আমার প্রিয় পোস্ট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন স্কোয়াড - টেকনলজী
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন যারা!!! - তাহের
- আবারো স্বদেশপ্রেমের পরিচয় দিল শিবির। - সানুনয়
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- বাংলাদেশে দূতাবাসে ভারতীয় কম্যান্ডো? - দিগন্ত
- জামাত দিচ্ছে মুক্তিযোদ্ধার সংবর্ধনা : আসুন আলোচনা হোক - শিপন আবদুর রাজ্জাক
- দরদী হইও মাগো দরদী হইও, সময়ে সময়ে মাগো পাষানী হইও। - অধ্যায়
- কাঁকন বিবিঃ খাসিয়া মুক্তি বেটি - ইফতেখার.আমিন
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- দৈনিক রাজাকার - সবাক
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- অত:পর কোথায় পালাবে তুমি? - তাজা কলম
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড - স্ট্যানলি কুবরিক
- সেঞ্চুরির স্বপ্ন দেখি - স্ট্যানলি কুবরিক
- চাঁদ, পাহাড় ও ফরাসী স্বপ্ন - লাল দরজা
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট] - খেজুর কাঁটা
- অগভীর ভাবনা - বামান্দোলনের ব্যর্থতা - রাসেল ( ........)
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট** - নাফিস ইফতেখার
- ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- ব্লগ বাসী আপনারা কেমন আছেন?- মাতলামি দেখতেছি, হাসতেছি - জমির মাতব্বর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সে দিন অপরাজেয় বাংলার দিকেও তাক করে রাখা ছিল একটা ট্যাংন্ক... - লাল দরজা
- আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু। - রন্টি চৌধুরী
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা) - আউলা
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ঘূর্ণাবর্তনের রাজনীতি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- জামাতে ইসলামকে ভুটাইলে যে ফায়দাগুলা পাইতাম - মাতাল মাহবুব
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- টিপাইমুখ, টেকনিক্যাল দিকটা চিন্তা করুন, কার ক্ষতি কে করছে? - হমপগ্র
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- এখনই সময় পা ধরে মাফ চাওয়ার। - মাথামোটা
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো - ঝরা পাতা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯
- নাফিস ইফতেখার
- একটা গোপন অথচ দরকারী পরামর্শ - লেখাজোকা শামীম
- কবি - শিমুল সালাহ্উদ্দিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সময় যেই যুদ্ধাপরাধীরা জেলে ছিলেন তাদের বিচার করা হোক আগে - লেখাজোকা শামীম
- ইতিমধ্যে দন্ডিত যুদ্ধাপরাধীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব - রেজওয়ান
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- আত্মবিশ্লেষণ, বনাম-সাধারণ/অসাধারণ এবং একটি ঘৃণাস্তম্ভের প্রস্তাবনা - মেঘ
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- জামাতে ইছলাম গ্রুপে যৌন হয়রানির ফাঁদ!!! - লোকালটক
- টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
- নাফিস ইফতেখার
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫। - মোহাম্মদ আরজু
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার - জ্বিনের বাদশা
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- একজন নতুন ভোটারের মনের কিছু কথা........ - নাফিস ইফতেখার
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ ! - আবদুর রাজ্জাক শিপন
- আসেন আমরা সবাই মিল্যা নামাজ পইড়া যুদ্ধাপোরাধীগো বিচার চাই - সামী মিয়াদাদ
- সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি?? - একরামুল হক শামীম
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি। - যীশূ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রামে জাতীয় সংগীত সংক্রান্ত ফতোয়া - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- আদর্শের জন্য নয়, জামাত পাকিস্তানপন্থী হয়েছিল টাকার জন্য। পশ্চিম পাকিস্তান থেকে নিয়মিত অর্থ পেতো জামায়াত। - শওকত হোসেন মাসুম
- বাবা কেন যুদ্ধে গেল? - কালপুরুষ
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখা পড়ুন (১) - আমি সাগর
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- ও আমার দেশের মাটি : একটা অসাধারণ ভিডিও । এটাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা - মিরাজ
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ২ (ইংরেজী টেক্সট সহ) - মিরাজ
- ছহি রাজাকারনামা - জেনারেল
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ব্যাকআপ রাখুন - গুগুল
- লিংক: রাজাকারের তালিকা, যুদ্ধাপরাধীদের বিচার- সময়ের দাবি - অঃরঃপিঃ
- গোলামের আরো কথা - অঃরঃপিঃ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- বইয়ের বিজ্ঞাপন : বইমেলায় আমাদেরও বই... - অঃরঃপিঃ
- নতুন সংকলণ : তেকোণালজি - অঃরঃপিঃ
- তেকোণালজি এখন হার্ডকাভারেও - অঃরঃপিঃ
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
জন স্টোনহাউজ : মুক্তিযুদ্ধের এক প্রতারক বন্ধু
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৪
[পোস্টটা অনায়াসে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকেট নিয়ে হতে পারতো। হতে পারতো বুদ্ধিজীবি হত্যাকাণ্ডের দায়ীদের ব্যাপারে সম্পূরক রেফারেন্স। কিন্তু জন স্টোনহাউজ তা হতে দিলেন কই! মুক্তিযুদ্ধের এই বিদেশী বন্ধূ প্রতারণা ও তা থেকে রেহাই পেতে যে চালাকি করেছিলেন, তা রহস্য উপন্যাসকেও হার মানায়। অত্যন্ত ইন্টেরেস্টিং ঠেকেছিলো বলেই তার পেছনে গত ক'দিন কাটিয়েছি। মোশতাক সিরিজটা টপকে এটাকেই প্রায়োরিটি দিলাম। আত্মবিশ্বাস আছে, পড়ার পর সেই ক্ষোভটা থাকবে না ব্লগার বন্ধুদের]
২১ নভেম্বর, ১৯৭৪। পত্রিকায় খবরটা দেখে নিশ্চয়ই মন খারাপ হয়েছিলো বাংলাদেশের মানুষের। ঘটনা একদিন আগের। ফ্লোরিডায় সমুদ্রস্নানে নেমে আর ওঠেননি জন স্টোনহাউজ। মুক্তিযুদ্ধের অন্যতম এক সুহৃদ ছিলেন এই ব্রিটিশ সাংসদ। স্বাধীনতার প্রথম ডাকটিকেট প্রকাশনায় বিশাল ভূমিকা রেখেছিলেন। যদিও সে বাবদ একটা বিশাল অঙ্কের অর্থ নয়-ছয় করার অভিযোগও ছিলো তার বিরুদ্ধে। স্বাধীনতার পর কৃতজ্ঞ বাংলাদেশ সরকার তাকে সম্মাণসূচক নাগরিকত্বও দিয়েছিলো। সুযোগটা হেলায় হারাননি। যুদ্ধবিধস্ত এই দেশে কয়েকপদের ব্যবসা প্রতিষ্ঠান ফেঁদেছিলেন। ঘটনার মাসকয়েক আগে অবশ্য তার ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্লোবাল আইমেক্সের বাংলাদেশ অফিসে তালা ঝুলিয়ে দেন স্টোনহাউজ। বদলে একটি ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক খোলার পরিকল্পনা ছিলো। সে বাবদ প্রায় ৮ লাখ পাউন্ড ঋণও করেছেন। আরো বিনিয়োগকারী খুঁজতেই মায়ামি ভ্রমণ এবং সলিল সমাধি। তার বয়স হয়েছিলো মাত্র ৪৮ বছর।
সুদর্শন এবং আকর্ষণীয় পুরুষ ছিলেন স্টোনহাউজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়েল এয়ারফোর্সের এই বিমানযোদ্ধা মাত্র বত্রিশেই সংসদ নির্বাচন জিতেছিলেন লেবার পার্টির হয়ে। প্রথমে এভিয়েশন মিনিস্ট্রির দায়িত্বে এবং তারপর পোস্টমাস্টার জেনারেল হয়েছেন। নতুন ব্রিটিশ আইনে পদটির বিলুপ্তি ঘটলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পদ পান তিনি। ১৯৭০ সালে প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের দ্বিতীয় দফা দায়িত্বকালে আর সুযোগ মেলেনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে লন্ডনে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে বিচারপতি আবু সাঈদ চৌধুরী যেসব ব্রিটিশ এমপির নৈতিক সমর্থন আদায়ে সফল হন, স্টোনহাউজ তাদের একজন। এবং সম্পর্কটা শুধু সমর্থনেই থেমে থাকেনি, আরো ব্যাপ্তি দেন তিনি।
![]()
পোস্টমাস্টার জেনারেল থাকার সময়ই বিমান মল্লিকের সঙ্গে পরিচয় স্টোনহাউজের। লন্ডন প্রবাসী এই ভারতীয় বাঙালী ব্রিটিশ সরকারের গান্ধী সিরিজের ডাকটিকেট ডিজাইন করেছিলেন। বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. এনামুল হকের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষ সমর্থনমূলক প্রচারণার জন্য ডাকটিকেট প্রকাশের সিদ্ধান্তটা পাশ হতে দেরী হয়নি। জুনেই আটটি ডাকটিকেট ডিজাইন করে এনামুল হকের মাধ্যমে মুজিবনগর সরকারকে পাঠান বিমান মল্লিক। এরপর সেগুলো প্রকাশনা ও বিপননের দায়িত্ব নেন স্টোনহাউজ। ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রেস নামে লন্ডনের একটি সংস্থাকে নিজেদের খরচে এই ডাকটিকেট ছাপাতে রাজী করান তিনি। সিদ্ধান্ত হয় ডাকটিকেট বিক্রির দায়িত্বও নেবে তারা, যার পুরোটাই দেওয়া হবে মুজিবনগর সরকারকে।
বিমান মল্লিকের সাক্ষাতকার
২৬ জুলাই কলকাতায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের হাইকমিশনার হোসেন আলী ঘোষণা দেন এর প্রকাশনার। এরপর হাউজ অব কমন্সেও এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়। ২৯ জুলাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুখপাত্র হয়ে আত্মপ্রকাশ করে ৮টি চারকোণা কাগজ। হাউজ অব কমন্সের হারকোর্ট রুমে আয়োজিত প্রকাশনা উৎসবে স্টোনহাউজ ছাড়াও অতিথি ছিলেন সাংসদ পিটার শোর এবং গণ্যমান্য লোকজন। তারা সবাই বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের প্রতি তাদের নৈতিক সমর্থনের অঙ্গীকার করেন। স্ট্যাম্পগুলোর মোটিফ ছিলো বাংলাদেশের মানচিত্র (১০ পয়সা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যা (২০ পয়সা), সাড়ে ৭ কোটি মানুষ (৫০ পয়সা), স্বাধীনতার পতাকা (১ রূপি), শেকল ভাঙ্গা (২ রূপি), '৭০ এর নির্বাচন ও ফলাফল (৩ রূপি), শেখ মুজিবর রহমান (৫ রূপি) এবং বাংলাদেশকে সমর্থন (১০ রূপি)।
কলকাতা ও লন্ডনের বাংলাদেশ মিশন থেকে এদিন ২২ রূপি ও ১.০৯ পাউন্ড দামে ফার্সট ডে কাভার বিক্রি করা হয়। লন্ডনে প্রথম দিনই বিক্রিবাবদ আয় হয় ২৩ হাজার ডলারেরও বেশী। উল্লেখযোগ্য হচ্ছে ডাকটিকেটগুলোয় বাংলা ও ইংরেজি দুভাষাতেই বাংলা এবং দেশ আলাদা লেখা হয়েছিল। তখন স্রেফ প্রোপোগান্ডা হিসেবে এসব স্ট্যাম্পকে দেখা হলেও বিজয়ের পর রাতারাতি তা পরিণত হয় কালেক্টরদের আরাধ্যে। ১৬ ডিসেম্বর থেকে স্ট্যাম্পগুলোর ওপর বাংলাদেশ ইজ লিবারেটেড ছাপ দিয়ে বিক্রি করা হয়। প্রকাশের পরপরই বিশ্বব্যাপী ব্যাপক মিডিয়া কাভারেজ পায় এসব ডাকটিকেট। ৮ আগস্ট নিউইয়র্ক টাইমস লেখে : On July 29, in London socalled stamps of Bangladesh appeared. A'First Day' ceremony was staged for this so called 'definitive' series. The site was the House of Commons and John Stonehouse, MP, until recently Britain's Postmaster General and Abu Sayeed Chowdhury, Vice Chancelor of Dacca University, in East Pakistan, were the principles involved. ... Someday, if there ever is a Bangladesh, they may be recognized as the first definitive stamps of the Bengal Nation; There are so called 'first day covers' available in New Delhi, Calcutta and London." Further report of a British journalist Anthony Lewis was, “A spokesman for the Steering Committee of Bangladesh, United Kingdom observed that the stamps were a symbol of the authority of the Bangladesh Government over the territories they hold. They claim 78 percent under their control.
যাহোক, ইতিহাসের স্বার্থে যেটুকু না বললেই নয় তা হচ্ছে ২০ ডিসেম্বর ১৯৭১ ঢাকা জি.পি.ওতে এই আটটি ডাকটিকেটের (সঙ্গে ১০ পয়সা, ৫ টাকা ও ১০ টাকা মূল্যমানের আরো তিনটি লিবারেশন ওভারপ্রিন্ট ভার্সন) নতুন প্রকাশনা উৎসব হয় এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকেট হিসেবে স্বীকৃতি পায়। ১৯ ডিসেম্বর কলকাতা হয়ে নতুন সংস্করণের প্রতিটির ১০টি করে শিট (প্রতি শিটে ১০০) নিয়ে ঢাকা আসেন স্টোনহাউজ। এগুলোতে রূপির জায়গায় টাকা এবং বাংলাদেশ কথাটা একসঙ্গে লেখা হয়। তবে ডাক যোগাযোগের ক্ষেত্রে এগুলোর আনুষ্ঠানিক ব্যবহারে বাংলাদেশ সরকারকে রাজী করাতে পারেননি স্টোনহাউজ। সরকার পাকিস্তান লেখা ডাকটিকেটের ওপর বাংলাদেশ ছাপ মেরে কাজ চালায় ২৯ এপ্রিল, ১৯৭৩ পর্যন্ত।
এত প্রীতির সম্পর্ক থাকার পরও স্টোনহাউজ সরকারকে কেনো নতুন ডাকটিকেটে রাজী করাতে পারলেন না সেটা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই। ধারণা করা হয়, মুক্তিযুদ্ধের সময় মাগনা করলেও এখন পয়সা দিতে হবে এমন দাবিতেই প্রস্তাবটা ভেস্তে যায়। তবে এমনিতেও বিব্রত হওয়ার কারণ ছিলো। কারণ মুক্তিযুদ্ধকালে এসব ডাকটিকেটের বিক্রির সঠিক হিসাবটা বাংলাদেশ সরকারকে দেওয়া হয়নি। পুরো অর্থই মুজিবনগর সরকারকে দেওয়ার কথা থাকলেও দৃষ্টিকটু রকম কম পরিমাণ তারা পেয়েছে। এই কেলেঙ্কারিতে স্টোনহাউজের সঙ্গী হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমেদের নামও আসে ব্রিটিশ প্রেসে। ডুবে যাওয়ার আগে জানা যায় আরো ভয়াবহ ঘটনা। বাংলাদেশের বন্যা ও ঘূর্ণিঝড় দূর্গতদের জন্য একটি ত্রাণ তহবিলের একাউন্ট থেকে ৬ লাখ পাউন্ড গায়েব। দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে অঙ্কটা আরো বেশী। The 1975 Downing Street file on the Stonehouse affair released today by the National Archives at Kew in south-west London confirms that he not only left a wife and daughter behind but a Department of Trade inquiry into what happened to £1.25m he had raised from the British Bangladeshi community for flood relief.
এরপরের কাহিনী চমকপ্রদ। আগেই বলেছি রহস্য উপন্যাসকেও হার মানায়। এমনিতেই স্টোনহাউজের মৃত্যু নিয়ে গুজবের শেষ নেই। এফবিআইর ধারণা মাফিয়ারা গুম করেছে তাকে। খবর বেরিয়েছে তিনি আসলে কেজিবির গুপ্তচর ছিলেন, তাকে রাশানরা দেশে নিয়ে গেছে। অন্যদিকে সিআইএর এক এজেন্ট সাক্ষাতকার দেয় স্টোনহাউজ তার কমরেড ছিলেন। একই সঙ্গে বেরুতে থাকে স্টোনহাউজের দেনা ও ব্যবসায়িক প্রতারণার নানা কেলেঙ্কারির তথ্য। সেক্রেটারি শীলা বাকলি এসব ব্যাপারে কিছুই জানেন না বলে জানান গোয়েন্দাদের। স্ত্রী বারবারা তো পুরোই দিশেহারা একমাত্র মেয়েকে নিয়ে।
ব্রিটিশরা ব্যর্থ হলেও কাকতালীয় এক ঘটনায় সফল হয় অস্ট্রেলিয়ান গোয়েন্দারা। হাউজমেইডকে খুন করে ফেরারী ব্রিটিশ অভিজাত পরিবারের সদস্য লর্ড লুকানের খোঁজে নেমেছিলো তারা। ইতিহাসের এখনও অনুদঘাটিত অন্যতম এই রহস্যের কিনারা করতে না পারলেও সেন্ট কিলডার এক বিলাসবহুল ফ্লাটে তারা আবিষ্কার করে জন স্টোনহাউজকে! সেদিন ছিলো ২৪ ডিসেম্বর। পরদিন ক্রিসমাস।
![]()
স্টোনহাউজকে গ্রেপ্তারের পর বেরিয়ে পড়ে অবিশ্বাস্য সব ঘটনা। সেবছরের শুরু থেকেই নতুন পরিচয়ে উধাও হওয়ার পরিকল্পনা ছিলো স্টোনহাউজের। এজন্য তিনি স্থানীয় এক কবরখানা থেকে তার বয়স ও গঠনের সঙ্গে মেলে এমন মৃতমানুষের খোজে নামেন। পেয়েও যান। জোসেফ মার্কহ্যাম নাম নিয়ে পাসপোর্ট করেন স্টোনহাউজ। মহড়াও দেন। আর পুরো পরিকল্পনাটা শেয়ার করেন শুধু তার প্রেয়সী শীলার সঙ্গে। ঠিক হয় দুজনে নিউজিল্যান্ডে নতুন জীবন শুরু করবেন। মার্কহ্যামের নামে বেশ কয়েকটি ব্যাঙ্ক একাউন্ট করে বড় অঙ্কের অর্থ ট্রান্সফার করেন স্টোনহাউজ। এরপর তার সেই গায়েবী খেলা।
দীর্ঘ কূটনৈতিক দড়ি টানাটানির পর'৭৫ সালের জুন মাসে অস্ট্রেলিয়া থেকে স্টোনহাউজকে ব্রিটেনে ফেরত পাঠানো হয়। আগস্ট মাসে বিচার শুরু হয় তার। এর আগে পদত্যাগ করে লেবার সরকারকে বাটে ফেলে দেওয়ার কাজও সারেন স্টোনহাউজ। ২১টি বিভিন্ন ধরণের প্রতারণা মামলায় বিচার হয় তার, শাস্তি হয় ৭ বছরের কারাবাস। হৃদসমস্যার কারণ দেখিয়ে ৩ বছর খেটেই বেরিয়ে যান। বিয়ে করেন শীলাকে। '৮৮ সালে হার্টএটাকেই মৃত্যু হয় তার।
কিন্তু তারপরও আমার ক্ষমা তিনি পান না। কারণ আছে। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর পিটিআইকে এক সাক্ষাতকার দিয়েছিলেন স্টোনহাউজ। সেখানে বুদ্ধিজীবি হত্যার সঙ্গে জড়িত ১০জন পাকিস্তানী সেনা কর্মকর্তা ও জামাতে ইসলামীর খুনে আল-বদরের কমান্ডারের ব্যাপারে তার কাছে তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। আমার শুধু মনে হতে থাকে এই লোকই হয়তো চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের মতো ভয়াবহ ঘাতকদের মোটা টাকার বিনিময়ে লন্ডন ও যুক্তরাষ্ট্রে পালাতে সাহায্য করেছে। হয়তো মিথ্যা অনুমান। কিন্তু সত্যিটা তিনি বলে জাননি। বন্ধু হলে ঠিকই বলতেন।
স্টোনহাউজের গায়েব হওয়ার পরিকল্পনা নিয়ে আগ্রহ থাকলে পড়ুন :
দ্য ম্যান হু ফেকড হিজ ওউন ডেথ
প্রকাশ করা হয়েছে: যাদের রক্তে মুক্ত এদেশ, রাজাকার বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ইন্টারেস্টিং...
লেখক বলেছেন: তা ঠিক
লেখক বলেছেন: তাই ![]()
নুরুজ্জামান মানিক বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ বিশাল মন্তব্যের জন্য ![]()
লেখক বলেছেন: যুদ্ধকালে সে বন্ধুই তো ছিলো
লেখক বলেছেন: জানি না কবে বের হবে, প্রকাশক তো পারলে এখনই বের করে, আমার কনটেন্ট রেডি না
লেখাজোকা শামীম বলেছেন:
যে কোন থ্রিলারের মতোই ইন্টারেস্টিং
লেখক বলেছেন: রাইট ইউ আর
বৃত্তবন্দী বলেছেন:
আমাদের জনপ্রিয়(!?!?!?) রাজনীতিবিদরা মনেহয় ইনার কাছ থেকেই শিক্ষা নিয়েছে...
লেখক বলেছেন: উল্টাটাও হইতারে
কৈত্থেইকা সব ইন্টারেস্টিং মাল-ম্যাটেরিয়াল কালেকশন করেন- আল্লাহই ভাল জানেন।
পইড়া ভাল লাগছে।
থ্যাঙ্কু!
লেখক বলেছেন: থ্যাঙ্কু!
সুবিদ্ বলেছেন:
বইটার অপেক্ষায় আছি........
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
গাই অব গিসবর্ন বলেছেন:
ডাকটিকিট ব্যবসার ঘটনা ভাল লাগলো...ভাগ্যিস তখন ইমেইলের রমরমা অবস্থা ছিলোনা! আর ষ্টোনহাউজ তো দেখি ঘাঘু মাল.লেখক বলেছেন: কালেকটরস আইটেম হিসেবে স্ট্যাম্পের ভ্যালূ কিন্তু অনেক, কদরও খুব। তাছাড়া এটা ঠিক স্ট্যাম্প ব্যবসা ছিলো না। এগুলো শুধুই স্ট্যাম্প ছিলো না
রোহান বলেছেন:
সাম্প্রতিক কালে প্রথম আলো মুজিব হত্যা নিয়া একটা ধারাবাহিক লিখছে ঐটা পড়ছেন? আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, আপনার কি কমেন্ট?
লেখক বলেছেন: নো কমেন্ট
জেবুন বলেছেন:
কত কিছুই যে আমাদের অজানা, বেশ স্টাডি করেন বুঝা যায়।অনেক ধন্যবাদ এমন গুরুত্ব তথ্য জানানোর জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও
হাসান বায়েজীদ বলেছেন:
ইন্টারেষ্টিং..
লেখক বলেছেন: সেটাই
রিমঝিম বৃষ্টি বলেছেন:
ইন্টারেস্টিং কাহিনি।
লেখক বলেছেন: সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম
নাজমুল আহমেদ বলেছেন:
বেশ ইন্টারেস্টিং ঘটনাতো............
লেখক বলেছেন: সেটাই
বিডি আইডল বলেছেন:
ভেরি ইন্টারেস্টিং...এই কাহিনী নিয়ে তো হলিউডি জমজমাট সিনেমা হতে পারে! ক্যাচ মি ইভ ইউ ক্যানের মত..মওদুদের নাম তাহলে এই ঘটনার সাথেই জড়িত...
বাংলাদেশ এই টাকা পয়সা উদ্ধারের কোন চেষ্টা কি করেছিল?
লেখক বলেছেন: জেন্টলম্যানস এগ্রিমেন্ট হইছিলো মনে হয়, লিখিত না
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
শুধু আমাদের জন্মের ইতিহাস নিয়েই আপনি বিশাল বই লেখে ফেলতে পারেন মনে হয়... আমারব্লগ আর এখানে সব জায়গাতেই ফলো করতাছি...
লেখক বলেছেন: কন কি! লিখলাম না হয়, ছাপাইবো ক্যাডা? কিনবোই বা ক্যাডা?
কঁাকন বলেছেন:
বাপরে
লেখক বলেছেন: ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
কিনমু আম্রা, লেকিন ছাপাইবো ক্যাঠা সেইটা তো বস কইতে পারলাম না!
লেখক বলেছেন: আইচ্ছা শুদ্ধস্বর রেডি আছে। একটা কাস্টোমার আছে জানলে নিশ্চয়ই তারা আগ্রহী হইবো
অদ্রোহ বলেছেন:
পোস্টটা প্রিয়তে নিলাম।আর পাঠকের ব্যাপারে চিন্তা কইরেন্না,গাটের টাকা দিয়া এই বই কিনলে, উসুল হইবই হইব।
লেখক বলেছেন: উৎসাহ পাইলাম। আপনারে আর ভাঙ্গা পেন্সিলরে আবারও কৃতজ্ঞতা
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
অনেক জানলাম বস।ভালো লাগলো... শুভকামনা
দেখে আসবেন ঢু মেরে আমার ঘর।
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ আপনারে। থ্রেড মার্কেটিংয়ের দরকার নাই। ব্লগে আমি যাদের ঘরে একবার নিশ্চিতভাবেই ঢু মারি আপনি তাদের একজন
ফ্রুলিংক্স বলেছেন:
ব্রিটিশ জাতে ব্যবসায়ী। আগেই মনে হয় বুঝতে পারছে বাঙালী স্বাধীনতা নিয়েই ছাড়বে। তবে হারিয়ে যাওয়া শুনেই মনে হয়েছে ভেগেছে। বর্তমানে এইরকম
২/১টা ঘটনা ঘটেছে। তাই আন্দাজ করেছিলাম।
কষ্ট করে ইতিহাস জানানো জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও কষ্ট করে পড়ার জন্য
প্রণব আচার্য্য বলেছেন:
++
লেখক বলেছেন: থ্যাঙ্কস
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
জটিল
লেখক বলেছেন: থ্যাঙ্কস
সনাতন বলেছেন:
চমৎকার... অনেক অজানা ইতিহাস কে তুলে ধরায় জাতি কৃতজ্ঞ আপনার কাছে।
ধূসর মানচিত্র বলেছেন:
যে জিনিস আমাদের সাধারণের চোখে ধরা পড়ে না, সেই জিনিসের উপর পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।অনেক লুক্কায়িত জিনিস জানা গেল, আপনার এই পোস্ট থেকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: থ্যাঙ্কসসসসসসসস
লেখক বলেছেন: তা তো বটেই, বিস্তারিত লিখতে গেলে দুই পর্বে কুলাতো না
মনির হাসান বলেছেন:
পুরা কাহিনিই অসম্ভব লাগলো । এটা নিয়ে'তো মুভি হওয়ার কথা ।
লেখক বলেছেন: কমেডি হইছে
হারুন আল নাসিফ বলেছেন:
থ্রিলারের মতোই ইন্টারেস্টিং।
লেখক বলেছেন: থ্যাঙ্কস, আসলেই তাই
আল্লাহ রাখা বলেছেন:
অমি রহমান পিয়াল একটাই আছে।
লেখক বলেছেন: ভাগ্যিস আরেকটা নাই ![]()
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
বিরাট প্রতিভা। যাই বলেন, এক জীবন এমন সব কাজ কয়জনে করতে পারে। জিনিয়াস।আপনিও কম না। এমন মাল কোত্থেকে খুঁজে বের করলেন?
লেখক বলেছেন: আপনেও খুজলে পাইবেন, খুজেন না আর কি ![]()
কাঊসার রুশো বলেছেন:
এতা পুরা রহস্যপোন্যাস!! সিনেমা বানাইলে সেইরাম মার্কেট পাইবো
আপনেরে ধইন্যা
+++ আর প্রিয়তে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















