সকালে ঝগড়া করে যখন বেরুলো ঘর থেকে, বুঝলাম বিয়ের পর আরেকটি উৎসব যথারীতি মাটি হলো। বরাবরই এমনটি হয়। পহেলা বৈশাখ, কি ঈদ, কি জন্মদিন। নানা কারণের ব্যর্থতা ঢাকতে শেষমেষ প্রবোধের চুক্তি- দেখিস একদিন যখন সব হবে, তখন সব হবে। রাতটা ঘুমাইনি। সাড়ে দশটা নাগাদ নামলাম এক কাপ চায়ের খোজে, সিগারেটও নেই। ফোন। এখুনি আসতে হবে এখুনি। কোথায় ভার্সিটি। মাথায় এলো বউয়ের সহজতম ভালোবাসা দিবস উদযাপনের সম্ভাব্য আইডিয়াটা। আমাকে তার ভার্সিটি গিয়ে তার সঙ্গে রিকশায় চড়ে বাসায় আসতে হবে। রিকশা নাকি বিছানা! ঘুম পাচ্ছে। তারপরও দেখি না কি হয়।
বাসে মাঝপথে ফোন। কোথায়? মালিবাগ। তাহলে ভার্সিটি না, টিকাটুলি আসো। অভিসার। আমাকে অভিসার চিনায়। আইডিয়ালের ক্লাস নাইন থেকে সোফিয়া লরেন-জিনা লোলো ব্রিজিতাদে দেখতে মধুমিতা আর অভিসারের সিট সব মুখস্ত। কিন্তু সেখানে কি? মনপুরা। রনির সুবাদে গানগুলি শুনেছি মাস ছয়েক আগেই। আর গল্পের আউটলাইনটাও পড়েছি ফেসবুকে না জানি কোথায়। যাক, কি আর করা। হলে গিয়েই ঘুমাবো। অন্ধকারে বউ বুঝবে না, কারণ আমি নাক ডাকি না। এক বান্ধবীকে ফোনে বলতেই-চিৎকার। ভাবীরে জিগাতো অভিসারে টিকেট আছে নাকি? আমরা বসুন্ধরা থিকা শুরু কইরা কোথাও পাইতেছি না। টাইম নাই। বউ-বান্ধবীরে এক হলে নিয়া আমি সুখনিদ্রা যাইতে অক্ষম, তাও খালি পকেটে।
আহ অভিসার। সেই অভিসার। লাস্ট দেখছিলাম ঘোস্ট ইটালিয়ান স্টাইল। আর আসা হয় নাই। সিনেমা শুরু। প্রথম শটেই মনে হইলো হল প্রিন্ট খালি সিডিতেই পাওয়া যায় না। হলেও দেখা যায়। এতই ঝাপসা। আস্তে আস্তে কালার ফুটতে লাগলো। ঘুম পালাইলো। কিসের আগের জানা স্টোরি। চঞ্চল মিয়া আমারে দুই চোখের পাতা লাগাইতেই দিলো না। পরীরে প্রথম দেখার পর তার মাথায় থালা দিয়া দাড়ানোর ওই একটা স্টাইলেই আমি কাইত। অসাধারণ ম্যান। আপনার আর সিনেমা করা উচিত না। কারণ এটা আপনার বেস্ট পারফরম্যান্স। ফ্যান হয়া গেলাম। পরীর কোমরখান জটিল লাগছে, মানে পিছন থিকা। ভালো লাগছে বিশেষ একটা দৃশ্যে ত্রিভুজের অভিনয়। সব মিলায়া মনপুরা জটিল হইছে। পাবলিক খুশ। আমি ভি খুশ। দিনটা খারাপ কাটে নাই। আর এর অনেকখানি কৃতিত্ব চঞ্চল চৌধুরীর। আমার বউ দিনটা দারুণ বানাইতে যেই প্রয়াস নিছিলো সেটারে পূর্ণতা দিছে সোনাই। ইউ রক।
আলোচিত ব্লগ
ধর্ম কর্ম

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন
আমার মা আমার পৃথিবী
" আমার মা,আমার পৃথিবী "
মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন
মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”
সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন
তোমার কোন এক মুহূর্তের শব্দ শুনি

ছবি- নিজস্ব সংগ্রহ
কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।
জীবন কোন... ...বাকিটুকু পড়ুন
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।