আমার প্রিয় পোস্ট
- মাগনা MOVIE ডাউনলোড সাইট (ALL DIRECT AND NON-RAPIDSHARE LINK) - বাউনডুলে
- চে গুয়েভারা : শুধু আইকন নাকি একটা মতবাদ? - মাহবুব মোর্শেদ
- দানবের জঙ্গলে কাউন্টার একটিভ থাকাটাই আমাদের একমাত্র উপায় - আরিফ জেবতিক
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- মাগনা বাংলা বই পড়ার সুযোগ - শরীফ উদ্দীন
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- সদরঘাট-১৯৬২(ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ! - হমপগ্র
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
অসম্ভব সুন্দর মন খারাপ করা গান-অঞ্জন দত্ত(উৎসর্গ বিষাক্ত মানুষ)
০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৫৭
'জেরেমির বেহালা'
চুপি চুপি রাত নেমে এলে পরে ভাংগা জানালার শার্সিটা খুলে যায়
কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়
মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে বেজে ওঠে জেরেমির বেহালা
পাড়াপড়শিরা সব্বাই জানে আসে যায়
সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত
মরে গিয়ে বুড়ো হয়নি শান্ত কে জানে কিসের আক্ষেপ...
তাই মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে
ফিরে ফিরে আসে বেহালার মাস্টার।
লা লালা লা লালা লা লালা লালা লালা লা লালা লা...।।
একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষি আড্ডা...
উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোড়া সোনাটা
হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা...
চলে এসো তুমি রডনস্ট্রিটের কালি ঝুলি মাখা পোড়ো বাড়িটায়...
লা লালা লা লালা লা লালা লালা লালা লা লালা লা....।।
লোভী প্রোমোটার হাঁসফাস করে, পায়নি খুঁজে বাড়িটার দলিল
কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্ডগেজ অসহায় উকিল
বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালের আগাছা
বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে...
তবু সাহস করেনি কেউ এখনও গেট টপকাতে লোডশেডিং হলে...
শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরেমির বেহালা
লা লালা লা লালা লা লালা লা লালা লালা লা লালা লা...
কে জানে কবে ভেঙ্গে দিয়ে এই রঙ্গীন শার্সি পুরনো কড়িকাঠ
বসবে বাজার ব্যাংক নিয়ন আলোয় দোকানপাট জমজমাট
তবু মন বলে চলে যাবে না ফুরিয়ে কোনদিন পুরনো কলকাতা
অলিগলি তুমি কান পেতে দেখ শুনতে পাবে তুমি জেরেমির বেহালা
লা লালা লা লালা লা লালা লালা লালা লা লালা লা...
গানটি শুনুন এখানে
রাত গভীর হলে শুনুন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জেরেমির বেহালা, অঞ্জন দত্ত, জেরেমির বেহালা, অঞ্জন দত্ত ;
রাগ ইমন বলেছেন:
দারুন
পথিক!!!!!!! বলেছেন:
অঞ্জনের অনেক গানে এই কালো মানুষ শব্দটা এসেছে ......কোন একটা রহ স্য আছে মনে হয়...
জটিল কথা জটিল সুর ...এমনই একটা গান এটা
লেখক বলেছেন: আমর মনে হয় অ্যাংলো ইন্ডিয়ানদের এখানে কালো মানুষ বলে বিশেষায়িত করা হয়েছে। যদিও আমি নিশ্চিত নই।
মৃন্ময় আহমেদ বলেছেন:
হ্যা, ভীষণ মনখারাপ করা গান। কেমন জানি কষ্ট, কিন্তু বেশ ভালো লাগে। এমন ভালোলাগা কষ্টে কোনো দুঃখ নেই...গভীর রাতে কেনো রে ভায়া, কাঠফাটা রোদেও বেশ ভালো লাগে আমার.. সবচেয়ে বেশী ভালো লাগে গোধূলি বেলায়..
লেখক বলেছেন:
মৃন্ময় আহমেদ : গভীর রাতে কেনো রে ভায়া, কাঠফাটা রোদেও বেশ ভালো লাগে আমার.. সবচেয়ে বেশী ভালো লাগে গোধূলি বেলায়..
একদম ঠিক বলেছেন।
ব্লুজ বলেছেন:
সত্যিই অসম্ভব সুন্দর মন খারাপ করা গান ...ধন্যবাদ ...+
লেখক বলেছেন: আপনার নিকটাও খুব সুন্দর।
লেখক বলেছেন: আচ্ছা মন খারাপ থাকা মনে হয় একটা রোগ।
আমার এ রোগ কোনদিনই ভাল হবে না।
লেখক বলেছেন: ধন্যবাদ গানের কোকিল।
রাশেদ বলেছেন:
সুন্দর গান।
রাতমজুর বলেছেন:
আমার খুব পছন্দের একটা গান। ৫+
মুকুল বলেছেন:
*****
লেখক বলেছেন: সকলকে অনেক অনেক ধন্যবাদ।
মানুষ বলেছেন:
এই গানটা আমি আমার ছোট বোন কে শুনাতাম আর সে ভয়ে আধমরা হয়ে যেতো।
লেখক বলেছেন: ইস্ আমার যদি একটা ছোট বোন থাকতো।
আপনার মতো বুড়া
ভাই থাকতে ভয় পাবে কেন?
আকাশচুরি বলেছেন:
লেখক বলেছেন: আমর মনে হয় অ্যাংলো ইন্ডিয়ানদের এখানে কালো মানুষ বলে বিশেষায়িত করা হয়েছে। যদিও আমি নিশ্চিত নই। ঠিক।
অন্জনের গান, ছবি সব কিছুতে অ্যাংলো ইন্ডিয়ান কালচারের প্রভাব আছে।
কণা বলেছেন:
হুমম.. সুন্দর গানটা...
লেখক বলেছেন: চরি বাইজান।
ছোট বোনের জন্য বুড়া ভাই হতেও সমস্যা নাই।
মুয়ীয মাহফুজ বলেছেন:
চমৎকার গান!!!প্রিয় গানগুলো অনেকদিন পরে শোনার মজাই আলাদাকালো মানুষদের ব্লুজ মিউজিক নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম-ব্লুজ-কালো মানুষের বেদনার নীল রক্ত রাঙানো সংগীত(মিউজিক ভাবনা২)
দেখতে পারেন।
লেখক বলেছেন: আগেই পড়েছি । এরকম আরো পোস্ট চাই।
তারার হাসি বলেছেন:
অনেক অনেক ভয়ঙ্কর একটা মন খারাপ করা গান।
লেখক বলেছেন: কি করব বলেন, আমার তো সবসময়ই মন খারাপ থাকে।
নিলা বলেছেন:
গানটা আজই আমার প্রথম শুনা। আসলেই অসম্ভব সুন্দর মন খারাপ করা গান
++++++++ প্রিয়তে রাখা হলো
নাহরিন জফির বলেছেন:
এই গান শোনার পর অনুভূতি প্রকাশ করবার জন্য শব্দগুলো বড় অপর্যাপ্ত মনে হচ্ছে।দারুন মন খারাপ করা গান।ধন্যবাদ আপনাকে।ভাল থাকুন।

















