নিরাপদ নাগরিকতা
০২ রা মার্চ, ২০০৯ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাচ বছর আগে এমন ঘটনা ঘটলে হয়তো বিডিআর গেটে স্বজনহারা মুখদের একজন হতাম। বিডিআর প্রধানের লাশের উপর হুমড়ি খেতাম। প্রতিশোধে জ্বলতাম আমার আপন খালার পর্দা জড়ানো উলঙ্গ লাশ গণকবরে দেখে। আমার তরুণী বোনদের ওপর পাশবিকতা দেখে।
নাহ, শোকর আলহামদুলিল্লাহ। সেসব হয় নি। এখন আমি আহা-উহুদের দলে। নিরাপদ দূরত্বে থেকে আমি দেশের ভবিষ্যত নিয়ে জ্ঞানগর্ভ বিশ্লেষণ লিখি। আজ বিডিআরের বঞ্চনায় ক্ষুব্ধ হই, পরদিন ভোলপাল্টাই তাদের নৃশংসতার নিদর্শনে। আমি ষড়যন্ত্র খুজি। আমি সরকারের দোষ-ত্রুটি খুজি। আমি অরক্ষিত সীমান্ত নিয়ে আহাজারি করি। পার্টির নিমক হালাল করতে বিবেকের বিপরীতে কি বোর্ডে ঝড় তুলি। আসলে আমি আমার বিপন্নতার প্রতিষেধ খুজি। আমার নাগরিক মন স্থিতি খোজে। সব এলোমেলো হয়ে যাবে এই ভাবনায় উচ্চ রক্তচাপে ভুগি।
ঘটনায় আমার তিনজন সহপাঠীর লাশ মিলেছে। একজন দূরবর্তী, দুজন খুব কাছের। একসঙ্গে তাস পেটানো, টিটি খেলা, পাস আউটের সময় মেডিকেল থেকে ভাটিয়ারিতে গিয়ে পিঠ চাপড়ে বুক মিলিয়ে আসা। তারা নেই, আমি বেচে আছি- এই চাপা উল্লাস নিয়ে আমি হা-হুতাশ করি। শোক করি। রবীন্দ্র সরোবরে যাই। মোম জ্বেলে আসি।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন