somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ : একাত্তরের প্রেতাত্মারা ফিরে এসেছে, ব্যবস্থা নিন

১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়ার ইনে দু'বছরের ওপর হয়ে গেলো। সময়টায় মুক্তিযুদ্ধের উপরই লেখালেখি করেছি বেশী। এর মধ্যে আমাদের দারুণ কিছু অর্জন আছে এই ব্লগ ভুবনে। সামহোয়ার ইন ব্লগ ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী লেখালেখির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সুবাদেই আমরা সেই অপমানকর পোস্টগুলোর হাত থেকে রক্ষা পেয়েছি। সেটা নেহাতই দৃশ্যত। কারণ মন্তব্যেও একই অপমান করা হচ্ছে। ব্লগের প্রথম পৃষ্টায় মিরাজের স্টিকি পোস্টে আবারও সেই চিহ্নিত স্বাধীনতা বিরোধী দলটির মাসমাইনের ব্লগাররা উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছে।

সামহোয়ার কর্তৃপক্ষ ফেব্রুয়ারি থেকেই প্রাসঙ্গিক পোস্টগুলো নির্বাচিত ও স্টিকি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারায় স্বাধীনতার সূচনা ঘটানো অগ্নিঝরা মার্চের ওপর লেখাগুলো বেছে নিয়েছেন তারা। তাতে গা জ্বলছে তাদের। গালিবাজ ব্লগারদের পোস্ট নির্বাচিত কেনো এই অপমানে এক রাজাকাড়নি সামহোয়ারের ধ্বংস চেয়ে পোস্ট দিয়েছে, সামহোয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। তাদের মুখ আর মন এক নয় সে প্রমাণ দিয়ে আবারও ফিরে এসেছে।

এখন শুরু হয়েছে নতুন ধারা। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন এমন বুদ্ধিজীবিদের কলঙ্কিত করার প্রয়াস নিয়েছে তারা। শুরু করেছে মুহাম্মদ জাফর ইকবালকে দিয়ে। খুব বিরল প্রতিভাদের একজন এই সূর্যসন্তান এক শহীদের সন্তান। তার অপরাধ এটুকুই। আলেকজান্ডার ডেনড্রাইট নিকে এক ব্লগার প্রথম চেষ্টা করে সাধারণ ব্লগারদের ঘৃণার সামহোয়ার রেকর্ড গড়েছে মাইনাস পেয়ে। তাতে থামেনি তারা। বরং নাটের গুরু নিজে নেমে গেছে মাঠে। মিথ্যে ও মনগড়া এবং তথ্যসূত্রহীন একটি পোস্ট দিয়েছে জাফর স্যারকে ছোটো করতে। সেই পোস্ট ড্রাফট করা হলেও সে আবারও হুমকি দিয়েছে পোস্টটা পুনঃপ্রকাশের। এতে জাফর স্যারের কিছু হয়তো আসবে যাবে না। কিন্তু তার অগনিত ভক্তরা আহত হবে। এরা সেটাই চায়।

গোলাম আযম থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, কামারুজ্জামানের মতো চিহ্নিত ঘাতক-দালালদের চরিত্র ফুলের মতো পবিত্র বলে প্রতিষ্ঠিত করতে এই ব্লগে ব্যর্থ হয়েছে তারা। প্রতিশোধ স্বাধীনতার সব অর্জনগুলোকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রও এখন ব্যর্থ সামহোয়ারের নতুন নীতিমালায়। এবার তাই লেগেছে মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবিদের পেছনে। তাদের উল্টাপাল্টা কাল্পনিক সমালোচনায় কাছা খুলে নেমেছে তারা। যে কারণে নিজের মাকেও নগ্ন করতে বাধেনি তার।

এই একই ব্লগার এর আগে প্রশ্নবিদ্ধ করেছিলো ১৪ ডিসেম্বর আলবদরদের হাতে নৃশংসভাবে নিহত শহীদুল্লাহ কায়সারকে নিয়ে। আমাদের এই বীর শহীদকে ইসলামবিরোধী হিসেবে চিহ্নিত করেছিলো তার পূর্বসূরীদের মতোই। জাফর ইকবালের বিরুদ্ধেও তার একই অভিযোগ। অথচ সামহোয়ারে ইসলামের ইজারা নেওয়া এই ব্লগার বেনামে তিনটি পর্নোসাইটের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এমন প্রমানও আছে।

শেষ কথা হচ্ছে মার্চ মাসকে শ্রদ্ধা করে সামহোয়ারের নেওয়া এই পদক্ষেপকে অসম্মান করার ষড়যন্ত্র ভালোভাবেই শুরু হয়েছে। কর্তৃপক্ষকে অনুরোধ করছি একটু সতর্ক হোন, ব্যবস্থা নিন। শাস্তিগুলো যেনো দৃষ্টান্তমূলক হয়। নইলো সাধারণ ব্লগাররা অধৈর্য্য হয়ে গালিগালাজ নিয়ে মাঠে নামবে। পরিনামে ব্লগ আবার অস্থির হবে। আর তারা এটাই চায়।

৩১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×