ইলেক্ট্রিক রিকশার পর এবার আসল সৌরচালিত রিকশা!
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভাটেক লিমিটেড বাংলাদেশের একটি বড় ইলেকট্রিক রিকশা নির্মাতা। গত ২৭ জানুয়ারী তারা প্রথমবারের মত চালু করে সৌরবিদ্যুত চালিত “গ্রিন” রিকশা। সাধারন ইলেকট্রিক রিকশার মতই এত দুটি অংশ, একটি সাধাতন রিকশার বডি এবং অপরটি ইলেকট্রিকাল ও মেক্যানিকাল পার্ট। ৪৮ ভোল্ট এর একটি ব্যাটারি চার্জ হয় রিকশার ছাদে লাগানো একটী বড় সোলার প্যানেলের সাহায্যে। এছাড়াও এটি সাধারন ইলেক্ট্রিক রিকশাগুলোর মতই বিদ্যুত সংযোগের সাহায্যে চার্জ করা যায়।
বিভাটেক এর ম্যানেজিং ডিরেক্টর সাইদুর রহমান বলেন বর্তমানে এই রিকশাটি ৮০ হাজার টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। দরিদ্র রিকশাওয়ালারা কিস্তিতেও এই টাকা শোধ করতে পারবেন। যেহেতু শারিরীক পরিশ্রম করতে হয়না বললেই চলে তাই এটি বৃদ্ধ এবং প্রতিবন্ধীরাও চালাতে পারবে। রিকশাটির গতি ঘন্টায় ২৫ কিমি যা সাধারন রিকশার চেয়ে বেশী। তাই চালক এবং যাত্রী উভয়ের জন্যই এটি সুবিধাজনক। তিনি আরো বলেন, এরকম একটি রিকশা থেকে একজন রিকশা চালক দৈনিক ১০০০ টাকা অর্জন করতে পারেন। এটি সম্পূর্ন রূপে পরিবেশ বান্ধব এবং ট্রাফিক জ্যাম কমাতেও সহায়ক কেননা এটি রিকশার চেয়ে দ্রুত গতির এবং এটি গাড়ি বা সিএনজি এর চেয়ে অনেক কম যায়গা নেয়।
তথ্যসূত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন