পরকীয়ার কারণে স্ত্রীকে খুন করেছি... শালার পেপার পড়া বাদ দিছি এক বছর হইলো। বইসা কাজ পাইতেছি না, তাই পুরান পেপার একটা ধরলাম। জনৈক দীন মজুরের স্বীকারোক্তিটাই শিরোনামে। কেইস হইলো বউরে ভালোবাইসাই বিয়া করছে। এখন বউ পিরিত করে মামাতো ভাই সাইদুরের লগে। তাই তারে খুন। সঙ্গে কচি মেয়েটারেও। বীভৎস।
ক্যাডেট পলেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতেও হত্যামামলা অনড়। ময়মনসিংহ ক্যাডেট কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী পলেন। তারে ভালোবাসছেন জনৈক মেজর শিক্ষক। ব্যর্থতার ঝাল মিটাইতে আরেক অফিসারের সঙ্গে মিল্যা তারে বাথরুমে শ্বাসরোধ করে হত্যা। ক্যানরে বাপ, ভালোবাসার ব্যাপারে কারো ব্যক্তিগত চয়েস থাকবো না!
থাকলেই কি! কলকাতার কোন রেজানুর রহমান ভালোবাইসা বিয়া করছিলো তার ছাত্রী প্রিয়াঙ্কারে। বিচ্ছেদে রাজী করাইতে না পাইরা প্রভাবশালী মেয়ের পরিবার তারে গলা কাইটা ফেইলা দিছে রেল লাইনে। সেদিনের পত্রিকায় দিছে প্রধান স্বাক্ষীরেও পাওয়া গেছে রেললাইনে গলাকাটা অবস্থায়।
নাহ, আমি আর কাউরে ভালো বাসুম না। ভালোবাইসা বিয়াও করুম না। একটারেই দুইবার কইরা বহুত ফাপরে আছি।
পুলাপাইন ভালোবাসা দিবস কইরা লাফাও, ফোন কার্ড আর ভিউকার্ড বেচাও, পকেটের টাকা খসাও (অবশ্যই বাপের)...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

