“ভালোবাসার আবার দিবস কি? ধিক ধিক! ” মুখে যতোই বলি, মনে মনে একটা পুতুপুতু ঠিকই থাকে কি জানি হয়, কে জানি কয়- টাইপের

। তাই মনে মনে একটা প্রস্তুতি নিয়ে থাকলাম এ ব্যাপারে। আফসোস! কোন অঘটন ই ঘটলো না। ফুলের দোকানে এতো ভীর দেখলাম, কেউ একটা ফুল আমারে দিলো না

। সেই দুঃখে দুঃখী হইয়া ছাদে বিকেল বেলা এদিক ওদিক হাঁটতেছিলাম, দেখি একগুচ্ছো ফুল নিয়ে গেইটের সামনে দাঁড়াইয়া আছে আমার বন্ধু! আমার এই বন্ধু আমারে আজকে প্রপোজ করবো! হায় হায়... গলা শুকাইয়া কাঠ! সিঁড়ি দিয়া নামতে নামতে দ্রুত চিন্তা করতেছিলাম, কেমনে না করমু। বন্ধুটারে তো কোনদিন প্রেম প্রেম দৃষ্টিতে দেখিনাই। হুর.... চেহারার দিকে তাকায়া মায়া লাগলো। আম্মা চোখ কটমট কইরা আমার দিকে তাকায়ে আবার ঘরে ঢুকে গেলো... আমি প্রচন্ড বিব্রত। কিছু বলার আগেই বন্ধু কয়, “ দোস্ত, আমার উপকারটা করো প্লিজ, ইভাকে এই ফুলগুলো আর কার্ডটা দিয়া আসো

।”
রাগে টং হইয়া কই, “ ইভার আম্মা আমারে দেখতে পারে না। তোমার মতো পোলার সাথে ঘুরি দেইখা আমার জন্যেও ওদের বাসার দরজা বন্দ।”
বেচারা হতাশ হইয়া চইলা গেলো। সন্ধ্যেবেলায় ছাদে যাইয়া দেখি গাছের বেবাক গোলাপ গায়েব! কোন বজ্জাত পোলায় আমার গাছের ফুল ছিড়া গদগদ কন্ঠে কারে প্রেম নিবেদন করতাছে উপরঅলাই জানে....
কি আর করা, আঙুর ফল টক।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৭