বরাবর
চেয়ারম্যান।
দুর্নীতি দমন কমিশন।
সেগুনবাগিচা, বাংলাদেশ।
বিষয়ঃ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত সুপারিশ।
হেই জনাব,
কেমন আছেন? শুরুতেই হয়তো ভাবছেন আবেদন পত্রতো এভাবে শুরু হয়না! আবেদনপত্র লেখা আর বন্ধুর কাছে চিঠি লেখাতো এক কথা না! কিন্তু আমাদের কাছে সবই এক। আমরা এ দেশের কতিপয় অসীম ক্ষমতাধর রাজনৈতিক নেতা। আমরা যখন ক্ষমতায় থাকি তখন আমরা যা ইচ্ছে তাই করতে পারি। কোনো প্রকার কাজের জন্য কারো কাছে কখনই আমাদেরকে জবাবদিহিতা করতে হয়নি। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আমাদের অনেক নেতার বিরুদ্ধে “রাজনৈতিক হয়রানীমূলক মামলা” রয়েছে। ২০০৭ সালে তত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর আমাদের উপর দুর্নীতির দায়ে মিথ্যে মামলা সাজিয়ে বড় ধরনের চক্রান্ত করা হয়েছিলো। আমরা হলাম ধোঁয়া তুলসি পাতা, ভাজা মাছটাও আমরা উল্টে দেখতে পারি না, খাওয়াতো দূরের কথা! অথচ আমাদের বিরুদ্ধে মামলা! এটা কি ঠিক? ক্ষমতায় এসে আমরা এ ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি। পরবর্তীতে আমাদের নেত্রী ও গন্যমান্য রাজনৈতিক নেতাদের পরামর্শ অনুযায়ী ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারী আমরা একটি জাতীয় কমিটি গঠন করেছি এবং সেইসব মিথ্যে মামলাকে আমরা ”রাজনৈতিক হয়রানীমূলক মামলা” নামে অ্যখ্যায়িতো করেছি।
আমরা এখন ক্ষমতায়। আমরা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারি। ইতোমধ্যেই দেশবাসী দেখেছে যে আমরা রাষ্ট্রপতিকে ব্যবহার করে ফাসির আসামীদেরও মুক্তি দিয়েছি। আমরা চাইলে আরও অভিনব কিছু দেশবাসী এবং দুদককে দেখাতে পারি। কিন্তু আমরা আমাদের ক্ষমতা দেখাতে চাচ্ছি না! এমনিতেই কয়েকদিন আগে টিআইবি বিচার বিভাগের দুর্নীতির চিত্র দেশবাসীর কাছে তুলে ধরেছে। তাই আপাতত আমরা আমরা দুদকের মাধ্যমেই একটা সমাধান খুঁজছি। টিআইবির কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় এ ব্যপারটা নিয়েও আমরা ভাবছি। ভেতরের খবর আর বলা ঠিক হবে না। নয়তো সরাষ্ট্রমন্ত্রির মতোই অবস্থা হবে আমার!
অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, আমাদের নেতাদের বিরুদ্ধে আনা সকল মামলাকে ”রাজনৈতিক হয়রানীমূলক মামলার” আওতায় এনে সকল মামলা প্রত্যাহার করে দেশকে দুনীতির পথে আরও একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ করে দিন।
ভাবির শরীর স্বাস্থ্য ভালো তো? আশাকরি কিছু মনে করেন নি। আসলে আমরা কোনো নিয়মকানুন পছন্দ করি না। তাই আবেদন পত্রটাও চিঠির মতো হয়ে গেলো। যদিও এটা চিঠিও হয়নি, আবেদন পত্রও হয়নি। হা হা হা. . .
নিবেদক-
সভাপতি
রাজনৈতিক হয়রানীমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি
--------------------------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

