ঘটনা নং -০১
ঘটনা হচ্ছে ২০০৯ সালের দিকের । আমি তখনও যথেষ্ট বোকা টাইপের ছিলাম মনে হয় !! (এখনও আছি !!) । তো একদিন সকালে ৮ টায় ক্লাস । আমি ক্লাস ধরার জন্য মোটামুটি দৌড়াচ্ছি তখন । আর সকালের নাস্তা হিসেবে আমার বাম হাতে একটা কেক আর ডানহাতে আড়ং এর প্যাকেট দুধ !! (হলে যারা থাকি তাদের অনেকের সকাল বেলার নাস্তা এটাই) । আমি শহীদ মিনারের কাছাকাছি বকশিবাজারের দিকে যেই রাস্তা গেছে তার সামনে যেতেই আমার সাথে ধাক্কা লাগলো এক ছেলের । আমার কিছুই করার ছিল না কারণ সেই পেছন ফিরতে গিয়ে আমার পায়ে পা বাধিয়ে দেয় । আমার তখন ক্লাসের তাড়া তাই আমি আর কিছু না বলে হাটছি । হঠাৎ করেই সে আমাকে বললো , " ভাই একটু শোনেন ।"
আমি বললাম ," কি , বলেন ?" আমার ক্লাসের দেরী হয়ে যাচ্ছে তাই আমি চাচ্ছিলাম না আমার দেরি হোক ।
সে বলল , " আপনার নাম ?? কই থাকেন ?? "
আমি হাত দিয়ে দেখালাম , " এই হলে থাকি । " নামও বললাম । " আপনি কি করেন " ।
সে আমাকে বলল , " আমি এলাকার সন্ত্রাস !! "
আমি প্রথম ভাবলাম সে আমাকে বলছে সে এলাকার সন্তান ! তাই আমি তাকে আবার তার নাম ও কি করে জিজ্ঞেস করতে সে একই উত্তর দিল । আমার কাছে মনে হলো , সে আমার হলের কেউ হবে । হয়তো আমার সাথে মজা করছে । আমি কিন্তু তখনও আমার খাওয়া চাইয়ে যাচ্ছি !! তার সাথে আরো দুই তরুন যুবা এসে দাঁড়ালো । সে আমাকে বলল , " আমরা মানুষ মারি , ছিনতাই করি !! "
আমি মনে মনে বললাম , খাইছে আমারে !! এসব কি কয় ??!!
আমি তো পুরা বেকুব হইয়া গেছি ততোক্ষণে !! সে আমারে বলল , "এই যে আপনি আশেপাশে যতো পোলাপান দেখতাছেন স আমার পোলাপান !! আমি ইচ্ছা হলেই আপনারে এখন মাইরা ফেলতে পারি !! "
এতক্ষণে আমার হুশ হলো প্লাস ভয়ও পাইতে শুরু করলাম !! আমি বললাম , " ভাই আপনার সমস্যা কি ??" আমার খাওয়া কিন্তু তখনো শেষ হয় নাই !!
সে আমার পকেটে হাত দিয়ে কইল , " কি আছে পকেটে ?? "
আমি বললাম , " মোবাইল । " আমি তখন আশায় আছি আমার হলের কাউকে যদি রাস্তায় পাই । কিন্তু পাচ্ছি না ।
সে বলল , " ৫০০ টাকা দেন , মিষ্টি খামু !! "
আমি বললাম , " আমার কাছে এতো টাকা নাই ।" বলে সোজা ক্লাসের দিকে হাটা শুরু করলাম । পিছনে ফিরে আর তাকাই নাই । আমার শুধু মনে হচ্ছিল ওরা না আমাকে পেছন থেকে এসে মাইর-টাইর দিয়ে বসে ! যাক , কপাল ভালো , সেই যাত্রায় বেচে গেলাম ।
পরে হলের এক বড় ভাইকে (উনি আবার কেন্দ্রীয় ছাত্র সংঘটনের সহ সভাপতি ) কাহিনি বললে উনি আমারে কইল , " দূর মিয়া , তুমি এইটা একটা কাজ করছো ?! অগো নিয়া হলে আসতা । তারপরে দেখাইতাম কি করি !! "
আমি বললাম , "জ্বি ভাই, ভুল হইয়া গেছে !!" আর মনে মনে কইলাম আমার হাত-পা আর মোবাইল নিয়া যে ফেরত আসছি সেটাই অনেক । আর কিছু দরকার নাই !! "
ঘটনা নং-০২
এবার ঘটনা ঘটল ঢাকা কলেজের সামনে । ওই ঘটনার কয়েক মাস পরের ঘটনা এটা । হঠাৎ দেখি এক লোক আমারে দৌড়ে এসে কাঁধে ধরল ! আমি দেখি তার নাক-মুখ থেকে রক্ত পড়ছে আর সে মদ খেয়ে পুরো মাতাল হয়ে কথা বলছে !! আমি মনে মনে প্রস্তুতি নিয়ে নিলাম , আজকে যা আছে কপালে । উল্টা-পাল্টা কিছু বললে দৌড় দিয়ে কোন দোকানে ঢুকে যাবো !!
সে আমারে বলল , " আপনি কি অমুক ??"
আমি বললাম , " না , আমি তো অমুক না (নাম ভুলে গেছি , কি বলেছিল !!)
সে আমারে বলল , "এখানে একটা ছিনতাই হইছে ৫০০০০ টাকা নিয়ে গেছে । পোলাপান তোমারে সন্দেহ করতাছে ! তুমি কি ঢাকা কলেজে পড় ?? "
আমি তো পুরা শেষ !! ভাবতেছি হারামজাদা কয় কি ?? !! আমি বললাম ," না ভাই , আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আর আমি এমন কিছু করি না । আমি কিছু জানিও না । আমি টিউশনিতে যাচ্ছি , আমারে ছেড়ে দেন ।"
ওই বেটা কিন্তু আমার হাত চাইপ্যা ধইরা আছে । আমারে ছাড়ে না !! আমারে বললো , " তুমি ঢাকা কলেজের ওয়াসিম বাবুরে চিনো ?? "
আমি বললাম , " নাহ । "
সেই মহান ব্যাক্তি আমারে কইল , " আমিই ওয়াসিম বাবু !! আমার পোলাপান আশেপাশে একটা একে-৪৭ , গ্রেনেড (আরো কত কি জিনিসের নাম কইল আমার মনে নাই !! আমি চুপ মাইরা গেছি ) নিয়ে আছে !! "
আমি মোটামুটি ঠাণ্ডা হইয়া গেছি !! আমার শিরদাঁড়া দিয়ে তখন ঠান্ডা স্রোত প্রবাহিত হচ্ছে !! তবে এইটা বুঝছি , ওই বেটা ওয়াসিম বাবু না , অন্য কেউ কিন্তু ভাব নিতাছে ! আমি আবারো বললাম , " ভাই , আমার কাছে কিছু নাই , আমারে ছেড়ে দেন ।"
সে আমারে বলল , " তোমার কাছে কি আছে ?"
আমি কইলাম , " ভাই আমার কাছে কিছুই নাই । শুধু মোবাইল আছে । "
সে কি জানি চিন্তা করলো কতক্ষণ ! পরে বলল , " না , তোমারে দেইখ্যা মনে হয় না তুমি কোন খারাপ কাজ করতে পারো !! "
বলেই আমাকে ছেড়ে দিল !! আমি তো হাপ ছেড়ে বাঁচলাম । তারপরে সে কোনদিকে গেছে আমি আর দেখি নাই !
পরে অনেকদিন ওই রাস্তায় যেতে আমার ভয় করছে !!
কিন্তু আমি অনেক ভাগ্যবান এই কারণে যে তারা আমাকে ধরে আমার আধামরা নোকিয়া-২৬০০ টা নিতে পারতো প্লাস আমাকে একটা প্যাদানিও দিতে পারতো কিন্তু দেয় নাই !! কেনো জানি না , কিন্তু এইটা বুঝছি আমি দেখতে মনে হয় বেশ ভদ্র টাইপের ছিলাম !! হা হা হা ।
ওহ , পরে আমার ওই মোবাইল ৮ং বাস হইতে পকেট মেরে নেয়া হইছে !অল্প শোকে আমি আর কাতর হই নাই কারণ আমি আগে যেই বাঁচা বেচে গেছি আগে তাতে ওইটা কিছুই না !!
এখানকার কোন চরিত্র কাল্পনিক নয় । কেউ বিশ্বাস করেন বা না করেন আমার সাথে ঢাকায় এই দুইটাই অদ্ভুত ছিনতাইকারীর কবলে পড়ার অভিজ্ঞতা হয়েছে !! দোয়া করবেন , আর যেনো এমন ভেজালে না পরি ?? "
(অনেকদিন পরে ব্লগে লিখালাম । কেনো জানি না লিখতে পারছি না অনেকদিন ধরে !! এইবারের বইমেলায় ভাষাচিত্র প্রকাশন থেকে ব্লগারদের গল্প সংকলন "অবন্তি" আসছে । সেখানে অনেক বড় বড় ব্লগারদের মাঝে নাদান এই ব্লগারের একটি গল্পও স্থান পাচ্ছে !! পারলে পড়ে নিবেন । ভালো থাকবেন সবাই । )
শুভ ব্লগিং সবাইকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



