বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও জিয়ে পাকিস্তান
০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমে হুমায়ুন আহমেদের জোসনা ও জননীর গল্প নামে একটা উপন্যাস (ইতিহাসের বই নয় কিন্তু!), আর তারপর সাবেক বিচারপতি হাবিবুর রহমান। হুমায়ুন প্রয়াত শামসুর রাহমানের বরাতে জানিয়েছেন ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু জিয়ে পাকিস্তান কিংবা পাকিস্তান জিন্দাবাদ বলেছেন। এটা নিয়ে স্বাধীনতা বিরোধী পক্ষের তুমুল হৈ চৈ। প্রথম কথা হচ্ছে ৭ মার্চ যদি বঙ্গবন্ধু পাকিস্তান জিন্দাবাদ বা জিয়ে পাকিস্তান বলেও থাকেন, তাতে মহাভারত অশুদ্ধ হয় না। এতটুকু শুদ্ধতাহানী হয় না আমাদের মহান মুক্তিযুদ্ধের। কারণ ২৫ মার্চ মাঝরাতে (ক্যালেন্ডারে খানিক পরই ২৬ মার্চ শুরু) পাকিস্তানীদের গণহত্যা ও ইপিআর ওয়ারলেসে স্বাধীনতার ঘোষণার প্রায় ১৮দিন আগে রেসকোর্সে দাড়িয়ে যে চরমপত্রটি পাঠ করেছেন তিনি, তাতে তখনও প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে দরকষাকষির শর্তাদি ছিলো।
যাক সে কথা। ফিরে আসি জিয়ে পাকিস্তান তত্বে। এখন পর্যন্ত ৭ই মার্চের পুরো ভাষণে (যা একাধিক বিদেশী মিডিয়াতেও ধারণকৃত) কোথাও পাকিস্তান জিন্দাবাদের প্রমাণ মেলেনি। এমনকি জামাতে ইসলামী বিএনপির সঙ্গে দুই দফা ক্ষমতার মোয়া খাওয়ার সময়ও এমন প্রমাণ হাজির করতে পারেনি। কিন্তু রথিমহারথিদের উদাহরণ যখন মানা হচ্ছে, তখন নিশ্চয়ই ডালমে কুচ কালা থা। অবশেষে হাতে পড়লো একটি ছবি। সেই সাতই মার্চের। সম্ভবত এটাই সেই জিন্দাবাদ রহস্যের সমাধান (অরিজিনাল টেপটি শিগগিরই হাতে পাবো, তখন নিশ্চিত করতে পারবো)।
ঘটনা হচ্ছে ৭ মার্চ সেই ঐতিহাসিক ভাষণ শেষে একটি মুনাজাত পরিচালনা করেছিলেন বঙ্গবন্ধু। উত্তাল সেই দিনগুলোয় তখন পর্যন্ত শহীদদের আত্মার শান্তি কামনা করে। সেই মুনাজাতের শেষে পাকিস্তান জিন্দাবাদ কিংবা জিয়ে পাকিস্তান হয়তো বলেছিলেন তিনি। কিন্তু এই মুনাজাতকে ভাষণের অন্তর্গত রাখা হয়নি কোনো উপাত্তেই।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?
মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?
শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬

ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।...
...বাকিটুকু পড়ুন
ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুন