আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

প্রাপ্তির জন্য একরাশ ভালোবাসা কিংবা একটি ফুলকে বাঁচাতে যুদ্ধ করি

১০ ই মে, ২০০৬ রাত ১:২২

শেয়ারঃ
0 0 0

31 অক্টোবর, আগের দিন রাত বারোটা থেকেই মোটামুটি একদফা উৎসব শুরু হয়ে যায়। সেদিন থাকে সাহিবার জন্মদিন। আমার ভাইঝি। এবার পাঁচ চলছে। আমি তার বড় ব্যাটা- আমার কাছেই তার সব আব্দার। তার চোখের এক ফোটা জল আমাকে কতদূর নিয়ে যায় আমিই জানি, তখনই বুঝি সত্যিকার মমতা কাকে বলে। আমিতো জ্যাঠা, তাহলে বাবা-মার কাছে সন্তানের অনুভূতিটা কী!

31 অক্টোবর প্রাপ্তিরও জন্মদিন। ও সাহিবার একবছরের ছোট। আমার বন্ধু সারিয়ার ভাইঝি। সাহিবার মতো সারাবাড়ি দাঁপিয়ে বেড়ানোর ক্ষমতা ওর নেই, তবে হাসিটা সাহিবার চেয়ে উজ্জ্বল! এই হাসিটাই মাথা খারাপ করে দেয়। কেন ও এত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাবে। ঈশ্বর মাঝে মাঝে আসলেই বুঝি মানুষের দূর্দশার চরম পরীক্ষা নেন, যা এক পর্যায়ে সহ্যের সীমা ছাড়ায়! না হলে এত ছোট্ট একটা মেয়ের শরীরে কেন বাসা বাধবে ক্যান্সার। তবে আশার আলো আছে একটুখানি। ডাক্তারি রিপোর্ট বলছে ঠিক মতো চিকিৎসা হলে ভালো হয়ে যেতে পারে প্রাপ্তি।

সারিয়ারা একদম পানিতে পড়েনি। তবে মধ্যবিত্ত ঘর। প্রাপ্তির একটি কেমোথেরাপিতে চলে যায় হাজার দশেক টাকা- একেবারে কম নয়! আমার বন্ধুটা দুটো চাকুরি করে। বাকি ভাইবোনরা সেরকম অবস্থানে নেই। তারা হাসিটা দেখে আর ভাবে এই বুঝি ম্লান হলো। মাঝে খুব খারাপ অবস্থা গেল। আমরা বন্ধুরা সাধ্যমতো করছি ও চেষ্টা করছি। ব্লগের এত বন্ধু, কেউ হয়তো আজ এক প্যাকেট সিগারেট কমই খেলেন, ডেটিংয়ে একটি ডিশ কমই অর্ডার দিলেন। যার যার সাধ্যমতো কিছু করলে আমরা কী পারব না প্রাপ্তির হাসিটা আরো দীর্ঘায়িত করতে। নিচে সারিয়ার একটি ই-মেইল, ওর ঠিকানা আর ডাক্তারি রিপোর্টের স্ক্যানগুলো তুলে দেওয়া হলো। তবে সবাই সরাসরি সারিয়ার সঙ্গেই যোগাযোগ করবেন।

Dear All ,



Hello from saRia.



Here you can see the picture of my one and only Niece .

Her name is Nashita Afsara Prapti , Age

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মে, ২০০৬ সকাল ৮:০৫
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ কৌশিক ও খুশবু, আপনাদের মনুষত্ববোধ ও মমতায় আমি মুগ্ধ। আমার সত্যিকার খুশীবোধ হবে সেদিন যেদিন ডাক্তারের রিপোর্টটা পাব- প্রাপ্তি এখন সম্পূর্ণ সুস্থ্য। সেটাই হবে আমাদের সবার প্রাপ্তি- নয় কী!
২. ১০ ই মে, ২০০৬ সকাল ৮:০৫
খুশবু বলেছেন: আমি দেখতেছি যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য করব অবশ্যই ।
৩. ১০ ই মে, ২০০৬ সকাল ৮:০৫
অতিথি বলেছেন: আমি আমার সাধ্যমত চেষ্টা করবো। আমার কলিগদের লিংকটা পাঠিয়েছি। দেখা যাক তাদের কাছ থেকে কেমন রেসপনস পাওয়া যায়।
৪. ১০ ই মে, ২০০৬ সকাল ৯:০৫
সাইমুম বলেছেন: আমি আমার সাধ্যমতো সহায়তা করবো। সামহয়্যারের একজন সদস্য এ মানবিক উদ্যোগে এগিয়ে আমরাও গর্বিত।
৫. ১০ ই মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: আমি চেষ্টা করছি ইনসাল্লাহ এদিক থেকে (সিংগাপুর) একত্রে কিছু কনট্রিবিউশন করানোর জন্য। খুব দ্রুত করতে হবে এটা।

চিঠিতে সবার কাছে সাহায্য ভিক্ষা করা হয়েছে। মানুষ হিসেবে আরেকজন মানুষ ভিক্ষা চাইছে এটা সহ্য করার মতো নয়, উচিতও নয়।

আলতু ফালতু জেসমিন আর ভুয়া টপিকে মন্তব্যের ফুলঝুড়ি ছুটে যায়, আর মানবিক উদ্যোগে কারো কোনো খবর নাই!! আমরা কি নিজেদের আরেকটু উন্নত হিসেবে প্রমান করতে পারি না? প্লিজ এখানকার সবাই চেষ্টা করুন এবং একই সাথে পরিচিতদের কাছেও মেসেজটি পাঠিয়ে মানবিকতার পরিচয় দিন।
৬. ১০ ই মে, ২০০৬ সকাল ১১:০৫
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ সাদিক। এইখানে আসলে জোরাজুরির কিছু নাই। সারিয়াদের পরিবারও ঠিক ভিক্ষাবৃত্তিমূলক নয়, তবে তাদের ওপর ভীষণ চাপ যাচ্ছে, ওরা লোড নিতে পারছেনা বলেই বুঝি সারিয়ার এরকম ফরিয়াদ।
৮. ১১ ই মে, ২০০৬ দুপুর ১:০৫
অমি রহমান পিয়াল বলেছেন: প্রাপ্তিকে আজ কলেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর ভীষন ডায়রিয়া ও বমি হচ্ছে। সবাই একটু দোয়া করবেন মেয়েটার জন্য- এ যাত্রা যেন রক্ষা পায়
১০. ২৬ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অতিথি বলেছেন: Some of the people to whom I asked for help,have asked for some kinda authentification.So,today I tried to download the scanned copies of Prapti's medical Certificate.But,as they are uploaded in php format,they get saved as ".htm" file and hence,I cant attach them to mails.Would u plz send me the image(.jpg/.bmp etc) copy of the files above.My address goes like ""..thanx in advance.

 

মোট সময় লেগেছে ০.৯৩৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ