আমার প্রিয় পোস্ট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন স্কোয়াড - টেকনলজী
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন যারা!!! - তাহের
- আবারো স্বদেশপ্রেমের পরিচয় দিল শিবির। - সানুনয়
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- বাংলাদেশে দূতাবাসে ভারতীয় কম্যান্ডো? - দিগন্ত
- জামাত দিচ্ছে মুক্তিযোদ্ধার সংবর্ধনা : আসুন আলোচনা হোক - শিপন আবদুর রাজ্জাক
- দরদী হইও মাগো দরদী হইও, সময়ে সময়ে মাগো পাষানী হইও। - অধ্যায়
- কাঁকন বিবিঃ খাসিয়া মুক্তি বেটি - ইফতেখার.আমিন
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- দৈনিক রাজাকার - সবাক
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- অত:পর কোথায় পালাবে তুমি? - তাজা কলম
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড - স্ট্যানলি কুবরিক
- সেঞ্চুরির স্বপ্ন দেখি - স্ট্যানলি কুবরিক
- চাঁদ, পাহাড় ও ফরাসী স্বপ্ন - লাল দরজা
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট] - খেজুর কাঁটা
- অগভীর ভাবনা - বামান্দোলনের ব্যর্থতা - রাসেল ( ........)
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট** - নাফিস ইফতেখার
- ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- ব্লগ বাসী আপনারা কেমন আছেন?- মাতলামি দেখতেছি, হাসতেছি - জমির মাতব্বর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সে দিন অপরাজেয় বাংলার দিকেও তাক করে রাখা ছিল একটা ট্যাংন্ক... - লাল দরজা
- আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু। - রন্টি চৌধুরী
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা) - আউলা
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ঘূর্ণাবর্তনের রাজনীতি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- জামাতে ইসলামকে ভুটাইলে যে ফায়দাগুলা পাইতাম - মাতাল মাহবুব
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- টিপাইমুখ, টেকনিক্যাল দিকটা চিন্তা করুন, কার ক্ষতি কে করছে? - হমপগ্র
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- এখনই সময় পা ধরে মাফ চাওয়ার। - মাথামোটা
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো - ঝরা পাতা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯
- নাফিস ইফতেখার
- একটা গোপন অথচ দরকারী পরামর্শ - লেখাজোকা শামীম
- কবি - শিমুল সালাহ্উদ্দিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সময় যেই যুদ্ধাপরাধীরা জেলে ছিলেন তাদের বিচার করা হোক আগে - লেখাজোকা শামীম
- ইতিমধ্যে দন্ডিত যুদ্ধাপরাধীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব - রেজওয়ান
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- আত্মবিশ্লেষণ, বনাম-সাধারণ/অসাধারণ এবং একটি ঘৃণাস্তম্ভের প্রস্তাবনা - মেঘ
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- জামাতে ইছলাম গ্রুপে যৌন হয়রানির ফাঁদ!!! - লোকালটক
- টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
- নাফিস ইফতেখার
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫। - মোহাম্মদ আরজু
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার - জ্বিনের বাদশা
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- একজন নতুন ভোটারের মনের কিছু কথা........ - নাফিস ইফতেখার
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ ! - আবদুর রাজ্জাক শিপন
- আসেন আমরা সবাই মিল্যা নামাজ পইড়া যুদ্ধাপোরাধীগো বিচার চাই - সামী মিয়াদাদ
- সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি?? - একরামুল হক শামীম
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি। - যীশূ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রামে জাতীয় সংগীত সংক্রান্ত ফতোয়া - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- আদর্শের জন্য নয়, জামাত পাকিস্তানপন্থী হয়েছিল টাকার জন্য। পশ্চিম পাকিস্তান থেকে নিয়মিত অর্থ পেতো জামায়াত। - শওকত হোসেন মাসুম
- বাবা কেন যুদ্ধে গেল? - কালপুরুষ
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখা পড়ুন (১) - আমি সাগর
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- ও আমার দেশের মাটি : একটা অসাধারণ ভিডিও । এটাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা - মিরাজ
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ২ (ইংরেজী টেক্সট সহ) - মিরাজ
- ছহি রাজাকারনামা - জেনারেল
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ব্যাকআপ রাখুন - গুগুল
- লিংক: রাজাকারের তালিকা, যুদ্ধাপরাধীদের বিচার- সময়ের দাবি - অঃরঃপিঃ
- গোলামের আরো কথা - অঃরঃপিঃ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- বইয়ের বিজ্ঞাপন : বইমেলায় আমাদেরও বই... - অঃরঃপিঃ
- নতুন সংকলণ : তেকোণালজি - অঃরঃপিঃ
- তেকোণালজি এখন হার্ডকাভারেও - অঃরঃপিঃ
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
রেসকোর্স, ৭ মার্চ ও একটি ইসলামী জলসার গল্প
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৮
এডিট করার সময় এক রহস্যজনক কারণে পোস্টটি গায়েব হয়ে যাওয়ায় আরো তথ্যসংযুক্তিসহ আবারও পোস্টানো হলো
সাদামাটা খবরটা এরকম : ১৯৭৬ সালের ৭ মার্চ রমনা রেসকোর্স ময়দানে একটি বিশাল ইসলামী জলসার আয়োজন করা হয়। দেশে সামরিক শাসন বলবৎ থাকলেও ইসলামী জলসা মোটেও রাজনৈতিক কোনো অনুষ্ঠান বলে বিবেচিত হয়নি। যদিও আয়োজকদের রাজনৈতিক পরিচিতি কয়েকবছর পর স্পষ্ট হয়ে গেছে। তারা সবাই বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামাতে ইসলামীর সদস্য।
আগের বছর ১৫ আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আগ পর্যন্ত দলটি নিষিদ্ধ ছিলো। মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে (ডিসেম্বর ১৯৭১) এক বিবৃতিতে মুসলিম লীগ, নেজাম ই ইসলামী ও জামাতে ইসলামীসহ সব ধরণের ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় যা সেদিন পর্যন্ত বলবত থাকে। খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতা দখল করার পর এই নিষেধাজ্ঞা তুলে নেন। আর তার উত্তরসূরী সামরিক শাসক জিয়াউর রহমান তাদের অবাধ রাজনীতির সুযোগ দেন।
খবরের বিশেষ খবর : সীরাত মাহফিল নামের ওই ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেছেন উপ-সামরিক আইন প্রশাসক এয়ার ভাইস মার্শাল এম জি (মোহাম্মদ গোলাম) তোয়াব। তার সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরা যাক। পাকিস্তান বিমান বাহিনীতে এখনও কিংবদন্তীর মর্যাদা পেয়ে থাকেন তিনি। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে বীরের মতো লড়েছেন, খেতাব পেয়েছেন। তার অনেক ছাত্র গুরুর মর্যাদা রেখেছে ১৯৭১ সালের যুদ্ধে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদানের আবেদন করা হলেও তোয়াব তা প্রত্যাখ্যান করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর নিয়ে জার্মানি (তখনকার পশ্চিম জার্মানি) চলে যান তিনি, ইনস্ট্রাকটরের চাকুরি নেন ন্যাটোর এয়ারফোর্স স্কুলে। এর আগে অনেকগুলো কোর্সের সুবাদে এলাকাটা তার পরিচিত। বিয়ে করেন স্থানীয় মেয়ে হেনরিয়েটাকে। বঙ্গবন্ধু হত্যার পর তাকে দেশে উড়িয়ে আনা হয়। এ.কে খন্দকারকে সরিয়ে তাকে বিমান বাহিনী প্রধান করা হয় সরাসরি এয়ার ভাইস মার্শাল পদবী দিয়ে। ১৯৭৫ সালের অক্টোবরে তিনি উপ-সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। উল্লেখ করা যেতে পারে ৩ নভেম্বর অভ্যুত্থানের সময় তোয়াব খালেদ মোশাররফের পক্ষে ছিলেন। তাকে ব্যাজ পড়িয়েছেন মেজর জেনারেলের যার ছবি পত্রিকায় এসেছে।
খবরের সবচেয়ে চাঞ্চল্যকর খবর : যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর সভাপতিত্বে আয়োজিত এই জলসায় অতিথি হিসেবে ছিলেন পাকিস্তান ও লিবিয়ার রাষ্ট্রদূতেরা। সভায় অভিযোগ করা হয় যে, গত কয়েক বছরে বাংলাদেশে ইসলাম ও রসুল সম্পর্কে কোনো আলোচনা করা সম্ভবপর ছিল না। ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে বিষোদ্গার করে এয়ার ভাইস মার্শাল তোয়াব ঘোষণা করেন যে, ধর্মীয় সংখ্যালঘুদের ‘দায়িত্বভার’ আমাদের’। তার বক্তৃতার সময় শ্লোগান ওঠে- তোয়াব ভাই, তোয়াব ভাই, চাঁন-তারা পতাকা চাই। জলসার আয়োজকরা ৬ দফা দাবী পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো দেশের নাম ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা, জাতীয় পতাকা পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, ইসলামী বিরোধী ও বেদাতি শহীদ মিনার ধ্বংস করা। (ইত্তেফাক, ৮ মার্চ, ১৯৭৬)
এখানে উল্লেখ করা যেতে পারে ১৫ আগস্ট হত্যাকান্ডের পর রেডিওতে মেজর ডালিম বঙ্গবন্ধুর নিহত হওয়ার খবর জানানোর পাশাপাশি বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র বলে ঘোষণা দেন। খবরটি লুফে নেয় পাকিস্তান। আর জেদ্দায় আশ্রয় নেওয়া গোলাম আযম মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আবেদন জানায় ইসলামী বাংলাদেশকে স্বীকৃতি দিতে। ১৬ আগস্ট সৌদি আরব সাবেক লেকচারার গোলামের অনুরোধ রাখে।
১৯৭১ সালের ৭ মার্চ, এই রেসকোর্সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু। তার মৃত্যুর পরের বছরই সেই একই দিনে ভয়ানক স্পর্ধায় লাখো রাজাকার-আলবদরের শো ডাউন ঘটায় জামাত। ১৯৮০ সালের ৭ ডিসেম্বর যদিও স্বাধীন বাংলাদেশের বুকে প্রথম সংবাদ সম্মেলনটি করে তারা। সেখানেও তারা দাবি তোলে একটি ইসলামী সংবিধান প্রণয়নের। এই কাজটা তারা আগেই করতে পারতো যদি তোয়াব তাদের আশাপূরণে সফল হতেন। কি সেই আশা? সে এক ভয়ানক ষড়যন্ত্রের গল্প।
খবরের ফলো-আপ : পরের মাসে অর্থাৎ ১৯৭৬ সালের ৩০ এপ্রিল বগুড়া সেনানিবাসে একটি অভ্যুত্থান ঘটে। ফার্স্ট বেঙ্গল ক্যাভালেরি ও ফার্স্ট বেঙ্গল ল্যান্সারসের এই বিদ্রোহের নায়ক হয়ে আবির্ভূত হন কর্ণেল ফারুক রহমান! আগের বছর ৩ নভেম্বর জেল হত্যা ঘটিয়ে বিশেষ একটি বিমানে দেশ ছেড়েছিলেন ‘বিদ্রোহী ৬ মেজরের’ অন্যতম ফারুক (যদিও তার পদবী ছিলো কর্ণেল, কিন্তু মিডিয়ায় তিনি অবনমিত), চুক্তি হয়েছিলো তারা আর দেশে ফিরবেন না। অভিযোগ ওঠে তোয়াব গোপনে ফারুকসহ চারজনকে দেশে ফিরিয়ে আনেন। আর তারাই নেতৃত্ব দেন এই সেনা বিদ্রোহের। বিদ্রোহীদের দাবী ছিলো বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র ঘোষণা এবং ক্ষমতায় তাদেরও অন্তর্ভূক্তি।
সেনা প্রধান জিয়া কঠোরহাতেই এই বিদ্রোহ দমন করেন। যদিও ফারুককে মানাতে তার বাবা-মা ও বোন দেনদরবার করেন। তাদের মধ্যস্থতায় ঠিক হয় তার বিচার না করে তাকে দেশত্যাগ করতে দেওয়া হবে। যদিও পরে ফারুককে জিয়া কূটনৈতিক দায়িত্ব দিয়েছেন, এরশাদ দিয়েছেন ফ্রিডম পার্টির ব্যানারে রাজনীতি করার অধিকার। এই ঘটনায় তোয়াবের ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ভেস্তে যায় একটি (জামাতে) ইসলামী বিপ্লবের ভয়াবহ নীলনকশা। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি মিউনিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নষ্ট বিপ্লবের জনক।
সূত্র : দৈনিক ইত্তেফাক ৮ মার্চ ১৯৭৬
বাংলাদেশ, বাঙালি ও বাংলাদেশী, নির্বাচিত প্রবন্ধ (ডঃ আনিসুজ্জামান, পৃ. ১৪৯-১৫০)
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন
God willing: the politics of Islamism in Bangladesh ( By Ali Riaz)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাঈম বলেছেন:
অনেক অজানা তথ্য জানলাম, ধন্যবাদ পিয়াল ভাই। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
অ্যামাটার বলেছেন:
ভাল পোষ্ট। '৭৫-এর পনেরই আগষ্ট থেকে '৮১-র জিয়াউর রহমান হত্যাকান্ড এবং তৎপরবর্তী জেনারেল মঞ্জুর হত্যা পর্যন্ত ঘটনাগুলো সম্ভভলে সামনে আনেন ব্লগের মাধ্যমে। মাঝের এই সময়টার ইতিহাস সম্বন্ধে অনেকেই ধোঁয়াশা, এখনও অনেককিছু জানার আছে।
লেখক বলেছেন: আনোয়ার কবিরের তথ্যচিত্রটা দেখতে পারো, অনেক কিছুই জানতে পারবা
লেখক বলেছেন: আইচ্ছা
স্বপ্নরাজ বলেছেন:
জামাতের রাজনীতি নিষিদ্ধ করা জরুরী হয়ে দাঁড়িয়েছে... দেশের জন্মবিরোধীরা কিভাবে রাজনিতী করে এইটাই আমার মাথায় ঢোকেনা।
লেখক বলেছেন: এরকম তথ্যগুলি সামনে আসা দরকার
নাঈম বলেছেন:
মাইনাসটা কে দিলো জানতে ইচ্ছা করছে.........
লেখক বলেছেন: আল্লাহর পথের মুজাহিদ নামে একজনের পোস্টটা পছন্দ হয় নাই মনে হয়
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
কায়েস মাহমুদ বলেছেন:আপনি সব তথ্য এক এক করে ফাঁস করে দিচ্ছেন, হায় হায়। আপানাকে কইষা মাইনাস
-- আরো দ্যান। ব্লগে কাটানো সময়গুলো অর্থময় করি।
লেখক বলেছেন: আইচ্ছা ![]()
দণ্ডিত পুরুষ বলেছেন:
অনেক তথ্যপূর্ণ লেখা। গোআ গংদের এ নষ্টামি জানানোর জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনারেও পড়ার জন্য
জাতি জানতে চায় বলেছেন:
নিচের প্রশ্ন গুলার উত্তর পাওয়া গেলে আরও পরিস্কার হওয়া যেত,১. "তোয়াব ভাই, তোয়াব ভাই, চাঁন-তারা পতাকা চাই" এর ঐসময়কার কোন পত্রিকার কাটিং কি আছে?
২. বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ডালিমের দেয়া রেডিও ঘোষনার কি কোন অডিও রেকর্ড আছে বা ঐসময়ের কোন পেপার কাটিং?
৩. গোআযমের কথাতেই ২৪ ঘন্টা পার না হতেই সৌদিআরব স্বীকৃতি দেয়ার পেছনে কোন রেকর্ড আছে? গোআযমের সাথে সৌদিআরবের ভাল সম্পর্ক যেমন আছে তেমনি বঙ্গবন্ধুর সাথেও মুসলিম বিশ্বের ভাল সম্পর্ক ছিলো, এমনকি যতদূর শুনেছি বঙ্গবন্ধুকে মুসলিম বিশ্বের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে দেখত।
৪. ধর্মীয় দল গুলার সাথে তোয়াব ও ফারুকদের সরাসরি সম্পর্কের কোন রেকর্ড আছে কি?
৫. ষড়যন্ত্রের কাটিং গুলাতে কোন ধর্মীয় রাজনৈতিক দলের সম্পর্কের কথা উল্লেখ নাই, তারপরও আপনার এরকম অভিমতের পছনে যুক্তি বা রেকর্ড আছে? এরশাদ কিন্তু রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে সংবিধানে যুক্ত করে, তাহলে জাতীয় পার্টিকে কি ধর্মীয় রাজনৈতিক দল বলা চলে?
লেখক বলেছেন: ১. ইত্তেফাক ৮ মার্চ, ১৯৭৬ কাটিং আছে
২. অডিও রেকর্ড নাই, পেপার কাটিং আছে ১৬ আগস্ট ও ১৭ আগস্টের, অনেক বই পত্রেও উল্লেখ আছে।
৩. এইটারও রেকর্ড আছে, নানা বইপত্রে উল্লেখিত। বঙ্গবন্ধুরে কি চোখে দেখতো এই নিয়া একটা পোস্ট আসবে সামনে।
৪. তাদের বক্তৃতা বিবৃতিই রেকর্ড
৫. ষড়যন্ত্রের কাটিংগুলা ভালো মতো পড়েন। ইংরেজি না বুঝলে বুঝে এমন কাউরে দিয়া অনুবাদ করাইয়া পড়েন। দেখেন জামাতে ইসলামীর কথা আছে কিনা, অভ্যুথানটারে ইসলামী টেকওভার বলা হইছে কিনা।
সর্বশেষ কথা : পুরা লেখাটার সূত্রের উল্লেখ আছে একদম নীচে। একবার দেইখা নেন প্লিজ।
দেশী পোলা বলেছেন:
ফারুক আর রশীদ ভায়রা ভাই, এদের সাথে আর কোন কোন মিলিটারির আত্মীয়তা আছে, সেটার একটা লিস্টি দিলেই ক্লিয়ার হয়ে যাবে কে কোন পক্ষের লোকভাল কথা, রিসালদার মোসলেহউদ্দিন কি আসলেই ভারতে পলাতক?
লেখক বলেছেন: আমার জানা নাই ভাই ব্যাপারটা
লেখক বলেছেন: বিস্তারিত জানা নাই, খুইলা কন তো
লেখক বলেছেন: আচ্ছা দেখা যাক
লেখক বলেছেন: পুরাটা পড়েন
বাই দ্য ওয়ে, খন্দকার মোশতাকের বংশধরদের বর্তমান অবস্থা জানতে চাই। এই পরিবারটাকে কী জাতীয় বেইমান বা মিরজাফর ফ্যামিলি হিসেবে চিহ্নিত করা যায়?
লেখক বলেছেন: পুরা পরিবাররে মীর জাফর কইতে আমার আপত্তি আছে। বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র মোশতাক একাই করছে, তার বউ-বাচ্চারা না। কিংবা রাজাকারগো মতো বাপের পাপ জায়েজ করার প্রচারণায়ও তাদের দেখা যায় নাই। আর ফ্যামিলির আপডেট আমার জানা নাই, একজন কমেন্টে বলছিলেন তার মেয়ে লন্ডনে থাকে। আর বর্তমানে জামাতের অন্যতম প্রিয় মুখপাত্র আমার দেশের মাহমুদুর রহমান তার ভাইগ্না।
আপনারে বইটার জন্য আবারও ধন্যবাদ।
দস্যু বনহুর বলেছেন:
বিষয়গুলো সবার সামনে আনা জরুরী ছিল। পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
ধন্যবাদ দেবার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: তেমনই তো পড়লাম মোশতাক সিরিজে একজনের মন্তব্যে
নীহাড়িকা বলেছেন:
আচ্ছা একসময় ফ্রিডম পার্টি তথা কুড়াল প্রতীকেরও সেরাম দিন ছিলো....লেখক বলেছেন: লিবিয়া থেকে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে আসা ঢাকা শহরের প্রায় শখানেক ক্যাডারের উপস্থিতিতে ইনজিনিয়ারিং ইনস্টিটিউটে বজলুল হুদা একটা শোডাউন করেছিলেন। বিভিন্ন মহল্লার ভাই-বেরাদরও দাওয়াত ছিলো সেখানে। নির্দিষ্ট রাজনৈতিক আনুগত্য ছিলো না বলে আমিও উপস্থিত ছিলাম সেখানে। ছাদখোলা পাজেরোয় শটগানধারী দেহরক্ষী (পত্রিকায় ছবি বেরিয়েছিলো) নিয়ে রমনা পার্ক প্রদক্ষিন করেছিলো ফ্রিডম পার্টির মিছিল। সেদিন আবার বিশ্ববিদ্যালয় থেকে ট্রাক মিছিল বেরিয়েছিল ছাত্র ইউনিয়ন কর্মী আসলাম হত্যাকান্ডের প্রতিবাদে। বছর তিনেক পর ক্যাম্পাসে এই ফ্রিডম পার্টির পত্রিকা প্রকাশ্যে পুড়িয়েছিলাম বলে আমার সংগঠনের সঙ্গে ছাত্র শিবির মুখোমুখি হয়েছিলো, শেষ পর্যন্ত অবশ্য ক্যাচাল আর হয়নি
লেখক বলেছেন: হ, হোয়াইট হাউজে প্লেন ঠিকই গিয়া পড়তো
প্রিয়তে রাখলাম।
এ ব্যাপারগুলো জানা ছিল না।
লেখক বলেছেন: এই তো পড়তে গিয়ে পেলাম, কনফার্ম হলাম, তারপর শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কৃতজ্ঞতা আপনাকেও
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
আপনার লেখাগুলোও আসলে ঘন্টার পর ঘন্টা ব্লগে বসে থাকাকে হালাল করে দেয় ...ধন্যবাদ... এই বিষয়টা অবশ্য আগেই স্বীকার করেছি...
Click This Link
লেখক বলেছেন: আপনার মন্তব্যটা পড়ার পর ঘণ্টার পর ঘন্টা খাইটা এইসব গাধার মতো শ্রমটারে আনন্দময় মনে হইলো, সার্থক মনে হইলো। থ্যাঙ্কস
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
ইউনুস খান বলেছেন:
kemon acen bhai?
লেখক বলেছেন: এইতো, আপনার কি খবর?
ঘোর বলেছেন:
দারুণ ইনফরমেশন। ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ, অনেকদিন পর আপনারে দেখলাম। ভালো লাগলো।
জইন বলেছেন:
পিয়াল ভাই--অসাধারণ লাগলো, এত কম ইতিহাস জানি, যদি বিয়ে করি আর যদি ছেলে-মেয়ে হয় তো আল্লাহর নামে শপথ,তাদেরকে আপনার সব পোস্ট পড়াবো, আপনার সবগুলা পোস্ট সংরক্ষণ করবো।ভাল থাকবেন, নতুন প্রজন্ম খুব ভাগ্যাহত পিয়াল ভাই, তারা জানে না তাদের জাতির পিতার নাম, বিকৃতভাবে উচ্চারণ করে ওনার নাম,তখন খুব খারাপ লাগে।
লেখক বলেছেন: কঠিন শপথ নিছেন দেখি। আমরা কেউ ভবিষ্যত জানি না। দোয়া কইরেন জানি পথভ্রষ্ট না হই
রোবোট বলেছেন:
খুবই অফটপিকগোলাম আজমের ৬০এর দশকে (নাকি ৭১এ) ঘোষণা দেয়া যে ভাষা আন্দোলন করা ভূল ছিলো- এটা কি আপনার পোস্ট ছিলো? দন্ডিত পুরুষের ব্লগে রেফারেন্স দিতে পারলাম না।
একটা সাজেশন
মোশতাকের ঘটনাগুলো দিয়ে একটা বই লেখেন "মোশতাইক্যার নিমকহারামী সমগ্র"
লেখক বলেছেন: ওইটা ৭১-এ সংগ্রামের পেপার কাটিং। আমার ব্লগেও আছে, জন্মযুদ্ধ গ্রুপে পাবেন। মোশতাকের ঘটনাবলী আমার বইয়ে থাকবে, জন্মযুদ্ধ নামে যেটি লেখি লেখি করে এখনও শেষ করতে পারলাম না
নকীবুল বারী বলেছেন:
আপনার ব্লগ থেকে অনেক রসদ পাই..................যে গুলান কাজে লাগে........
লেখক বলেছেন: ধন্যবাদ, জেনে ভালো লাগলো যে ব্লগ লেখাটা একেবারেই বৃথা যাচ্ছে না, কারো কারো কাজে লাগতেছে। কৃতজ্ঞতা সে জন্য
রোবোট বলেছেন:
Click This Link ঐখানে গিয়ে আপনার পোস্টের লিংক দিলে খুশী হৈতাম। আমি মূলত অলস প্রকৃতির লোক।
লেখক বলেছেন: খুইজা পাইলাম নারে ভাই। দেখি আছে কোথাও দিয়ে দিবো পরে
তারেক.মাহমুদ বলেছেন:
অনেক অজানা তথ্য জানলাম, ধন্যবাদ প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও
স্পাইডার বলেছেন:
এই বেডা তোয়াব এখন কই?
লেখক বলেছেন: কব্বরে। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি মিউনিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নষ্ট বিপ্লবের জনক।
রাজর্ষী বলেছেন:
ধন্যবাদ ইতিহাস তুলে ধরার জন্য। হের পরেও আযমের পোলা আর চামচারারা চিল্লায়..বরখাস্ত করার জন্য।
লেখক বলেছেন: ইতিহাসের ট্রাজেডি এইটাই। বঙ্গবন্ধু ভাবছিলো কয়েকটারে ক্ষমা কইরা দেখি ভালো হয় কিনা। কিন্তু জাউরারা তো জাউরাই হয়
ত্রিশোনকু বলেছেন:
সুনডর ,তঠ্যভুল পোস্টের জন্য ধন্যবাদ।প্রিয়তে।
_____________________________________________
শেষ ইংরেজী লেখাটাতে একটা তথ্যগত ভুল আছে:
২২ বেংগলের ক্যু হ্য় ২৮শে সেপ্টেম্বর , ১৯৭৭এ। অধিনায়ক ছিলেন লে: কর্নেল আবদুল গাফফার হাওলাদার, বীর উত্তম। ২২ বেংগলের বেশীর ভাগ সৈনিকই ছিল প্রাক্তন রক্ষীবাহিনীর। জিয়া অত্যন্ত নিষ্ঠুরভাবে তা দমন করেন। ব্যাটালিয়নের প্রায় সমস্ত সৈনিকের গনহারে ফাঁসী হয়ে যাওয়ায় ব্যাটালিয়নটাকে ডিসব্যান্ড করতে হ্য়।
আবদুল গাফফার হাওলাদার, বীর উত্তম পরে জিয়া মন্ত্রীসভার সদস্য হন (সম্ভবত
লেখক বলেছেন: সংযুক্তির জন্য ধন্যবাদ
রোহান বলেছেন:
http://www.firozmahboobkamal.com/home.htmlপিয়াল ভাই জামাতীগো এই প্রচারনাটা দেখছেন? পইড়া মাথামুথা গরম হইয়া আছে...
হেমায়েতপুরী বলেছেন:
জানার আছে অনেক কিছু।
তরু বলেছেন:
দারুণ।++++পিয়াল ভাই, কবি শামসুর রাহমানকে নিয়ে একটা কথা বলে শিবির যে তাদের প্রথম দিকের একটা বড় অনুষ্ঠানে কবি উপস্থিত হয়েছিলেন; এই বিষয়টা নিয়ে একটু লিখলে ভালো হয়।
লেখক বলেছেন: স্বাগতম, ধন্যবাদের কিছুই নাই, আমাদের গর্বের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে যাক সবখানে
তানভীর মোর্শেদ বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















