somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্নেহময় বাবা অথবা ভাগ্যহীন আমি !!

১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-আব্বু , এই নদীটার নাম কি ??
-জানি না
আব্বু , এটা কি বুড়িগঙ্গা ??
-না আব্বু , এটা মনে হয় শীতলক্ষা ।
তাহলে এই জায়গাটার নাম কি ??

বাড়ি থেকে ঢাকায় ফিরছি । ঘুমপাগল আমি ঘুমানোর জন্যই ট্রেনের ভাড়ার ৩ গুণ টাকা আর পুরো জীবনের নিরাপত্তা মহান ড্রাইভার সাহেবের হাতে সপে দিয়ে নিশ্চিন্তে ঘুমাবো এটাই সাধ ছিল । কিন্তু আমার সাধের বাধ ভেঙ্গে দিল এই বিচ্ছু । বসেছে আমার পাশে , তাঁর বাবার কোলে । কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই একটা না একটা প্রশ্ন !! ইচ্ছা করছে , কষে একটা থাপ্পড় লাগাই কিন্তু নিজেকে সংযত রাখলাম বহু কষ্টে !! ঘুমটা আর আসছে না । X( X( X(

ভাবছি, আমার বাবা থাকলেও কি এমনি হতো ? আমি একটার পর একটা অবান্তর প্রশ্ন করতাম আর আমার বাবা সেগুলো উত্তর দিয়ে যেতো । জানি না , কিন্তু এটা বুঝতে পারছি আমি বাবা হলে এটা মোটেও সহ্য করতাম না !! /:) /:) /:)

কিছুক্ষণ পরই আমাদের বাসের আগের একটি বাস দুর্ঘটনায় পড়ল আর সেই এলাকার পুরো সবাই লাঠি ইট নিয়ে বাকি সব বাস ধাওয়া করলো । আমি মোটামোটি নিশ্চিত আজকে কপালে খারাপই আছে । ব্যাগ হাতে নিয়ে বসে আছি কখন ভাংচুর শুরু হয় আর আমি কোনভাবে নিজের জীবন নিয়ে ভাগি । :(( :(( :((

-আব্বু,বাসটা কি ভেঙ্গে ফেলবে ??
-না,কিছু হবে না । আল্লাহকে ডাকো ।
-আব্বু, মানুষ বাস ভাঙ্গবে কেনো ??
-ভাংবেনা দেখো ।

আরে এ তো মহা যন্ত্রণা !! এই পরিস্থিতিতে কেউ এসব প্রশ্নের উত্তর দেয় নাকি ?? মা হলে একটা কথা কিন্তু একজন বাবার পক্ষে কিভাবে সম্ভব এতো সহ্য করে কথা বলা । অনেকক্ষণ পর বাস চলা শুরু করলো আবার । পথের মাঝে এটা-সেটা, অমুক-তমুক ইত্যাদি প্রশ্ন করে ওর আব্বুকে অনেক ব্যস্ত রাখল সে । :| :| :|

আমি বাকি সময়টা যখন বুঝলাম যে আজকে আর ঘুমানোর সম্ভাবনা নেই ওর কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম নিজের বাবার কথা ।
সে আমার সাথেও কথা জমানোর চেষ্টা করলো কিন্তু বিফল হলো অনেক । আমি এমনিতেই ক্ষিপ্ত , ওর জন্য ঘুমাতে পারলাম না কিন্তু পরে বুঝলাম এই ব্যাপারটা আমিও উপভোগ করেছি অনেক । :) :) :)

বাস থেকে নামার আগে পর্যন্ত একটা কথাই ভাবছিলাম , আমি ভেবেছিলাম বাবাদের সহ্য করার ক্ষমতা অনেক কম কিন্তু না , বাবারাও কতো স্নেহময় হয় !! নিজের বাবার কথা মনে পড়ছে খুব । বাস থেকে একে একে সবাই নেমে যাচ্ছে , আমি নামার আগে ঐ বাচ্চা আমাকে বললো , “ভালো থাকবেন আংকেল” । :) :)

আমি পিছনে তাকাবো না কারণ আমার চোখ ঝাপসা হয়ে আছে । আমার অশ্রুসিক্ত হাসিমুখ দেখে ও যদি আবার ওর বাবাকে প্রশ্ন করে বসে ,
“আব্বু, উনি হাসছেন কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে কেনো ??” /:) /:)

সেই প্রশ্নের উত্তর তোমার বাবা দিতে পারবে না জানি । যিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তিনি আজ এই পৃথিবীতেই নেই । তিনি আমার আব্বু । ভালো থেকো তুমি তোমার আব্বু-আম্মুকে নিয়ে ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×