

ছেলেটা চাঁদ কে লক্ষ্য করে হাঁটে
চাঁদের সাথে নিজের কষ্টকথা বলে
পৃথিবীর এক প্রান্তে চাঁদ যখন ডোবে
নিমেষেই অন্যপ্রান্তের খোলা মাঠে
ছেলেটার পৌছে যাওয়া
যেখানে থেমে গেছে কিছুক্ষন আগে
বিকেলের সাথে সূর্য্যের শেষ আলাপন।
ছেলেটা হেঁটে চলে অবিরাম
ক্লান্তি তাকে ছুঁয়ে যায়না
অমাবস্যায় শুধু তার বিশ্রাম
সেদিন চাঁদের ভগ্নাংশেরও দেখা মেলেনা
সেদিন ঘাসের বুকে শরীর পেতে
স্বপ্নের দেশে পৌছে যাওয়া।
তারা দের দল মুচকি হাসে
ছেলেটা রেগে যায়না,ছেলেটা জানে
অজস্র তারার আলোকিত মিছিলে
ছেলেটার পূর্ব-পুরুষরাও আছে
তাই ছেলেটার অবিরাম পথচলা
চাঁদকে লক্ষ্য করে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


