somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফারুককে পুলিশ পিটানোয় যাদের অতি কষ্ট হচ্ছে তাদের কাছে কিছু প্রশ্ন???

০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বেশ কিছুদিন ধরেই ব্লগে প্রবেশ করলেই দেখতে পাচ্ছি এখানে রাজনীতি ও ধর্ম নিয়ে বেশ গরম আলোচনা চলছে । আর এর সর্বশেষ বহিঃপ্রকাশ হল বিরোধীদলীয় চিপ হুইফ জয়নুল আবদিন ফারুককে মারা নিয়ে সব মহলের মাথাব্যথা !!!!

হরতাল জিনিসটা আপনারা কতজন নৈতিকভাবে সমর্থন করেন তা আমি জানি না । আমি ব্যক্তিগতভাবে দেশের মঙ্গলের জন্য কিছু হলে তা সমর্থন করি । এখন যে কারণে হরতাল দেওয়া হচ্ছে তা আমার মনে হয় যতটুকু না দেশের জন্য তার চেয়ে বেশি আমাদের মহান দুই রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার জন্য !!

আমি কোন রাজনীতির সাথে জড়িত নই তাই আপনারা কেউ আমাকে ছাগু না ভাগু ভাববেন না !! কিন্তু আমার কাছে মনে হয় এই রাজনীতিবিদদের চেয়ে বেশি মূল্যবান হচ্ছে যারা দেশের জন্য ভাবেন । ৩ তারিখের হরতালে কি হলো?? সেটা তো যতটুকু না ছিলো ব্যক্তিস্বার্থ তার চেয়ে অনেক বেশি ছিল দেশের জন্য স্বার্থত্যাগ । তারা যদি দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে নিজের আঙ্গিনায় এভাবে নির্যাতিত হয়, নিজের বিশ্ববিদ্যালয়ে এভাবে অপমানিত হয়, যেখানে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে হয় সেখানে যদি লাঠিচার্জের শিকার হয় তাহলে ওইদেশে না হয় এমন কয়েকটা এমপিকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিলে আমাদের এতো লাগে কেনো???

২-৩ বছর পরে আবারো হয়তো ক্ষমতা বদলাবে । তখন হয়তো দেখা যাবে সরকারি দলে থাকা কোন একজন এমপিকে ইচ্ছামতো ধোলাই করা হচ্ছে !! তাতে আমাদের কি??? যারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এইরকম আন্দোলনে আসে তাদের এই শাস্তি হোক আমরা এটাই চাই ।

বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে এটুকুই বলব, স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতাঊওর এদেশে যত জাতীয় আন্দোলন হয়েছে তার প্রায় সবগুলোই করেছে আমাদের দেশের শিখার্থীরা । তাদের উপর যখন হাত তুলে সেনাবাহিনির এসএসসি পাশ করা কিছু সৈনিক, পুলিশের ৮ম শ্রেণি পাশ করা কিছু সার্জেন্ট, অশ্লীল ভাষার অবজ্ঞা করে তাদের পরিবারকে তখন কি ইচ্ছা হয়??? ভাবেন তো, আপনার সাথে যদি কেউ এমন করত তাহলে কেমন লাগত??

কতিপয় নেতার জন্য আজ আমাদের মায়া উপচে পড়ছে !! আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই আমাদের উপর হামলে পড়ার জন্য নির্দেশ দেয় তাদের পোষা বাহিনিকে !! ছিঃ ছিঃ , ধিক্কার জানাই এমন নেতাদের । এদের জন্য দুঃখ প্রকাশকে আজ পুরো জাতির জন্য অপমানজনক মনে হয় !!

ক্ষমতা বদলাক, শোষনের শিকার নেতাদের চেহারা বদলাক, আমরা নতুন নাটক দেখতে চাই যেখানে চরিত্রগুলো ভিন্ন হবে । আর চাইব কখনো যেন শোষনের শিকার না হয় সাধারণ মানুষগুলো, দেশপ্রেমিক জনগণ , কোন আন্দোলনকারীর পরিবার ।

নোংরা রাজনীতির সাথে জড়িত কারো জন্য আমাদের কোন দয়া না থাক !! আমরা শান্তিপূর্ণ একটা দেশ চাই যেখানে আমরা জনগণ আমাদের সম্পদ রক্ষা করব । আমাদের সম্পদের বিনিময়ে কোন দেশকন্যা ক্ষমতায় আশার সাহস দেখাবে না !! কোন একক পরিবার কোটি কোটি টাকার দুর্ণীতি করতে পারবে না । এদের বিচার চাই সৃষ্টিকর্তার কাছে ।
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×