অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

দ্য আদার কনসার্ট ফর বাংলাদেশ : যেটার কথা কেউ বলে না!

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৯ |

শেয়ারঃ
326 4



‘কনসার্ট ফর বাংলাদেশ’ বলতেই আমাদের চোখে ভাসেন জর্জ হ্যারিসন। যুদ্ধপীড়িত বাংলাদেশের শরণার্থীদের সাহায্যে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজন করেছিলেন অসাধারণ সেই আসরের। অনেকেরই হয়তো জানা নেই ঠিক মাস দেড়েক পর ইংল্যান্ডের কেনিংটন ওভালে হয়েছিলো এমনই আরেকটি রক কনসার্ট। আর সেটার উদ্দেশ্যও ছিলো বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহ।



ম্যাডিসন স্কোয়ার গার্ডেন যেমন ইউএস ওপেনের ভেন্যু, কেনিংটন ওভাল তেমনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টেস্ট ভেন্যুগুলোর একটি। সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হাতে এর মালিকানা। ১৯৭১ সালের দিকে আর্থিক দুর্দশা চলছিলো সারের। সুবাদেই তারা তখন বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দিচ্ছিলো মাঠ। ১৮ সেপ্টেম্বর সেখানে এক রক কনসার্ট আয়োজনের জন্য সারের অনুমতি চায় বাফেলো কনসার্ট লিমিটেডের রিকি ফার। এজন্য ক্লাবকে দেওয়া হয় ৩ হাজার পাউন্ড। কনসার্টের প্রমোটার ছিলেন হার্ভে গোল্ডস্মিথ। আর মূল উদ্যোগটি ছিলো ‘কস্তুর’ নামে একটি দাতব্য সংগঠনের। কেন্টের ব্রোমলিভিত্তিক (জায়গাটার নাম সম্ভবত পেঞ্জ) এই সংগঠনটি বাংলাদেশের শরণার্থীদের জন্য নানা ভাবে সাহায্য তুলছিলো।



‘গুডবাই সামার’ নাম দিয়ে এই কনসার্টের টিকেট ধরা হয়েছিলো সোয়া এক পাউন্ড। বিজ্ঞাপনে স্পষ্ট লেখা ছিলো বাংলাদেশের শরণার্থীদের কথা। আগের দিন মাঝরাত পর্যন্ত কাউন্টার খোলা থাকলেও টিকেট বিক্রি হয়েছিলো মাত্র ১০ হাজার। কিন্তু কনসার্টের দিন পাল্টে যায় ছবি। ধারণক্ষমতা ৩০ হাজার হলেও ওভালে সেদিন দর্শক হয়েছিলো প্রায় ৪০ হাজারের মতো।



হওয়ারই কথা, কারণ বিজ্ঞাপনে নাম ছিলো দ্য হু’র- সে সময় রক অ্যান্ড রোলে কাঁপানো এক নাম। আরো ছিলো দ্য ফেস, যার ভোকাল ছিলেন তখন রড স্টুয়ার্ট। এছাড়া আমেরিকা, দ্য অ্যাটমিক রুস্টার, মট দ্য হুপল, লিন্ডিসফার্ন, গ্রিজ ব্যান্ড, ককাইজ, ইউজিন ওয়ালেস ও কুইন্টএসেন্স অংশ নিয়েছিলো সকাল ১১ টা থেকে রাত পর্যন্ত চলা এই অনুষ্ঠানে। আর এর সমন্বয়কের দায়িত্বে ছিলেন টেড ডেক্সটার- সে সময়ের বিখ্যাত ডিস্ক জকি ও এমসি। ফার অবশ্য চেষ্টা করেছেন বড় ব্যান্ডগুলোকে টানতে। কিন্তু দরদামে বনেনি।



খ্যাতির দিক দিয়ে বাকি ব্যান্ডগুলো অনেক পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত ফেস এবং হু’কেই টানতে হয়েছে গোটা কনসার্ট। হু গেয়েছে তাদের কালজয়ী সব গান যা তখন ছিলো মাত্র রিলিজড। এর মধ্যে ছিলো লাভ এইনট ফর কিপিং, মাই জেনারেশন, সি মি ফিল মি, বেইবি ডোন্ট ইউ ডু ইটের মতো হিট সিঙ্গেলস। এখানে কুইন্টএসেন্সের কথা বলতে হয় একটু। মূলত ভারতীয় বংশোদ্ভুতদের নিয়ে গড়া এই রক ব্যান্ডটি সে সময় বেশ নজর কেড়েছে।



অনুষ্ঠানের আগেই উদ্যোক্তারা জানিয়ে দিয়েছিলো তারা ১৫ হাজার পাউন্ড দেবে। এর তিনগুনেরও বেশী অর্থ উঠলেও তারা প্রতিশ্রুতির বেশী আর হাত খোলেনি। কস্তর নীল প্লাস্টিকের কিছু বাক্স বানিয়ে দর্শকদের মধ্যে পাঠিয়েছে বাড়তি কিছুর আশায়। অনেকগুলো বাক্স ফেরেইনি। তবে এসবের মধ্যে আলাদা করে বলতেই হয় রড স্টুয়ার্টের কথা। চিতা বাঘের সঙ্গে মিলিয়ে হলুদ ফোঁটা কাটা জ্যাকেট আর প্যান্ট পড়ে গান গেয়েছেন তিনি। এক পর্যায়ে জ্যাকেটটি খুলে দেন নিলামে বিক্রি করতে। আর সে বাবদ ৫০০ পাউন্ড যোগ হয় তহবিলে।



‘দ্য হু’ আলাদা পিএ সিস্টেম ব্যবহার করেছিলো। এজন্য তাদের অংশটুকু আরো বেশী উপভোগ করতে পেরেছে দর্শকরা। এর আগে সাউন্ড সিস্টেমে অসন্তুষ্ট রড স্টুয়ার্ট একটি গান গেয়েই ফিরে যান। সাফ জানিয়ে দেন ত্রুটি না সারালে গাইবে না ফেস। আধঘণ্টা পর সমস্যা মিটলে স্টেজে ফেরেন তারা। এর বাইরে দর্শকদের মধ্যে ড্রাগসের ব্যবহারও বেশ সমালোচিত করেছে কনসার্টটিকে। দর্শকদের থেকে গায়করাও কম যাননি। হু যথারীতি তাদের গিটার ভাঙ্গার রীতি চালিয়ে গেছে।



তবে কনসার্টটিকে রক অ্যান্ড রোলের পাগলপনার টালিখাতায় যোগ করার কৃতিত্বটা কিথ মুনের। হু’র ড্রামার এসেই ক্রিকেটার সাজা ডেক্সটারের হাতের ব্যাট কেড়ে নেন। সেটা দিয়ে ড্রামও বাজান খানিকক্ষণ। শেষদিকে সঙ্গীরা যখন গিটার আছড়াচ্ছেন, কিথ ভাঙ্গেন তার ড্রাম। ভাঙ্গেন মানে সেটার মধ্যে গিয়ে পড়েন। সারা স্টেজে এমনভাবেই ছড়িয়ে যায় তা যা দেখে ডেক্সটার বলে উঠেন : "As you can see, an encore is impossible. We have drums everywhere." সেটি ছিলো আসলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।



শেষ কথা : কনসার্টটি পুরোটাই রেকর্ড করা হয়েছিলো ভবিষ্যতে এলবাম ও ফিল্ম করার আশায়। কিন্তু অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর সঙ্গে রয়ালটি নিয়ে না বনায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় পরিকল্পনা। টেপগুলো স্মৃতি হয়ে হয়তো পড়ে আছে কোনো বেসমেন্টে। কদরহীন, অনাদরে।

ছবি: কনসার্টের প্রকাশনার মলাট, বিজ্ঞাপন, কনসার্টের সময় দর্শকপূর্ণ ওভাল, মট দ্য হুপল, দ্য ফেস, হু, কিথ মুনের ক্রিকেট ব্যাট দিয়ে ড্রাম বাজানো
ভিডিও : এটি আসলে দ্য ফেসের মে বি আ’ম এমেজড গানটির সময় দর্শকদের মধ্যে থেকে ধারণকৃত অডিওট্র্যাক, রড স্টুয়ার্টের ছবি ব্যবহার করা হয়েছে

 

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৭৪টি মন্তব্য

১. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৬

নস্টালজিক বলেছেন: দারুন পোস্ট।
প্রিয়তে নিলাম।।

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৭

লেখক বলেছেন: thanks

২. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৪

লাল দরজা বলেছেন: prothom prishtha thaika shoira gachay, tick chinno ta shoira gachay monay hoy, thik koira dan.

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩১

লেখক বলেছেন: আচ্ছা দিতেছি

৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৫

হাসান মাহবুব বলেছেন: পিয়াল ভাই, ইউ আর দ্যা ম্যান!

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: থ্যাংকস আ লট

৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৭

স্বপ্নকথক বলেছেন: ড্যাম! এইটার কথা জানিই না! টাকা কি বাংলাদেশের মানুষের উপকারে লেগেছিলো?

Concert for Bangladesh এর পরের পর্ব কৈ? :-*

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: উপকারে লাগছিলো কিনা জানা নাই, টাকাটা লন্ডনে প্রবাসী বাংলাদেশী সংগঠনকে পৌছাইয়া দেওয়া হইছিলো এইটা জানি। কারণ ওই জিনিস মাইরা খাওয়ার উপায় নাই, বাংলাদেশ তখন সব পত্রিকার হেডলাইন। পরের পব লিখছি, রাত্রে দিবো

৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০১

অপ্রয়োজন বলেছেন: একেবারেই জানতাম না .... আপনাকে অনেক ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও, এটা হঠাৎ করেই আবিষ্কার করলাম

৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০২

ধ্রুব তারা বলেছেন: ধন্যবাদ পোস্টটার জন্য। জানতাম না ঘটনাটা।

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আপনাকেও পড়ার জন্য অনেক ধন্যবাদ

৭. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১০

রাজিয়েল বলেছেন: আমি রক মিউসিকের অনেক বড় ফ্যান। তাও এরকম একটা ঘটনা একদমই জানতাম না! ধন্যবাদ শেয়ার করার জন্য।

"টেপগুলো স্মৃতি হয়ে হয়তো পড়ে আছে কোনো বেসমেন্টে। কদরহীন, অনাদরে।" দুঃখ পেলাম এই অংশটা পড়ে।

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: সেই সেপ্টেম্বরে আসলে ওয়েম্বলীতে হওয়ার কথা ছিলো বাংলাদেশকে নিয়ে আরেকটা কনসার্টের যাতে অংশ নেওয়ার কথা ছিলো লেননের। সেটা হয়নি শেষ পর্যন্ত। দুঃখ পেয়েছি আমিও। কিন্তু সারেতে বাফেলো গ্রুপের সঙ্গে যোগাযোগ করলে হয়তো এখনও হদিস মিলতে পারে সেই টেপের

৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১২

হোদল রাজা বলেছেন: স্বাধীনতার পরে জন্ম নিলেও আপনি আমাদের প্রজন্মের একজন বীর মুক্তিযোদ্ধা!

আমাদের দেশ-মায়ের জন্য যারা কিছু করেছে তাদের একটু একনলেজ করাটা ছেলে হিসাবে কাজ+দ্বায়িত্ব! দ্বায়িত্বপালনের জন্য আমাদের তরফ থেকে ভক্তিসহ সালাম!!

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: একটু সংশোধনসহ অনেক ধন্যবাদ, আমার জন্ম স্বাধীনতার পরে না, তিন বছর আগে

৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৮

হাসান শহীদ ফেরদৌস বলেছেন: প্রথম ছবিটাতো পুরাই কার্টুন!!

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: ওইটা কনসার্টের ব্রোশার। প্রচ্ছদটা আসলে হাতে আকা। কার্টুনই বটে। ইনটেরেস্টিং লেগেছে বাংলাদেশের মানচিত্রের ব্যবহার। সেসময় এমন সীমানা কয়জন টেনে দিতে পেরেছে।

১০. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮

বিডি আইডল বলেছেন: :)

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: :)

১১. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪১

ফিরোজ-২ বলেছেন: দারুন পোস্ট।

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৯

কঁাকন বলেছেন: janlam; england/american era jati hisebe advut

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ । আসলে এইটাও ছিলো একটা ধান্দাবাজি। বাংলাদেশের নাম করে কনসার্ট, যারা আসছে তারা আসছে গান শুনতেই, বাংলাদেশ নিয়া মাথা ব্যথা নাই কারো, ৫০ হাজার পাউন্ডের উপর আয়, বাংলাদেশরে১৫, ৩ হাজার সারে, ১৫ হাজার সব ব্যান্ডরে দেওয়ার পরও ২০ হাজার পাউন্ডের বেশী পকেটে পুরছে গোল্ডস্মিথ আর ফার

১৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫১

অজানা আমি বলেছেন: +++++++++

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: থ্যাঙ্কস

১৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৩

রোহান বলেছেন: এইটার কথা জানতাম না... হ্যাটস অফ পিয়াল ভাই...

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: থ্যাঙ্কু

১৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫

শর্ট সার্কিট বলেছেন: প্রিয়তে নিলাম।

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

১৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮

াহো বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য।


-----------------------------------------------------------------------
পাকিস্তানে দাবি :মুজিবের মত ভুটট হত্যার বিচার


Daily Times, Lahore, Pakistan
Saturday, January 30, 2010
Editorial...

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: পাকিস্তান নিয়া আমার কোনো আগ্রহ নাই

১৭. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

রোবোট বলেছেন: এইটার কথা জানতাম না

তুখখার পোস্ট। স্টিকি হৌক।

জোয়ান বায়েজ কিন্তু কোন কনসার্টেই ছিলেন না, কিন্তু ওনারো একটা গান/এ্যালবাম আছে বাংলাদেশ নিয়ে।

ছাগুপিডিয়া থেকে পাওয়া ইতিহাস গিয়ান নিয়ে লেখা পড়তে পড়তে মাথা আউলায়া ছিলো। ধন্যবাদ।

বই এর কি হোলো?

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: বায়েজরা তো গীনসবার্গের দোস্ত বন্ধু- এই গ্রুপটা ভালোই জানতো বাংলাদেশ সম্পর্কে। আপনারে হঠাৎ ছাগুপিডিয়া পাইলো ক্যান? বই একটা স্ট্র্যানডেড পজিশনে আছে। বই লেখার জন্য যে খাদ্য খাইতে হয়, ওইটার পিছনে একটু বেশী সময় দিতে হয়।

১৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৬

রোবোট বলেছেন: "আপনারে হঠাৎ ছাগুপিডিয়া পাইলো ক্যান?"

ব্লগ দেখসেন এই কয়দিন? তাইলে বুঝতেন। সেই পুরান আমলের স্টাইলে। ভাই ছাগুপিডিয়ার অত্যাচার সেই ছোটবেলা থেকে (ইনটারনেট আসার বহু আগে থেকে) সহ্য করছি। ছাগুপিডিয়া ওয়ালাদের জন্য আওয়ামীলীগ/বামপন্থী/সুশীল কাউরেই আরাম করে গাইলাইতে পারি না।

কয়টা অফটপিক কনফারমেশন দেন-
১। ডালিমের বৌ মুজিব হত্যার পর খুব আপসেট হয়ে কান্নাকাটি করেন। (সূত্র: নাট্যকার বেগম মমতাজ হোসেন)
২। কর্নেল রশীদ মুক্তিযুদ্ধে কবে যোগ দেয়? কর্নেল ফারুক?


আপনার বই, মনজুরুল হকের বই, মোস্তাফিজ রিপনের বই, নিরবাসিতর বই, নুশেরার বই- সব গুলার জন্যই মনে হয় বসে থাকতে হবে। কবি বলেছেন, সবুরে মেওয়া ফলে। দেখি মেওয়া কেমন হয়

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: হ, ব্লগ তো দেখি মাঝে মাঝে। চীফ সুপার একটিভ হইছেন। লগে তার ইবনে সালাম, রাজনীতি নামের ভাইবেরাদারগন।

যেই ইনফো জানতে চাইছেন তার প্রথমটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই।
দ্বিতীয়টা সম্পর্কে কাগজপত্র দেইখা নিশ্চিত হইয়া বলতেছি রশীদ যোগ দিছে নভেম্বরের প্রথম সপ্তাহে, তারে নাকি পাকিস্তান আর্মি থেকে ছুটি দিছিলো দেশে আসতে! আর ফারুক যোগ দিছে ১২ ডিসেম্বর। সে ছিলো আবুধাবীতে পাকিস্তানী একটা ট্যাঙ্ক স্কোয়াড্রনের কমান্ডার

১৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৮

বোবাবৃক্ষ বলেছেন: পিয়াল ভাই বই চাই... বই চাই... পোষ্ট জবরদস্ত হইছে... (কতো অজানারে..!!!)

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৯

লেখক বলেছেন: বই তো ইনশাল্লাহ আসবেই বাইচা থাকলে।

২০. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৪

অনির্বান বলেছেন: জটিল পোষ্ট দিছেন বস...
নতুন কিছূ জানলাম
+++

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য

২১. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬

তারা ১২৩ বলেছেন: পিয়াল ভাই বই চাই.

বই কবে আসবে? কোথায় পাব? জানাবেন ।


পোষ্টে ++++++++++++++++

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

লেখক বলেছেন: বই পাবেন, তবে কবে সেটা জানি না। পোস্ট পড়ার জন্য ধন্যবাদ

২২. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৭

বাস্তবতা বলেছেন: অনেক ধন্যবাদ। এটার কথা পুরাই অজানা ছিল।

অটঃ একটা কম্পলেইন একবার সামনে পড়ছিল। আনোয়ার সাদাত বাংলাদেশকে যে ট্যাংক উপহার দিছিল, সেটা চালানোর ট্রেনিং নাকি শুধু ফারুকেরই ছিল? তাই তাকে সে রেজিমেন্টের কমান্ডার নিয়োগ দেয়া হয়।

ফারুকের মুক্তিযুদ্ধে যোগদান নিয়ে সন্দেহ দেখা দেয় ১৯৭১ তেই। গঠিত তদন্ত কমিটি তার টিকেট ও অন্যান্য ডকুমেন্ট ঘেটে ৮ ঘন্টার একটা গ্যাপ পায় যার কোন সদুত্তর সে দিতে পারে নাই। এ জন্য তাকে মুক্তিযোদ্ধা অফিসারের ২ বছরের সিনিয়রিটি দেয়া হয় নাই।

রশিদ তো ফারুকের ভায়রা হয়।

@রোবটঃ ডালিমের বইয়ের বিবরন অনুযায়ী শেখ মুজিবের পরিবারের সাথে ডালিমের বউ নিম্মির বেশ ভালই যোগাযোগ ও হৃদ্যতা ছিল। এই নিষ্ঠুর হত্যাকান্ডে তার ব্যাথিত হওয়া খুবই স্বাভাবিক। এমনকি ডালিমকে প্রথমে শেখ মুজিবের বাড়িতে অভিযানের দ্বায়িত্ব দিলেও সে তা নিতে রাজী হয়নি ব্যাক্তিগত পরিচয়ের কারনে।

৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: সাদাতের ট্যাঙ্কের ব্যাপারটা আমি জানি না। তদন্ত কমিটির ব্যাপারটা আসলে তার যোগদানের সময়কাল নিয়ে সন্দেহ জাগায় গঠিত হয়েছিলো। ফারুক-রশীদ দুজনেই কিন্তু ওয়াচলিস্টে ছিলো

২৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

বুমবুম বলেছেন: এইটার কথা ডিটেইলস জানতাম না:|, ভালা লাগছে:)

৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: ডিটেইলস না হোক কিছু তো জানতেন, অনেকে তাও জানে না, আমিও খুব অল্পই জানতাম। কনসার্ট ফর বাংলাদেশ নিয়া লিখতে গিয়া হঠাৎ মনে পড়লো সেই কবে শুভ্রদার একটা লেখায় পড়ছিলাম ওভালে একটা কনসার্টের কথা। তারপর আর কি, গুতাইলাম আর গুতাইলাম

২৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৯

নম্রতা বলেছেন: পিয়াল , অনেক ধন্যবাদ এই লেখাটির জন্যে ! একেবারেই অজানা ছিল !

৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য

২৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

পারভীন রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০২

আরিফ থেকে আনা বলেছেন: ধন্যবাদ বস

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আপনাকেও

২৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮

হাসান শহীদ ফেরদৌস বলেছেন: হ্যাপ্পি বার্থডে টু ইওর ব্লগ।

চার বছর পূর্তির শুভেচ্ছা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: হ্যা, আজকে আমার ব্লগ বাংলা ব্লগ দিবস পালন করতেছে, আর আমারও চার বছর হইলো।

২৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

ডিজিটাল কলম বলেছেন:
কত অজানারে...............

+++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

২৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৯

আকাশ অম্বর বলেছেন: অনেক ধন্যবাদ পোষ্টটির জন্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য

৩০. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩২

এনোনিমাস বলেছেন: সরাসরি প্রিয়তে । :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৮

মিসকিন বলেছেন: আমি ঠিক ধরতে পারছিনা এটা কি 'কনসার্ট ফর বাংলাদেশ: কিছু অজানা তথ্য ১' এর চলতি নাকি আর একটা নতুন তথ্য। কারন আগের কথা শেষ হয়নি বলে আমার মনে হয়। যদি এই লেখা আর একটা ঘটনার কথা বলা হয়ে থাকে তাহলে আগের টপিক কবে দেখব সে আশায় রইলাম।
এই তথ্যবহুল লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৮

লেখক বলেছেন: না, এটা আলাদা পোস্ট, আগের সিরিজটা নানা ঝামেলায় শেষ করিনি, আজ দেবো

৩২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৭

সবাক বলেছেন: বস! আমার দুইটা হলিডে মিস হইছে। দৌড়ের উপ্রে আছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৯

লেখক বলেছেন: দৌড়াইতেছো বুঝছি, আইসা জিরাইয়া যাও একদিন

৩৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪২

কল্প কন্যা বলেছেন: দারুণ

৩৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪১

হাসান শহীদ ফেরদৌস বলেছেন: পিয়াল ভাই, লেখা কই?

৩৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০

কাঙাল মামা বলেছেন: ধনিয়া বস এডির কথা জানানোর জন্য , এডি নিয়া কেউ কথা কয় নাই আগে

৩৬. ১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৮

হাম্বা বলেছেন: ++++++++++++++++++++++

৩৭. ২৬ শে মার্চ, ২০১১ রাত ১০:২০

ত্রিশোনকু বলেছেন: You never stop to impress me.

It's really sad to find you absent for an year from this blog.

Consider coming back please.

৩৮. ২৬ শে মার্চ, ২০১১ রাত ১০:২৫

ত্রিশোনকু বলেছেন: You never stop to impress me.

It's really sad to find you absent for an year from this blog.

Consider coming back please.

৩৯. ০৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫১

ধূর্ত শিকারি বলেছেন: এইটার কথা জানতাম না ভাই, জানানোর জন্য ব্যপক ধন্যবাদ লন।

৪০. ০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৪৯

রাখালছেলে বলেছেন: ইতিহাসের শেষ বলে কোন থাকে না তা আবার প্রমান করার জন্য ধন্যবাদ।

৪১. ০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৬

কাউসার রুশো বলেছেন: ত্রিশোনকু বলেছেন: You never stop to impress me.

It's really sad to find you absent for an year from this blog.

Consider coming back please.

৪২. ০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪২

উপদেশ গুরু বলেছেন: +++ লন।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন