১.
রাত বারোটা...
মশাল হাতে দাঁড়ায় আছে একদল কামলা;
মাটিকাটার কামলা।
রাতের শেষে হালদারনগরের বাঁধ কাটা হবে।
মালদারনগরে খুশির মোচ্ছব।
২.
মালদার গাঁয়ের জমিদারের চোখে ঘুম নাই।
হালদারনগরের জমিদার তো তার পকেটে আছে। পাইক পেয়াদা বরকন্দাজরাও সব ম্যানাজড।
কিন্তু গাঁয়ের মুশকো জোয়ানগুলো খুব খারাপ।
ব্যাটারা খালি বলদ দিয়ে হালই টানেনা, স্বভাবে-বুদ্ধিতেও বলদ; গোঁয়ারও বটে।
এতো করে বুঝালাম যে বাঁধ কাটলে ওদেরই ভাল, এই শুকনাতেও কত্ত পানি পাবে!!!
হালদার এর কতশত গুরুজীও বুঝালো... তবু শুনেনা।।।
৪.
... বলদ ...
৫.
ভাবছে... ভাবছে... ভাবছে...
মালদারের জমিদারের কপালে চিন্তার ভাঁজ।
কিভাবে এদের রাতটা ঘুম পাড়িয়ে কাটিয়ে দেয়া যায়?।
কিভাবে???
৬.
... হা হা হা ...
""ওই কুদ্দুস ... গাঁয়ে পাগলা কুত্তা ঢুকিয়ে দে তো!!!
বল কামড়াবে ...
জলাতঙ্ক হবে...''
৭.
বলদগুলা আসলেই বলদ।
এবার কুত্তা সামলাক।
৮.
ওহে মাটিকাটার দল। তোদের কি বাল ছিঁড়তে পয়সা দিতে রাতবিরাতে নিয়া আসছি?!
যাহ বাঁধ কাট... কেউ কিচ্ছু বলবে না...
৯.
হালদারের বলদগুলা কুত্তা নিয়া মত্ত।
... হা হা হা ...
১০.
রাগে ক্ষোভে হতাশায় দম আটকে আসছে হালদারনগরের এক হাত পা বাঁধা তরুণের।
চোখের সামনে ভাসছে ওর মালদারের শুয়োরের বাচ্চাটার ক্রূর হাসি...
ইশশ... মুখটা অন্তত খুলতে পারতো সে...
কত অসহায় সে তরুণ...
কত অসহায়...
হাহ... ... ...
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


