somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক আশরাফুলের উদাহরন দিয়েই সিডন্সকে একজন ব্যার্থ কোচ হিসেবে অভিহিত করা যায়

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিডন্সের বিদায়ী সংবর্ধনার দিনটি শেষ হতে না হতেই আজ মোহাম্মদ আশরাফুল দক্ষিন আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দারুন একটি দিন কাটাচ্ছেন। বল হাতে তিনি আজ তুলে নিয়েছেন দক্ষিন আফ্রিকা এ দলের প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। ১০ ওভারে রান দিয়েছেন ২৭, উইকেট পেয়েছেন ৩ টি। ব্যাট হাতে এখন পর্যন্ত করেছেন অপরাজিতো ১০১ রান (৯০ বলে)।

পরিসংখ্যানগত দিক দিয়ে সিডন্সকে একজন সফল কোচই বলা যায়। তবে ডেভ যে দলটাকে রেখে গিয়েছিলেন সিডন্স সেই দলের শক্তিটাকে কাজে লাগাতে পারেন নি। তিনি সাড়ে তিন বছরে তিন নম্বর এবং চার নম্বরে খেলার মতো দু'জন খেলোয়ারই তৈরী করতে পারেন নি!!! ২০০৭ সালের দিকে তিন নম্বরে খেলতো আফতাব, আর চার নম্বরে খেলতো আশরাফুল। আফতাব আইসিএল এ চলে যাওয়ার পর তিন নম্বর পজিশনটি কেউই নিতে পারেনি। চার নম্বর পজিশনের আশরাফুলকে নিয়েও তিনি ছেলে খেলা খেললেন!! একজন খেলোয়ারের ব্যাট ধরার স্টাইল থেকে শুরু করে টেকনিক পরিবর্তন, কতকিছুই না করলেন!

আশরাফুলের টেকনিকে কোনো সমস্যা ছিলো না। আশরাফুলের সমস্যা ছিলো মনোস্তাত্বিক। এক আশরাফুলকে ধ্বংস করার জন্যই সিডন্সকে একজন ব্যার্থ কোচ হিসেবে অভিহিতো করা যায়। সিডন্সের দুই প্রিয় ছাত্র জুনায়েদ এবং রকিবুল কখনই তিন এবং চার নম্বর পজিশনের যোগ্য ছিলো না। এমনকি সিডন্স চলে যাওয়ার পর জাতীয় দলে তাদের খেলার সম্ভাবনা কতটুকু সেটাই সন্দিহান!

খেলোয়ারের ভেতর থেকে সেরাটা বের করে আনার দায়িত্ব থাকে কোচের। এটা ঠিক, খেলোয়ার চেষ্টা না করলে কোচ কখনই গিলিয়ে দিতে পারবে না। তবে এটা হয়তো কেউই মানবেন না যে আশরাফুল অলস অথবা ভাব নিয়ে থাকেন, প্রাকটিস করেন না। আশরাফুল চেষ্টা করা স্বত্ত্বেও পারতো না। কেনো পারছিলো না, সিডন্স দায়িত্ব নেয়ার পর কি এমন হলো যে আশরাফুল খেলাই ভুলে গেলো! সাড়ে তিন বছরেও সেটা বের করা সম্ভব হয়নি!!



আমি যদি কোচ হতাম তবে আশরাফুলের মতো ফর্মহীন যেকোনো খেলোয়ারকেই প্রথমেই বলতাম "তুমি যদি অনেকদিন পর ব্যাটিং এ নামো তবে ২০-৩০ রান করার আগ পর্যন্ত তুমি সোজা ব্যাটে খেলো"। সিডন্স এই কথাটা একবারের জন্যও হয়তো আশরাফুলকে বলেনি, এটা ভেবে আমি মাঝে মাঝেই অবাক হই! এই কথার কোনো ভিত্তি নেই, তবে আমি নিশ্চিত যে সিডন্স আশরাফুলকে এরকম কোনো কথা বলেনি!! এমনকি ওয়েস্টইন্ডিজের সাথের খেলায় যে স্লো পিচে খেলা হবে এটাতো সবাই ই জানতো। সিডন্স সেদিন তার ছাত্রদেরকে একবারের জন্যও বলেনি যে তোমরা ভুলেও সুইপ করতে যেও না। যদি বলেই থাকতেন তবে সেদিন তিন তিন জন ব্যাটসম্যান সুইপ করতে গিয়ে আউট হতো না।



বোলার আশরাফুল নয়, আমরা আসলে ব্যাটসম্যান আশরাফুলকে ফিরে পেতে চাই।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১:০৬
২৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×