আমার প্রিয় পোস্ট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন স্কোয়াড - টেকনলজী
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন যারা!!! - তাহের
- আবারো স্বদেশপ্রেমের পরিচয় দিল শিবির। - সানুনয়
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- বাংলাদেশে দূতাবাসে ভারতীয় কম্যান্ডো? - দিগন্ত
- জামাত দিচ্ছে মুক্তিযোদ্ধার সংবর্ধনা : আসুন আলোচনা হোক - শিপন আবদুর রাজ্জাক
- দরদী হইও মাগো দরদী হইও, সময়ে সময়ে মাগো পাষানী হইও। - অধ্যায়
- কাঁকন বিবিঃ খাসিয়া মুক্তি বেটি - ইফতেখার.আমিন
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- দৈনিক রাজাকার - সবাক
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- অত:পর কোথায় পালাবে তুমি? - তাজা কলম
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড - স্ট্যানলি কুবরিক
- সেঞ্চুরির স্বপ্ন দেখি - স্ট্যানলি কুবরিক
- চাঁদ, পাহাড় ও ফরাসী স্বপ্ন - লাল দরজা
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট] - খেজুর কাঁটা
- অগভীর ভাবনা - বামান্দোলনের ব্যর্থতা - রাসেল ( ........)
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট** - নাফিস ইফতেখার
- ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- ব্লগ বাসী আপনারা কেমন আছেন?- মাতলামি দেখতেছি, হাসতেছি - জমির মাতব্বর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সে দিন অপরাজেয় বাংলার দিকেও তাক করে রাখা ছিল একটা ট্যাংন্ক... - লাল দরজা
- আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু। - রন্টি চৌধুরী
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা) - আউলা
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ঘূর্ণাবর্তনের রাজনীতি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- জামাতে ইসলামকে ভুটাইলে যে ফায়দাগুলা পাইতাম - মাতাল মাহবুব
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- টিপাইমুখ, টেকনিক্যাল দিকটা চিন্তা করুন, কার ক্ষতি কে করছে? - হমপগ্র
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- এখনই সময় পা ধরে মাফ চাওয়ার। - মাথামোটা
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো - ঝরা পাতা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯
- নাফিস ইফতেখার
- একটা গোপন অথচ দরকারী পরামর্শ - লেখাজোকা শামীম
- কবি - শিমুল সালাহ্উদ্দিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সময় যেই যুদ্ধাপরাধীরা জেলে ছিলেন তাদের বিচার করা হোক আগে - লেখাজোকা শামীম
- ইতিমধ্যে দন্ডিত যুদ্ধাপরাধীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব - রেজওয়ান
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- আত্মবিশ্লেষণ, বনাম-সাধারণ/অসাধারণ এবং একটি ঘৃণাস্তম্ভের প্রস্তাবনা - মেঘ
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- জামাতে ইছলাম গ্রুপে যৌন হয়রানির ফাঁদ!!! - লোকালটক
- টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
- নাফিস ইফতেখার
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫। - মোহাম্মদ আরজু
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার - জ্বিনের বাদশা
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- একজন নতুন ভোটারের মনের কিছু কথা........ - নাফিস ইফতেখার
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ ! - আবদুর রাজ্জাক শিপন
- আসেন আমরা সবাই মিল্যা নামাজ পইড়া যুদ্ধাপোরাধীগো বিচার চাই - সামী মিয়াদাদ
- সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি?? - একরামুল হক শামীম
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি। - যীশূ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রামে জাতীয় সংগীত সংক্রান্ত ফতোয়া - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- আদর্শের জন্য নয়, জামাত পাকিস্তানপন্থী হয়েছিল টাকার জন্য। পশ্চিম পাকিস্তান থেকে নিয়মিত অর্থ পেতো জামায়াত। - শওকত হোসেন মাসুম
- বাবা কেন যুদ্ধে গেল? - কালপুরুষ
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখা পড়ুন (১) - আমি সাগর
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- ও আমার দেশের মাটি : একটা অসাধারণ ভিডিও । এটাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা - মিরাজ
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ২ (ইংরেজী টেক্সট সহ) - মিরাজ
- ছহি রাজাকারনামা - জেনারেল
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ব্যাকআপ রাখুন - গুগুল
- লিংক: রাজাকারের তালিকা, যুদ্ধাপরাধীদের বিচার- সময়ের দাবি - অঃরঃপিঃ
- গোলামের আরো কথা - অঃরঃপিঃ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- বইয়ের বিজ্ঞাপন : বইমেলায় আমাদেরও বই... - অঃরঃপিঃ
- নতুন সংকলণ : তেকোণালজি - অঃরঃপিঃ
- তেকোণালজি এখন হার্ডকাভারেও - অঃরঃপিঃ
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
ধন্যবাদ টেড কেনেডি, একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঙালীকে রক্ষা করেছিলেন আপনি
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯
চলে গেলেন আমাদের আরেক পরম সুহৃদ সিনেটর এডওয়ার্ড কেনেডি । দুভাই সাবেক প্রেসিডেন্ট জনএফ কেনেডি ও সিনেটর রবার্ট কেনেডির মতো অপঘাতে নয়। ব্রেন টিউমারে ভুগে গত ২৫ আগস্ট মারা গেছেন টেড নামেই বেশী পরিচিত এই মার্কিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতে বাঙালী শরণার্থী শিবিরগুলোতে ঘুরে ঘুরে পূর্ব পাকিস্তানে বিভীষিকার সত্যিকার ছবিটি তুলে ধরেছিলেন তিনি । পাকিস্তান তাকে ভিসা দেয়নি। শরণার্থীদের মুখেই শুনেছেন তাদের ওপর নির্দয় অত্যাচারের কথা। কথা বলেছেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। দেশে ফিরে দায়িত্ব নিয়েই বলেছেন : পূর্ব পাকিস্তানে গণহত্যা চলছে ।
মুক্তিযুদ্ধে আমাদের প্রবল প্রতিপক্ষ শুধু পাকিস্তান সেনাবাহিনীই ছিলো না। তাদের ওপর ছায়া হয়ে ছিলো মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার মন্ত্রদাতা হেনরী কিসিঞ্জার। সাধারণ মার্কিনীদের সকল প্রতিবাদকে পায়ে দলে তারা পক্ষপাত করেছিলেন পাকজান্তা ইয়াহিয়া খানের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তা দ্য টিল্ট নামে কুখ্যাত। আর তার প্রমাণ ২৮ এপ্রিলের এক গোপন দলিলে নিক্সনের সেই কালো সই- যাতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ইয়াহিয়াকে যে কোনো মূল্যে সহায়তার।
এই সহায়তার নানা চিত্রই আমরা দেখেছি। জাহাজ বোঝাই অস্ত্র এসেছে বাঙালীকে রক্তে রাঙাতে। এসেছে কোটি ডলারের আর্থিক সহায়তা। এসেছে সাহায্য-সেবা ও তার দেখভালের নামে গুপ্তচরের দল। আমাদের আজকের কাহিনী এদের নিয়েই। মার্কিন প্রশাসন যন্ত্রের অন্যতম এক অস্ত্র সিআইএর এক ভয়ঙ্কর পরিকল্পনা যা ফাঁস করে দিয়েছিলেন টেড কেনেডি।
জুনের মাঝামাঝি পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত জেমস ফারল্যান্ড একটি বিশেষ সুপারিশনামা পাঠান দেশে। ২৫ জুন, ১৯৭১ পাঠানো সেই তারবার্তাটিতে (টিল্ট ডকুমেন্টে স্থান পায়নি এটি, বলতে পারেন হঠাৎ আবিষ্কার সিআইএ দলিলপত্র ঘেটে) ফারল্যান্ড পূর্ব পাকিস্তানের পুলিশ বাহিনীর দুর্দশার বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা তিনি শুনেছেন পূর্ব পাকিস্তানে পুলিশের ইন্সপেক্টর অব জেনারেল এম এ কে চৌধুরীর কাছে। নানা কথাবার্তার শেষভাগেই টেলিগ্রামে ফারল্যান্ডের ভয়ঙ্কর সেই সুপারিশ, যার কাছাকাছি বাংলাটা : পুলিশের সঙ্গে সম্পর্ক রাখাটা দুতাবাস এবং ঢাকা কনসুলেটের জন্য ভালোই হবে। তবে ঠিক কি পর্যায়ে সেটা বজায় সম্ভব হবে তা অনিশ্চিত। আর তা বের করার সেরা উপায় হতে পারে সাময়িকভাবে হলেও আমাদের নিরাপত্তা উপদেষ্টা জ্যাকসনকে পূর্ব পাকিস্তানে ফেরত আনা। তার দায়িত্ব হবে আগের যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা এবং পরবর্তী ৯০ দিনের সম্ভাব্য কর্মসূচীর মূল্যায়ন। পুরো ব্যাপারটা খুব গোপনে করা সম্ভব বলে মনে হয় কারণ বিষয়টা স্পর্শকাতর যা পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরকারের জন্য বিব্রতকর হয়ে দাঁড়াতে পারে।
কে এই জ্যাকসন? কোথায় ছিলেন তিনি? কেনো তাকে পূর্ব পাকিস্তান থেকে প্রত্যাহার করা হয়েছিলো? জবাবের জন্য আরেকটু অপেক্ষায় রাখি পাঠকদের। তবে উপাত্তের ভিত্তিতে এক জ্যাকসনের উপস্থিতি ছিলো ঢাকা দুতাবাস অফিসে। পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষপাত মূলক আচরণে ঘৃণা জানিয়ে কনসাল জেনারেল আর্চার ব্লাডের নেতৃত্বে ঐতিহাসিক ডিসেন্ট টেলিগ্রামে সাক্ষর করেছিলেন যারা , তাদের মধ্যে রবার্ট জ্যাকসন নামটাও ছিলো। তবে তার পদবীর কোন উল্লেখ সেখানে ছিলো না। সেই ঘটনার পর আর্চার ব্লাডকে প্রত্যাহার করে নেয় নিক্সন প্রশাসন। একই ভাগ্য বরণ করতে হয়েছিলো সাক্ষরকারী বাকীদেরও।
জ্যাকসনের সত্যিকার পরিচয় পরিষ্কার হয়েছে আরো পরে। তবে তার আগে একই উৎসে ফারল্যান্ডের টেলিগ্রামের একটি ফলোআপ পাওয়া গেছে। এক্ষেত্রে এমএকে চৌধুরীর সঙ্গে কথাবার্তা বলেছেন ঢাকা দুতাবাসের নতুন কর্মকর্তা। ২৩ জুলাই পাঠানো কার্ল নামে সাক্ষরিত এই তারবার্তায় পুলিশের অবস্থা আরো উন্নত হয়েছে বলে জানা যায়। প্রচুর বিস্ফোরকসহ একজন মুক্তিযোদ্ধা গ্রেফতারের সংবাদও রয়েছে। আর শেষ লাইনে রয়েছে আইজির আশাবাদ : তিনি আশা করছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতার পুরানো সম্পর্কটা আবার চালু হবে।
ফারল্যান্ডের সুপারিশ কতখানি গৃহীত হয়েছিলো বা সে অনুযায়ী কি পদক্ষেপ নিচ্ছিলো তার কোনো দলিল মেলেনি। তবে যা মিলেছে তাকে বোমা বললেও কম বলা হয় যা ফাটিয়েছিলেন টেড কেনেডি। ২৩ জুলাই নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে গোপন দলিলপত্রের দোহাই দিয়ে কেনেডির বরাতে বলা হয়: যুক্তরাষ্ট্র সরকার পূর্ব পাকিস্তানে বিদ্রোহ দমনে পাকিস্তানকে সাহায্য করার জন্য পুলিশ বিশেষজ্ঞ রবার্ট জ্যাকসনকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করছে। জ্যাকসনকে ২৫ মার্চের গোলযোগের পর প্রত্যাহার করে নেওয়া হয়। কাউন্টার ইনসার্জেন্সিতে বিশেষজ্ঞ জ্যাকসন ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে ভিয়েতনাম ও ব্রাজিলে কর্মরত ছিলেন। এনিয়ে বিব্রত সরকারী কর্মকর্তাদের পাশাপাশি গোয়েন্দা বিভাগে অস্বীকার করা হয় যে পূর্ব পাকিস্তানে মার্কিন পুলিশ টিম পাঠানোর কোনো পরিকল্পনা হয়েছে। তবে এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ডিরেক্টর অব সাউথ এশিয়ান অপারেশনস জন রীস স্বীকার করেছেন যে রবার্ট জ্যাকসনকে ঢাকা পাঠানোর আবেদন করা হয়েছিলো।
ঘটনার সত্যতা মিলেছে অন্য সূত্রেও। ৮ আগস্ট লন্ডন অবজারভারে তাদের মস্কো প্রতিনিধির বরাতে বেরোয় একই খবর : Moscow has been even more disturbed than Delhi by reports reaching here that Washington has assigned to Dacca, a Mr. Robert Jackson, a counter-insurgency-expert with wide experience in Vietnam. This suggests to Moscow that Washington is now heading towards the Vietnamisation of East Bengal conflict. Whether or not Mr. Jackson will be anymore successful in East Bengal than in Vietnam, Moscow believes this move foreshadows a prolonged conflict in East Bengal in which China might be tempted to join America in playing a bigger physical role.
নিরাপত্তা উপদেষ্টা নামের নিরীহ পদবীর আড়ালে কাউন্টার ইনসারজেন্সি এক্সপার্টদের দায়িত্ব আসলে ভয়ঙ্কর। এর একটা উদাহরণ হতে পারে ইন্দোনেশিয়া । পিকেআই (ইন্দোনেশিয়ার কম্যুনিস্ট পার্টি) যাদের নামের তালিকা তৈরি করে তাদের অবস্থানসহ নির্মূল করার পুরো নকশাটাই সিআইএ করে দিয়েছিলো। কিভাবে অত্যাচার ও জেরা করে পুরো দলের নাম ও অবস্থান জানা যাবে এ ব্যাপারে ভীষণ দক্ষ ছিলো তারা। গেরিলা দমনের নামে চরম নৃশংসতা। ভিয়েতনাম , ব্রাজিল সবখানেই ছিলো একই কাহিনী। জ্যাকসন ঢাকায় দায়িত্ব সূচারুরূপে পালন করলে গেরিলা মুক্তিযোদ্ধাদের বরাতেও জুটতো একই নৃশংসতা। আর তাতে লাশের সংখ্যাটা হয়তো বাড়তো আরো। যুদ্ধ হতো আরো প্রলম্বিত, কারণ পুলিশের পর নিশ্চিতভাবেই মার্কিন সেনারাও আসতো। অবশ্য সবই নেহাতই সম্ভাবনা যা ঠেকিয়েছিলেন সিনেটর কেনেডি। তবে ভারতীয় এক সাবেক সেনাকর্মকর্তা ক্যাপ্টেন এস কে গার্গ তার স্পটলাইট: ফ্রিডম ফাইটার্স অব বাংলাদেশ বইয়ে উল্লেখ করেছেন জ্যাকসনের। বুচার বা কসাই বিশেষণ করে তার পরিচিতি দেওয়া হয়েছে একজন সাবেক ইউএসএইড অফিসিয়াল হিসেবে। এবং ২৫ মার্চের গণহত্যার রাতে নিহত বুদ্ধিজীবিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনাটাও তার মাথা থেকেই বেরিয়েছিল বলে লিখেছেন তিনি :
টেড কেনেডি কিভাবে এসব ডকুমেন্ট হাতে পেয়েছিলেন সেটা এক অন্য গল্প। নিক্সন প্রশাসনের জন্য রাহু হয়েই এসেছিলেন সাংবাদিক জ্যাক এন্ডারসন । তবে কেনেডি মিডিয়াতে ব্যাপারটা ফাঁস করে দেওয়ার পর সেই একই প্রতিবেদন লেখা হয়েছিলো পরিকল্পনাটি অঙ্কুরেই বিনষ্ট করার লক্ষ্যেই পাবলিক রেকর্ডে কেনেডি এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
![]()
কতভাবেই আমরা কেনেডির কাছে কৃতজ্ঞ। তবে মার্কিন জনমত আদায়ে সহায়তার পাশাপাশি এই খুনে নীলনকশা ঠেকানোর জন্যও স্যালূট তাকে।
কৃতজ্ঞতা : সুশান্ত দাস গুপ্ত (অনেকগুলো কপিরাইটেড আইটেম তার সহায়তায় কেনা হয়েছে)
সূত্র : নিউইয়র্ক টাইমস
লন্ডন অবজারভার
সিআইএ দলিলপত্র
মার্কিন পররাষ্ট্রনীতি (১৯৬৯-৭৬) দলিলপত্র
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টেড কেনেডি, সিআইএ, মুক্তিযুদ্ধ ;
প্রকাশ করা হয়েছে: যাদের রক্তে মুক্ত এদেশ বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এইতো ভারত ও আওয়ামী লীগের দালালী আর সচলায়তন, আমার ব্লগ, যৌবনযাত্রার বিজ্ঞাপন (আমার একটা দালালী আর বিজ্ঞাপনী এজেন্সি আছে) চালানোর পাশাপাশি এইগুলা সংগ্রহ করি
লেখক বলেছেন: অসাধারণ মন্তব্য। স্যালূট
মুর্শেদ বলেছেন:
প্রথমে আপনাকে শুভেচ্ছা এ ধরণের এতিহাসিক দলিলসহ মহান মুক্তিযুদ্ধে সিনেটর টেড কেনেডির ভুমিকা জানানোর জন্য।সম্প্রতি পরলোকগত এ সিনেটর সম্পর্কে খুব বেশী জানতাম না তবে এ পোস্ট থেকে অনেক গুরুত্বপূর্ন তথ্য পেলাম
অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
রন্টি চৌধুরী বলেছেন:
সবার জেনে রাখা উচিত এই কাহিনীগুলো।
লেখক বলেছেন: ধন্যবাদ রন্টি
লেখক বলেছেন: আপনারেও ধন্যবাদ
শাওন৭৯ বলেছেন:
of=off
লেখক বলেছেন: ব্যাপারস না, হ্যাটটাই আসল
লেখক বলেছেন: আগামী বইমেলায় ইনশাল্লাহ
লেখক বলেছেন: স্যালুট আপনারেও আবারও পাঠক হওয়ার জন্য
ত্রিশোনকু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ পিয়াল। অত্যন্ত তথ্য সমৃদ্ধ পোস্টটার জন্য।একটু আবেগ তারিত একই বিষয়ের ওপর আরেকটি পোস্ট দেখতে পারেন।
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ। পড়েছি লেখাটা, মন্তব্যও করেছি
রোহান বলেছেন:
বগুড়া আইছি অফিস ট্যুরে। মোবাইলে আপনার লেখা পইড়া লগইন না করে পারলাম না। আসলেই এত কিছু জোগাড় করেন কেমনে?ভাঙা পেন্সিলের কমেন্টে স্যালুট। প্রতিদিন খালি দেখি নয়া নয়া শত্রু, বাইরের শত্রু আবার ভেতরের শত্রু
লেখক বলেছেন: সারাদিন এইডির পিছনেই ঘুরি, এইডি লইয়াই কাম। জোগাড় হইয়া যায় ম্যান। ধন্যবাদ পড়ার জন্য
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
সাগর ঢাকা বলেছেন:
আপনার ১ মন্তব্য কেন জানিনা, মনে হচ্ছে আপনাকে এই সব কেও বলেছে .... আপনি আমার কাছে একজন অদ্ভূত মানুষ , এতো আবেগ , কষ্ট করে ব্লগ লেখেন .. সারাদিন কিছু সারমেয় রা গালি দেয় , তারপরেও দিন রাত , লিখে যান , কি লাভ? টাকা তো পান না ! আসলে আমরা মুখে যত বলি , আপনার মতো নিবেদিত প্রাণ না...সালুট আপনারে ....আমাদের জন্য লিখবেন , আপনার মতো মানুষ কমে যাচ্ছে ...দয়ে করে মন খারাপ করবেন না , আমরা আপনার লেখা পরার জন্য অপেক্ষা করি.
লেখক বলেছেন: ধন্যবাদ। এমন মন্তব্য পাওয়ার জন্যই মনে হয় বেগাড় খাটি।
লেখক বলেছেন: স্যালুট, কৃতজ্ঞতা
লেখক বলেছেন: ধন্যবাদের সঙ্গে কৃতজ্ঞতাও
অনির্বান বলেছেন:
অমি ভাই আপনার এই রকম লিখার জনই অপেক্ষা করা থাকি.. অনেক কিছুই জানতে পারি যা এত দিন অজানা ছিল...আপনার প্রতি কৃতজ্ঞতা আর অনেক অনেক ধণ্যবাদ...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনারে
অমাবশ্যার চাঁদ বলেছেন:
অনেক তথ্যবহুল লেখা +++
লেখক বলেছেন: ধন্যবাদ
মনির হাসান বলেছেন:
পিয়াল ভাই ... ভাষা হারায় ফেললাম ... কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারতেছিনা ... আপনে পারেন'ও ।ভাঙ্গা পেন্সিল'কে ঝাজা ।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
এই কমেন্ট টা শুধু এই পোষ্ট এর জন্য না, এটা অরপি এর এই ব্লগের জন্য ঃ
ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন
ব্লগীয় মিথস্ক্রিয়ায় আমার মধ্যে প্রথম যে পরিবর্তনটি আসে , সেটা হচ্ছে কোন কিছুকে সোজাসুজি না দেখা । আমি বলবো এটা আমার নেতিবাচক অভিযোজন। যদিও সবকিছুকে আগে যেভাবে সোজাসুজি দেখতাম দুনিয়াটা ওইরকম সোজা না।
দ্বিতীয় পরিবর্তন টা আসে রাজাকার/নব্য রাজাকারদের নিয়ে। ঘৃণার স্তরে চলে যায় সেটা । আগে ছিলো চরম অপছন্দ আর আশংকিত অনূভুতি। বাস্তব সমাজে নব্য রাজাকার/রাজাকার রা কিন্তু এতো বেশী আক্রমনাত্নক প্রকাশপ্রবণ নয় (তারা জানে গোল্ডফিসের স্মৃতির এই জাতির এক চক্কর কিন্তু পার হয় নাই)। অনেকটাই রক্ষনাত্মক এড়িয়ে যাবার অভ্যাস মুক্তিযুদ্ধ , আমাদের আকাঙা আর চেতনার প্রশ্নগুলোতে।
ব্লগে এই রাজাকার / নব্য রাজাকারদের প্রতিরোধ দেখেছি, স্যালুট জানাই যারা অপরিসীম ধৈর্যের সাথে
অনেক তথ্য প্রমান জড় করে এই প্রতিরোধে রসদ জুগিয়েছেন। ফ্যানাটিক একঘেয়ে অপযুক্তির কিছু ল্যাদল্যাদা নব্য রাজাকারের আচরণে বিরক্ত হয়ে অনেককে গালাগালিতে ও যেতে দেখেছি। এটাকে কোন অর্থবহ সমাধান ভাবি না, কিন্তু বিরক্তি আর ধৈর্যের সীমা কোথায় গেলে এই আচরণে বাধ্য হন তারা তাও বুঝতে পারি।
কিন্তু আমি আশংকিত এই ভার্চুয়াল জগতেই এদের প্রতিরোধ করে আমাদের আত্মতৃপ্তির ঢেঁকুর দেখে। হ্যাঁ , এই প্রতিরোধ ও প্রয়োজন, এই কিন্তু শেষ নয়।
......................
না । ব্যাক্তিগতভাবে আমি বসে থাকবো না। যেদিন থেকে এই বেজন্মাদের সুক্ষ আর ভয়াবহ ওয়ার্কপ্ল্যান বুঝতে পেরেছি আমার ধর্মবিশ্বাসকে ব্যাবহার করে আমার অস্তিত্বকে ধধংস করার, সেদিন থেকেই ব্যক্তিগতভাবে পরিচিত যেসব শিবির সমর্থক ছিলো তাদের ফিরিয়ে আনার মিশন নিয়েছিলাম। ঘন্টার পর ঘন্টা তর্ক করতাম , এমনকি শিবিরের কর্মপদ্ধতি নিয়েও। যা যা তথ্যপ্রমান জানতাম সব আপ্রাণ ব্যাবহার করতাম। (ইস তখন যদি ব্লগের ডকুমেন্টগুলো থাকত! ......................
>>>>
এই ব্লগটা একটা অসাধারণ রেফারেন্স ব্লগ হয়েছে, হাতের কাছেই। হতে থাকবে।
স্যালুট।
লেখক বলেছেন: দারুণ বলছেন কমরেড, স্যালুট। বাড়তিটা মুছে দিলাম
ফকির ইলিয়াস বলেছেন:
আপনার এই কর্মধ্যানের জন্য আপনাকে বার বার স্যালুট করি ,জনাব।একটা কথা আমি ও বলি,- একটা বই করেন।
হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট , বাট দ্যা ওয়ার্ক ইজ নট ।
ডকুমেন্ট গুলো সবাই বিন্যস্ত ভাবে সংগ্রহ করতে পারে না।
আপনি পেরেছেন। তাই সেই আলো সবার জন্য সহজলভ্য করে যান।
ভালো থাকুন। আনন্দে থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। চেষ্টা থাকবে
একরামুল হক শামীম বলেছেন:
স্যালুট টু টেড কেনেডি
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: তথ্যটা কিন্তু চাঞ্চল্যকর, একটু অনুধাবনের চেষ্টা করলে বুঝবেন। শিরোনামের কথাগুলা ফাও লেখি নাই। আপনাকে ধন্যবাদ পড়ার জন্য
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
স্যালুট টু টেড কেনেডি ... এ জাতিকে রক্ষা করার জন্য...আর আপনারে স্যালুট লেখার জন্য এবং বিশেষভাবে এই কমেন্ট-এর জন্য...
'এইতো ভারত ও আওয়ামী লীগের দালালী আর সচলায়তন, আমার ব্লগ, যৌবনযাত্রার বিজ্ঞাপন (আমার একটা দালালী আর বিজ্ঞাপনী এজেন্সি আছে) চালানোর পাশাপাশি এইগুলা সংগ্রহ করি'
আরেকটা কথা...কোনো একটা ফান ম্যাগাজিনে মনে হলো আপনার মতো নামের কেউ একজন লিখেছে...আপনি নাকি?
লেখক বলেছেন: আমিই ![]()
কিউরিয়াস বলেছেন:
চালায়া যান। কলমে আসুক অসুরের শক্তি।
লেখক বলেছেন: নিব ভাইঙ্গা লাইতে কইতেছেন? ![]()
ধন্যবাদ পড়ার জন্য
মনজুরুল হক বলেছেন:
সিম্পলি গ্রেট!!
লেখক বলেছেন: থ্যাঙ্কু বস!!
কঁাকন বলেছেন:
কত অজানারে
লেখক বলেছেন: ধন্যবাদ
নাহিদ বলেছেন:
Hats of to TED.
লেখক বলেছেন: স্যালুট
লেখক বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
কাজ করে খাই বলেছেন:
এ লেখাটি কি (একটি ওয়েব নিউজ পোর্টালের জন্যে) নেয়া যাবে?
লেখক বলেছেন: নিশ্চয়ই, কেনো নয়।
স্পেলবাইন্ডার বলেছেন:
অসম্ভব পরিশ্রমী লেখা। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালোর কিছুর জন্য পরিশ্রমটা গায়ে লাগে নারে ভাই। মুক্তিযুদ্ধ বলে কথা
লেখক বলেছেন: কোন জাতি? বাঙালী না বাংলাদেশী ![]()
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
সুবিদ্ বলেছেন:
আরো একটা দুর্ধর্ষ ঘটনা জানালেন........চালিয়ে যান ভাই, শুভকামনা রইল......
লেখক বলেছেন: ধন্যবাদ
লিয়ন বলেছেন:
শোকেসড মাগার প্লাসাইতে পারসি না ক্যান?
লেখক বলেছেন: প্লাস মাইনাস ব্যাপার না, পড়ছেন- এতেই আমার কষ্ট সার্থক। গ্রামীন ইউজ কইরা আমিও অবশ্য একই প্রবলেম ফেস করি
ইউনুস খান বলেছেন:
তথ্যবহুল পোস্ট টি ভালো লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনারে
আকাশ_পাগলা বলেছেন:
ভালা জিনিস্টাই জানলাম।ভাল্লাগলো যে মানুষ আমাদের নিয়ে অনেক চিন্তা করছিল।
প্রিয়তে নিয়া গেলাম।
অফটপিকঃ মন্টা খ্রাপ। আমি ঝিনাড়েল। কী করুম ভাই? আমার পৃষ্ঠায় মাঝে মাঝে বেড়াইতে যাইয়েন গো।
লেখক বলেছেন: ব্যাপারস না, আমিও তিনদিন হইলো সেফ হইছি। তার আগে দীর্ঘ মেয়াদী জেনারেল বানাইয়া রাখছিলো আমারে। গালাগালির লিগা আমার আগে আলাদা নিক আছিলো, এক বছর হইলো একটাও নাই। নতুন একটা বানাইতে হইবো। নিজের নামে ঝক্কি বহুত
লেখক বলেছেন: ধন্যবাদ জ্বিনের বাদশা
প্রণব আচার্য্য বলেছেন:
গুরুত্বপূর্ণ পোষ্ট +++
প্রণব আচার্য্য বলেছেন:
অবশ্য এ সঙক্রান্ত আপনার সবগুলো পোষ্টই গুরুপূর্ন; বেশ তথ্য বহুল ++
লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা
লিয়ন বলেছেন:
বকেয়া পিলাসডা দিয়া বউনি করলাম
লেখক বলেছেন: ঠিকাছে
রাজর্ষী বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনারেও ধন্যবাদ
হুমায়রা হারুন বলেছেন:
The CIA began... এর পরের পাতাটি কোথায়? পড়তে ইচ্ছে করছে।
লেখক বলেছেন: এটা শুধু একটা রেফারেন্স নোট, এস কে গিলের লেখা বই থেকে নেওয়া। জ্যাকসনের উপর আরেকটা পূর্ণাঙ্গ পোস্ট দেবো শিগগিরই, তখন হয়তো আরো পরিষ্কার হবে আপনার ধারণা
বিডি আইডল বলেছেন:
পোষ্টটি আগে পড়ে দেখি নাই....ওবামার নির্বাচন ক্যাম্পেইনে টেডের উপস্হিতি দেখেছিলাম....মুক্তমনা এই রাজনৈতিক নেতার প্রতি আগ্রহ ছিল অনেক দিন ধরেই...অনেক ধন্যবাদ চমৎকার পোষ্টটির জন্য...
টেড কে নিয়ে একটা চমৎকার বায়োগ্রাফি মুভি আছে
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ আপনাকেও
অন্ধকার বলেছেন:
বেশ...
আপনাকে সালাম
ফারহান আহমেদ বলেছেন:
আমি ভাই আপনার এই রকম লিখার জনই অপেক্ষা করা থাকি.. অনেক কিছুই জানতে পারি যা এত দিন অজানা ছিল...আপনার প্রতি কৃতজ্ঞতা আর অনেক অনেক ধণ্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















