somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে বেগম জিয়া শেখ হাসিনার কথাকে সত্য প্রমান করে দিলেন...

২০ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ৩০-০৮-২০১১ তারিখে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর বেগম জিয়া সাংবাদিকদের বলেন, " ‘দেশের অবস্থা ভালো নয়। দেশের মানুষ ঈদ করছে। কিন্তু ঈদের আনন্দ উপভোগ করতে পরছে না। কারণ অর্থনৈতিক অবস্থা খারাপ। মানুষের কাজকর্ম নেই। মানুষ দুই বেলা পেট ভরে খেতেও পারছে না।" (প্রথম আলো,৩০-০৮-১১)

আর এর বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেন, "এবারের ঈদ উৎসবে প্রমাণ হয়েছে দেশের মানুষ অনেক ভালো আছে।"(বাংলাদেশ প্রতিদিন,১০ নভেম্বর ২০১১,)

আর শেখ হাসিনার কথা যে সত্য তা আজ দিবাগত রাত ১২ টায় প্রমান করে দিয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার মন্তব্যের পরে আশা করি শেখ হাসিনা সরকার দেশের এতবড় উন্নয়ন করে ফেলেনি যে জনগণ মহাসুখে আছে। কিন্তু গতরাতে তারেক রহমানের ৪৭তম জন্মদিনে ৪৭ পাউন্ডের বিশাল ৪টি কেক কেটে যেভাবে হই হুল্লোড় আর কিছুদিন আগে জিয়াকে অবজ্ঞাকারী মওদুদ সাহেবকে নিয়ে কেক কেটে আনন্দ আনন্দ করলো আপনি এবং দল তাতে মনে হচ্ছে শেখ হাসিনার কথায় সত্য, দেশের মানুষ অতীতের যে কোন সময়ের তুলনায় ভাল আছে, আনন্দে আছে।

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির মাতামাতিটা বাড়াবা্ড়িই মনে হয়েছে। তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান।দলের আর কোনো নেতার জন্মদিন বিএনপি পালন করে বলে তো শুনিনি। তাহলে তারেক রহমানের কেন? খালেদা জিয়ার পুত্র বলে? আমাদের রাজনৈতিক দল, রাজনীতি,রাজনৈতিক নেতারা যে আদর্শিকভাবে কতোটা দেউলিয়া তারই বহি:প্রকাশ ঘটালো বিএনপি।(আমার ফেসবুকে বন্ধু তালিকায় থাকা কানাডা প্রবাসী সাংবাদিক সাগর ভাইয়ের কথা)

দেশ ও জাতির মহা সংকটকালে কেক কাটা রাজনীতি নয়। যুগ বদলেছে। এখন আর পুরোনো পথে কাজ হবেনা। নতুন করে ভাবতে হবে। মানুষের কাতারে নামতে হবে। তরুণরা অনেক বেশী সচেতন আগের যে কোন সময়ের তুলনায়। তারা এসব পছন্দ করেনা, যেমন পছন্দ করেনা ধর্ষক-সন্ত্রাসী আর দুর্নিতিবাজ মন্ত্রী-এম্পি পরিবেষ্টিত ডিজিটাল সরকারকে।

পরিবারতন্ত্র, ব্যক্তিপূজা আর তোষনের এই রাজনীতি থেকে দেশকে কে মুক্তি দেবে?

১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×