নিশ্চিত থাকুন স্যার, আপনার আলোর মশালগুলোয় দুনিয়া রোশনাই
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের প্রিয় শিক্ষক ফয়জুর রহমান আর নেই (আল্লাহ তার আত্মার মাগফেরাত দিন)। খানিকক্ষণ আগে মারা গেছেন। আইডিয়াল স্কুলের আজকের এই অবস্থান তারই হাত ধরে। আমাদের প্রাথমিক বিনির্মাণও। খুব গর্ব করেই বলি আমি আইডিয়াল স্কুলের প্রাক্তন ছাত্র। গত মার্চের প্রথম দিকে প্রাক্তন ছাত্র সম্মেলনে গিয়েছিলাম। সেখানে স্যারকে দেখার পর উবে গিয়েছিলো সব আনন্দ। সেদিন মিরপুর স্টেডিয়ামের মিলনায়তনে স্যারকে দেখে কাঁদেনি এমন কোনো ছাত্র ছাত্রী ছিল না। আমাদের তেজী হেডুটা কেমনতরো হয়ে গেছেন। পক্ষাঘাতে দূর্বল। স্যারও কাঁদছিলে।
ব্যক্তিগত স্মৃতিকথা দিয়ে একটা বড় লেখা লিখেছিলাম সেদিন। হারিয়ে ফেলেছি। সাফল্যের পাকাফল খেতে আগ্রহীদের অভাব কোনো কালেই ছিলো না এই দেশে। আইডিয়াল স্কুলকে ঘিরে কম রাজনীতি হয়নি। সেই টানাটানিতে জড়িয়ে পড়েছিলেন স্যার। তার সর্বশেষ কীর্তি হয়ে আছে ফয়জুর রহমান আইডিয়াল হাইস্কুল। দেখাশোনা করছেন তার ছেলে এমদাদুর রহমান।
স্যার বলতেন তোরা মানুষ হ, আর কিছু চাই না। তোরা বড় হ, দুনিয়া রোশনাই কর। আমি একজন ব্যর্থ মানুষ স্যার। কিন্তু নিশ্চিত থাকুন, আপনার আলোর মশালগুলোয় ঠিকই দুনিয়া রোশনাই।
(লিখতে পারতেছি না স্যার, লিখতে পারতেছি না)
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন