ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিগারেট বিক্রি করা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ !! এখন দেখার বিষয় এটা কিভাবে মেনে নেয় শিক্ষার্থীরা । বা আদৌ এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে নাকি ?? বিডি-নিউজ২৪ এ লিখা সংবাদটা এই রকম ::::
সিগারেট ও তামাক জাতীয় পণ্যদ্রব্য বিক্রি না করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোকানগুলোকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ‘অস্থায়ী দোকান পরিচালনা কমিটির’ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানান।
হলগুলোতে যেন সিগারেট জাতীয় দ্রব্যের সরবরাহ কমে সেজন্য প্রভোস্টদেরও চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে জগন্নাথ হল, হাজী মুহম্মদ মুহসীন হলসহ কয়েকটি হল প্রভোস্ট জানান তারা এ ধরনের চিঠি পাননি।
প্রক্টর বলেন, “আজ (সোমবার) চিঠির মাধ্যমে ক্যাম্পাসের বরাদ্দপ্রাপ্ত দোকানগুলোকে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি না করার জন্য সর্তক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ দোকানগুলোকেও মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।”
“এরপর থেকে কোন দোকানে সিগারেট জাতীয় দ্রব্য পাওয়া গেলে তাদের বরাদ্দ বাতিল এবং অস্থায়ী (ভাসমান) দোকানগুলোর মালামাল জব্দ করা হবে ও আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে,” যোগ করেন তিনি।
চিঠি না পাওয়া প্রসঙ্গে প্রক্টর বলেন, “আজই চিঠি দেওয়া হয়েছে, তারা হয়তো সে সময় অফিসে ছিলেন না, তবে কালকে সবাই এ চিঠি পেয়ে যাবেন।”
হঠাৎ করেই এ ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হলো- এর জবাবে তিনি বলেন, “সিগারেট বিক্রির নামে অনেক দোকানে নানা ধরনের নেশা সামগ্রি অবাধে ক্যাম্পাসে আসে। এ বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে এ ব্যবস্থা নেওয়া হয়। তাছারা এ ধরনের সিদ্ধান্ত হঠাৎ নয়, কর্তৃপক্ষ নানাভাবেই ক্যাম্পাসে এসব বিষয় নিষিদ্ধের চেষ্টা করে যাচ্ছে।”
বিক্রি নিষিদ্ধ, তবে কেউ ক্যাম্পাসে সিগারেট খেতে পারবে কি না- এ প্রশ্নের উত্তরে প্রক্টর বলেন, “বাংলাদেশ সরকারের একটি আইন আছে যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না। সেটিই এখানে প্রযোজ্য হবে।”
তবে এটি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের সহয়াতা চেয়ে আমজাদ আলী বলেন, “শিক্ষার্থীরা সহায়তা না করলে এটি বাস্তবায়ন কঠিন হবে।”
কিন্তু এখানকার শিক্ষার্থীরা কি করবে এখন ?? তাছাড়া ক্যাম্পাস সংলগ্ন গাঁজার আসর খ্যাত রমনাতে কি করে মনের সুখে সুখটান দিবে বিশিষ্ট গুনিজনেরা ।
বিশেষ সুত্রে আমার কাছে কোন খবর নেই কিন্তু এই সিদ্ধান্ত যে কতটুকু মেনে নিবে শিক্ষার্থীরা বা এখানকার মামারা দেখা যাক !!
সুত্র ::: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিগারেট বিক্রি নিষেধ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


