সামুতে নিক খুলেছি বেশিদিন হয়নি। তার অনেক আগ থেকেই সামুর একনিষ্ঠ পাঠক ছিলাম। কি দারুন সব পোষ্ট ছিলো। প্রথম পাতা থেকে শুরু করে যতদুর যেতাম, শুধুই ভালো লাগার গল্প। সারাদিন বসে বসে পড়লেও ভালোলাগা শেষ হয়না। ফেসবুকের পোকা ছিলাম আগে। সারাদিন চ্যাট আর চ্যাট। স্ট্যাটাসে ভরিয়ে দিতাম। সামুতে আসার পর থেকে সব বাদ। নাগরিকে লিখতাম। সামুর ভালোলাগার কারনে, নাগরিকে আর লেখা হয়নি। আরো কিছু ব্লগ আছে, যেগুলোতে আইডি খুলে বসে আছি। কিছু লেখা হয়না। ভালো লিখিনা। তবু। সামু ভালো লাগে। সামুর মডারেশন অনেক কড়া। তাই অন্য ব্লগে নিক খুলেই পোষ্টাইতে পেরেছি। সামুতে অপেক্ষা করেছি। ১ মাস পর সেফ হলাম। দারুন এক ভালোলাগা হলো। সেফ হবার পরেরদিন জেনারেল হয়ে গেলাম। কারন আসিফের একটা পোষ্টে গালি দিয়েছিলাম। তাই। আসিফ সিনিয়র ব্লগার। একসময় থিয়েটার করার অভিজ্ঞতা বলে, বয়স যাই হোক। আগে যে আসে সে সিনিয়র। তাই আসিফদের সিনিয়র বলেছি। আসিফের প্রতি আমার বিদ্বেষ দেখে আমার এক ব্লগার বন্ধু অবাক হয়েছিলো। সে বলেছিলো, নাস্তিক অনেক আছে। আসিফের প্রতি রাগ কেনো? আমি তাকে বলেছিলাম, নাস্তিকতা একটা বিশ্বাস। তাই সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি নিজেও অনেকটা নাস্তিকবাদী। কিন্তু, কোন ধর্মকে নিয়ে কখনো, কুৎসিত কথা বলিনি। আসিফের পোষ্টের কারনে কিছু কট্টর হিন্দুধর্মালম্বী নাস্তিকের ভেক ধরে ইসলামের বিরুদ্ধে কথা বলে। খারাপ লাগে। এটা কি নাস্তিকতা? আমি আমার পোষ্টে সেটার প্রমান দিয়েছি। হিন্দু নাস্তিকদের। নাস্তিকরা কি হিন্দু বা অন্য ধর্মের অনুসারী হয়?
সামুর মডারেটরদের বলছি, আপনারা কি হারিয়েছেন বুঝতে পারেন? অনেক জনপ্রিয় ব্লগার আর সামুতে আসেন না। অনেক ভালো ব্লগার ইসলামকে নিয়ে রংতামাশা করা সহ্য করতে না পেরে ক্যাচালে জড়িয়ে পড়েছে। ফলাফল, নাস্তিকরা বহাল তবিয়তে। আর ভালোব্লগাররা ব্যান খেয়ে,হারিয়ে গেছেন। নাস্তিকদের পোষ্টে গালাগালির কারনে হিট কম পড়েনা। কিন্তু, হিট যদি বড় কথা হয়। তবে মনে রাখুন, ডিস্কো বান্দর, নাফিস ইফিতেখারদের পোষ্টে হিট অনেক বেশী আসে। তারা কি এইসব নোংরা কথার পোষ্ট দেন? তারাও আজ খুব কম আসেন,সামুতে। এমন দুই-একজনকে জানি, যারা ঘোরতর নাস্তিক। দারুন স্যাটায়ার লিখেন। কিন্তু কখনো এইরকম পোষ্ট দেননা। দুঃখজনক হলেও সত্যি, তারা এইসব পোষ্টে কমেন্ট করতে ভুলেননা। এইসব বিকৃত রুচির পোষ্ট পরে সরিয়ে ফেলা হয়। কিন্তু ভালো মনের ব্লগাররা, এসে এইসব দেখে ফিরে যান।
এ দায় কে বহন করবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





