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগেই পড়েছিলাম তবে আপনার মত সাবলীল ভাবে অনুবাদ করা ছিলনা বলে সব ধরতে পারিনি। একটা জিনিস খেয়াল করেছেন? রাজাকারের বাচ্চারা এখানে ঠিকই মাইনাস দিয়েছে। কত বড় সাহস ওদের। ৮ জনের ভাল লাগেনি লেখাটা দেখে মাথাটা গরম হয়ে গেছে। যদি পারতাম প্রত্যেকটাকে খুঁজে বেড় করে গলা ভেংগে মারতাম।
এস্কিমো বলেছেন:
অপনাকে সংগ্রামী শুভেচ্ছা। যুদ্ধ একনও শেষ হয়নি - এইটা মনে করিয়ে দেয় আপনার লেখা। ধন্যবাদ।
শাহবাজ বলেছেন:
পেলাস +
সততার আলো বলেছেন:
সুন্দর ও সুশৃংখল ও পরিচছন্ন্।
শফিউল আলম ইমন বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।++++
একস্লিপ বলেছেন:
কাওসার চৌধুরীর ডকুমেন্টারিটা দেখার সুযোগ হয়নি আমার। তবে কোনো এক সাপ্তাহিকে (২০০০?) সেই ওয়্যারলেস ট্রান্সমিশনের একটি লিখিত রূপ দেখেছিলাম বোধহয় অনেক আগে। আপনার কাজ দেখে ভালো লাগছে।
আমীনুর রহমান বলেছেন:
আমি বাংলাদেশে যখন ছিলাম, তখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এই ফুটেজগুলো প্রথম ব্যবহার করেছিলাম। সেটাই এই ডকুমেন্টটির প্রথম পাবলিক ডমেইনে আসা। এটি আমি পেয়েছিলাম, আমার প্রাক্তন সহকর্মী মুনীরা খাতুনের কাছ থেকে। যিনি ধারণ করেছিলেন, তিনি মুনীরা খাতুনের বড় ভাই (আমার যদ্দুর মনে পড়ে, মুনীরা খাতুন আমাকে তাই বলেছিলেন।) তবে নি:সন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ দলিল।
লেখক বলেছেন: এ ব্যাপারে একটু বিস্তারিত বলবেন কি? আমার মেইল ঠিকানা
ফেলুদা বলেছেন:
১০০
রাফা বলেছেন:
৭১ এর সেই কাল রাএিতে আমি ছিলাম কিশোর,এবং আমরা ছিলাম ঢাকার কেন্দ্রস্হল মগবাজার চৌরাস্তা থেকে ঠিক ১৫০থেকে২০০গজের মধ্যে এখন যে যায়গাটাকে কমিশনারের গলি বলে ।তখন সেই রাস্তাটি আরো অনেক সরু ছিল। সেই মধ্য রাএিতে হ ঠাৎ যখন চারদিক থেকে মেসিনগান,ট্যাংক,কামান সহ অন্যান্য অস্র গর্জে উঠেছিল সেই ভিবিষীকাময় সময় এবং শব্দে মনে হয়েছিল পৃথিবীতে কেয়ামত শুরু হয়ে গেছে।সেই উপলব্দি ভাষায় প্রকাশ করা যাবেনা।বিঃ দ্রঃ আমি আসলে পক্ষে ভোট দিতেগিয়ে বিপক্ষে হয়ে গেছে । আমি আন্তরিক ভাবে দূঃক্ষিত।ধন্যবাদ।
লেখক বলেছেন: বুঝলাম ![]()
অপু ফিরোজ বলেছেন:
লেখককে ধন্যবাদ
বামনী তুলাগাছ বলেছেন:
+
হমপগ্র বলেছেন:
পিয়াল ভাই,অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো পড়ে। তবুও যদি এদের জ্ঞান ফেরে। সেই কামনায়+++++
লেখক বলেছেন: কার জ্ঞান ফিরবে? এদের জ্ঞান আর ফিরবেনা
মেসবাহ য়াযাদ বলেছেন:
বস, আমগো এই বয়সে যদি আরেক খান ৭১ আইতো ?? আপনেরে লাল সেলাম কমরেড !!
লেখক বলেছেন: এই বয়সে আইলে হয় মরতাম নয়তো ভারতে বৌ-বাচ্চা লইয়া পালাইতাম ![]()
নিঃশব্দ শিশির! বলেছেন:
সঠিক ইতিহাস জানা প্রয়োজন!আজ ইতিহাসও নিলামে উঠে!
রাজাকার রা মুক্তিযোদ্ধা সাজে!
ধন্যবাদ পিয়াল ভাই সুন্দর একটি পোস্টের জন্য।
রিয়াজ শাহেদ বলেছেন:
যারা মাইনাস দিয়েছেন তাদেরকে বলছি- কেনো মাইনাস দিলেন তার যুক্তিসংত ব্যাখ্যা করলে ভালো হয়।
লেখক বলেছেন: এসবের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই তাদের কাছে। মুক্তিযুদ্ধ তাদের কাছে বড় বেদনার
লেখক বলেছেন: পরাজিত অর্থে
লেখক বলেছেন: ধন্যবাদ
রিয়াজ শাহেদ বলেছেন:
তবু পিয়াল ভাই, তাদের কাছ থেকেই শোনা যাক কেনো তারা এ ধরনের পোস্টে মাইনাস দেয়।
রেটিং- বলেছেন:
+
লাল মিয়া বলেছেন:
১০টা মাইনাস পড়ছে। মানে এইখানে মাইনাস দেওইন্নারা এখনো সক্রিয়।
রিয়াজ শাহেদ বলেছেন:
বুঝিয়ে বলেন মাইনাস কেনো দিচ্ছেন (যদি সেই সৎসাহস থেকে থাকে)।
অমি রহমান পিয়াল বলেছেন:
অনুমতি দেওয়া হলো নোক্সেনডার
গোপনীয়া বলেছেন:
+
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
প্লাস এবং প্রিয় পোস্টে স্থান
সক্রেটিস বলেছেন:
নিঃশব্দ শিশির! বলেছেন: সঠিক ইতিহাস জানা প্রয়োজন!আজ ইতিহাসও নিলামে উঠে!
রাজাকার রা মুক্তিযোদ্ধা সাজে!
ধন্যবাদ পিয়াল ভাই সুন্দর একটি পোস্টের জন্য।
রিয়াজ শাহেদ বলেছেন:
বোঝা যাচ্ছে নব্য রাজাকারদের সেই সাহসটুকু নেই যে তারা বুঝিয়ে বলবে কেনো এধরনের পোস্টে তারা মাইনাস দেয়।
প্রাণ চানাচুর বলেছেন:
(+)
একরামুল হক শামীম বলেছেন:
গুরূত্বপূর্ণ।
জাতক বলেছেন:
[+]
কোবরেজ বলেছেন:
+
রিফাত হোসেন বলেছেন:
সুনীল সমুদ্র বলেছেন:
১৯৭১-এর এইসব অসামান্য দলিল বর্তমান প্রজন্মসহ সবাইকেই স্বাধীনতা সংগ্রামের সেই ভয়াবহ কঠিন দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেবে।
ধন্যবাদ, এই অমূল্য সংগ্রহের জন্য।
প্রিয় সংগ্রহের তালিকায় থাকলো।
চন্দন বলেছেন:
ধন্যবাদ এই অমূল্য দলিলটি আমাদের সাথে শেয়ার করার জন্য +++
রুবেল শাহ বলেছেন:
আজ শততম প্লাসটা দিয়ে প্রিয়তে নিয়ে গেলাম
লুদ্ধক বলেছেন:
আচ্ছা, আপনারাই বলেন এই পোস্টে যারা (-) দেয় তারা কি বাঙালী...? তার মানে বুঝা গেলো শিবির গুলো এখনো পাকিস্তানীদের ই সাপোর্ট করে... কুত্তার বাচ্চাগুলোদের দেশ থেকে খেদানো উচিত...
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
+
রিমঝিম বৃষ্টি বলেছেন:
হালার পাকিস্তানি গ জুতা মারি।
লেখক বলেছেন: সম্পূরক তথ্য পাবেন এই পোস্টে। রেকর্ডিংগুলোও আছে
কালের সাক্ষী বলেছেন:
+++
তারা ১২৩ বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
অবাঞ্চিত বলেছেন:
+++
এস এম সাজ্জাদ হোসেন বলেছেন:
পোষ্টে +++++, অনেক ধন্যবাদ অমি ভাই।যারা - দিয়েছেন , তাদের জন্যে কেবলই করুণা।
বৃষ্টিধারা বলেছেন:
++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...































