আমার প্রিয় পোস্ট

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

জামাতীরা কি এতই ভুদাই(!)....?

০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২

শেয়ারঃ
0 0 0

'বাংলাদেশী' জাতি হিসেবে আমাগো অনেক ব্যর্থতা আছে। 'বাংলাদেশী' কইলাম এই উদ্দেশ্যে যে আমাগো পাসপুটে জাতীয়তা এইটা লেখা আছে, আর এই 'বাংলাদেশী' শব্দটা শুধু মাত্র বাংলাদেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত সকল নাগরিককে ডিফাইন করে। এজন্য বাঙালি না কইয়া 'বাংলাদেশী' কইলাম, এর মইধ্যে কেউ রাজনীতি টোকাইতে যাইয়েন না! ত ব্যর্থতা প্রসঙ্গে কতা কইলে লিস্ট ফুরাইব না, তয় একখান ব্যর্থতা যেইটা বেশী প্রকট আকারে দেখা দিতাছে সেইটা হইল গিয়া আমাগো স্বাধীনতা যুদ্ধের সময় যে খানকির পুত গুলা পাকিগো দালালি করছে.... শুধূ তাই না এইদেশের নিরীহ মানুষ গুলারে ধইরা ধইরা জবাই করছে, রেইপ করছে, সেইগুলারে বিচার না কইরা উল্টা আরও সাধারণ ক্ষমা কইরা দেওয়া। এখন এই সাধারণ ক্ষমা ঘোষনা দেওনের পিছনে আসলেই কুনু রাজনীতি ছিল কিনা, নাকি মানবতা বোধ কাজ করছে, এই মানবতাবোধ কাজ করলে এইটা কি ধরনের মানবতা ছিল এই ফেরকায় না যাইয়া যেই কথাডা কইতে চাই সেইটা হইল গিয়া এক চরম আবালীয় কাজ ছিল এইটা। কিয়ের সাধারণ ক্ষমা? যার বাপ-ভাই-চাচা মারা গেছে, মা-বোন-খালা রেইপড হয়ছে সে ত আর ক্ষমা করে নাই!
যাই হোক, দীর্ঘ ৩৭ বছর পর আবার প্রসঙ্গ উঠছে বিচার করার। খুবই ভালা কতা, ২০ বছর ধইরা তাগোরে প্রতিষ্ঠত কইরা, ক্ষমতায় যাওনের সময় সঙগে লইয়া আবার একত্রে আন্দোলন কইরা যখন মৌজ শেষ হইয়া গেছে, তারপরও বিচারের কতা কওনের লাইগ্যা ভাল কতাই কইছে!

এখন কার বিচার করব?
উঃ- যুদ্ধাপরাধীদের।
এরা কারা?
উঃ- এরা জামাতীরা।
এদের কি শাস্তি হইব?
উঃ- কতল (এরচেয়ে সহনীয় কোন পন্থা জানা নাই!)
তারপর....?
তার কোন পর নাই, সবই আপন। জামাত ত আর নিষিদ্ধ হইল না! কেমনে কি? এই দলটাই ৭১ এ..... থামেন থামেন, এই দলটা কি কি করছে? এইবার আপনে যদি লিস্টি দেয়া শুরু করেন, তখন প্রশ্ন আইতারে কুনু প্রমাণ আছে? ...মানে!
মানে ৭১ জামাত কিচূ করছে নাকি? মানে জামাত নামে কুনু সংগঠন অপরাধ করছে? (এতটুকু পইরা আমারে আবার রাজাকার কইয়েন না, পুরাটা পড়েন!) অপরাধ ত করছে রাজাকার, আল-বদর, আল-শামস! হইতারে এই সংগঠনের নেতৃত্বে ছিল জামাতীরা..... কিন্তু তাগো ত বিচারে কতল হইয়া গেছে (কল্পনা করেন), এখন ত জামাত নিশ্পাপ!
কুনু যুদ্ধাপরাধী নাই। এখন তাগো রাজনীতি করতে সমস্যা কি?
এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। যে কেউ এইখানে উত্তরটা শেয়ার করতারেন! তয় আমি ভাবতাছি অন্য কথা। ধরেন জামাত নিষিদ্ধ হইল না, বরন্চ নিশ্পাপ হইল, এখন কি করন যায়? এইটা ত মহা সমস্যা; তয় এইটারও একখান সমাধান আছে, সেইটা হইল গিয়া ধর্মকে ভিত্তি কইরা রাজনীতি নিষিদ্ধ করা। তাইলে শুধু জামাত কেন, কুনু সংগঠনই বিশেষ কইরা ইসলামী সংগঠন রাজনীতি করতে পারবে না! বাহ বাহ, মরহাবা, মরহাবা,..... কি উত্তম, কি উত্তম (আমারে না, যে এই বুদ্ধি দিছে তারে!), এইটাই হইব।

কিন্তু ভাইজানেরা, এইবার একটু মনোযোগ দিয়া ভাইবা দেখেন, যদি ইসলামী (ধর্মীয়) রাজনীতি নিষিদ্ধ করা হয় তাইলে কি এই দেশে যত ইসলামী দল আছে হেরা কি বইয়া বইয়া আঙুল চুষব? জামাত ত উপমহাদেশে ৬৫ বছর ধইরা রাজনীতি করতাছে, হেরাও কি বইসা থাকব? ত তাইলে তারা কি করতারে?
তাইলে তারা কি করতারে? - এই প্রশ্নের উত্তর খুজনের লাইগা আমার এত প‌্যাঁচাল।
এখন দেখেন, ইসলামী রাজনীতি নিষিদ্ধ, কিন্তু আদর্শবাদ ত আর নিষিদ্ধ না! তারমানে আদর্শ লইয়া রাজনীতি করন যাইব। যেমন আ.লীগ বঙ্গবন্ধুর আদর্শ লইয়া লাফাইব, বি.এন.পি জিয়ারটা লইয়া ফালাইব, বাম গুলান মাকর্স, লেলিন, চে, মে (মাও) এগুলানরে লইয়া খালাইব, এখন যদি ইসলামীরা বিশেষ কইরা জামাত যদি রাসুলের আদর্শ নিয়া রাজনীতি করবার চায় তাইলে কি হেগোরা মানা করন যাইব? ধইরা লন তারা জামাত ইসলাসী নাম পালটাইয়া 'শান্তি সংঘ' নাম লইল, তখন কি করবেন? 'আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই' এইটা পালটাইয়া যদি কয়, 'রাসুলের আদর্শ ফলো করুম, সৎ লোকর দেশ গরুম'..... কিছু কইতে পারবেন? রাজাকার গুলান ত আগেই মইরা গেছে, এখন নতুন গুলান যদি এই চিন্তা করে তখন তাগের এই চিন্তা করা কি রোধ করে পারবেন?

৬৫ বছর ধইরা এরা রাজনীতি করতাছে, এত সহজে কি এরা ছাইরা দিবো?
জামাত কি এতই ভুদাই(!)......?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯
মানুষ বলেছেন: যার যার আদর্শ নিয়া সে সে মরুক গা। আমার এক দফা এক দাবি, রাজাকারের বিচার চাই।
২. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৬
মুহিব বলেছেন: রাজাকারের বিচার চাই।
৩. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৫
িফেরাজ খান বলেছেন: আপনার বক্তব্য কি, ভাইজান। কি বললেন, এতবড় একটা পোষ্ট দিয়ে যদি এলোমেলো লেখেন তাহলে কিভাবে চলবে। শোনেন, কি বলতে চান, রাজাকারদের বিদায়, নাকি হত্যা? নাকি ধর্মের রাজনীতি নিষিদ্ধ? নাকি ......? পরিস্কার নয়।
৪. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
মাথামোটা বলেছেন: রাজাকারের বিচার চাই।
৬. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
বিষাক্ত মানুষ বলেছেন: তয় ... শকুনগো বিচার করতেই হইবো ।
৭. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৩
অন্যরকম বলেছেন: পোস্টটা দিয়াই বাইরে গেছিলাম......

এই পোস্ট আমার কিছু কল্পনার বহিঃপ্রকাশ, মতামতও কইতারেন, তয় এখানে যদি কোন ত্রুটি থাইকা থাকে তাইলে কমেন্ট কইরেন!
৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৬
অন্যরকম বলেছেন: বিচার ত চাই...... তয় যেই প্রশ্নগুলান করলাম (মনে লয় ধোয়াট্ট্যা প্রশ্ন), সেইগুলার কি হইব?

@ফিরোজ খান, পোস্ট টা আবর পড়েন। আমি কি চাই তার চেয়ে বড় হইল, কি হইলে কি হইতারে। এখানে সেইডা লইয়া ডিসকাস করবার চাইছি!
৯. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৮
মদন বলেছেন: ভাবনার কথা...
১০. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪
সাইফুর বলেছেন: রাজাকারের বিচার চাই।
১১. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
প্রশ্ন কত বলেছেন: ভন্ড আওয়ামীলিগ ( শেখ হাসিনা নিজে)একসময় গোলাম আজমের দোয়া চাইতে গেছিল রাজাকার আব্দুর রহমান বিশ্বাসের প্রেসিডেন্ট হওয়া ঠেকাইতে।

হেইডা জানেন নাকি ? এখন হুক্কা হুয়া করতাছে জামাতের রাজনীতি বন্ধ করার জন্য ।

ভন্ডরা কিছু করবার পারব না,খালি পত্রিকার পাতা নষ্ট হবে ।

সামনে নির্বাচনের সময় আবার ইসলামীদলের সাথে চুক্তি করবে ।।

১২. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২১
মদন বলেছেন: শেখ হাসিনা নিজে নয়, আওয়ামীলীগ মনোনীত প্রেসিডেন্টপ্রার্থী গিয়েছিলেন। খালেদা নিজে গিয়েছিলেন।
১৩. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০২
অন্যরকম বলেছেন: আমার প্রশ্ন হইতাছে, ধর্মীয় রাজনীতি বন্ধ কইরা কি জামাত বা এজাতীয় সংগঠনের রাজনৈতিক তৎপরতা বন্ধ করন যাইব? সেক্যুলার তুরস্কে এ.কে. পার্টে কি ক্ষমতায় নায়? এরা ত ইসলাম পন্থী! মিশরে এখন সবচেয়ে জনপ্রিয় দল হইতাছে 'ইখওয়ান'। অথচ যুগ যুগ ধইরা গামাল নাসেরের অনুসারিরা ক্ষমতায়।
আর যদি গণতান্ত্রিক দিক থেইকা চিন্তা করি তাইলে সবার জন্য প্লেইং ফিল্ড একই লেভেলে হওন দরকার। তার মানে ধর্ম লইয়া যদি রাজনীতি করন না যায় তাইলে অধর্মের বেসিসে কেমনে রাজনীতি চলতেপারে সেইডা বুঝতাছি না। ধর্ম বাদ দিলে ধর্মহীনতাও বাদ দেয়া উচিত কিনা বা সেই দাবী উঠব কিনা সেইটা লইয়াও ভাবনা চিন্তা করনের দরকার।
আমি শুধু চিন্তায় করতে কইতাছি..... কুনু দাবী করি নাই!
১৪. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
মদন বলেছেন: সমস্যারই কথা@ অন্যরকম
জামায়াতরে বাদ দিলে যদি শিবিরের পোলাপান "আওয়ামী মুসলিম লীগ" বানায় তাইলে তখন তাগো সামলাইবো কেমনে? তবে এটা ঠিক যে যুদ্ধাপরাধীদের বিচার করার এখনই আদর্শ সময়। এখন না হলে আর কখনই হবে না। এটি পরীক্ষীত সত্য।
১৫. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
অন্যরকম বলেছেন: সহমত @ মদন
আগে বিচার.... এরপর শাস্তি এবং এর বাস্তবায়ন। কিন্তু পুরা পুরি ব্যন কইরা বা ধর্মীয় রাজনীতি বন্ধ কইরা কোন সমস্যার সমাধান হইব না। কারণ আদর্শকে আদর্শ দিয়াই মুকাবিলা করতে হবে। অন্য কিছু দিয়া না। অন্য কিছু দিয়া মুকাবিলা করতে গেলেই সমস্যা বাইরা যাইব!
১৬. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
মদন বলেছেন: "আদর্শকে আদর্শ দিয়াই মুকাবিলা করতে হবে। "

সুন্দর কথা। একমত।
১৭. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
অন্যরকম বলেছেন: ধন্যবাদ মদন।
১৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২০
আবূসামীহা বলেছেন: ভাল কথা লিখেছেন। কিন্তু কিছু মাথামোটা পাবলিক বুঝার চেষ্টা করবেনা। ওরা দেশটার মধ্যে অশান্তি লাগিয়ে রাখতে চাইবে সবসময়, আর দেশের শত্রুদের হাতের পুতুল হিসেবে কাজ করতে থাকবে প্রতিনিয়ত।
১৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫৭
যীশূ বলেছেন: অন্যরকম, না জামাতিরা অত ভোদাই না। কিন্তু এট্টা বিশাল দেয়াল একবারে না ভাঙতে পারলেও বারবার আঘাত দিতে হয়। যতটুকু তাদের আঘাত করা সম্ভব, চেষ্টা করা উচিত।
২০. ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
অন্যরকম বলেছেন: কিন্তু.... যীশুদা, একবার আঘাত কইরা ত একজনরে নাগরিকত্ব পাওয়ায় দিছি! এখন আরেক আঘাত দিয়া যদি সবাইরে নিশ্পাপ বানায়া ফেলি তখন কি হইব? ইতিহাস থেকে ত শিক্ষা নেওন দরকার।
২১. ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২
রাজীব বলেছেন: আমাদের দেশের রাজনীতিবিদদের ভেতর সবচেয়ে ট্যালেণ্টেড কিন্তু জামাতীরা। তা না হইলে ওরা এখনও বাংলাদেশে বহাল তবিয়তে থাকে কেমনে? তার পর আবার রাজনীতিও করে আমাগো লইয়া... ভাবন যায়?
২২. ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০০
অন্যরকম বলেছেন: ৬০ ও ৭০ এর দশকের সবচেয়ে মেধাবী ছাত্র নেতারাই এখন বাম বা এজাতীয় রাজনীতির সাথে বর্তমানে জড়িত। সে তুলনায় জামাত ত অনেক কম মেধাবী! তারপরও তাদেরকে মেধা দিয়ে কাবু করা যাবে না এটা কেমনে সম্ভব? @ রাজীব।
২৩. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
শওকত হোসেন মাসুম বলেছেন: রাজাকারের বিচার চাই।
২৪. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
রাশেদ বলেছেন: রাজাকারের বিচার চাই।
২৫. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
অন্যরকম বলেছেন: অবশ্যই বিচার চাই!..... সকল অপরাধীর বিচার চাই! কিন্তু কথা আছে,
একবার বিচার কইরা ত একজনরে নাগরিকত্ব পাওয়ায় দিছি, এখন ব্যাপকহারে বিচার কইরা যদি তাগোরে ফান্দে না ফেলন যায়, তাইলে তারা ত নিষ্পাপ হইয়া বারাইব! তখন কি করবেন? সেইটা আগে ভাগে চিন্তা করন দরকার আছে!
২৬. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৭
এস এম শাহাদাত হোসেন বলেছেন: অসংখ্য ধর্ষিতা নারীর অভিশাপে খোদ পাকিস্তানের অস্তিত্ব বিনাশের পথে। জামাতের ধ্বংস অনিবার্য। নাহলে মুজাহিদীর মুখে চুলকানি উঠবে কেন?
২৭. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:১৩
রাশেদ বলেছেন: ম্যাগনেশিয়ামের সুপারপ্লাস্টিসিটি নিয়া কাম করি।
২৮. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৯
অন্যরকম বলেছেন: পাকিস্তান ধ্বংস হইলে পাকি জামাত ধ্বংস হইব! বাংলা জামাত ধ্বংস হইব ক্যা? @ শাহাদাত

খাইচে! খুইলা কও@ রশি
২৯. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
ঝড়ো হাওয়া বলেছেন: শুধু শিরোনাম পড়েই বললান - না !
৩০. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০০
অন্যরকম বলেছেন: @হাওয়া.... ধন্যাপাতা
পুরাটা পইড়া কিছু কইবে না?
৩১. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৫
অজানা অচেনা বলেছেন: হুম! চিন্তার বিষয়!
৩২. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪
শহিদ বিডি বলেছেন: একটা ইচ্ছা আিম িকন্তু ৭১ এ থাকলে "রাজাকার" হতাম
৩৩. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
অন্যরকম বলেছেন: ৭১ এ কোথায় থাকলে? @ বেডি
৩৪. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৮
ম স রানা বলেছেন: রাজাকারগো বিচার চাই।ওরা সমাজের শত্রু।

 

মোট সময় লেগেছে ০.৯৫৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মতৈক্য ও মতানৈক্যের মাঝেই আমাদের বসবাস.....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ