একটা পোস্টের আইডিয়াল সাইজ কতো হওয়া উচিত- এই নিয়া একটা তর্ক হইতে পারে। যৌবনযাত্রায় আপনাকে ধন্যবাদ লেখা রিপ্লাইও পোস্ট হিসেবে কাউন্ট হয়, যেটা সামহোয়ারে শুধু মন্তব্য হিসেবে দেখায়। বড় লেখার মূল সমস্যা হইলো যাগো বুদ্ধি সারাক্ষণ টগবগ করে তারা তিন লাইন পইড়াই নিজস্ব একটা ভাবনার মধ্যে চইলা যান, ওই তিন লাইনের বিশ্লেষণ বা জবাব কাজ করে তার মধ্যে। পরের লাইনগুলা পড়া হয়, চোখ পড়ে, কিন্ত মন পড়ে না।
আমার লেখার মূল প্রতিপাদ্য কি?
যৌবন জ্বালা নামে একটা বিখ্যাত বা কুখ্যাত পর্ণসাইট ছিলো।
যৌবন জ্বালা নামে সেই কুখ্যাত বা বিখ্যাত পর্ণসাইটের মৃত্যু ঘটছে।
যৌবন যাত্রা নামে সেটা এখন আত্মপ্রকাশ করছে।
এই যৌবন যাত্রা এখন একটা ফ্যামিলি ফোরাম। তারা পিজি- থারটিন ফিল্টার ইউজ করতেছে।
এই যৌবন যাত্রার সদস্যরা যু্দ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার হইছে।
এখন বলেন আমার পাপটা কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

