আমার প্রিয় পোস্ট

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুরি এনে দেব, যত্ন করো!

আমার লাশ পরে থাকবে কবরে.. নগ্ন হয়ে!

১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৩

শেয়ার করুন:                   Facebook

২সেপটেম্বর বাড়ি গিয়েছিলাম। ২ দিনের ছুটি। বিভিন্ন কাজে কর্মে দেখতে দেখতে কেটে গেল। বাড়ি যাবার সাথে সাথে ছোট বোন ২টার উচ্ছাস, আম্মুর আবেগ মাখানো আদর, আব্বুর উপদেশ .... সব যেন মধুময় হয়ে আছে। একথা ওকথা বলতে বলতে আম্মু বলল ২ দিন আগে পাশের বাসায় চুরি হয়েছে। ঘুমে ছিলেন ভদ্রমহিলা, রাতে জানালার গ্লাস কেটে তার গলার চেইন, মোবাইল নিয়ে গিয়েছে। টের পেয়েছেন সকালে.... তখন ত একেবারে হতভম্ব!
বললাম এগুলো এলাকারই কিছু চোরের কাজকারবার, বাহিরের লোকের এত সাহস নেই পাড়ায় ঢুকে চুরি করবে। ওদিকে বাড়ির সিটি কর্পোরেশন টেক্স নিয়ে আছে ঝামেলা, বাড়তি ট্যাক্স বসিয়ে রেখেছে কর্মচারীরা, অফিসে যেয়ে তাদের সাথে কথা বলে ঠিক করতে হবে।

পরদিন সকালে বের হলাম, উদ্দেশ্য সাগরিকা রাজস্ব সার্কেল। পথে দেখা হল পাড়াত এক নানার সাথে। বিভিন্ন কথা শেষে বলল, "তোঁরার ভাড়া ঘরত চুওরি হইয়েদে ইভা শুনিলাম। ইভা ত ফানলার মাইট্টাইল্লা পাড়ার কালা মাসুইদ্দার কাম। কমিশনার বাড়িত চুরি খরিয়েনে দরা খাইয়ে। এন ফিটা দিইয়ে... শিক্ষা ন হওর।" (বঙ্গানুবাদ: তোমাদের ভাড়া ঘরে চুরি হয়েছে শুনলাম। এটা ত মনে হয় মাইট্টাইল্লা পারার কালা মাসুদের কাজ। কমিশনার বাড়িতে চুরি করে ধরা খেয়েছিল, এমন পিটা খাইছে... তারপরও শিক্ষা হয় নায়!)

মাইট্টাইল্লা পারার নাম শুনেই বুঝে গেলাম ধরার আর উপায় নেই। ঐ পারার প্রায় ছেলেই ডাইলখোর (ফেন্সি খায়) ও ব্যবসায়ি। এমন কোন কাজ নেই যে তারা করে না।
রিক্সা নিয়ে চললাম ট্যাক্স অফিসে। দেখা করলাম নির্দিষ্ট লোকের সাথে। বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করল আমাকে যে তাদের হিসাব ঠিক। পরে চলে আসার সময় আস্তে করে বলল তাকে যদি কিছু দিই তাহলে সব ঠিক হয়ে যাবে। আসল ঘটনা এখানেই! খাওয়ার ধান্ধা!
....
....

রিক্সা করে ফেরার সময় চিন্তা করছি, যখন ঘুমিয়ে থাকি তখন অগোচরে কিছু লোক আমাদের অনেক কিছু চুরি করে নিয়ে যায়... টের পাইনা। জেগে থাকা অবস্থায় চোখের সামনে দিয়ে কেউ কেউ নিয়ে যায়... কিছু বলতে পারি না। যখন মারা যাবো, দেখা যাবে তখন কবর খুঁড়ে কেউ কেউ আমাদের কাফনের কাপড় নিয়ে যাবে... আমার লাশ পরে থাকবে কবরে.. নগ্ন হয়ে!

 

 

  • ১৫ টি মন্তব্য
  • ২১১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৯
comment by: মানুষ বলেছেন: সত্যি কথা সহজ করে বলার জন্য পঞ্চপান্ডব দিলাম।
২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২০
comment by: সাইমুম বলেছেন: ৫
৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২১
comment by: মানবী বলেছেন: কিছু বলার নেই!
৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
comment by: কৌশিক আহমেদ বলেছেন: ভাল অনুভব।
৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৬
comment by: কালপুরুষ বলেছেন: লেখা ভাল হয়েছে। অকপট বাচন ভঙ্গি।
৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩০
comment by: স্বপ্নচারিনী বলেছেন: হায়রে....এই আমার সোনার দেশের সারমর্ম !!!!
কিন্তু তবুও আজ এটাই সত্য।
৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৬
comment by: বর্ণমালা বলেছেন: ৫
৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৩
comment by: অন্যরকম বলেছেন: মন্তব্যে শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ।
৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৬
comment by: তাহসিন আহমেদ বলেছেন: কথা সত্য।
১০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪১
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: অনুযের কি মন খারাপ নাকি?

হঠাত মৃত্যু চিন্তা?

অবশ্য এটা ভালো! লেখাটা সহজাত সুন্দর ৫!
১১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৩
comment by: অন্যরকম বলেছেন: সেদিন বাড়ি থেকে চলে আসি ঢাকায়। স্বাভাবিকভাবেই মন কিছুটা খারাপ ছিল। গতকাল যখন পুস্টাই তখনও মন মেজাজ খারাপ আছিল।
১২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৯
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: এখন মন ভালা?
১৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
comment by: অন্যরকম বলেছেন: হ.. কাজের চাপে আছি। তয় রমজানটা বাড়িতে করতে পারলে আরও ভালো লাগত।
১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৯
comment by: রাশেদ বলেছেন: হু!
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৪
comment by: অন্যরকম বলেছেন: রাশ+হু!

 



 


" মা চলে গেছে, রেখে গেছে ছিঁড়া শাড়ি,
সেই শাড়ি দিয়ে আমরা বুনেছি তোদের ফাঁসির দড়ি!"
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪৩৮১