গত দু-তিন দিন অনিয়মিত ছিলাম, ব্লগে। মাঝে মাঝে সময় পেলে ২/১টা মন্তব্য করেছি, কিন্তু তেমন ডিটেইলস কোন পোস্ট পড়তে পারি নি। এটা এমন একটা ব্লগ যার প্রচারনা বাংলাদেশে খুব একটা নেই অথচ এদেশে সবচেয়ে জনপ্রিয় সোস্যাল ব্লগ সাইট এটাই! তাই শুনার সাথে সাথেই ব্লগ পড়া শুরু করি, পরে রেজিঃ করে কমেন্ট করতে থাকে, আর এখন অল্প স্বল্প পোস্ট দিই।
কমেন্ট করার সময় কয়েকজন ব্লগারের সাথে ভালো একটা রিলেশন তৈরী হয়। যেটা আজও ওটুট আছে। পোস্ট দেয়ার পর থেকেই সে সম্পর্ক আরও অনেকের সাথে আরও বাড়তে থাকে।
কমেন্টগুলাতে খোঁচাখুচি ভরপুর থাকত, একে খুঁচাতাম, ওকে বাঁশ দিতাম..... মনে হয় সবাই এনজয় করত। মনে হয় বেশি বাঁশাইছি উদাসীকে... তাছাড়া প্রচেত্য, মানুষ, জোনাকি, জ্বীনের বাদশা, নাদান, ..... এরকম আরও অনেকের সাথে খূঁচাখুচি হয়ছে...মজা পেয়েছি.... তারাও মনে হয় পেয়েছে।
আজ কিছু পোস্ট করবো এজন্য ব্লগে এসেছিলাম.... হাতে সময়ও ছিল... কিন্তু এ কি দেখলাম! ব্লগ না ফ্রন্ট? ফ্রন্টে তাও কিছু নীতি থাকে... কিন্তু এখানে সব নীতির বিসর্জন দিয়ে চলছে 'হ্যারসমেন্ট'!!! নাবালক থেকে সাবালক, নারী-পুরুষ... কেউ বাদ যাচ্ছে না। একজন হ্যারাস করছে..... আবার পক্ষে দল বানাচ্ছে, ব্লগের বিশাল অংশ বিরোধিতা করছে, আবার এই বিরোধিতার মাঝ থেকে আরেক গ্রুপ তৈরী হয়ে হ্যারাসকারীদের পুনঃ হ্যারাস করছে! মানে চোখের বদলা চোখ। সবাই সবার মতের পক্ষে টাইট হয়ে বসে আছে। ক্ষমা চাওয়ার মানসিকতা কারও মাঝে নেই। অথচ সবাই যদি একটু একটু করে ছাড় দিত তাহলে হয়ত ব্লগিংটা আরও আনন্দময় হয়ে উঠত।
নতুন ব্লগার, ছোট্ট ত্রিলোরা আপু আমাদের সবার মুখে বিশাল একটা চড় মেরে গেছে ..... আমরা অতি জ্ঞানী ব্লগাররা যারা লেখার তুবরি ছুটায় প্রতিদিন, বুঝতেও পারি নি......
সে সবাইকে ক্ষমা করে ক্ষমা শিখিয়ে গিয়েছে..... মাথা ভর্তি জ্ঞানের বোঝা নিয়ে আমরা কেউ সেটা শিখতে পারি নি.... এখনও!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


