
![]()
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ছিলো দেশের মানুষের একটা প্রতিবাদ। তাদের প্রতিবাদ ছিলো, কোন দল নয়। দেশকে যারা ভালোবাসবে, আমরা তাদের পক্ষে। তারা ডা. সেলিনা হায়াত আইভীকে ভোট দিয়েছে, শুধু দেশের রাজনৈতিক দলগুলোকে ঘৃনা করে। তারা প্রমান করতে চেয়েছেন "দল নয়,দেশ বড়।" তাই সকল দলীয় সমর্থন পাওয়া প্রার্থীকে পেছনে ফেলে ডা. সেলিনা হায়াত আইভী বিপুল ভোটে জিতেছেন। নারায়ণগঞ্জবাসীর এই বিজয় সারাদেশের মানুষকে আলোড়িত করেছে। দেশের মানুষের চিন্তাধারা বদলানোর সুবাতাস পেয়ে নিজেদের কাছে ভালো লাগছিলো। কিন্তু যার জন্য,এতো বড় জয়। যাকে জিতিয়ে মানুষের এতোবড় তৃপ্তি। তিনি কি চিন্তা করছেন! তিনি আওয়ামী লীগের ছায়াতলে দাঁড়ানোর জন্য অস্থির হয়ে গেছেন। আইভী, আপনি ভুলে যাবেননা, নারায়ণগঞ্জবাসী আপনাকে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে জেতায়নি। তারা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আপনাকে দিয়েছে। যে চুড়োয় আপনি উঠেছেন, তা নারায়ণগঞ্জবাসীর ভালোবাসা দিয়ে তৈরী।
জানি, এসব কথা বলা অর্থহীন। অচিরেই আপনি, মানুষের বিরাগভাজন হবেন। কারণ, আপনার সমর্থনে শামীম ওসমানরা লুটপাটের খেলা খেলবে। আপনি দলের একজন হয়ে নীরব দর্শকের ভুমিকা পালন করবেন। কারন, আমরা দেখে ফেলেছি, মানুষের ভালোবাসার চাইতে আপনার কাছে দল বড়। যে দলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, নির্বাচন করেছেন। জিতে নিয়ে, সে দলের কাছেই নিজেকে আর্তসমর্পন করেছেন। আমরা বেকুব জনগন শুধু বোকা দর্শক হয়ে রবো। আর ভাববো, এমনটা হওয়ার কথা ছিলোনা। তবে মনে রাখবেন, এই দিন দিন নয়, আরো দিন আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


