আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

মাইকেলরে কি পরিত্যাগ করছে মুসলিম বিশ্ব???

০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৩

শেয়ারঃ
0 1 0

কার্ল মার্কস কিংবা নেপোলিয়ানের ইসলাম গ্রহণ সম্পর্কে বহুত বিতর্ক আছে। কেউ প্রমাণ করতে পারে নাই তারা আসলে কাফের না ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করছেন। কিন্তু মাইকেল জ্যাকসন ওরফে মিকায়েলকে নিয়াও কি আমাগো সেই সংশয়ে থাকতে হইবো?
বিশিষ্ট ইসলামী সাংবাদিক জনাব ইবনে সালামের পোস্ট পইড়া আমরা জানছিলাম তার ইসলাম ধর্ম গ্রহনের কথা। এরপর অনেকেই পোস্ট দিছেন এই বিষয়ে। ক্যাট স্টিভেন্সের পর এরম একজন সুপারস্টার গায়কের মুসলমান হওয়ার খবরে আর কোথাও না হোক সামহোয়ার ইন ব্লগকে ভাইসা যাইতে দেখছি আনন্দের জোয়ারে। পুরা দেখ শালা কত্ত বড় 'ক' অবস্থা। আমরা তার প্রেইজ টু আল্লাহ নামের গান শুইনা ধন্য হইলাম, জানলাম আল্লাহ আসলেই মহান। জ্যাকসন মুসলমান হইছেন, তার মানে একটা বিশাল কাণ্ড ঘ্ইটা গেছে। এই নিয়া সংশয় প্রকাশ কইরা বহুত বকাঝকাও শুনতে হইছে অনেকরে।

সেই জ্যাকসন মারা গেছেন। কিন্তু এখন পর্যন্ত এরম একজন হাইপ্রোফাইল মুসলমানের কোনো জানাজার খবর পাই নাই। ব্লগে কেউ কোনো গায়েবী জানাজার খবরও দিতে পারে নাই। আগামী রোববার তার নেভারল্যান্ড নামে ranch এ (ভুল লিখছিলাম আগে, তুষার শুধরাইছেন) নাকি অন্তেষ্ঠ্যিক্রিয়া হইবো জ্যাকসনের। তার মানে কি? মুসলমানরা কি দাবী ছাইড়া দিলো? মাইনা নিবো এমন একটা নাসারা কাম? ব্লগার ভাইরা কি বলেন?

 

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৯
যুগান্তকারী বলেছেন: আমার জানামতে মাইকেলের ভাই জারমেন জ্যাকসান মুসলমান এবং সে এক আফগান মহিলাকেও বিয়ে করেছে ইসলাম গ্রহনের পরে।তবে মাইকেল করেছে কিনা সেটা এখনো ধুম্রজালে আ বদ্ধ যেহেতু সে নিযে কিছু বলেনি বাতার পরিবারো কিছু বলেনি তাই ধরে নেয়া উচিত এটা একটা গুজব।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: বলেন কি! এইটা শুরুতে কেউ ধরতে কেনো রাজী হইলো না।

২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫১
আমিনুল ইসলাম বলেছেন: কী দরকার এটা নিয়ে এত গবেষণা করার অর্পি ভাই? থাক না।



বাই দা ওয়ে, মারা যাবার পর মাইকেলের ভাই প্রেস কনফারেন্সে "আল্লাহ তাকে শান্তিতে রাখুক" এই কথা বলেছেন।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: খালি মাইকেলের ভাই? আমিও তো বলছি যে আল্লাহ যেনো তারে শান্তিতে রাখে

৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৩
তামিম ইরফান বলেছেন: এ ব্যাপারে চিন্তাবিদ ছাগুভুজের মতামত জানার আশা করছি।
৪. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৩
তামিম ইরফান বলেছেন: এ ব্যাপারে বিশিষ্ট চিন্তাবিদ জনাব ছাগুভুজের মতামত জানার আশা রাখি।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: হ ঠিকাছে

৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৪
তামিম ইরফান বলেছেন: খাইছে! এক কমেন্ট দুইবার দুইভাবে আইলো কেমনে!!!!!:-*.......
৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৮
সাধারণমানুষ বলেছেন: প্রমান ছাড়া লাফ মারলে এই হয়
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: কি হয়?

৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৯
তুষ।র বলেছেন: অমি ভাই - সিলি বিষয় নিয়া কথা কইতে গিয়া সিলি মিসটেক কইরা ফালাইছেন। মাইকেল (মিখাইল, মিসাইল, নাকি মকবুল কে জানে?) নেভাডায় কোন রেন্চ নাই। নেভারলেন্ড মা-কালিফোর্নিয়াতে!
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: আইচ্ছা ঠিক কইরা দিলাম। তয় কিনা বিষয়টা এখন সিলি লাগতাছে। তখন সিলি আছিলো না

৮. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৯
তুষ।র বলেছেন: অমি ভাই - সিলি বিষয় নিয়া কথা কইতে গিয়া সিলি মিসটেক কইরা ফালাইছেন। মাইকেল (মিখাইল, মিসাইল, নাকি মকবুল কে জানে?) নেভাডায় কোন রেন্চ নাই। নেভারলেন্ড কালিফোর্নিয়াতে!
৯. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০২
সৌরদীপ্ত বলেছেন: বিষয়টা এখনও পরিষ্কার নয়, আমার মনে হয় সে ইসলাম গ্রহন করেনি; যা ছিলো একটা গুজব ।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: জ্বি এইটা কইয়া আমরা আরেকটু হইলে ভারতীয় দালালের পাশাপাশি ইসরায়েলেরও দালাল হইয়া গেছিলাম

১০. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৩
সিনথিয়া জামান বলেছেন: @তামিম ইরফান,

কমেন্টটা আপনি দুইবার করেছেন ইচ্ছাকৃতভাবে। তাই দুইবার এসেছে।

২য় কমেন্টে আপনি "বিশিষ্ট" এবং "জনাব" শব্দ দুটি যোগ করেছেন। বাক্য শেষও করেছেন ভিন্নভাবে। সুতরাং, কমেন্ট দুটো এক নয় এবং ইচ্ছাকৃত! :)
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: :D আপনার বুদ্ধি দেখি চাচা চৌধুরীর থিকা প্রখর। তামিম পুরা ধরা। এইবার তুষারেরটা কন

১১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৯
অমিত০৯৭ বলেছেন: নিচের নিউজটা পরে অবাক হলাম। ঠিক কিনা জানি না।

Michael Jackson's family might go for a traditional Islamic burial rituals for the late pop legend.

"The family is considering the Muslim burial traditions because they believe Michael would have wanted to be laid to rest in keeping with his new-found religious beliefs," aceshowbiz.com quoted a source as saying.

"Michael's brother Jermaine is educating the family as to the special rites because he feels it's important to bury his brother according to the Muslim way," added the source.

Despite earlier reports that both public and private memorial services for the late music performer have been set to be held this week, there has been no official confirmation yet from Jackson's family on the location where his body will be laid to rest.

Jackson reportedly converted to Islam in late 2008, years after expressing his interest to join the faith. He later on changed his name into "Mikaeel", which was meant as a reference to the name of one of Allah's angels.
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: বাহ, যাক এতক্ষণে তাও একটা খবর আইলো। সেই ক্ষেত্রে কি তারা মিলাদ দিবো? নাকি জানাজা পড়াইতে দিবো। তবে এরচেয়ে চমকপ্রদ খবর আমরা পাইছি আগে, মাইকেল নাকি মরে নাই।

১২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১০
তামিম ইরফান বলেছেন: @সিনথিয়া জামান

"বিশিষ্ট" এবং "জনাব এই ২টা শব্দ আর 'আশা রাখি' পরে যোগ করছি ঠিকই কিন্তু মন্তব্য করুন বাটনে একবারই চাপ দিছি।

প্রথম মন্তব্য টা লেখে আবার মুছে পরে ঐভাবে লেখছি।এজন্যই অবাক হইছি


১৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১০
নাজমুল আহমেদ বলেছেন: আমরা হইলাম বেহুদা ফালা পারা বাঙ্গালী
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: আপনেও ফাল পারছিলেন নিকি?

১৪. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১৫
রোহান বলেছেন: একবার হোক বা দুইবার হোক, টিরিবুজের খপর নাই ক্যা... মাইখেল নিয়া উনার একটা গোএষনা মূলক পুষ্ট ছাই :)
১৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১৫
আলমগীর কুমকুম বলেছেন: নিউটন আর আইনস্টাইন এই দুইজনও ছুপা মুসলিম ছিল। তবে এ সমন্ধে যাবতীয় দলিল ও নথিপত্র ষড়যন্ত্রমুলকভাবে ধ্বংস করা হয়েছে।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: নেপোলিয়ানেরটা ফরাসীরা গোপন সিন্দুকে রাইখ্যা দিছে। কেঠা জানি দেখছিলো একবার

১৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৪
নাফিসা তানজীম নিপুণ বলেছেন: @ অমিত০৯৭ - ভাইয়া, এই নিউজের সোর্সটা কী?
১৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৭
স্পাইডার বলেছেন: asrom mama re islam nia chinti to hoite deika jatir bibek aaj chintito
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: কেডা জাতির বিবেক, তুমি? কে রে ভাই, ওই যে ফালাচিরে নিয়া পোস্ট দিয়া ধরা খাইছো বইলা রাগ করছো আমার উপর? রাগ করে না ভাইডু। ভন্ডামী তোমরা করো, আমি না। আমি খালি ধরাইয়া দিই ;)
Click This Link

১৮. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৯
বর্ণান্ধ বলেছেন: নায়ক, গায়ক, টেরর, সেলিব্রেটি যে কোন একটি বা একাধিক ধর্মমত গ্রহন করতে পারে। আমার প্রশ্ন হল তাতে ঐ বিশেষ ধর্মটির বা ঐ ধর্মাবলম্বীদের কোন বিশেষ উন্নয়ন সাধন হয় কি?

হায়রে বাঙালী। আপসুস।

কার্ল মার্ক্স ধর্মকে সমাজের আফিম বলেছিলেন।
আমরা কি তাহলে একটু বেশীই টেনে ফেলেছি?????
২০. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩৯
অমিত০৯৭ বলেছেন: নাফিসা তানজীম নিপুণ বলেছেন: @ অমিত০৯৭ - ভাইয়া, এই নিউজের সোর্সটা কী?
Click This Link
২১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৪৪
যুগান্তকারী বলেছেন: সেই ক্ষেত্রে কি তারা মিলাদ দিবো?এই মিলাদের বাজে ট্র্যাডিশানটা আসছে আমাদের কাঠমোল্লাদের কাছ থেকে ইসলামে এই ধরনের কোন কিছুর কথা আমার জানা নাই।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: তা ঠিক। মিলাদ হইলো হুজুরগো বাইচা থাকার একটা বড় উপলক্ষ্য। খাইবো, টেকা নিবো

২২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৪৪
স্পাইডার বলেছেন: @বর্ণান্ধ

কার্ল মার্ক্স er time e adult site cilo na
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: সুস্থ্য যৌনাভ্যাস গড়, আর কতো বলাতকার হইবা?

২৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৫০
নাজমুল আহমেদ বলেছেন: অমি ভাই এই সমস্ত বাল ছাল নিয়া ফাল পারার মতো বাঙ্গালী আমি না।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: হেহেহে। এইডা জব্বর ডিসক্লেইমার হইছে

২৪. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০২
নাজিম উদদীন বলেছেন: ইন্না লিল্লাহে... মিকাঈল মারা গেছে! আল্লা তার বেহেশট নছীব করুক।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: উনারা কিন্তু বাহেস্ত বলেন

২৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৬
স্পাইডার বলেছেন: অরপি বাইজান লুক চিন্তে ভূল কর্ছো
২৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আইচ্ছা,মাইকেল বা মিকাইল মুসলমান হইলে মুসলমানগো কি "বিরাট প্রাপ্তি' হইবো কইতারেন ?
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: ছাগুচীফরে জিগান। যদি আনব্লক থাকেন

২৮. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:১২
হাসান মাহবুব বলেছেন: তামিম ইরফান বলেছেন: এ ব্যাপারে বিশিষ্ট চিন্তাবিদ জনাব ছাগুভুজের মতামত জানার আশা রাখি।
২৯. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:২২
পাপী বলেছেন: মাইকেল রে ভালা পাই।
৩০. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
অমিত০৯৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: তামিম ইরফান বলেছেন: এ ব্যাপারে বিশিষ্ট চিন্তাবিদ জনাব ছাগুভুজের মতামত জানার আশা রাখি।
৩১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৪৫
অপরিচিত_আবির বলেছেন: মানুষের আর কাম নাইতো খায়া দায়া, যারা জীবনে একটা দিনও মাইকেলের গান শোনে নাই তারাও এখন মাইকেলের সোনায় টুপি ছিল না মাথায় টুপি ছিল তা নিয়ে গবেষণা করতে বসছে।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: ;)

৩২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৪৫
ফারুক ওয়াসিফ বলেছেন: ইবনে রুশদ বলেছিলেন, ২+২=৪ হয়। কেউ যদি বলে যে, ৫ হয় এবং তার সপক্ষে একটা সাপকে লাঠিতে পরিণত করে বা মরাকে বাঁচায়, তবুও আমি বলবো ২ এ ২এ চারই হয়।

মাইকেল মিকাইল হলে একজন মুসলিমের সংখ্যা বাড়ে, কারো কারো বুকে বলও বাড়ে, তাতে মার্কিন সংষ্কৃতির দৈন্য আরেকটু প্রমাণও হয়, কিন্তু ইসলাম বা মুসলিমের কী লাভ হয় তা বোঝা মুশকিল।

এগুলো নিয়ে মাতামাতি করা আত্মিক হীনম্মন্যতার লক্ষণ।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: ২ আর ২ চাইর হয় এইডা জানতে ইবনে রুশদরে লাগে নিকি। এইসব দাস্তানের পিছনের কথা জানতে হইলে তো আরো পিছনে যাইতে হইবো ভাইজান, যেইদিন পুরা সামুতে মিলাদের মিষ্টি বিলাইছিলো ছাগুরা

৩৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৪৮
ফারুক ওয়াসিফ বলেছেন: বাই দা বাই, মুসলিম হওয়া বা না হওয়া নিয়ে মাতামাতিও কোনো কাজের কথা না।

এই লেখাটা দেখার আমন্ত্রণ জানাই।

জুলিয়ান ভিগোর লেখা > মাইকেল জ্যাকসন : খ্যাতি, অবিচার আর কুৎসার বিষে মৃত্যু যাঁর Click This Link
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ঠিকাছে পড়ুমনে

৩৪. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫০
অরণ্যচারী বলেছেন: অমিত০৯৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: তামিম ইরফান বলেছেন: এ ব্যাপারে বিশিষ্ট চিন্তাবিদ জনাব ছাগুভুজের মতামত জানার আশা রাখি।
৩৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫৭
অমাবশ্যার চাঁদ বলেছেন: অরণ্যচারী বলেছেন: অমিত০৯৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: তামিম ইরফান বলেছেন: এ ব্যাপারে বিশিষ্ট চিন্তাবিদ জনাব ছাগুভুজের মতামত জানার আশা রাখি।
৩৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫৯
গুপ্ত-ঘাতক বলেছেন: ছাগফুর কইছে, নাড়ায়ে ঠ্যাকবীড়..।
৩৭. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:০৮
শিবপ্রিয়া বলেছেন:
মাইকেলের মৃত্যুর পর আসলে এসব কি হচ্ছে। জেকসনকে মুসলমান বানানোর একটা ধান্ধা বাঙাল মুসলমানদের মধ্যে বর্তমান- এটি তারই ফলশ্রুতি।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: বাঙাল মুসলমান! ঘটি মুসলমানও আছে নিকি? জানাইয়েন তো

৩৮. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:২২
অমিত০৯৭ বলেছেন: শিবপ্রিয়া বলেছেন:
মাইকেলের মৃত্যুর পর আসলে এসব কি হচ্ছে। জেকসনকে মুসলমান বানানোর একটা ধান্ধা বাঙাল মুসলমানদের মধ্যে বর্তমান- এটি তারই ফলশ্রুতি।

শিবলিঙ্গটা কি যথেষ্ট নয় আপনার ... জন্য??
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: পার্বতীরে ইনসাল্টের তীব্র প্রতিবাদ

৩৯. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৬
মানুষ বলেছেন: মানুষ মইরা গেলে তার সাথে সাথে ধর্মও মইরা যায়। কি দরকার খামোখা খোচাখুচির?
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: মানুষ, এইখানে মাইকেল কি গুরুত্বপূণ, নাকি তারে নিয়া অস্থির সেই মাতামাতিটা যা আসলে একদল ধর্মব্যবসায়ীর নির্লজ্জ উল্লম্ফন ছিলো

৪১. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:২৫
একজন সুখীমানুষ বলেছেন: বিশিষ্ট ইচলামি ছিন্তাভিধরা কৈ?
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: তারা চাপলিসে মাইনাস দিয়া পলায়

৪২. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৪৫
ইউনুস খান বলেছেন: মানুষ বলেছেন: মানুষ মইরা গেলে তার সাথে সাথে ধর্মও মইরা যায়। কি দরকার খামোখা খোচাখুচির?

লেখক বলেছেন: মানুষ, এইখানে মাইকেল কি গুরুত্বপূণ, নাকি তারে নিয়া অস্থির সেই মাতামাতিটা যা আসলে একদল ধর্মব্যবসায়ীর নির্লজ্জ উল্লম্ফন ছিলো

মজার ব্যাপার কি জানেন ওরা একটা শ্রেণীর অন্তর্ভুক্ত যারা ঐ সব নিয়া লাফায় এবং নিজেদের ফায়দা লুঠে।
আরেকটা শ্রেণী হলেন আপনারা যারা পরবর্তিতে ঐ সব ইস্যু নিয়ে মাঠ গরম করার সুযোগ পান।

এই ক্ষেত্রে বলা যায় আপনারা ভাই ভাই। আর আমরা আম জনতা এই সব দেখে তালি দেয় কিছু বুঝি আর না বুঝি। মাঝে মাঝে চিপায় পইরা ঢলা খাই।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: হ ব্যাফক জ্ঞানী বক্তব্য। তয় আমজনতার আড়ালে মিশ্যা থাকে আরো একটা শ্রেণী... ;)

৪৩. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৫২
কাঙাল মামা বলেছেন: "গাছ-রুকু-দেয়, আল্লার-কি-লীলা, তুমরাও-মুসলিম-হও" - এই টাইপের মুসলমানদের দৌড়ানি মসজিদ পর্যন্তই। এখন আর তাগো খুইজা পাওয়া যাইবো না। বাইরের কোনো দেশে মাইকেলের ধর্ম নিয়া এত ফাল পারতে কাউরে দেখলাম না।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: কি করবেন ঢিলা কুলুখ ঢিলা মাইরা ফেলানোর পর লুঙ্গীর লগে ওগো ইমানও ঢিলা হইয়া যায়। তখন তাগো মাইকেলের মতো কারো সুন্নতে খতনার রশিদ লাগে যেইটা আবার বিভিন্ন সূত্র মতে শ্রুত কিংবা দৃষ্ট

৪৪. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:০৬
লাভাস্রোত বলেছেন: ইসলামি রীতিতেই দাফন হচ্ছে জ্যাকসনের Click This Link
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: হ, শেষে দেখা যাইবো নাসারা নীতিতে দাফন হইতেছে, তখন?

৪৫. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:১১
ইউনুস খান বলেছেন: থাকতে পারে। তবে আরেকটা শ্রেণীও আছে পিচ্চিল টাইপের। এরা সুবিধাবাদী দলের ছোপা কর্মিদের মাঝেই বেশী বিদ্যমান থাকে।

এনিওয়ে আশা করি ভালো আছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আপনাদের অবস্থানীয় কার্যক্রম ভালোই চলছে আশা করছি।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩২

লেখক বলেছেন: তার মানে আসলে আম-জনতা বইলা কিছু নাই তাই তো। সেইখানে রেসিডেন্ট, ছদ্মবেশী, প্রতিক্রিয়াশীল, প্রতিবিপ্লবী এবং সুবিধাবাদী সবাইরই অবস্থান।

জ্বি ভাই শুকরিয়া আপনাদের দোয়ায় ভালোই আছি। কোনো অভিযোগ নাই। আপনিও নিশ্চয়ই ভালো, জ্বি অবস্থানীয় কার্যক্রম এখন স্থগিত, সরকার কইছে তারা বিচার করবে এইজন্য। আপনার মামার শালার খবর কি? ওইযে কক্সবাজার থিকা এসওএস পাঠাইছিলেন যিনি? কামজগতের কি খবর? সব ডাটা ট্রান্সফার হইছে ঠিকমতো?

৪৬. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৯
ইউনুস খান বলেছেন: লেখক বলেছেন: তার মানে আসলে আম-জনতা বইলা কিছু নাই তাই তো। সেইখানে রেসিডেন্ট, ছদ্মবেশী, প্রতিক্রিয়াশীল, প্রতিবিপ্লবী এবং সুবিধাবাদী সবাইরই অবস্থান।

আমিও এই কথাটের সাথে সহমত পোষণ করছি।

খেক খেক। এতোদিন পরে জিগাইলেন। কাহিনী বুঝছি ;)

কামজগতের খবর জিগাইলে তো আগে আমারে জানতে হয় কোনটার কথা জিগাইলেন? ১। পোর্টাল (যেটা আমি ডেভেলপ করছি) ২। ব্লগ (যেটা সামো করতাছে)

হ্যাঁ পোর্টাল http://www.comjagat.com ভালই ভালই কাজ শেষ হইছে। এখন অপটিমাইজেশানের কাজ করতেছি। বিশাল কন্টেন্টতো তাই সাইট স্লো। ঠিক হয়ে যাবে।

শেষের প্রশ্নের উত্তর আমার জানা নাই।


সরকার কইলো আর আপনারা থামাইয়া দিলেন। ভালো হইছে বইলা মনে হয়না। ধাক্কা না দিলে কি কাম হইবো?
৪৭. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৪৬
অমি রহমান পিয়াল বলেছেন: সরকার জানে ব্যাপারটা এত সহজ না। জামাতিরা তো এমনে এমনে ছাইড়া দিবো না। দেখেন না আরো কত ম্যাজিক দেখায় তারা। সবেতো শুরু। তবে আমি আশাবাদী অক্টোবর নাগাদ একটা ঘোষণা আসবে ইনশাল্লাহ। এই ব্যাপারটা নিয়া খায়া না খায়া লাইগা আছি অনেকদিন থিকা। ভিতরের যা খবর পাই তাতে আসলেই আমি শংকিত যুদ্ধাপরাধীগো লম্বা হাতের ক্ষমতায়
৪৮. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৫৪
আকাশ_পাগলা বলেছেন: আচ্ছা বস, মাইকেল জ্যাকসন মানুষ হিসেবে কেমন ছিল ?? মানে ভাল নাকি খারাপ ?

গান ভাল গাইলেই মানুষটাও ভাল হবে এমন কোন কথা নেই।

কে কোন ধর্ম পালন করবে সেটা নিয়ে মাথা ঘামাই না। কারণ, সৃষ্টিকর্তার এতে কিছুই যায় আসে না।

ভাল কাম করলে মরার পর ভালই হবে। আমি এমনটাই বিশ্বাস করি। আর, কিভাবে দাফন করা হল, সেটা তে ঐ ব্যক্তির যেহেতু কোন হাত নেই, তাই শেষ বিচারের দিন তাকে এটা নিয়ে হেনস্তা করা হবে বলে মনে হয় না।
০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: মানুষ হিসেবে একটু ভোদাই আছিলো মনে হয়। নাইলে কেউ চামড়া সাদা আর নাক চুক্ষা করার পিছনে এতডি টেকা ঢালে? পুরা মন্তব্যে সহমত। তয় আসলে এইটা একটা খোচামারা পোস্ট। মাইকেলের দোষ নাই, সে উছিলা মাত্র। আসলে ছাগু..ন্দাইতেছি

৪৯. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:০০
ইউনুস খান বলেছেন: একটা কথা মনে রাইখেন এই সরকাররে এইবার জনগণ ম্যান্ডেট দিসে হেইডার পিছনে বড় দুইটা কারনের মাঝে একটা হলো এই যুদ্ধাপরাধীদের বিচার। নতুন এক কোটি তরুন ভোটারের মেক্সিমাম ভোট পাইছে আওয়ামীলীগ। পাইছে সংসদীয় নিরুঙ্কুশ সংখ্যা গরিষ্টতা।
সুতরাং সরকার যেভাবে খুশী ঐ ভাবেই সংবিধান সংশোধন সহ অনেক কিছু করতে পারে। সুতরাং যুদ্ধাপরাধীদের বিচারের যদি ঐকান্তিক ইচ্ছে সরকারের থাকে তাহলে সেটা হবে এবার আমি বিশ্বাস করি। জনগণ এই আওয়ামীলীগ সরকাররে দশবছরের ম্যান্ডেড দিয়া দিছে যদি সরকারের চরিত্র ভালো হয়। বাকিটা সরকার বুঝবো।

ভিতরের যা খবর পাই তাতে আসলেই আমি শংকিত যুদ্ধাপরাধীগো লম্বা হাতের ক্ষমতায়
------- একমত হইতে পারলাম না। জামাতীগোর নিশ্চুপতা এবং দলের মাঝে অস্থিরতা দেখে সেটা মনে হয়না। ঐ দিন পেপারে দেখলাম গোলাম আযমের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে এই সরকার আসার পর থেকে। সত্যি বলতে কি জামাতিরা এখন কোণঠাসা হয়ে গেছে। এটাই সুযোগ।
পুকুরে যেমন আধাঁর দিয়ে মাছ জমা করে জাল মেরে এক খেওয়ে তুইলা ফেলতে হয়। ঠিক সেইভাবে এখন জামাতিরা ধীরে ধীরে কোণঠাসা হয়ে এক কোণে আশ্রয় নিতাছে। শুধু ঝুপ বুইঝা কুপ ;)
০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: ব্যাপারটা কইতে সোজা, করতে না। যাই হোক এইটা নিয়া পরে একসময় বিস্তারিত আলাপ করবো আপনার সঙ্গে। আমরা আসলেই চাই দ্রুত বিচার হোক। কিন্তু সরকার চাইতেছে সবদিক আগে সামাল দিয়া নামতে। এইটাই দীর্ঘসূত্রিতার কারণ। ভালো থাইকেন।

৫০. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৩৩
ইউনুস খান বলেছেন: ঠিকাছে বস পরে আলাপ করুমনে। ফাইজলামি করতে করতে জীবনের সিরিকাস জিনিস ভুইলা যায়। যে জিনিসটা মনে হইছে এইটা কইয়া ফালায় এখন পরে আবার ভুইলা যামু।

আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনাকে বাহবা দেয় এখন যে কারনেঃ
১। শেখ হাসিনার মুখের কথাবার্তা এখন একজন প্রধানমন্ত্রীর মতো মনে হয়। যেটা ৯৬ এ সরকার গঠনের পরে মনে হইতোনা।
২। সরকার বড় ধরনের হোঁচট খাওয়ার পরও চেষ্টা দেইখা ভালো লাগতেছে
৩। শেখহাসিনার কয়েকটা মিটিংয়ে উপস্থিত ছিলাম। সেইখানে উনার নদীমাতৃক বাংলাদেশকে বাঁচিয়ে তুলার আকুল আবেদন আমার ভিতরটাকে বিশেষ ভাবে নাড়া দিছে।

এখন সরকার যে কয়টা ভুল পথে আগাইতাছে তাতে দীর্ঘসূত্রিতা বেড়েই চলবে-
১। সরকারের ভিতর একটা মনোভাব লক্ষ্য করা যাইতাছে সেইটা হলো বিএনপিকে ঘায়েল করা। যার ফলশ্রুতিতে সরকারের বলিষ্ট নেতারা এইটা নিয়ে বিশেষ ভাবে মাথা ঘামাইতাছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায়যে, বিএনপি সরকারের তৎকালীন সংসদীয় কমিটিকে বিচারের এবং অপারাধের মুখামুখি করতে যে কয়জন মন্ত্রী এমপি জড়িত ততগুলো মন্ত্রী-এমপি যুদ্ধাপরাধীদের কমিটিতে জড়িত না।
২। এই সকল কারনে মামলার দীর্ঘসূত্রতাও বেড়ে চলছে। যার ফলশ্রুতিতে আইনজীবিও বুকড হচ্ছে।
৩। ধীরে ধীরে বিএনপি নিজেদেরকে গুছিয়ে তুলছে। ফলে পরবর্তিতে হরতাল অবরোধের আশংকা বাদ দেওয়া যায়না। যার ধরুন সরকার তখন চাপে থাকবে নিশ্চয়।
৪। জনগণের আবেগও ধীরে ধীরে কমে আসতে শুরু করবে দেরী করার ফলে।

আওয়ামীলীগ সরকার এই জিনিসটা কেনো বুঝতেছেনা যে, জামাতের যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাড় করালে এমনিতেই বিএনপি দুর্বল হয়ে যাবে।

যাই হোক যুদ্ধাপরাধীদের ইস্যু নিয়ে নতুন করে কোন রাজনৈতিক চাল চাইনা। ওদের বিচার হোক সেটাই একান্ত কামনা।

আপনেও ভালো থাইকেন।
০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনারে

৫১. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৫:৩১
আকাশ_পাগলা বলেছেন: @ইউনুস খান

আমাদের মত ছোট একটা দেশের সরকার চাইলেই কিছু করতে পারেনা।
রাজাকারদের বিচার এর সাথে আন্তর্জাতিক কিছু ব্যাপার জড়িত থাকতেই পারে। সরকার ইন্ডিয়ারে কিছু কইতে ডরায়, একই সাথে সৌদীকে(এদেরকে তেল মেরেই চলতেছে),সীমান্তের মায়ানমারকে(সরকার এদের আচরণে এখনও চুপ), হয়ত কিছুটা পাকিস্তানকেও দুইদিন পরে শুনব বিএনপি কে।


একটা কঠোর সরকারের দরকার ছিল। তবে, তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা যাদের খুব সম্মানিত ভাবতাম, তাদের মধ্যেও যখন দুর্নীতির ঘটনা শুনি, তখন আসলেই বুঝি যে রাজনীতিকরা কতটুকুই বা সৎ থাকবে !!

তত্তাবধায়ক সরকারও যুদ্ধপরাধীদের বিচার করতে পারলনা। ওদের কী সমস্যা ছিল ! হয়ত ওটাই, আন্তর্জাতিক।

বুড়া যুদ্ধপরাধীরা এমনিতেই মরবে, এই জীবনে যতটুকু ঘৃণা পেয়ে গেল, সেটাও একটা বিচার। কিন্তু, আমি মাঝে মাঝে ভাবি, এখনও যারা সেই মন্মানসিকতায় রয়ে গেছে তাদের কী হবে ??

মানে, ছাগুদের উলটা গালি দিয়ে থামানোর চেষ্টা, কিন্তু, এরা ছাগু হল কীভাবে ????? এদের কয়জনকেই বা ব্লগে পাই ?? রাস্তা ঘাটে আরও কত মানুষ আছে না ???

দিগন্ত টিভির লোকেরা ?? মানে, এদের একজনের সাথে আমার কথা হইছিল। বয়স্ক মানুষ। আমি উনাকে কিছু বুঝাতে পারিনা। কারণ, উনি বেশি বয়স্ক। জামাআতকে ভোট দেন। আমি জামাআতকে রাজাকার বললে, সে বলল, ""যুদ্ধের সময় তেমন একটু হবেই। আর, যুদ্ধই ত নাই, রাজাকার কীসের? যুদ্ধ হলে আবার রাজাকার বলা যাবে।""

আমি বুঝলাম না উনাকে আমি কি বলব। এমন না সে চোর ডাকাত সন্ত্রাসী। কিন্তু, এই নিকৃষ্ট মন মানসিকতা পরিবর্তন হবে কী করে? মানে,অনেক মানুষের একটা স্বভাব হল, সহজে নিজের ভুল মানতে চায় না। সহজে নিজের দলের পরিবর্তন করে না।

ছাত্রলীগ যদি খুব আদর্শ একটা দল হত, তাহলে হয়ত এরা একেবারে নতুনদের ঠিক করতে পারত। কিন্তু, পুরানো যারা এখনও মন আছেন, তাদের কথা চিন্তা করে খারাপ লাগে। যুদ্ধের সময় বাচ্চা ছিল, আমাদের সাথেই উঠা বসা, নিতান্ত ভদ্রলোক, তাই কারও কিছু বলারও নেই। খারাপ লাগে।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: হুমম।

৫২. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ২:১৪
অ্যামাটার বলেছেন: স্পাইডার বলেছেন: @বর্ণান্ধ

কার্ল মার্ক্স er time e adult site cilo na
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: হ, এখন আছে। যাও তিনজন মিল্যা হাত মারো গিয়া

৫৩. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ২:১৭
সৌম্য বলেছেন: উনার বিশ্বাসটাই আসল, মৃতদেহ একটা জড়বস্তু ওটার সতকার যেভাবেই হোক না কেন।

আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, মাইকেল জ্যাকসন তো আসলে ব্ল্যাক কিন্তু প্লাস্টিক সার্জারী করে হোয়াইট হয়েছে। কিন্তু তার বাচ্চা তিনটা হোয়াইট ক্যান? এদেরতো ব্ল্যাক হবার কথা।
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: তাইতো কাউয়ার ঘরে কুকিলের ছাও!

জানাজা কিন্তু হয় নাই

৫৪. ২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: হেয় মুসলিম হৈল কি না হৈল তাতে আম্রার কি! /:)


হের কাজের ফল হেয় পাইবো, আমাগো বিচারের ফল আমরা পামু। আর সেয় মুসলমান হৈল কি না হৈল তাতে ইসলামের কিছু আসে/যায় না। বরং হয় যদি আসলেই ইসলাম গ্রহণ কইরা থাকে তাইলে সেটা নিজের ভালার জন্যই করছে, ইসলামের ভালার দায়িত্ব হের ওপর না। কি কন? :)
২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: ভালোই কইছেন বস। কিন্তু আমি কইছিলাম একটা মুসলমান ভাইর জানাজা এবং সঠিক উপায়ে দাফন হওয়া উচিতাছিলো

 

মোট সময় লেগেছে ০.৯৯৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ