আমার প্রিয় পোস্ট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন স্কোয়াড - টেকনলজী
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন যারা!!! - তাহের
- আবারো স্বদেশপ্রেমের পরিচয় দিল শিবির। - সানুনয়
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- বাংলাদেশে দূতাবাসে ভারতীয় কম্যান্ডো? - দিগন্ত
- জামাত দিচ্ছে মুক্তিযোদ্ধার সংবর্ধনা : আসুন আলোচনা হোক - শিপন আবদুর রাজ্জাক
- দরদী হইও মাগো দরদী হইও, সময়ে সময়ে মাগো পাষানী হইও। - অধ্যায়
- কাঁকন বিবিঃ খাসিয়া মুক্তি বেটি - ইফতেখার.আমিন
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- দৈনিক রাজাকার - সবাক
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- অত:পর কোথায় পালাবে তুমি? - তাজা কলম
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড - স্ট্যানলি কুবরিক
- সেঞ্চুরির স্বপ্ন দেখি - স্ট্যানলি কুবরিক
- চাঁদ, পাহাড় ও ফরাসী স্বপ্ন - লাল দরজা
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট] - খেজুর কাঁটা
- অগভীর ভাবনা - বামান্দোলনের ব্যর্থতা - রাসেল ( ........)
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট** - নাফিস ইফতেখার
- ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- ব্লগ বাসী আপনারা কেমন আছেন?- মাতলামি দেখতেছি, হাসতেছি - জমির মাতব্বর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সে দিন অপরাজেয় বাংলার দিকেও তাক করে রাখা ছিল একটা ট্যাংন্ক... - লাল দরজা
- আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু। - রন্টি চৌধুরী
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা) - আউলা
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ঘূর্ণাবর্তনের রাজনীতি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- জামাতে ইসলামকে ভুটাইলে যে ফায়দাগুলা পাইতাম - মাতাল মাহবুব
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- টিপাইমুখ, টেকনিক্যাল দিকটা চিন্তা করুন, কার ক্ষতি কে করছে? - হমপগ্র
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- এখনই সময় পা ধরে মাফ চাওয়ার। - মাথামোটা
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো - ঝরা পাতা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯
- নাফিস ইফতেখার
- একটা গোপন অথচ দরকারী পরামর্শ - লেখাজোকা শামীম
- কবি - শিমুল সালাহ্উদ্দিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সময় যেই যুদ্ধাপরাধীরা জেলে ছিলেন তাদের বিচার করা হোক আগে - লেখাজোকা শামীম
- ইতিমধ্যে দন্ডিত যুদ্ধাপরাধীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব - রেজওয়ান
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- আত্মবিশ্লেষণ, বনাম-সাধারণ/অসাধারণ এবং একটি ঘৃণাস্তম্ভের প্রস্তাবনা - মেঘ
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- জামাতে ইছলাম গ্রুপে যৌন হয়রানির ফাঁদ!!! - লোকালটক
- টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
- নাফিস ইফতেখার
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫। - মোহাম্মদ আরজু
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার - জ্বিনের বাদশা
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- একজন নতুন ভোটারের মনের কিছু কথা........ - নাফিস ইফতেখার
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ ! - আবদুর রাজ্জাক শিপন
- আসেন আমরা সবাই মিল্যা নামাজ পইড়া যুদ্ধাপোরাধীগো বিচার চাই - সামী মিয়াদাদ
- সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি?? - একরামুল হক শামীম
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি। - যীশূ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রামে জাতীয় সংগীত সংক্রান্ত ফতোয়া - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- আদর্শের জন্য নয়, জামাত পাকিস্তানপন্থী হয়েছিল টাকার জন্য। পশ্চিম পাকিস্তান থেকে নিয়মিত অর্থ পেতো জামায়াত। - শওকত হোসেন মাসুম
- বাবা কেন যুদ্ধে গেল? - কালপুরুষ
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখা পড়ুন (১) - আমি সাগর
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- ও আমার দেশের মাটি : একটা অসাধারণ ভিডিও । এটাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা - মিরাজ
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ২ (ইংরেজী টেক্সট সহ) - মিরাজ
- ছহি রাজাকারনামা - জেনারেল
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ব্যাকআপ রাখুন - গুগুল
- লিংক: রাজাকারের তালিকা, যুদ্ধাপরাধীদের বিচার- সময়ের দাবি - অঃরঃপিঃ
- গোলামের আরো কথা - অঃরঃপিঃ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- বইয়ের বিজ্ঞাপন : বইমেলায় আমাদেরও বই... - অঃরঃপিঃ
- নতুন সংকলণ : তেকোণালজি - অঃরঃপিঃ
- তেকোণালজি এখন হার্ডকাভারেও - অঃরঃপিঃ
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো...২
১০ ই মার্চ, ২০০৮ রাত ১০:২১
প্রাসঙ্গিক কিছু কথা : অপারেশন সার্চ লাইট চূড়ান্তকরণ হয়েছিলো সাধারণ একটি নীল রংয়ের প্যাডে (নীলনক্সা হিসেবে ঠিক আছে) সাধারণ একটি কাঠ পেন্সিলে! পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালন করা সিদ্দিক সালিক তার লেখা উইটনেস টু সারেন্ডারে বর্ণনা দিয়েছেন এর। জেনারেল রাও ফরমান আলী খসড়া করেছিলেন মূল পরিকল্পনাগুলোর। আর এর দ্বিতীয়ভাগ লিখেছেন জেনারেল খাদিম হোসেন রাজা। সেনা বন্টন এবং কোন ব্রিগেড ও ইউনিট কোন অপারেশনের দায়িত্বে থাকবে তারই নির্দেশনামা।
পাঁচ পৃষ্ঠাজুড়ে ১৬টি অনুচ্ছেদে পরিকল্পিত এই অপারেশনের মূল লক্ষ্য ছিলো ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমানে বিডিআর) ও পুলিশসহ বাঙালী সেনা সদস্যদের নিরস্ত্র করা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ আওয়ামী লিগ নেতা এবং গুরুত্বপূর্ণ ১৬ জন ব্যক্তির বাসায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার। ২০ মার্চ ফ্ল্যাগস্টাফ হাউজে জেনারেল হামিদ ও লে. জেনারেল টিক্কা খানকে পড়ে শোনানো হয় এই হাতে লেখা পরিকল্পনা। দুজনই তা অনুমোদন করেন। সে অনুযায়ী রাও ফরমান আলীর তত্বাবধানে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাবের নেতৃত্বাধীন ৫৭ ব্রিগেড ঢাকা ও আশপাশে অপারেশন চালায়, মেজর জেনারেল খাদিম রাজা দেশের বাকি অংশে।
২৫ মার্চ রাত ঠিক সাড়ে ১১টায় রেডিও ট্রান্সমিটারগুলো জীবন্ত হয়ে ওঠে। মূল অপারেশনের সময়সীমা ছিলো রাত একটা (ক্যালেন্ডারের পাতায় ২৬ মার্চ শুরু), তার আগেই টার্গেটের আশেপাশে ইউনিটগুলোর অবস্থান নেওয়ার কথা। তার মধ্যেই প্রেসিডেন্ট ইয়াহিয়ার পশ্চিম পাকিস্তানে পৌঁছে যাবেন। কিন্তু স্বাধীনতাকামী বাঙালী ছাত্র-জনতা তার আগে থেকেই রাস্তায় প্রতিরোধ গড়ে তুলছিলো, গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ও নানা কিছু দিয়ে রোডব্লক তৈরি করেছিলো তারা। গোয়েন্দাসূত্রের এই খবরেই সাড়ে ১১টায় সবগুলো ইউনিটই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করে।
ঢাকার এই অপারেশনে বিভিন্ন দায়িত্বে ছিলো :
১৩ ফ্রন্টিয়ার ফোর্স : ঢাকা সেনানিবাস আক্রান্ত হলে সেটা সামাল দিতে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিলো তাদের।
৪৩ লাইট অ্যান্টি এয়ারক্রাফট রেজিমেন্ট : তেজগাঁ বিমানবন্দরের দায়িত্বে
২২ বেলুচ : পিলখানায় ইপিআরদের নিরস্ত্রিকরণ ও তাদের ওয়ারলেস এক্সচেঞ্জ দখলের দায়িত্বে।
৩২ পাঞ্জাব : রাজারবাগ পুলিশ লাইনের দায়িত্বে
১৮ পাঞ্জাব : নবাবপুরসহ পুরান ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোর দায়িত্বে
১৮ পাঞ্জাব, ২২ বেলুচ ও ৩২ পাঞ্জাবের একটি করে কোম্পানির সমন্বয়ে যৌথ ইউনিট ইকবাল হল ও জগন্নাথ হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছিল
স্পেশাল সার্ভিস গ্র“পের একদল কমান্ডোর দায়িত্ব ছিলো শেখ মুজিবকে (কলসাইন : মেইন বার্ড) জীবিত গ্রেপ্তার করা। এক স্কোয়াড্রন এম-২৪ ট্যাঙ্ক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলো। এছাড়া সেকেন্ড ক্যাপিটাল (শেরেবাংলা নগর/সংসদভবন এলাকা) এবং মীরপুর ও মোহাম্মদপুরের বিহারী অধ্যুষিত এলাকায় দায়িত্বরত ছিলো ফিল্ড রেজিমেন্ট।
কিছু শব্দার্থ জেনে রাখলে সুবিধা হবে পাঠকদের : ৮৮, ৪১, ২৬, ৫৫ এসব হচ্ছে দায়িত্বরত ইউনিটগুলোর পরিচিতি সংকেত। কথা বলার আগে কোন ইউনিট কথা বলছে তারই পরিচয় দিতে সংখ্যাটা বলেছে তারা। একইভাবে কোনো নির্দিষ্ট ইউনিট যখন অন্য কোনো ইউনিটের সঙ্গে কথা বলতে চাইছে তখন সে সেটা উল্লেখ করছে, যেমন ৮৮কে ৯৯। রজার মানে বোঝা গেছে, লাউড অ্যান্ড ক্লিয়ার মানে পরিষ্কার বোঝা গেছে, উইলকো মানে উইল কমপ্লাই বা আদেশ পালিত হবে, ওভার মানে বাক্য শেষ, আউট টু ইউ মানে তোমার সঙ্গে কথা শেষ, ইমাম হচ্ছে কমান্ডিং অফিসার, মারখোর এডজুটেন্ট/কমান্ডিং অফিসারের স্টাফ অফিসার। কন্ট্রোল হচ্ছে রেজিমেন্ট কন্ট্রোল রুম। আবারও বলছি, বার্তা বিনিময়ের মধ্যে বিরতি ছিলো, তাই প্রতিটি লাইনকে ধারাবাহিক ধরে নেওয়া উচিত হবে না।
আগের অংশের পর :
: কমিশনার অফিসে আমাদের এখান থেকে পুরানো পল্টন এলাকায় প্রচুর আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এটা কি হেড অফিস নাকি অন্য কোনো জায়গা? ওভার।
: ৯৯কে ২৬। ২০০০ (এরিয়া টু থাউজেন্ড/রাজারবাগ পুলিশ লাইন) আগুন জ্বলছে। আবার বলছি ২০০০ জ্বলছে। ওভার।
: ৮৮কে ৯৯। পিপলস ডেইলির (হোটেল ইন্টারকনের/এখন শেরাটন উল্টোদিকে অবস্থিত পত্রিকা অফিস) কি অবস্থা?
: ৯৯কে ২৬। উড়িয়ে দেওয়া হয়েছে (ব্লাসটেড)। আবার বলছি, উড়িয়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় আমাদের দুজনকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পাঠিয়ে দেওয়া হয়েছে, আরও দুজন অল্প আঘাত পেয়েছে। ওভার।
: ২৬কে ৯৯, প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির কোনো আন্দাজ? ওভার।
: ২৬, না। এই মুহূর্তে অনুমান করা কঠিন। লক্ষ্যবস্তুগুলোতে আগুন জ্বলছে অথবা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। ওভার।
: ২৬কে ৯৯, পুলিশ লাইনেরও ব্যবস্থা নেওয়া হয়ে গেছে? ওভার।
: ৯৯কে ২৬। হ্যাঁ বলেছি, দুই হাজার, পুলিশ লাইন জ্বলছে। ওভার।
: ২৬কে ৯৯। দারুণ দেখিয়েছো। আউট।
: ৫৫। লাউড অ্যান্ড ক্লিয়ার। ওভার।
: ৫৫, মারখোর শুনছে। পাঠাও। ওভার।
: ৫৫, বার্তা পাঠাও। ওভার।
: ৫৫ আপনি কল করেছিলেন। মেসেজ পাঠান। মারখোর শুনছেন (উর্দু)। ৫৫, আপনার মেসেজ পাঠান। ওভার।
: ৫৫....
: ৫৫, আবার বলেন। ওভার।
: ৫৫....
: ৮৮কে ২৬। অগ্রগতি জানাও। ওভার।
: ৫৫। রজার। এদের সঙ্গে ঠিক কোথায় যোগাযোগ হয়েছিলো? ওভার।
: ৮৮কে ২৬। আপনার কথা ভেঙে ভেঙে আসছে আর জগন্নাথের ব্যাপারে অগ্রগতি জানান, জগন্নাথের ব্যাপারে (উর্দু)। ওভার
: .... আপনার কাছে রিপোর্ট করবে।
:৮৮কে ২৬। রজার। আউট।
: ৫৫। আমি আবার বলছি, আমাদের.... সামনে একটা রোড ব্লক ছিলো আর আমরা সেটা সরাচ্ছি, আর... ... ... আদার এলিমেন্টস। ওভার।
: ৫৫। জলি গুড শো (দারুণ দেখিয়েছো)। তোমার এলিমেন্টগুলো (সম্ভবত সাপোর্টিং আর্টিলারির কথা বলা হয়েছে) ২৬ এ পাঠানোর কথা। তবে তারা বেশি কাজে আসবে ৮৮র, যারা এই মুহূর্তে বেশ ঝামেলায় পড়েছে। আসতে থাকো। আউট।
: ৫৫। রি-নেট (ট্রান্সমিটার সেট করার নির্দেশ)। আপনার সেটের নেটিং চেক করুন। বোঝা যাচ্ছে না আপনি কি বলছেন (উর্দু)। ৫৫, ৫৫, ৫৫, ৫৫... নেটিং কল। নেট নাও। নেটিং কল এন্ডস।
: ৫৫। আমার কথা শোনা যায়? ওভার।
: ৫৫, ৫৬ ... ... ওভার।
: ৫৫, এখনো শিসের মতো শব্দ হচ্ছে। ট্রান্সমিটার আবার নেট করো (উর্দু)। ৫৫, ৫৫, ৫৫, ৫৫। হিয়ার নেটিং কল। নেট নাও। নেটিং কল এন্ডস।
: ৫৫। আমার কথা শোনা যায়? ওভার।
: ৫৫... ...।
: ৫৫। রজার। মাইক একটু দূরে রেখে কথা বলুন (উর্দু)। ৫৫, আর কিছু না। আউট।
: মেসেজ। ওভার।
: ৮৮কে ২৬, ৮৮কে ২৬, মেসেজ। ওভার।
: ২৬কে ৮৮। আমরা যাচ্ছি...
: ৮৮কে ২৬। জগন্নাথের অগ্রগতি জানাও, আবার বলছি, জগন্নাথ। ওভার।
: ২৬কে ৮৮। আমার ইমাম যাচ্ছেন।
: ৮৮কে ২৬। রজার আউট।
: মারখোরকে মারখোর। ওভার।
: ১৬। অপেক্ষা করো। আউট।
: ওদিকের ক্ষয়ক্ষতি কেমন? ওভার।
: ১৬... ... চারজন নিহত।
: রজার। আহতদের যথার্থ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে?
: ... ... ... ইপিআর হাসপাতাল। ওভার।
: ১৬। খুব ভালো। আউট টু ইউ। হ্যালো ২৬, হ্যালো ২৬, হ্যালো ২৬, মেসেজ। ওভার।
: ৫৫। অবস্থান জানাও। ওভার।
: ৫৫। অবস্থান জানাও। ওভার।
: ৫৫, আমি ফার্মগেটের কাছাকাছি আর এখন বিস্ফোরক ও অন্যান্য জিনিস দিয়ে রোড ব্লক সরাচ্ছি। আমরা এখনও আগের জায়গাতেই আছি। ওভার।
: ৫৫। রজার। আশা করি কেউ তোমাদের বিরুদ্ধে লাগার সাহস করেনি। ওভার।
: ৫৫। আমরা চারদিকে চিতা (কমান্ডো দল) ছড়িয়ে দিয়েছি। এখন পর্যন্ত নেতিবাচক। ওভার।
: ৫৫। রজার। (বুল)ডোজার এবং অন্যান্য উদ্ধার সরঞ্জাম আছে তোমার সঙ্গে? ওভার।
: ৫৫। হ্যা, ডোজার এখন সামনে জায়গামতো যাচ্ছে সরাতে... ... ... শক্তি দিয়ে। আর এরাও আমাদের বেশ সাহায্য করছে। ওভার।
কন্ট্রোল: ৫৫। বেশ দারুণ। আসতে থাকো। আমরা এখন এই মূলভবনের এলাকায়। তুমি চেষ্টা করে দেখো রাস্তাগুলোর অপ্রয়োজনীয় ক্ষতি এড়িয়ে যেতে। আউট।
: .... ওভার।
: ৭৭কে..., ৭৭কে ১৬, মেসেজ। ওভার।
: ১৬, মারখোরকে দিন। ওভার।
: ১৬, মারখোরকে দিন। ওভার।
: ১৬ ...
: ১৬, আগে যেভাবে বলা হয়েছিলো, তোমার আসল দলের (অরিজিনাল ফোর্স) ইমাম প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে এবং আনুষঙ্গিক কি কি করতে হবে সেগুলো বের করে সে অনুযায়ী সাজাবে। ভোর না হওয়া পর্যন্ত কিংবা তোমাদের ওখানের ইমাম না আসা পর্যন্ত যেমন ছিলে সেভাবেই থাকতে বলা হচ্ছে।
: ১৬, উইলকো। আউট।
: ... ইমামের জন্য। ওভার।
: ... অপেক্ষা করো। ওভার।
: ইমাম শুনছেন। মেসেজ পাঠাও। ওভার।
: ৪১, তোমার এলাকায় ফিজিকাল ট্রেনিং ইনস্টিটিউট (মোহাম্মদপুর, এখানেই পরে আল-বদর হেডকোয়ার্টার স্থাপিত হয়) এবং পুলিশ স্টেশনগুলোর অবস্থা জানাও। ওভার।
: ৪১। ফিজিকাল ট্রেনিং ইনস্টিটিউট ভালোভাবে তল্লাশী করা হয়নি, তবে আমরা সেখানে সশস্ত্র সেনা মোতায়েন করেছি। এই এলাকায় কোনো পুলিশ স্টেশন নেই। ওভার।
: ৪১। ধন্যবাদ। আউট।
: ৪১। আমাদের এখানে অনেকগুলো লোক আছে যারা বেশ কিছু রোড ব্লক দিয়েছিলো, এদের ধরা হয়েছে এবং সেগুলো পরিষ্কার করতে কাজে লাগানো হয়েছে। ওদের কি আপনার কাছে নিয়ে যেতে হবে, নাকি খতম করে দেবো (বন্দী হিসেবে পাঠিয়ে দেবো না মেরে ফেলবো)? ওভার।
: ৪১, শ্রমের দারুণ ব্যবহার করেছো দেখছি। আপাতত এদের ব্যবহার করতে থাকো আর যতক্ষণ পর্যন্ত ইমামের কাছ থেকে নির্দেশ না পাচ্ছি ততক্ষণ আটকে রাখো। তারপর পরিস্থিতি বুঝে হয় তোমরা তাদের খালাস করবে নয়তো আমাদেরকে পাঠাবে। ওভার।
: ৪১। রজার। আউট।
: ৮৮। মেসেজ। ওভার।
: ৮৮, মেসেজ পাঠাও। ওভার।
: ৮৮, রোমিও সিয়েরা ইউনিফর্মের (রিভেরাইন ইউনিট/নদীর কুল পাহারা দেয়া পদাতিক ইউনিট) সঙ্গে আপনার এক এলিমেন্ট (সেনা কর্মকর্তা) আছে তার মাধ্যমে জিজ্ঞেস করুন তো রোমিও সিয়েরা ইউনিফোর্ম পানিতে টহল দিচ্ছে কি না (উর্দু)। ওভার।
: ৮৮। রজার। ওভার।
: ৮৮, আউট।
: ... স্রেফ মনে করিয়ে দিতে চেয়েছি যে রোমিও সিয়েরা ইউনিফর্মের সঙ্গে থাকা আপনার এলিমেন্টের উচিত হবে তাদেরকে নৌকায় করে টহল দিতে বলা (ক্যারি আউট প্যাট্রলিং ইন দ্য রিভার বোটস)। ইমামের সঙ্গে আলোচনা অনুযায়ী নদীতে টহল শুরু করুন। ওভার।
: ৮৮, আমরা এরমধ্যেই তা শুরু করে দিয়েছি, আবার বলছি, আমরা ইতিমধ্যে তা শুরু করে দিয়েছি। ওভার।
: ৮৮... আমি তার কাছে পুরাটা দিচ্ছি
: ৮৮, খুব ভালো। চালিয়ে যাও। আউট।
: হ্যালো ২৬। ওভার।
: ২৬। পাঠাও। ওভার।
: তোমরা কি ডেইলি পিপল থেকে গুরুত্বপূর্ণ কাউকে আটকাতে পেরেছো? ওভার।
: ২৬ না, নেগেটিভ। তবে আমাদের সৈন্যরা অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ লোকের খোঁজে গেছে আর আমরা তাদের অগ্রগতি জানতে অপেক্ষা করছি। ওভার।
কন্ট্রোল: ২৬। রজার। আলফা লিমার (আওয়ামী লিগ) কার্যালয় কি দখল হয়েছে? ওভার।
: ২৬। না। ভোর বেলা ব্যবস্থা নেওয়া হবে। ওভার।
: ২৬। রজার। তাহলে হয়তো সেখানকার বাসিন্দারা সব রেকর্ড বা কাগজপত্র এর মধ্যেই পুড়িয়ে বা নষ্ট করে ফেলেছে। তারপরও তোমরা তোমাদের পরিকল্পনামতোই এগোতে থাকো আর তোমাদের অগ্রগতি খুবই চমতকার হচ্ছে। ছোটখাটো যাই ঘটুক না কেনো আমাদের জানিও। ওভার।
: হ্যালো ৯৯, ৯৯। মারখোর। ছোটাকে দিন। ওভার।
: ৯৯, অপেক্ষা করো। আউট।
: মেসেজ পাঠান, ওভার।
: আউট টু ইউ, হ্যালো ২৬, ২৬, ৭৭ থেকে মেসেজ, মারখোরকে জানান যে ইমাম বলেছেন, ভোরের আলো ফোটার আগেই যত লাশ আছে সব যেন সরিয়ে ফেলা হয়; বাকি সবাইকে এটা বলে দাও (উর্দু)। ওভার।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
প্রিয়তে ৫+
লেখক বলেছেন: ধন্যবাদ রাতমজুর। কাল নাগাদ অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে।
বিষাক্ত মানুষ বলেছেন:
অনেক ধন্যবাদ পিয়াল ভাই ।
রাশেদ বলেছেন:
অনেক ধন্যবাদ পিয়াল ভাই।
আরিফুর রহমান বলেছেন:
ধন্যবাদ পিয়াল ভাই।
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ সবাইকে
বুমবুম বলেছেন:
দারুন।
পথিক!!!!!!! বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ পিয়াল ভাই।
হিডেন স্ট্রিট বলেছেন:
দারুন +
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
ভালো
রাশেদ বলেছেন:
ঠেলা।
আউটসাইডার বলেছেন:
ওদের প্ল্যান ছিল বোধহয় একরাতের অন্ধকারে সবকিছু শেষ করে দেয়া। চেয়েছিলো ভোরের আগেই সব লাশ সরিয়ে ফেলে পরেরদিন বলবে বিছ্ছিন্নতাবাদীদের আক্রমণের জবাবে ওরা বিছ্ছিন্নতাবাদীদের দমন করেছে। কিন্তু ওরা বোঝেনি যে বাংগালী কি জিনিস!!!ওরা হয়তো ভাবতেই পারেনি যে এমন আক্রমণের পর বাংগালী আবার ঘুরে দাঁড়াবে।বীর বাংগালী হাতে সবাই অস্ত্র তুলে নিবে, সেটা হয়তো ওদের কল্পনার বাইরে ছিল।
দারুণ হছ্ছে পিয়াল। চালিয়ে যান ভাই। আমাদের সংগ্রাম চলবেই।বাংলার মাটি থেকে স্বাধীনতা বিরোধীদের তাড়াতেই হবে।
আলী বলেছেন:
গুরু তোমায় সালাম
লেখক বলেছেন: আরেকটু আছে। পরের পর্বেই শেষ
মাবরুকা তোয়াহা বলেছেন:
প্রিয় পোস্ট.... প্রিয় পোস্ট.... প্রিয় পোস্ট ....
িক েশা৩০েম বলেছেন:
অস্কার মাইক ইন্ডিয়া!!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















