
ভারত আমাদের শত্রুই। তাকে আর বন্ধু ভাবার কোন কারন দেখছিনা। এরা হেন কোন উপায় নেই যেদিক দিয়ে বাংলাদেশকে শোষণ করছেনা। কি বানিজ্য, কি ভৌগলিক, কি পানি, আর কি সীমান্ত সন্ত্রাস, সবদিক থেকে ভারত আমাদের ক্রমশ ঘিরে ফেলছে। আমরা অসহায়। সীমান্তে ঝুলে থাকা ফেলানীর লাশ, চোখে ভাসে এখনো। মকাম্মেল,জহিরুল, কৃষ্ণপদ দের খুনে লাল আমার সীমান্ত। বারবার আশ্বাস আর ওয়াদা করছে ভারত প্রতিনিয়ত ভঙ্গ। একেরপর এক খুন করেই যাচ্ছে। রাষ্ট্র একেবারে নিশ্চুপ। ফেলানীর সময় রাস্তায় নেমে বাধ্য করা হয়েছিল রাষ্ট্রকে এর প্রতিবাদ জানাতে, চাইতে বিচার। কিন্তু আর কত??
আর কয়েক মিনিট পরে আসছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। আর ডিসেম্বরে বাংলাদেশ পুর্ন করবে তার স্বাধীনতার ৪০ বছর। কিন্তু কি জন্য এই স্বাধীনতা এসেছিল এখনো ধরতে পারলাম না। আজকে দেখলাম জালিম পাকিস্তানীদের ক্রিকেট দলের পোষ্টার দিয়ে করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিলবোর্ড, যেখানে নেই একটি বাংলাদেশী খেলোয়াড়ের ছবি। ওদিকে স্বাধীনতায় ভারতীয় সাহায্যর ঋণ জাতি আজো শোধ দিয়ে যাচ্ছে। কখনো ভূমি দিয়ে আবার কখনো রক্ত দিয়ে। তবুও ভারতমাতার ঋণ শোধ হওয়ার নয়। সেই ঋণ শোধের জন্য আজকে ভারতমাতা কেড়ে নিল আরেকটি তাজা বাংলাদেশী প্রান। বেনাপোলের পাঁচভুলোট সীমান্তে তরিকুল ইসলাম (২৩) নামে বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে মানবতার বন্ধু তথা বাংলাদেশের বন্ধু বিএসএফ। আসুন বিজয়ের ৪০ বছর এর বন্ধুর এই শুভেচ্ছা উপহার কৃতঙ্গচিত্তে গ্রহণ করি। ভারতমাতার ঋণ শোধে আরো শত শত তরিকুলকে বলি করার শপথ করি বিজয়ের ৪০ বছর পুর্তির এই সময়ে।
জয় ভারত মাতাকি জয়। জয় হিন্দ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



