বন্ধুদের নিয়ে বাঁচি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে

০২ রা জুন, ২০০৯ রাত ৮:১৬

শেয়ার করুন:                   Facebook

‘হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থাটা হলে ভালো হয়।’ কথাটা মুখে আনতে নাহিদার আত্মসম্মানবোধ খুব আহত হয়েছে বুঝা যায়। কণ্ঠে লজ্জার সুর মেশানো । নিজে বেঁচে থাকার জন্য অন্যের সহানুভুতি কামনা করতে হবে এটা এই অবস্থায়ও মানতে পারছে না তা খুব স্পষ্ট তার মুখের রেখায়, জ্বলজ্বলে চোখের ঝিলিকে।
মেয়েটার বয়স কত হবে অনুমান করার চেষ্টা করি। ২০?২১?২২? ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৩ নাম্বার ওয়ার্ডে শুয়ে চোখ মুছছে বারবার। বন্ধুরা জানায় ২৫ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে মেডিক্যালের ভর্তি পরীক্ষায় ও
৮৯ তম হয়েছিল । ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত ছিল রাজশাহীর মেয়ে নাহিদার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এ প্লাস পেয়ে রাজশাহীর মেয়ে নাহিদা ভর্তি হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে আজ লড়তে হচ্ছে দূরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে। হাসপাতালের কেবিনে শুয়ে শুয়ে দিন কাটে তাঁর। দ্বিতীয় বর্ষে শেষ দিকে এসে নাহিদা জানতে পারে তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্রনিক মাইলোয়েড লিওকোমিয়া নামের ক্যান্সার।
চিকিৎসকরা জানিয়েছেন ৬ মাসের মধ্যে বোনম্যারো ট্রান্সফার করতে জরুরী। কিন্তু এর জন্য প্রয়োজন দেশ ভেদে সর্বনিম্ন ৫০ থেকে ৭৫ লাখ টাকা। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়ায় মৃত্যু আরো দ্রুত তুলে নিতে আসছে। নাহিদার স্বপ্নভরা চোখ ঝাপসা করে ফেলছে ঘিরে আসা অশ্রু। কি সে কিভাবে ভাবছে কে জানে!

কেবিনে তার সঙ্গে থাকে ওর মা। প্রিয় সন্তানের জীবনাবসান হবে অর্থের অভাবে,এতে যুক্তি থাকলেও মন মানে না। উপায়ও জানে না।

নাহিদার সহপাঠীরা ব্যস্ত পরীক্ষা নিয়ে। ব্যস্ততার মাঝেও তারা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। শিক্ষকরাও।

ওরা ২ ভাই। বাবা স্বল্প বেতনের সরকারী চাকরী করেন। এতো টাকা যোগাড় তার জন্য দুঃস্বপ্ন। নাহিদের ভাই ও তার বন্ধুরা প্রয়োজনীয় টাকা যোগাড় করা যায় কিনা চিকিৎসার জন্য তার উপায় খুঁজছে । অন্ততঃ ইন্ডিয়ায় নিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করা যেতে পারে।

মৃত্যুর পথযাত্রী নাহিদের পাশে এখনো কেউ দাঁড়ায়নি। সে বিছানায় শুয়ে শুয়ে মানসিক শক্তির পরীক্ষা দিচ্ছে। কিন্তু মৃত্যুভয় তাকে বোধ হয় ধ্বসিয়ে দিতে শুরু করেছে ইতোমধ্যে। না হয় সারাক্ষণ কাঁদবে কেন?

লেখাটা এখানে এই কারণে দিলাম যে, ব্লগ থেকে জেনে ব্লগারসহ অনেক ভালোমনের মানুষ ইতোপূর্বে অনেককে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছেন। এবারও যদি এমনটা ঘটে! মেয়েটা মরে যাবে ভাবতে ভালো লাগে না। ওর মুখের দিকে তাকিয়ে দেখুন!

নাম্বারদুটো নাহিদের ভাই আর মায়ের। কেউ হেল্প করতে চাইলে ওদের ফোন করতে পারেন। ০১৯১১-৫২৩৮৯২ ও ০১৬৭৪-১৭৫০৪৫ । আরেকটা কথা প্রতিদিন ওর চিকিৎসায়ও অনেক টাকা খরচ হচ্ছে।

ডাক্তাররা আকারে ইঙ্গিতে নাহিদের বাবা মাকে তাগাদা দেন, কিছু করার থাকলে তাড়াতাড়ি করেন। সময় কমে আসছে দ্রুত!

ওর অসুখ নিয়ে চিকিৎসকের একটা বক্তব্য এই কাগজ থেকে পাওয়া যাবে। অপ্রীতিকর প্রশ্ন এড়ানোর জন্য এখানে তুলে দিলোম।


আজ কয়েক জন সাংবাদিক চেষ্টা করবেন জানিয়ে অনুরোধ করার পর নাহিদের মায়ের নামে একটা হিসাব খোলা হয়েছে।
এটার নাম্বার: নুর জাহান বেগম।
সঞ্চয়ী হিসাব নং: ১২১০০৪০৭০০৬ ।
সোনালী ব্যাংক ,ঢাবি শাখা।


sonali Bank ltd
Swift code: BSONBDDH

সাহায্যের জন্য নেয়া উদ্যোগ:
সামহোয়ারে নাহিদার জন্য সাহায্যের জন্য একটি গুছানো ক্যাম্পেইন করা কার্যকরী হবে বলে মত দিয়েছেন অনেকে।অনেকেই ব্যক্তিগতভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি ব্যক্তিগত ভাবে মনে করি যারা সাহায্য করতে চান সরাসরি ব্যাংকে বা নাহিদার মা বা ভাইয়ের কাছে জমা দিলে সবচে ভাল হয়। ফোন নাম্বার ও এ্যাকাউন্ট উপরেই দেয়া আছে।
নাহিদার ভাই ও তার বন্ধুরা মেডিক্যালের কয়েকজন শিক্ষার্থীসহ এক হয়ে সবগুলো মেডিক্যালে সাহায্যের আবেদনসহ একটি পোস্টার পাঠানোর ব্যবস্থা করছে পোস্টার ইতোমধ্যে ছাপানোও হয়েছে।

৪/৬ রাতে নাহিদার সহপাঠীরা মিটিং করে একটা কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা সাহায্যের জন্য কোথায় কার কাছে যাবে এ নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করা হবে শিগগিরই।এছাড়াও বুয়েট ক্যাফেটেরিয়া ও বসুন্ধরা সিটিতে সাহায্য তোলার জন্য বুথ করা হবে।

তারা সামহোয়ারের উদ্যোগ সম্পর্কে জানেন।

এই কাজগুলো জানার জন্য বা ওদের সাহায্য ও পরামর্শ দেয়ার জন্য যোগাযোগ করা যেতে পারে তমালের সাথে। তমাল নাহিদার ভাইয়ের বন্ধু।ওর নাম্বার ০১৬ ৭৪১ ৭৫০ ৪৫।



নাহিদার মা,ভাই ও একাউন্টে জমা পড়া অর্থের পরিমান:

৩/৬/০৯ পর্যন্ত নাহিদার মায়ের কাছে সরাসরি টাকা দিয়েছেন,
ডিএমসির একজন শিক্ষক ২০ হাজার টাকা
ধানমন্ডির ঈষিকা ১০ হাজার টাকা
পরিচয় প্রকাশে অনাগ্রহী এক ভদ্রমহিলা ৫ হাজার টাকা
তারা সবাই নাহিদাকে মেডিক্যালে গিয়ে দেখে এসেছেন।

৪/৬/০৯
ঢামেকএর নার্সরা চাঁদা তুলে ৬ হাজার টাকা দিয়েছে।

৭/৬/০৯

আজ এ্যাকাউন্টে জমা পড়েছে ১ লাখ ২৪ হাজার টাকা।
তমালরা নগদ হাতে পেয়েছে ২৫ হাজার টাকা।

ব্লগের যারা টাকা পাঠাচ্ছেন, অনুরোধ করছি ব্লগে জানানোর জন্য তাতে আমরা সবাই জানতে পারবো।


এর মধ্যে টিভি ও পত্রিকায় নাহিদাকে নিয়ে রিপোর্ট প্রচার ও প্রকাশ পেয়েছে। ৫/৬ দৈনিক জনকণ্ঠে ছাপা হওয়া রিপোর্টটি এখানে দিয়ে দিলাম।


......................

মানবীর পরামর্শে সোজা কথার ১৭৩ নম্বর মন্তব্যটি মূল পোস্টে যোগ করা হলো। এতে আশা করি যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের সাহায্য পাঠাতে সুবিধা হবে।



সোজা কথার পরামর্শ:


২. যুক্তরাষ্ট্র বা কানাডায় বসবাসরতরা সোনালী ব্যাঙ্কের অঙ্গ প্রতিষ্ঠান সোনালী এক্সচেন্জও ব্যবহার করতে পারেন। তাদের ট্রান্সফার ফি কম এবং সরাসরি ব্যাংক একাউন্ট পাঠিয়ে দেবে।

Sonali Exchange নামে চেক লিখতে হবে। আলাদা কাগজে নাহিদের ব্যাংক একাউন্ট এবং আপনার আপনার পুর্ণ নাম লিখে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন । এতে সবমিলিয়ে ৫/৬ দিন লাগবে।

চেকের বদলে পোষ্ট অফিস থেকে মনি অর্ডার দিলে ব্যাংকের ২/৩ দিন ট্র্যান্সফার সময় বেঁচে যাবে।


Sonali Exchange, Manhattan Branch
211 East 43 rd Street,
Suite # 1503,
New York,
NY 10017

Tel: (212) 808-0790, (212) 808-4085
http://www.sonaliexchange.com/

......

প্রবাসীদের পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য: (রোবোট জানিয়েছিলেন এগুলো প্রয়োজন হয়।সুইফট কোড কাল জানাবো।)

Nadhia Rahman
f- Mokhlesur Rahman
m-Nurjahan Begum
ps:Rajpara
po:Rajshahi Court-6201
Rajshahi
.............

নাহিদার জন্য সাহায্য পাঠাতে জ্বিনের বাদশা পে-পাল এ্যাকাউন্ট খুলেছেন


নাহিদার জীবন বাঁচাতে সাহায্য করতে আগ্রহী প্রবাসীদের সহযোগীতার অর্থ পাঠানো বিড়ম্বনামুক্ত করতে মানবীর অনুরোধে সাড়া দিয়ে সহৃদয় ব্লগার জ্বিনের বাদশা একটি প‌ে-পাল এ্যাকাউন্ট খুলেছেন। সবার নজরে আনার জন্য এ্যাকাউন্টের লিংকটি এখানে যোগ করে দিলাম।

পে-প্যালের অনলাইন ডোনেশন লিংক তৈরী করা হয়েছে।

ডোনেশনে আগ্রহী সবার জন্য জানাচ্ছি, আপনার যদি পেপ্যাল একাউন্ট থাকে এবং সেখান থেকে ক্রেডিট কার্ড বা পে-প্যাল ক্রেডিট থেকে পে করার সুবিধা থাকে, তাহলে এই লিংকে গেলে আপনি নাহিদার জন্য ডোনেট করতে পারবেন।


কিভাবে ডোনেট করবেন?

১। লিংকের পেজটির উপরের অংশে আপনার ডোনেশন এ্যামাউন্ট লেখার একটি ঘর (Unit Price)থাকবে। সেখানে ডোনেশনের পরিমাণটা লিখে ফেলুন।

২। পেজটির নিচের অংশের ডানপাশে লগইন করার দুটো ঘর থাকবে, উপরের ঘরে আপনার পে-প্যালে করেসপন্ডিং ই-মেইল এ্যাড্রেস, নিচের ঘরে পাসওয়ার্ড লিখে লগইন করে ফেলুন।

৩। লগইনের পর বাড়তি কোন নির্দেশনা থাকলে সেটা অনুসরন করুন।



একটা ক্লারিফিকেশন
উপরের পে-প্যাল লিংকে প্রদত্ত অর্থ জ্বিনের বাদশার পে-প্যাল একাউন্টে "ক্যাম্পেইন.সেভ.নাহিদা" স্কিমের অধীনে জমা হবে। এই এ্যাকাউন্টের করেসপন্ডিং ইমেইল এ্যাড্রেসটা হলো "বে-স্টারস২০০১ এট ইয়াহু ডট কম"। আপনারা নিশ্চিন্তে এখানে ডোনেট করতে পারেন

ক্যাম্পেইন শেষ হবার পর জমা হওয়া সব অর্থ নাহিদার করেসপন্ডিং এ্যাকাউন্টে জমা হবে।
আর আশা করি প্রতিদিন জমা হওয়া অর্থের একটা করে বিবরণ এই পোস্টের কমেন্টে দেয়া হবে
(ডোনারের নামের ইনিশিয়াল আর ডোনেশন করা অর্থ)।


কৃতজ্ঞতা জ্বিনের বাদশা ও মানবী।

 

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৫

 

  • ৩৬৬ টি মন্তব্য
  • ৮০৯৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০২ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:২২
comment by: জটিল বলেছেন: নির্বাক আমি
০২ রা জুন, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: কিছুক্ষণ আগে একাউন্ট নাম্বার পেয়েছি।এখানে দিয়ে দিলাম।

কোন টাকা পাঠালে এখানে জানাবেন প্লিজ।

২. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:২৩
comment by: শেরিফ আল সায়ার বলেছেন: কর্তৃপক্ষকে স্টিকির জন্য অনুরোধ জানালাম।
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: শেরিফ আল সায়ার, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।মেয়েটার সহযোগিতায় কিছু করলে বা কোন পরামর্শ থাকলে বলবেন প্লিজ।

ভাল থাকবেন,শুভেচ্ছা।

৩. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:২৪
comment by: এন এইচ আর বলেছেন: আবার সবাই এগিয়ে আসবে মানবিকতার আহবানে............

০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: নিশ্চয়ই সবাই এগিয়ে আসবে!নিশ্চয়ই। মেয়েটার জন্য কোন সহযোগিতা করলে জানতে দিয়েন।

ভাল থাকবেন।

৪. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:২৫
comment by: রোবোট বলেছেন: স্টিকি হোক। দেশ ও বিদেশ থেকে সাহায্য করার ব্যবস্থা হোক।
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: একাউন্ট নাম্বার হয়েছে একটা। কেউ টাকা পাঠাতে চাইলে ওখানে পাঠাবেন আশা করি।নাহিদার পরিবার ও তার ভাইয়ের বন্ধুদের কাছ থেকে কত টাকা জমা পড়লো জেনে এখানে জানানোর চেষ্টা করবো।

ভাল থাকবেন।রোবোট।

৫. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:২৫
comment by: সাহারা তুষার বলেছেন: মানবতা এখনও বিকিয়ে যাইনি। হাত ধরে নামুন পথে, আছি পাশে। বাঁচতে হবে আমাদের একটি জীবন। আসুন, মানুষ হয়ে মানুষের পাশে পাশে দাঁড়াই। একটি বার মনে করুন, মেয়েটি আমার বোন, আমার মেয়ে, আমার স্বজন। আপনজন মনে করে আসুন দাঁড়াই স্বজনের পাশে।
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: `একটি বার মনে করুন, মেয়েটি আমার বোন, আমার মেয়ে, আমার স্বজন। আপনজন মনে করে আসুন দাঁড়াই স্বজনের পাশে।' যথার্থ বলেছেন তুষার।মানবতা বিকিয়ে যাবার ব্যপার নয়।মানুষই মানুষের পাশে দাড়ায়। নাহিদার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবেনা আশা করি।

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৬. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:২৬
comment by: না বলা কথা বলেছেন: কর্তৃপক্ষকে স্টিকির জন্য অনুরোধ জানালাম।বিনীত অনুরোধ জানালাম।
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: না বলা কথা আপনাকে আন্তরিক ধন্যবাদ।মেয়েটার জন্য যথাসাধ্য করবেন আশা করি।

ভাল থাকবেন।

৭. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৩৩
comment by: লীনা দিলরূবা বলেছেন: পোস্টটি স্টিকি হোক এবং উপমার জন্য, অন্য আরও অনেকের জন্যে যেভাবে সামু কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছিল সেভাবে বা অন্যভাবে হলেও নাহিদের জীবন বাঁচাতে সবাই এগিয়ে আসুন............................
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লীনা দিলরূবা।সামু ও এখানে যারা লিখেন তারা অতীতে বেশ কয়েকটি দুঃসাধ্য কাজ করেছেন।তাদের সবার সহযোগীতা নাহিদকে বাঁচিয়ে তুলবে নিশ্চয়ই!

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৩৫
comment by: মিছে মন্ডল বলেছেন: একটা স্বপ্নের মৃত্যু!!! এভাবে? এটা কি হতে দেয়া যায়?
০৩ রা জুন, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: না যায় না।মানুষ নিষ্ক্রয় থেকে চোখের সামনে এক জন মানুষ মরে যেতে দিতে পারে না। আমরা নিজেদের চেষ্টা সাধ্যমত নিশ্চয়ই করবো।

আপনি ভাল থাকবেন।

৯. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৩৭
comment by: নির্বাক হাসান বলেছেন: পোষ্ট স্টিকি হলেও লাভ নাই ভ্রাতা। এই ধরণের উদ্যোগ সাফল্য কিছুটা দেখেছে ব্লগে যখন প্রতিথযশা ব্লগার কেউ তাহার সাথে সম্পৃক্ত ছিল।

কিছু তথ্য পারলে যোগ করেন, বর্তমানে সাহায্যের কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কত টাকা লাগবে চিকিৎসায়, কত টাকার সংস্হান আছে।

আর যে কোন রোগেরই চিকিৎসায় বাংলাদেশের বাইরে যাওয়া লাগে কেন, সেইটাও বিবেচনার সময় আসছে।

নাহিদের দেইখা কষ্ট পাইলাম, সম্ভাবনাময় প্রাণ।
০২ রা জুন, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: `আর যে কোন রোগেরই চিকিৎসায় বাংলাদেশের বাইরে যাওয়া লাগে কেন, সেইটাও বিবেচনার সময় আসছে'

... এটা যথেষ্ট জটিল রোগ।দেশে এর চিকিৎসা হয় না।মানে অপারেশন টা।

১০. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৪০
comment by: মুহাম্মদ তসলিম বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক. যত তাড়াতাড়ি সম্ভব।

আর সবাই এগিয়ে আসুন।

আমি ও সাথে আছি।
০৩ রা জুন, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: কিছু করলে অন্য ব্লগারদের জানার সুযোগ দিবেন প্লিজ। এতে অন্যরাও এগিয়ে আসতে উৎসাহী হবেন আশাকরি।

মুহাম্মদ তসলিম আপনি ভাল থাকবেন।

১১. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৪২
comment by: একজন সুখীমানুষ বলেছেন: পোস্টটি স্টিকি হোক।
০৩ রা জুন, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: একজন সুখীমানুষ , আপনাকে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

১২. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৪৮
comment by: সীমন্ত ইসলাম বলেছেন: পোস্টটি স্টিকি হোক।
০৩ রা জুন, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: সীমন্ত ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।সাথে থাকবেন আশা করি।

ভাল থাকবেন।

১৩. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৫১
comment by: একজন সুখীমানুষ বলেছেন:
০৩ রা জুন, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। সুখীমানুষ।

১৪. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৫২
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

সবাইকে এগিয়ে আসা উচিত।

পোস্টটি স্টিকি হোক।
০৩ রা জুন, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: ভাস্কর দা, মেয়েটার জন্য কিছু সহযোগিতার ব্যবস্থা করবেন আশা করি।

ভাল থাকবেন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৫৩
comment by: মোতাব্বির কাগু বলেছেন: কর্তৃপক্ষকে স্টিকির জন্য অনুরোধ জানালাম।
০৩ রা জুন, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন:
মি.মোতাব্বির , আপনাকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।সাথে থাকবেন আশা করি।মেয়েটির সহযোগিতায় কিছু করলে জানাবেন ।

ভাল থাকবেন।

১৬. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৫৬
comment by: স.ম. বাবু বলেছেন: কর্তৃপক্ষকে স্টিকির জন্য অনুরোধ করছি।

জাতীয় দৈনিক পত্রিকাতে প্রচারের ব্যবস্তা করেণ। আমরা আবারো জয়ী হব।
০৩ রা জুন, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: পত্র পত্রিকায় চেষ্টা করবো।নিশ্চয়ই জয়ী হবো আমরা। সাথে থাকবেন আশা করি।মেয়েটার জন্য কিছু করতে পারলে জানাবেন আশা করি।

ভাল থাকবেন।

১৭. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৫৯
comment by: রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: পোস্টটি স্টিকি হোক। আর সকলে এগিয়ে আসুন। আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের প্রতি দায়িত্ব রয়েছে।
০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৩

লেখক বলেছেন: ` সকলে এগিয়ে আসুন। আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের প্রতি দায়িত্ব রয়েছে।' সহমত।সবাই এগিয়ে আসলে মেয়েটার ভাল হবে।

রাজ মো, আশরাফুল হক বারামদী আপনাকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।

১৮. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:০০
comment by: রাগ ইমন বলেছেন: স্টিকি করা হোক ।

অমিতের মত আবার ও কি বাংলাদেশ এগিয়ে আসবে?

পত্র পত্রিকার সাথে জড়িত ব্লগাদের সাহায্যের অনুরোধ রেখে গেলাম।
ভীষন কষ্ট হচ্ছে ।

আমার মামা মারা গেছেন ক্যান্সারে , একটা পরিবার কতটা অসহায় হয়ে পড়ে টের পাই । দোয়া করি ও সুস্থ হয়ে উঠুক!
০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: আপনার মামার আত্মার শান্তি কামনা করি।

`পত্র পত্রিকার সাথে জড়িত ব্লগাদের সাহায্যের অনুরোধ রেখে গেলাম।
ভীষন কষ্ট হচ্ছে ।' আপনার আবেদনের মতো আবেদন আমাদেরও।নিশ্চয়ই এগিয়ে আসবেন সবাই।

আমরা যে যার অবস্থান থেকে এগিয়ে আসলেই মেয়েটাকে নিশ্চয়ই মৃত্যুর হাত থেকে কেড়ে আনতে পরবো।

ভাল থাকবেন রাগ ইমন।মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৯. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:০৭
comment by: অচেনা সৈকত বলেছেন: ব্লগারদের কেউ উদ্যোগী হয়ে তহবিল সংগ্রহ শুরু করলে ভালো হয়। যত তাড়াতাড়ি সম্ভব।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: আমাদের ব্লগের কেউ টাকা দিলে পোস্ট দিয়ে বা এখানে মন্তব্য করলে আমরা সবাই জানতে পারবো। আর নাহিদের আত্মীয়দের সূত্রেও আমরা কত টাকা উঠলো এসব জানতে পারবো। আশা করি ২/১ দিনের মধ্যে নাহিদের জন্য সহযোগীতার জন্য আরো মানুষ একত্রিত হবে। আমরা চেষ্টা করবো।

ভাল থাকবেন অচেনা সৈকত।

২০. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:০৮
comment by: রেডসিগনাল বলেছেন: পোস্টটি স্টিকি হোক।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ. রেডসিগনাল।

সাথে থাকবেন আশা করি।

২১. ০২ রা জুন, ২০০৯ রাত ৯:১৯
comment by: ওমর হাসান আল জাহিদ বলেছেন: পোস্টটি স্টিকি হোক! এবং শীঘ্রই! একই সাথে আসুন, আমরা যে যার অবস্থান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: `আসুন, আমরা যে যার অবস্থান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।'

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ওমর হাসান আল জাহিদ। সবার বাড়িয়ে দেয়া সহযোগীতার হাত তাকে মৃত্যুর হাত থেকে জীবনের কাছে পৌঁছে দিবে।
ভাল থাকবেন।

২২. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:১২
comment by: ফারহান দাউদ বলেছেন: এইরকম খবরগুলো দেখলে খুব অসহায় লাগে। যতটা পারা যায় আসুন এগিয়ে আসি সবাই। পোস্ট টা স্টিকি করা হোক,অন্তত সবার চোখের সামনে থাকুক।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: অসহায় লাগার কিছু বোধ হয় থাকবেন না যদি অনুভব করতে পারি যে আমরা কেউ একা না। পাশে কেউ আছেন। যেমনটি ওই মেয়েটি ভাবতে পারছে না।হয়তো।

আপনার মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।

২৩. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:২৭
comment by: মানবী বলেছেন: পোস্ট স্টি করা না করায় কিছুহবেনা যদি না আমরা সাধ্যমতো অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দেই।

সাধ্যমতো অর্থ এ্যাকাউন্টটিতে পৌঁছে দিবো। পরিচিতজনদের কাছে সাহায্যের অনুরোধ জানাবো।

মেধাবী মেয়েটির চিকিৎসার লড়াইয়ে পাশে আছি অণৃণ্য।

পোস্টটির জন্য ধন্যবাদ।
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: মানবী, এই পোস্টে আপনার উপস্থিতি কেন যেন খুব ভাল লাগছে।

`মেধাবী মেয়েটির চিকিৎসার লড়াইয়ে পাশে আছি অণৃণ্য।' আপনার এই কথা যে শুধু কথার কথা না আমি জানি।

`সাধ্যমতো অর্থ এ্যাকাউন্টটিতে পৌঁছে দিবো। পরিচিতজনদের কাছে সাহায্যের অনুরোধ জানাবো।'আপনি করবেন জানি।যতটুকু জানি তার চে বেশি করবেন তাও জানি।

সবচে খুশি হতাম এই মেয়েটির চিকিৎসা কার্যক্রমে আগ্রহীদের সহযোগিতার সমন্বয় ও সার্বিক খোঁজ খবরের দায়িত্ব যদি আপনি নিতেন।চিন্তা লাগতো না। ব্লগের অনেকেই আপনার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসতো।মেয়েটার ভাল হতো।ভেবে দেখবেন প্লিজ।

আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।ভাল থাকবেন।

২৪. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৩১
comment by: একরামুল হক শামীম বলেছেন: ব্লগ থেকে কিছু করা উচিত।

ব্লগ থেকে ব্লগাররা মিলে চেষ্টা করলে মোট টাকার কিছু অংশ অন্তত তোলা সম্ভব হবে।

পোস্টটি স্টিকি করার অনুরোধ করছি।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: `ব্লগ থেকে ব্লগাররা মিলে চেষ্টা করলে মোট টাকার কিছু অংশ অন্তত তোলা সম্ভব হবে।'

সেটা সরাসরি একাউন্টে দিলে আর আমরা যদি তার খোঁজ খবর রাখি তাহলে সহজে হতে পারে না?

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শামীম ভাই।

২৫. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪৩
comment by: জয় সরকার বলেছেন: পোষ্টটা স্টিকি করা হোক............।।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জয় সরকার।
সঙ্গে আশা করবো।

২৬. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৫৬
comment by: শয়তান বলেছেন: খারাপ লাগলো ।

আচ্ছা ডিএমসির ওর সহপাঠিদের থেকে কি কিছু করা হচ্ছে ?
০৩ রা জুন, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: হ্যাঁ,ওরা পোস্টার লিখছে আজ কালের মধ্যে সাঁটবে দেয়ালে দেয়ালে। স্যারদের সাথে কথা বলে সাহায্য চাইবে।আর কি করা যায় ঠিক করবে ১/২ দিনের মধ্যে। ওরা যা করবে জানবো এবং জানাবো। এক ডক্টর ওকে আইসিইউতে দেখতে গিয়ে কিছু টাকা দিয়ে এসেছে । ও গত রাত পর্যন্ত সেখানে থাকার পর কেবিনে পাঠানো হয়।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৭. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:০৫
comment by: আইরিন সুলতানা বলেছেন: পোস্টটি স্টিকি করতে অনুরোধ করছি দ্রুত ।


ব্লগে আমাদের যাদের সাথে কম-বেশী ভাল যোগাযোগ আছে যারা যদি একটু আলোচনা করে নেন একটা পদক্ষেপ নেন...

পোস্টে দেয়া যোগাযোগের জন্য ফোন নম্বর এবং ব্যাংকের এ্যাকাউন্ট নম্বরটিকে বোল্ড করে দিতে অনুরোধ করছি...
০৩ রা জুন, ২০০৯ রাত ২:৪১

লেখক বলেছেন: আচ্ছা, বোল্ড করে দিচ্ছি।আপনাকে এই উদ্যোগে সক্রিয় হতে অনুরোধ করছি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৮. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:০৭
comment by: আইরিন সুলতানা বলেছেন: কেউ যদি বিদেশ থেকে সাহায্য পাঠাতে চায় এই সোনালী ব্যাংকের হিসেব নং -এ তাহলে কি আর কিছু তথ্য প্রয়োজন হবে ? মনে হয় ব্যাংকের কোড ইত্যাদি কিছু প্রয়োজন হয়...তাহলে সেটাও উল্লেখ করে দিলে অনেকের সুবিধা হবে।
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: এই নাম্বারে সরাসরি পাঠানো যাবে যদ্দুর জানি। তবু খোঁজ নিয়ে জানাবো আইরিন সুলতানা।

ভাল থাকবেন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৯. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:০৯
comment by: মেহবুবা বলেছেন: পোষ্ট টি স্টিকি করা হোক । তা না হলে এটা অনেকের অগোচরে থেকে যাবে ।
সাধ্যমত চেষ্টা করবার আশা রাখছি ।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: `সাধ্যমত চেষ্টা করবার আশা রাখছি ।'

আপনাকে অনেক ধন্যবাদ মেহবুবা।আপনার এই প্রতিশ্রুতি নাহিদার মঙ্গল করবে নিশ্চয়ই।

৩০. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:৩৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: পোস্ট স্টিকি হোক ।
০৩ রা জুন, ২০০৯ রাত ২:৫৩

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আইরিন সুলতানা।

৩১. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:৪৩
comment by: শান্ত কুটির বলেছেন: পোস্ট স্টিকি হোক। যত তাড়াতাড়ি সম্ভব।
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ শান্ত কুটির।

৩২. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:১৭
comment by: শাহারিয়ার আহমেদ বলেছেন: পোস্ট স্টিকি হোক। যত তাড়াতাড়ি সম্ভব।
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: শাহারিয়ার আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ।

৩৩. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:১৯
comment by: আমার জন্য লেখা বলেছেন: পোস্টটি স্টিকি হোক।
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:২২

লেখক বলেছেন: আমার জন্য লেখা, আপনাকে অনেক ধন্যবাদ।

৩৪. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:২১
comment by: 'লেনিন' বলেছেন: ৫০-৭৫ লাখ টাকা খুব বেশি নয় যদি আমরা সবাই সাহায্য করতে পারি এমন একটি মেধাবী প্রাণকে বাঁচাতে।

@আইরিন : বিদেশ থেকে পাঠাতে আর বেশি তথ্য প্রয়োজন হয়না।
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ লেলিন। চেষ্টা করলে নিশ্চয়ই পরিমানটা অন্তত কমিয়ে আনেত পারবো অনেক।

বিদেশ থেকে টাকা পাঠাতে কি তথ্য লাগে সঠিক জানি না। কাল কোন ব্যাংকে আলাপ করে জেনে জানাবো।

ভাল থাকবেন।

৩৫. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৩৫
comment by: বো কা মা ন ব বলেছেন: স্টিকি করা হোক
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । কিছু করার উদ্যোগ নেয়া হলে সাথে থাকবেন আশা করি।

৩৬. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৪২
comment by: রাগ ইমন বলেছেন: লেটেস্ট খবর জানাতে থাকুন প্লিজ ।

মাঝে মাঝে এসে খবর নিয়ে যাবো। সাধ্যমত চেষ্টা করছি , দেখি কি করা যায় ।
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: প্লিজ।সাধ্যমতো করবেন আশা করি। নাহিদের খবর যাই থাকুক জানাবো।

আপনি ভাল থাকবেন রাগ ইমন।

৩৭. ০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৪
comment by: রাগ ইমন বলেছেন: উত্তরের শেষ লাইনটা চমকে দিলো । এমন ভাবে ...

আপনিও ভালো থাকুন ভাই, খুব ভালো থাকুন । ভালো লাগলো আপনার শেষ কথাটুক ।
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

উত্তরের শেষ লাইনটা আপনার ভালো লেগেছে দেখে আমারও খুব ভালো লাগলো।

আবারো ধন্যবাদ জানবেন।

৩৮. ০৩ রা জুন, ২০০৯ রাত ২:১২
comment by: রোবোট বলেছেন: হয়@লেনিন
সুইফট কোড লাগে। এ্যাকাউন্ট হোলডারের নামও লাগে বোধ হয়।
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: খুব বেশি জটিল? বিদেশে থাকেন কেউ জানালে বিষয়টা স্পষ্ট হতো।
আমিও জানার চেষ্টা করবো দিনের বেলায়।
আপনাকে অনেক ধন্যবাদ রোবোট।

৩৯. ০৩ রা জুন, ২০০৯ রাত ২:১৪
comment by: লুথা বলেছেন:
আমার ক্ষমতা থাকলে আমি অনেক টাকায় দিতাম, কিন্তু তাও আমার পক্ষে যতটা সম্ভব আমি দিতে ট্রাই করবো, অল্প কিছু হলেও টাকা দিবো, জানি সেটা অনেক নগন্ন হবে, তাও দিবো...

এবং

১. মোবাইল কোম্পানী গুলা এস.এম.এস এর মাদ্ধমে টাকা সংগ্রহ করা শুরু করলে আমি মনে করি খুব দ্রুত অনেক টাকা জোগাড করা সম্ভব...

২. পত্রিকায় এইটা নিয়ে নিউজ করে এবং এস.এম.এস এর মাদ্ধমে যদি টাকা সংগ্রহ করা শুরু করা যায়, তাহলে আমি মনে করি ১০+ লক্ষ টাকা এস.এম.এস এর মাদ্ধমেই জোগাড করা সম্বব...

৩. এছাডা প্রধানমন্ত্রী/ রাস্ট্রপতির বিশেষ তহবিল থেকেও টাকা পাওয়া যেতে পারে আবেদন করে...

৪. ঢাকা মেডিকালের তো অনেক বড বড ডাক্তার আছে যারা ডেইলি ৫০,০০০/= টাকা এর উপর ইনকাম করে, এমন ১০০ জন ডাক্তার কি পারবে না মিনিমাম ১০ হাজার করে টাকা দিতে ?? তাহলেও তো ১০ লক্ষ টাকা হয়ে যায়...

৫. যতদূর মনে পডে আনিসুল হকের (নাম ভুল হলে ক্ষমা করবেন) প্রথম আলোতে বুয়েটের একটা ছেলেকে নিয়ে লিখার পরে অনেক টাকা খুব অল্প সময়ে জোগাড হয়েছিলো... তাদেরকে আবার অনুরোধ করা যেতে পারে এমন লিখনির মাদ্ধমে পাঠককে উৎসাহিত করতে সাহাযয করার জন্য... অন্তত ১০ পত্রিকায় এমন করে লিখা যেতে পারে...

৬. দেশের শিল্পপতিরা হেল্প করে না এইসব বাপারে, তাই তাদের কাছে কিছু পাবার আশা করা ০০০০০.
তাও তাদের ২ দিন পর পর বিভিন্ন ক্লাবে (ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব) পার্টি হয়, তাদের কাছে তাও কিছু চাদার আশা করা যেতে পারে যদি তেমন কাউকে ধরে যাওয়া যায়...

৭. ডি.এম.সি এর ছাত্ররা, যারা এখন বিদেশে থাকে তারা অনেক সাহাযয করতে পারে, যেমন বুয়েটের ছাত্রদের জন্য বুয়েটের এক্স-স্টুডেন্টরা করে থাকে...

৮. ঢা'বি এর বিভিন্ন এরিয়া তে বুথ বসানো হোক টাকা উঠাবার জন্য... বুথ বসানো হোক বসুন্ধরা সিটিতে টাকা উঠানোর জন্য...

৯. ঢাকা মেডিকাল ছাডা সব মেডিকালে এমন বুথ বসানো হোক, সেখান থেকেও অনেক টাকা পাওয়া যেতে পারে...

১০. ইন্টারনেটে সবগ্রুপ / ফোরাম / ইয়াহুগ্রুপ / ফেইসবুক এইসব সবকিছুতে এই মেয়েরে কথা জানায়ে সাহাযযের আবেদন করা হোক...

মানুষ চাইলে পারে না এমন কোন কাজ নাই... প্লিজ সবাই এগিয়ে আসুন...
৪০. ০৩ রা জুন, ২০০৯ রাত ২:১৭
comment by: লুথা বলেছেন:
আমার ক্ষমতা থাকলে আমি অনেক টাকায় দিতাম, কিন্তু তাও আমার পক্ষে যতটা সম্ভব আমি দিতে ট্রাই করবো, অল্প কিছু হলেও টাকা দিবো, জানি সেটা অনেক নগন্ন হবে, তাও দিবো...

এবং

১. মোবাইল কোম্পানী গুলা এস.এম.এস এর মাদ্ধমে টাকা সংগ্রহ করা শুরু করলে আমি মনে করি খুব দ্রুত অনেক টাকা জোগাড করা সম্ভব...

২. পত্রিকায় এইটা নিয়ে নিউজ করে এবং এস.এম.এস এর মাদ্ধমে যদি টাকা সংগ্রহ করা শুরু করা যায়, তাহলে আমি মনে করি ১০+ লক্ষ টাকা এস.এম.এস এর মাদ্ধমেই জোগাড করা সম্বব...

৩. এছাডা প্রধানমন্ত্রী/ রাস্ট্রপতির বিশেষ তহবিল থেকেও টাকা পাওয়া যেতে পারে আবেদন করে...

৪. ঢাকা মেডিকালের তো অনেক বড বড ডাক্তার আছে যারা ডেইলি ৫০,০০০/= টাকা এর উপর ইনকাম করে, এমন ১০০ জন ডাক্তার কি পারবে না মিনিমাম ১০ হাজার করে টাকা দিতে ?? তাহলেও তো ১০ লক্ষ টাকা হয়ে যায়...

৫. যতদূর মনে পডে আনিসুল হকের (নাম ভুল হলে ক্ষমা করবেন) প্রথম আলোতে বুয়েটের একটা ছেলেকে নিয়ে লিখার পরে অনেক টাকা খুব অল্প সময়ে জোগাড হয়েছিলো... তাদেরকে আবার অনুরোধ করা যেতে পারে এমন লিখনির মাদ্ধমে পাঠককে উৎসাহিত করতে সাহাযয করার জন্য... অন্তত ১০ পত্রিকায় এমন করে লিখা যেতে পারে...

৬. দেশের শিল্পপতিরা হেল্প করে না এইসব বাপারে, তাই তাদের কাছে কিছু পাবার আশা করা ০০০০০.
তাও তাদের ২ দিন পর পর বিভিন্ন ক্লাবে (ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব) পার্টি হয়, তাদের কাছে তাও কিছু চাদার আশা করা যেতে পারে যদি তেমন কাউকে ধরে যাওয়া যায়...

৭. ডি.এম.সি এর ছাত্ররা, যারা এখন বিদেশে থাকে তারা অনেক সাহাযয করতে পারে, যেমন বুয়েটের ছাত্রদের জন্য বুয়েটের এক্স-স্টুডেন্টরা করে থাকে...

৮. ঢা'বি এর বিভিন্ন এরিয়া তে বুথ বসানো হোক টাকা উঠাবার জন্য... বুথ বসানো হোক বসুন্ধরা সিটিতে টাকা উঠানোর জন্য...

৯. ঢাকা মেডিকাল ছাডা সব মেডিকালে এমন বুথ বসানো হোক, সেখান থেকেও অনেক টাকা পাওয়া যেতে পারে...

১০. ইন্টারনেটে সবগ্রুপ / ফোরাম / ইয়াহুগ্রুপ / ফেইসবুক এইসব সবকিছুতে এই মেয়েরে কথা জানায়ে সাহাযযের আবেদন করা হোক...

মানুষ চাইলে পারে না এমন কোন কাজ নাই... প্লিজ সবাই এগিয়ে আসুন...
০৩ রা জুন, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: প্রথমেই আপনাকে সুচিন্তিত পরামর্শ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।

`আমার ক্ষমতা থাকলে আমি অনেক টাকায় দিতাম, কিন্তু তাও আমার পক্ষে যতটা সম্ভব আমি দিতে ট্রাই করবো, অল্প কিছু হলেও টাকা দিবো, জানি সেটা অনেক নগন্ন হবে, তাও দিবো...' আপনার আন্তরিকতা স্পষ্ট কথার প্রতিশ্রুতি পড়ে খুব ভালো লাগলো।আপনাকে এ জন্য অনেক ধন্যবাদ।আপনি টাকা জমা দিয়ে জানাবেন আশাকরি।

আপনার অন্য প্রস্তাবগুলোর মধ্যে আমরা দলবদ্ধ হওয়ার আগে কিছু আছে করা যাবে না। সেগুলো করার ব্যবস্থা করে আপনাকে জানাবো। আপনি প্রকাশ্য হতে আপত্তি না থাকলে, যদি কোন দল বা নাহিদার ভাইয়ের বন্ধুরা এই উদ্যোগগুলো নেয় তাদের সরাসরি পরামর্শ বা গাইড দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইল। এই বিষয়ে আমি পরে জানাব। আপনার পরামর্শগুলো আমার খুবই পছন্দ হয়েছে। একটা গ্রুপ হলে হয় এখন। দেখা যাক।

৪১. ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:১৪
comment by: ...অসমাপ্ত বলেছেন: পোস্টটি অবশ্যই স্টিকি করা হোক।
০৩ রা জুন, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: অসমাপ্ত আপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।সাথে থাকবেন আশা করি।

৪২. ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৩৭
comment by: জটিল বলেছেন: অবাক লাগছে এখনো স্টিকি হয়নি দেখে ।
নোটিশবোর্ডের যে কোন পোস্টের চেয়ে এই পোস্ট টা জনগুরুত্বপূর্ণ ।
সামু এ্যাড থেকে যা পাবে সেইটার প্রথম মাসের পুরোটাই এই খাতে দেয়ার দরকার।
তারও আগে যা দরকার এখন থেকেই সবার এগিয়ে আসা ।
সব মডু ঘুমায় নাকি !
দ্রুত কিছুই হয়না কেন ...
০৩ রা জুন, ২০০৯ ভোর ৪:২১

লেখক বলেছেন: জটিল, নাহিদার চিকিৎসা নিশ্চিত করতে যতটা পারা যায় চেষ্টা করবো আমরা সবাই মিলে। আপনাকে সাথে পাবো আশা করি। কি ভাবে করা যায় কাজটা একটু ভেবে জানালে একটা পথ বের হবে নিশ্চয়ই।

ভাল থাকবেন জটিল।শুভ রাত্রি।

৪৩. ০৩ রা জুন, ২০০৯ ভোর ৪:২১
comment by: নির্বাক হাসান বলেছেন: ৫. যতদূর মনে পডে আনিসুল হকের (নাম ভুল হলে ক্ষমা করবেন) প্রথম আলোতে বুয়েটের একটা ছেলেকে নিয়ে লিখার পরে অনেক টাকা খুব অল্প সময়ে জোগাড হয়েছিলো... তাদেরকে আবার অনুরোধ করা যেতে পারে এমন লিখনির মাদ্ধমে পাঠককে উৎসাহিত করতে সাহাযয করার জন্য... অন্তত ১০ পত্রিকায় এমন করে লিখা যেতে পারে...

প্রথম আলো ওই তহবিল নিয়ে যে বিপদে পড়ছে এর পরে আর কুনুদিন সাহায্য তহবিল সংগ্রহে তারা আগায় নাই

শুনতে খারাপ লাগলেও আগের মন্ত্যবে যা বলেছি তাই হইতাছে দেখতাছি।
০৩ রা জুন, ২০০৯ ভোর ৪:৩১

লেখক বলেছেন: তাহলে উপায়?

কিছু করার সুযোগ নেই?

আসলেই শুনতে খারাপ লাগছে। আগের মন্তব্যে কি বলেছিলেন?বুঝতে পারিনি বোধ হয়। সেলিব্রেটি ব্লগার? তারা নিশ্চয়ই দয়া পরবশ হয়ে কেউ না কেউ এগিয়ে আসবেন। না আসলে কি করবো?কি করবেন?

আপনার কোন পরামর্শ থাকলে অনুগ্রহ করে জানাবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪৪. ০৩ রা জুন, ২০০৯ ভোর ৫:৫০
comment by: নির্বাক হাসান বলেছেন: আমার এই ধরণের অনেক কাজ করার ভালো/তিক্ত অভিজ্ঞতা আছে।

প্রথমেই লাগবে গরুর মতো নিস্বার্থ খাটতে রাজী ছোট একটা গ্রুপ। এবং এটা ঘনিষ্ঠ বন্ধুদের ভিতর থেকেই। এক্ষেত্রে কারা আছেন?

দ্বিতীয়ত ফান্ড সংগ্রহের প্লানিং। ব্লগের উপর খুব বেশি ভরসা না করাই ভালো। বিশ্ববিদ্যালয় গুলোর তালিকা করে নেটওয়ার্কিং করতে হবে। এবং সেটা শুধু ঢাকা বেসড না। মেডিকেল কলেজ সব বড় শহরগুলোতেই আছে, সেটাকে কেন্দ্র করে ফান্ড সংগ্রহের পরিকল্পনা করা যেতে পারে।

সর্বোপরি, কমিউনিকেশন।
০৩ রা জুন, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: ওকে আপনি জানবেন আশা করি।

ব্লগেরটা এখানে জানা যাবে। বাইরেরটা আমি জেনে জানাবো।

ভালো থাকবেন।ওর ভাইয়ের বন্ধুরা চেষ্টা করছে।

৪৫. ০৩ রা জুন, ২০০৯ সকাল ১০:২৭
comment by: মাছরাঙা বলেছেন: আপনি যদি সময় করতে পারেন তবে আমাকে piealrafat@gmail e েকটা মেইল কইরেন কারন বাইরে থেকে কি ভাবে ব্যংক একাওন্টে টাকা পাঠায় তা আমার জানা নাই আমি মানিগ্রাম এর মাধ্যমে টাকা পাঠাতে পছন্দ করি।আর এ কারনে আপনার সাথে আমার যোগাযোগের দরকার।প্লিজ সময় পাইলে আমাকে মেইল কইরেন....।আপনার মেইলের অপেক্ষায় রইলাম...
০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: মেইল করেছি।

আপনাকে অনেক ধন্যবাদ, মাছরাঙা।

৪৬. ০৩ রা জুন, ২০০৯ সকাল ১১:৩৬
comment by: তায়েফ আহমাদ বলেছেন: কত আউল ফাউল পোষ্ট স্টিকি হয়!
এই পোষ্টটা এখনো স্টিকি হচ্ছে না কেন?
০৩ রা জুন, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৪৭. ০৩ রা জুন, ২০০৯ সকাল ১১:৪০
comment by: আহমেদ রাকিব বলেছেন: স্টিকি করা হোক। সাধ্যমতন চেষ্টা করব।
০৩ রা জুন, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন আহমেদ রাকিব।

৪৮. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:১২
comment by: ফ্রুলিংক্স বলেছেন: গতকাল থেকে কয়েকবারই পোষ্টটা পড়া হয়েছে। কিন্তু কিভাবে আগানো যায় সেটা বুঝতে পারছি না। ব্লগ থেকে কিছু সফলতা আছে আবার ব্যর্থতাও আছে (আপনি পুরনো ব্লগার, তাই ভালো করেই জানেন)। টাকার পরিমানটাও অনেক। সামর্থ্যবান কয়েকজনের জন্য যথেষ্ট। কিন্তু অল্প করে সবার কাছ থেকে পেতে হলে নির্বাক হাসানের কথাগুলোই বলবো।

সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ।
০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন:
ব্লগে এর আগে বড় ধরনের সাহায্যের জন্য কাজ করেছেন এমন কয়েকজন সহৃদয় সাহায্য দিচ্ছেন ও সাহায্য পেতে সহযোগীতা করছেন। তারা নিশ্চয়ই প্রয়োজনীয় সব কিছু করবেন। আমি তাদের সাথে যথাসাধ্য থাকবো। আপনিও থাকবেন নিশ্চয়ই।

৪৯. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:১৭
comment by: অমাবশ্যার চাঁদ বলেছেন: স্টিকি করা হোক। সাথে আছি।
০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: অমাবশ্যার চাঁদ, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫০. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:২১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: পোস্টটা স্টিকি করা হোক ...
পে-প্যাল একাউন্ট কি একটা তৈরী করা যায়? তাহলে খুব ভালো হতো ...
০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: জ্বিনের বাদশা , পে-প‌্যাল একাউন্ট কিভাবে করতে হয় আমি জানি না।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।জন্ম দিনের শুভেচ্ছা জানবেন।

৫১. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪০
comment by: লুথা বলেছেন: সবচেয়ে বড শক্তি ভার্সিটির / মেডিকালের / যে কোন শিক্ষা প্রতিস্টানের ছাত্র-ছাত্রীরা... একমাত্র ছাত্র-ছাত্রী থাকাকালীন অবস্থাতেই সবাইকে দলবদ্ধ অবস্থায় পাওয়া সম্ভব... এক্ষেত্রে প্রতি ভার্সিটি / মেডিকালে গ্রুপ গঠন না করলে কাজ করা কঠিন হবে... এবং যারা জব করে তাদেরকে একত্র করা খুব কঠিন...
০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: মেডিক্যালের স্টুডেন্টরা একত্রিত হয়ে টাকা সংগ্রহের চেষ্টা করছে। ওদের সাথে আমাদের সাহায্য যোগ করা যেতে পারে।ওরা কি করছে বিস্তারিত জানাবো।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫২. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:৪৯
comment by: ফারহান দাউদ বলেছেন: আমার এক বন্ধু সিলেটে এই একাউন্ট নাম্বারে টাকা দিতে গিয়েছিল, কিন্তু সেখানকার লোকজন দাবী করছে এটা সোনালী ব্যাংকের নম্বর নয়। কোথাও এখটা কিছু ভুল হয়েছে,একটু দেখবেন?
০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: তাই? ওই ফোন নাম্বারের যোগাযোগ করলেই হয়।
নাম্বারে ভুল আছে কিনা আমি খোঁজ নিচ্ছি।আপনাকে অনেক ধন্যবাদ।

৫৩. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:৩৯
comment by: অণৃণ্য বলেছেন: নুর জাহান বেগম।
সঞ্চয়ী হিসাব নং: ১২১০০৪০৭০০৬ ।
সোনালী ব্যাংক ,ঢাবি শাখা।

হিসাব নাম্বার ঠিক আছে। খোঁজ নিয়েছি। ।
৫৪. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫২
comment by: মানবী বলেছেন: ব্লগার জ্বিনের বাদশা বা রোবোট, কেউ যদি পেপল এ্যাকাউন্ট ওপেন করে সাহায্য করতে পারেন, খুব ভালো হয়।


পোস্ট স্টিকি না হলেও আমরা যারা স্টিকি করার দাবী জানিয়েছি তারা সাধ্যমতো সাহায্য করলেো কছিূ অর্থ সংগ্রহ হয় নাহিদার জন্য।।
০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: মানবী,আজ নাহিদার ভাই ও মাকে সৌদি আরবসহ কয়েকটি দেশ থেকে বেশ কয়েকজন ( মনে করি ব্লগার কেউ কেউ হবেন) ফোন করে টাকা পাঠানোর কথা জানিয়েছেন।

মনে হয় পেপল এ্যাকাউন্ট না থাকলে প্রবাস থেকে আগ্রহীরা সহযোগীতার জন্য টাকা পাঠাতে পারবেন না ।

মানবী , পোস্টটিতে আপনার আন্তরিক উপস্থিতির জন্য কৃতজ্ঞতা। খুব ভালো লাগছে।ভাল থাকবেন।

৫৫. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০১
comment by: তনুজা বলেছেন: ঠিক আছে , ভাই । ধন্যবাদ
০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তনুজা।ভাল থাকবেন।

৫৬. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৬
comment by: একলব্যের পুনর্জন্ম বলেছেন: পোস্ট স্টিকি করা হোক --


আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট -এখানে কোনো ধরণের প্লানিং থাকলে আমি হেল্প করার জন্য মানুষ যোগাড় করতে পারবো ।

নাম্বার নিয়ে রাখলাম ।আপডেট জানাবেন ।
০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: একলব্যের পুনর্জন্ম আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন। কোন কিছু করতে পারলে জানাবেন আশাকরি।

৫৭. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৬
comment by: বেকার বলেছেন: ভাই, আমরা যারা আমাদের সাধ্যের মধ্যে সামান্ন সাহায্য করতে চাই তারা কিভাবে সাহায্য করবো?
৫৮. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৩
comment by: মানবী বলেছেন: এটার নাম্বার: নুর জাহান বেগম।
সঞ্চয়ী হিসাব নং: ১২১০০৪০৭০০৬ ।
সোনালী ব্যাংক ,ঢাবি শাখা।

@বেকার, এই এ্যাকাউন্টে জমা দিতে পারেন।
৫৯. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৪
comment by: রোহান বলেছেন: লুথার আইডিয়া গুলো ভালো... বোনম্যারো ট্রান্সপ্লান্ট এর খরচ এতো ছোটো ছোটো প্রয়াসে হবে না... ডাক্তারদের এগিয়ে আসতে হবে..

আমার অফিসে সাধ্যমতো চেষ্টা করবো...
০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ রোহান। ওনার বক্তব্যগুলো সুচিন্তিত। কিন্তু সমস্যা হচ্ছে এ ধরনের উদ্যোগ সম্পর্কে কোন ধারনা আমার নেই। ব্লগারদের সঙ্গে যোগাযোগও তেমন নেই।

আমিও সাধ্যমত কিছু করবো। আরো অনেকে সাহায্য করবেন বলে জানিয়েছেন। দেখা যাক কি হয়।

৬০. ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০২
comment by: রুমমা বলেছেন: পোস্ট টা স্টিকি করা হোক।খুব খারাপ লাগলো ।
০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, রুমমা। ভাল থাকবেন।

৬১. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:৩০
comment by: শাহারিয়ার আহমেদ বলেছেন: অবাক হচ্ছি। কতৃপক্ষ এখনও পোষ্টটা স্টিকি করছেনা কেন?

অণৃণ্য @ আপনি দয়া করে আবার পোষ্ট করেন।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: শাহারিয়ার আহমেদ , আপনাকে অনেক ধন্যবাদ।

৬২. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:০১
comment by: সিহাব চৌধুরী বলেছেন:
আজকে দুপুরে নাহিদার বড় ভাইয়ের সাথে ফোনে আলাপ হয়েছে । প্রয়োজনের তুলনায় অতি নগন্য কিছু টাকা সোনালী ব্যাংক অকাউন্টে পাঠিয়েছি । সাহায্য আসতে পারে, আমার এমন সকল কানেকশনের কাছে খবর পৌছে দিয়েছি । আর কিছু ক্ষেত্রে সঙ্ঘবদ্ধ ভাবে কিছু করার চেষ্টা করছি । দেখি কতটুকু করতে পারি ।

নাহিদা, তুমি দুশ্চিন্তা করতে পারো, ভয় পেতে পারো, কিন্তু অসহায়বোধ করোনা কখনো; আমরা তোমার সাথে আছি । আপু, দেখবে তুমি একদিন ভালো হয়ে গেছো ।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:১১

লেখক বলেছেন: সিহাব ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

`সাহায্য আসতে পারে, আমার এমন সকল কানেকশনের কাছে খবর পৌছে দিয়েছি । আর কিছু ক্ষেত্রে সঙ্ঘবদ্ধ ভাবে কিছু করার চেষ্টা করছি । দেখি কতটুকু করতে পারি ।' শুনে খুব ভালো লাগছে। ব্লগে অনেকে সংঘবদ্ধ ভাবে কাজ করার আগ্রহের কথা বলছেন অনেকে। কিন্তু উদ্যোগ নেয়ার লোকের অভাব রয়েছে। আপনি যদি প্লিজ এগিয়ে আসেন আমরা সবাই এক সাথে কাজ করতে পারি।

আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৬৩. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:০৯
comment by: ফারহান দাউদ বলেছেন: দেশের শিল্প সংকট বিদ্যুৎ সংকট নানা সংকট নিয়া পোস্ট স্টিকি হইবো কিন্তু এই পোস্ট স্টিকি হইবো না,কোন খাতিরের ব্লগার একটু কইলেও তো পারেন। পোস্ট টা অন্তত সবার চোখের সামনে থাকুক।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: ফারহান দাউদ আপনাকে অনেক ধন্যবাদ।

৬৪. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:২৬
comment by: সিহাব চৌধুরী বলেছেন:
সামু এখন কর্পোরেট প্যাকেজ, লাল নীল বিজ্ঞাপন জ্বলবে , এইসব ছোট খাট সাদাকালো সামান্য আর বোধহয় চোখে পড়বে না ।

"হাত বাড়িয়ে দাও" বিভাগটিতেও তো রাখা যায়, না কি?
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: সিহাব ভাই,সামুর প্রতি আমাদের সবার পৃথক রকম একটা আবেগ ও অধিকার বোধ সব সময়ই কাজ করে। তাই আশা বা দাবীও থাকে।

আপনাকে অনেক ধন্যবাদ সিহাব ভাই।

৬৫. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৮:০৫
comment by: রোবোট বলেছেন: ব্যাংক একাউন্ট নং
ব্যাংকের পুরো ঠিকানা
সুইফট কোড

এগুলো দিলে বিদেশ থেকে টাকা পাঠানো অনেক সহজ হয়ে যাবে। তাহলে আর কারো মাধ্যমে টাকা পাঠাতে হবে না।


আমার পেপাল একাউন্ট ছিলো একসময়। মনে হয় সরাসরি টাকা পাঠানোই ভালো।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: বিদেশ থেকে সরাসরি টাকা পাঠানোতে কি অসুবিধা হয়? আমি বিস্তারিত জানি না।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন রোবোট।

৬৬. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৮:২২
comment by: নির্বাক হাসান বলেছেন: এই পোষ্টটা যে স্টিকি হইবো না সেইটা ৩ দিন আগেই জানাইছিলাম।

কর্তৃপক্ষ লাল বাত্তির উপর নজর থাক সেইটা চাইতেছিল
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আপনি কোন সাহায্য করলে জানার সুযোগ দিয়েন দয়া করে। ভাল থাকবেন।মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬৭. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৮:৪০
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: হতবাক হয়ে গেলাম।

এই পোস্ট এখন-ও স্টিকি হয় নি! হায়!
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: আমরা এক সাথে মেয়েটার জন্য কিছু করতে পারবো আশা করি।

ভাল থাকবেন। শুভেচ্ছা।

৬৮. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৮:৪২
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আমিও জানিনা কিভাবে পেপ্যাল এ্যাকাউন্ট করা যায় ... যাই হোক খোঁজ নিয়ে দেখি ... সম্ভবতঃ করা যাবে

মাননীয় কর্তৃপক্ষ, এই পোস্টটাকে স্টিকি করুন ... জায়গার অভাব হলে এখন যে স্টিকি পোস্টটা আছে ওটা সরিয়ে এটাকে স্টিকি করুন ... ওটা হতাশার পোস্ট ... আসুন, আমরা বরং নাহিদার জন্য আশা তৈরী করতে চেষ্টা করি
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: জ্বিনের বাদশা, বড় ভাই কিভাবে কি করবো কিছু চিন্তা করেছেন? দেশে থাকলে যোগাযোগ হতে পারে। বাইরে থাকলে পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন আশা করি। ভাল থাকবেন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬৯. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৮:৪৬
comment by: নির্বাক হাসান বলেছেন: @জ্বিনের বাদশা, বাংলাদেশে পেপাল হবে না। বিদেশে কেউ দায়িত্ব নিয়ে খুলে এখানে দিতে পারে। পরিচিত ব্লগার হতে হবে অব্যশই।

আর বাইরে থেকে যারা সরাসরি টাকা পাঠাতে চান, মানিগ্রাম ব্যবহার করতে পারেন। খরচ কম, রেট পাওয়া যায় ভালো।
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: পেপালে যেহেতু অনেক ঝামেলা আপনার কথা মতো মানিগ্রামে যদি সম্ভব হয় তাহলেত ভালই।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭০. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৮:৫৩
comment by: একলব্যের পুনর্জন্ম বলেছেন: ফেসবুকে একটা গ্রুপ খুলে প্রচারণা চালানো যায় ---না খোলা হলে এখহনও আমি খুলে ফেলতে পারি ।

ক্যাম্পাসগুলোতে মুভি শো আর কনসার্ট এর আয়োজন করতে হবে --প্রোপার প্ল্যান দরকার ,একটা বড় অসুবিধা হোলো এই মুহূর্তে বেশির ভাগ ক্যাম্পাসই খালি ।
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: একলব্য আপনিই একটা গ্রুপ খুলুন না প্লিজ। করে জানিয়েন।

আপনি কনসার্ট বা মুভি শোএর আয়োজন করতে পারলে যথাসাধ্য যা প্রয়োজন করবো। আপনি নাহিদা ভাইয়ের বন্ধূ তমালের সঙ্গে পরামর্শ করতে পারেন।ওর নাম্বার ০১৬ ৭৪১ ৭৫০ ৪৫ ।

পুর্নাঙ্গ বা বড় করে প্ল্যান এখনই করার অবস্থা নেই। পরে কি হয় দেখা যাক।

আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭১. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৯:০৯
comment by: শূন্য আরণ্যক বলেছেন: পোষ্টটা ষ্টিকি করা হৌক ।

সাথে আছি ।
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: শূন্য আরণ্যক, সাথে থাকার প্রতিশ্রুতির জন্য অনেক ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ।

৭২. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৯:১৩
comment by: সোজা কথা বলেছেন: পোষ্টটি অবিলম্বে স্টিকি করা হোক।

আমি ডাক্তার নই তবে দেখেছি ব্লাড ক্যান্সার জয় করে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে । মনজুর ভাই উপমার জন্য যে পদ্ধতিতে অর্থ সংগ্রহ এবং ব্যবস্হাপনা করেছিল সেটা অনুসরণ করা যায়।
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: এই ক্ষেত্রেও যদি মনজু ভাই এগিয়ে আসতেন খুবই ভালো হতো।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭৩. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৯:১৮
comment by: সরকার সেলিম বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক।
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সরকার সেলিম। আপনি ব্যক্তিগত ভাবে কোন সাহায্য পাঠালে আমাদের জানতে দিয়েন।ভাল থাকবেন।

৭৪. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৯:৪১
comment by: বাফড়া বলেছেন: সরি... আমার প্রশ্নটা একটু রুড সাউন্ড করতে পারে... কিন্তু পশ্নটা না করলেই নয়... আমিতো জানতাম বাংলাদেশে ডাক্তারদের চিকিতসা ফ্রি... তাহলে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য সত্তর আশি লাখ টাকা কেন প্রয়োজন???

বাংলাদেশের ডাক্তাররা কি মইরা গেলো, নাকি পিশাচ হয়া গেলো? নাকি তারা চেম্বারে রুগী দেখতেই ব্যাস্ত?

নাহিদা সুষ্হ হয়ে উঠুক... ফি আমানিল্লাহ...


০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: সর্বনিন্ম ৫০ লাখ টাকায় এই অপারেশন ভারতে হয়। অন্যান্য দেশে সর্বোচ্চ ৭০ লাখ টাকা লাগে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাংলাদেশে এই অপারেশনের সুযোগ নেই বলে জানিয়েছেন চিকিৎকরা। ঢাকায় চিকিৎসায় কি সহযোগিতা পাচ্ছে জানি না। জানলে আপনাকে জানাবো।
চিকিৎসকদের কাছে মেডিক্যালের যে ছেলেরা সাহায্য তুলতে কাজ করবে তারা সাহায্য চাইবে। তখন বুঝা যাবে তারা পিশাচ হয়ে গেছে কি না। ওই ছেলেগুলো গত কাল এক লোকের কাছে সাহায্য চাইতে গেলে সে জবাব দিয়েছে যে মারা যাবে তার জন্য টাকা দিয়ে কি হবে!শুনে ছেলেগুলো খুব আহত হয়েছে।তো নানা রঙের মানুষতো আছেই! সব পেশাতেই আছে।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বাফরা ভাই। ভাল থাকবেন।

৭৫. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৯:৪৫
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: নির্বাক হাসানরে ধন্যবাদ... পে-পাল বাংলাদেশে সম্ভব নয়... মানিগ্রাম অথবা ওয়েস্টার্নইউনিয়নও মন্দ না...
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: পেপাল এ্যাকাউন্ট যেহেতু নেই, মানিগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমেই বিদেশ থেকে যাহায্য পাঠাতে আগ্রহীরা সাহায্য পাঠাতে পারেন।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রত্যুৎপন্নমতিত্ব ।ভাল থাকবেন।

৭৬. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৯:৫৮
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: @ একলব্যের পুনর্জন্ম... ক্যাম্পাস ওপেন হবে কবে? তুমি ভাইয়া তোমার বন্ধুদের নিয়ে একটা প্লান দাড় করে ফেল দয়া করে...

@ অণৃণ্য ... আপনার ফোন নম্বরটা ব্লগে ঝুলিয়ে দিলে অনেকেই উপকৃত হবে।
৭৭. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:০০
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মেডিক্যাল কলেজের স্টুডেন্টরা যদি মেডিসিনের কোম্পানীগুলোর কাছে ফান্ডের জন্য অনুরোধ জানায় ... মনে হয় ভালো একটা তহবিল দাড়াবে
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: তার ভাইয়ের বন্ধু তমাল । ওরা কয়েকজন মিলে টাকা তোলার জন্য চেষ্টা করছে। ওর নাম্বার ০১৬ ৭৪১ ৭৫০ ৪৫। ওদের সঙ্গে কথা বলবেন একবার? ওরা স্পষ্ট বুঝতে পারছেনা কি করবে।

আমারও মনে হয় ওষুধ কোম্পানীগুলো হেল্প করতে পারে।

৭৮. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:০২
comment by: নির্বাক হাসান বলেছেন: @ইন্ডি...রোগীকে ভারতে নিতে হবে। বাংলাদেশে আদতে সর্দি-জ্বর ছাড়া কোন রোগেরই চিকিৎসা হয় না
০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: সেটাই!

৭৯. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:০৯
comment by: ক-খ-গ বলেছেন: ছোট ছোট প্ল্যান গুলো জমা হোক। তার আগে আসুন নিজেদের কমিটমেন্ট থেকে কাজ শুরু করে দেই।

চলুন মৃত্যুকে থামিয়ে দেই!
৮০. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:১৮
comment by: অমাবশ্যার চাঁদ বলেছেন: পোস্টটি স্টিকি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমরা সবাই নাহিদার পাশে আছি।
৮১. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:২০
comment by: ধীবর বলেছেন: লুথা ভাইয়ের প্রস্তাবগুলি চমৎকার। আমি প্রস্তাব করছি, আগামি ২ সপ্তাহ প্রথম পাতার পুরোটাই বিজ্ঞাপন প্রচার করা হোক। যে টাকা পাওয়া যাবে, সেটা আমাদের এই বোনটির চিকিৎসায় ব্যায় করা হোক। ব্লগের পক্ষ থেকে না হয় আমরা ২ সপ্তাহ প্রথম পাতায় এক্সেস নাই বা নিলাম। এছাড়া ব্যাক্তিগত চেস্টা তো থাকলোই।

আর যাদের পত্র পত্রিকার সাথে সম্পৃত্ততা আছে, তারা কি অনুগ্রহ করে নিজ নিজ পত্রিকার মাধ্যমে এব্যাপারে দৃস্টি আকর্ষন করতে পারেন?

সবার সমবেত প্রচেস্টায় চলুন একটি মহা মুল্যবান জীবন বাচানোয় এগিয়ে আসি। আর মনুস্যতের জয় হবে সেখানেই।

মহান আল্লাহর কাছেও এই বোনটির রোগমুক্তির জন্য দোয়াও রইলো।
৮২. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:২৯
comment by: মধ্যরাত বলেছেন: ইনশাহ-আল্লাহ মানুষ এর সহযোগিতায় ভাল হয়ে যাবে । আমি চেষ্টা করব ২/৩ দিন এর মধ্যে দেখা করতে ।
৮৩. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৩২
comment by: পাগলা রাশু বলেছেন: আবারো মানবিকতার প্রশ্ন, এ ব্যাপারে আমাদের জয় হয়েছে সব সময়.... সবার দাবির সাথে আমিও একমত.... স্টিকি করা হোক এবং বাড়ান সহযোগিতার হাত।
৮৪. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৩৪
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ কর্তৃপক্ষকে ...
৮৫. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৩৯
comment by: চাচামিঞা বলেছেন: একাউন্ট নাম্বারের জন্য ধন্যবাদ......যতটুকু সামর্থে কুলায়, করার চেস্টা করবো ইনশাল্লা।
৮৬. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৪০
comment by: বলাক০৪ বলেছেন: আমার সাধ্যমত কিছু এমাউন্ট পাঠিয়ে দেব ঢাবির যে একাউন্ট নাম্বারটা দিয়েছেন সেখানে আশা করি রোববারের মধ্যে। জানি সেটা এই বাচ্চাটাকে সুস্হ করার জন্য বোধহয় একদমই কিছু না। ওর জন্য অনেক অনেক দোয়াও করি।
৮৭. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৫৪
comment by: কালপুরুষ বলেছেন: সামর্থানুযায়ী করার চেষ্টা করবো। অন্তর থেকে দোয়া রইলো, সুস্থতা কামনা করি।
৮৮. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৫৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সামর্থ অনুযায়ী কিছু করব । সুস্হ হয়ে উঠুক নাহিদা
৮৯. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১১:০৯
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: যতদূর পারি অবশ্যই করব। নাহিদা ভালো হয়ে উঠুক, প্রার্থনা করি।
৯০. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১১:২৩
comment by: টুশকি বলেছেন: অনলাইনে পেপাল অথবা অন্য কোন ব্যবস্থা না থাকলে সাহায্য হয়ত করা হবেনা। তবে মন থেকে দোয়া করব আপুর চিকিৎসার সব খরচ যেন উঠে যায়, আপু যেন সুস্থ্য হয়ে যায়।
৯১. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১১:২৮
comment by: মানবী বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।


প্রবাসীরা সোনালী ক্সেচেন্জের মাধ্যমেও অর্থ সাহায্য পাঠাতে পারেন।
তবে পেপল এ্যাকাউন্ট সবচেয়ে কনভেনিয়েন্ট।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: মানবী আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৯২. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১১:৩৪
comment by: অনুপ্রবেশ বলেছেন: কষ্টের জগতে অনুপ্রবেশ !!!
৯৩. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১১:৩৭
comment by: পেনাল্টিমেট বলেছেন: প্রবাসীরা, িকভােব টাকা পাঠােবন তা জানােল কৃতজ্ঞ থাকবো।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: প্রবাসীরা টাকা কিভাবে পাঠালে কম বিড়ম্বনার হয় আমি জানি না।তবে উপরে মানবী জানিয়েছেন,প্রবাসীরা সোনালী ক্সেচেন্জের মাধ্যমেও অর্থ সাহায্য পাঠাতে পারেন।
তবে পেপল এ্যাকাউন্ট সবচেয়ে কনভেনিয়েন্ট।

০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: প্রত্যুৎপন্নমতিত্বও জানিয়েছেন,মানিগ্রাম অথবা ওয়েস্টার্নইউনিয়নও মন্দ না...

৯৪. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:০৭
comment by: পথিক!!!!!!! বলেছেন: মেডিক্যাল কলেজের পাশ করা ডাক্তারদের কাছে এম আর মানে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ রা নানন রকম লোভনীয় অফার প্রদান করে এবং বাস্তবায়নর করে.....তারা কিন্তু অনেক সাহায্য করতে পারবে...

যাহোক কে কি করতে পারবে সেটা মুখ্য নয়...আমরা ব্লগার রা কি করছি সেটাই আমাদের কাছে মুখ্য।

একটা আলোচনা সভা শুক্রবারে ছবির হাটে ডাকলে কেমন হয।

যারা আসলাম অন্তত তারা সেখানে কিছু সাহায্য করতে পারবে....

৯৫. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:১৪
comment by: হাসান বায়েজীদ বলেছেন: ধন্যবাদ ভাই অণৃণ্য..যার দ্রুত সময় ফুরিয়ে আসছে, দু:খটা তার চেয়ে ভালো করে আর কেও বুঝতে পারেনা আসলে। দর্কার যতো দ্রুত সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, তার পাশে দাড়ানো। কর্তৃপক্ষকে সাধুবাদ পোষ্টটি ষ্টিকি করায়;
৯৬. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:১৬
comment by: যুগান্তকারী বলেছেন: লুথারে ঝাজা
৯৭. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:৫১
comment by: জাফর বায়েজীদ বলেছেন: মানুষ চাইলে পারে না এমন কোন কাজ নাই... প্লিজ সবাই এগিয়ে আসুন...
৯৮. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ১:৫৩
comment by: প্রপদ বলেছেন: Click This Link
৯৯. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:০৭
comment by: মুহাম্মদ তসলিম বলেছেন: আমি সংযুক্ত আরব আমিরাতের আবু দাবীতে আছি।

আমি জানি আমাদের আরো কয়েকজন ব্লগার এইখানে আছেন।

আমরা সবাই উদ্যোগী হয়ে কিছু করতে পারি।

কোন প্রয়োজনে যোগাযোগ করুন(শুধুমাত্র আবু দাবীতে)
০৫০-১৪৫০১২৪
১০০. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:২৪
comment by: _উল্লাস_ বলেছেন: ছবিগুলো দেখে খুব কষ্ট লাগছে। আমি একজন ছাত্র তাও যা পারি করবো।

আপনারা কেউ প্লিজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাহায্যের জন্য একটু চাষ্টা করেন। আমি নর্থ সাউথে পড়ি, আমার বন্ধু পর্যায়ে এটা পৌছাতে পারবো। কিন্তু সাংঘঠনিকভাবে কিছু করলে অনেক বেশী কিছু করা যেত।
১০১. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৩৬
comment by: মেঘ_কম বলেছেন: এস. এম. এস (SMS) এর মাধ্যমে টাকা সংগ্রহ করার ব্যবস্থা করা যায় কিনা একটু ভেবে দেখবেন কি?

সেক্ষেত্রে পত্রিকায় প্রচার করতে হবে।

শুনেছি কয়েকজন সাংবাদিক ভাই এগিয়ে এসেছেন সেক্ষেত্রে সংবাদ হিসাবে প্রচার করতে পারলেই সবচেয়ে ভালো হয়।

কিছুদিন আগে আব্দুর নুর তুষার এই উদ্যোগ নিয়েছিলেন।
১০২. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৫৯
comment by: বিকন বলেছেন: যথা সাধ্য চেষ্টা করবো এবং সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান করি।
১০৩. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:০০
comment by: বিশ্বাসের ফেরিওওয়ালা বলেছেন: আসুন সবাই মিলে নাহিদার জন্য যে যা পারি তাই করি। ‌‌যত কমই হোক বা বেশী হোক সবার অংশ গ্রহন জরুরী তাহলে টাকা যোগাড় হয়ে যাবে।
১০৪. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:০০
comment by: বিশ্বাসের ফেরিওওয়ালা বলেছেন:
১০৫. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:০২
comment by: বিশ্বাসের ফেরিওওয়ালা বলেছেন: রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি কোন ঈমানদার ভাই/বোনের বিপদ দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাঁর বিপদ দূর করবেন।
১০৬. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৩৩
comment by: আমি আস্তিক বলেছেন: কর্তৃপক্ষকে ধন্যবাদ স্টিকি করার জন্য,
আসুন সাহায্যের পাশাপাশি আমরা ওর জন্য বিধাতার নিকটও প্রার্থনা করি।
১০৭. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৩৭
comment by: সাহারা তুষার বলেছেন: Click This Link
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: মর্মস্পশী লেখাটির জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা।

ভাল থাকবেন।

১০৮. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৪১
comment by: পথিক!!!!!!! বলেছেন: Click This Link
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ।

আচ্ছা, আপনি একটা স্থান ও সময় বলুন সন্ধ্যার পর হলে আমার জন্য ভাল । আমি অবশ্যই চেষ্টা করবো।

নাহিদার ভাই তার বন্ধুদের রাখতে চাইলে ফোন করলে ওরা চলে আসবে।

আপনাকে অনেক ধন্যবাদ।

১০৯. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২০
comment by: রুবেল শাহ বলেছেন: এমন মায়াবী মুখ দেখলেই তো রোগী অনেকটা সুস্থ হয়ে উঠবে...........

এত মেধা, এত মায়াবী মানুষটা হারাতে পারে না.........

আমার বিশ্বাস নাহিদার সত্যি ভাল হয়ে উঠবে......... সেই দোয়া করি খোদার কাছে.................

নিজের করার মত সবটুকু করব ইনশাল্লা.....................

পোষ্টির জন্য ধন্যবাদ দিয়ে ছোট করলাম না।
১১০. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৪৩
comment by: মো মুজাহিদ আলম বলেছেন: মানবিক ডাকে মানবতার জয় হয়েছে বার বার এই ব্লগে । এবার ও হবে ।
১১১. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৫৮
comment by: মাহবুব সুমন বলেছেন: এত এত ব্যক্তিগত সমস্যার মাঝে এ রকম দেখলে অনেক অসহায় লাগে। কিছু করতে ইচ্ছে হয় কিন্তু করতে পারি না কিছুই। :( শালার জীবনটাই বৃথা আমার।
১১২. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৫:২৪
comment by: কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: নাহিদা সুস্থ হয়ে যাবে এই কামনা করি।
১১৩. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
comment by: এম এম মাহবুব হাসান বলেছেন: আমি উক্ত ব্লগটি আমার ফেসবুক একাউন্টে প্রকাশ করেছি। আশা করি আরো অনেক বন্ধু জানতে পারবেন এবং আমাদের বোনকে সাহায্য করতে এগিয়ে আসবেন। এভাবে যে যেখানে পারা যায় মেসেজটি পৌছাতে হবে, আমার বিশ্বাস আমরা তা করতে পারলে অতীতের মত নাহিদার জন্যও সকলের দরদের কমতি হবে না। এমন লক্ষী মেয়েটিকে দেখলে কে না বাচাতে চাইবে!

১১৪. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
comment by: ওস্তাসাঁই বলেছেন:
অনেক সমবেদনা।
১১৫. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
comment by: অদৃশ্য বলেছেন: নাহিদার সুস্থতা কামনা করছি.......প্রার্থনা


আপনাদের সবার মতো পাশে থাকবার চেষ্টা করছি।
১১৬. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
comment by: এম এস জুলহাস বলেছেন: প্রতিদিনের চিত্রে দেখা যায় একজনমাত্র ডাক্তারের পিছনে ঔষধ কোম্পানীর কয়েকশত মোটর সাইকেল দাঁড়ানো । একজন ডাক্তার এক জীবনে একটা কোম্পানীর কত টাকা আয় করার পথ বাতলে দেন। অথচ মৃত্যু শয্যায় শায়িত একজন মাত্র ডাক্তারের চিকিৎসায় আজ কি একটা কোম্পানীও একটু উঁকিও দিতে পারেনা ?
১১৭. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
comment by: স্নিগ্ধা বলেছেন: ওর ব্লাড গ্রুপ কি? জানালে খুশি হবো। সাধ্য মত সাহায্য করার চেষ্টা করব। এই পোস্টকে স্টিকি করা হোক অনতিবিলম্বে। কর্তৃপক্ষের নিকট এই অনুরোধ।
০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ওর রক্তের গ্রুপ ও পজেটিভ।

১১৮. ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
comment by: দোমড়ানো ফুল বলেছেন: আমার ছোট্ট আপুটা ভাল হয়ে যাবিই , তুই, তোর চোখের পানি দেখে আমিও আর ঠিক থাকতে পারলাম না রে।
১১৯. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:২২
comment by: মাহিরাহি বলেছেন: সামহ্যোয়ারে কতজন ব্লগিং করেন। কয়েকহাজার?
তারা সবাই সম্পন্ন পরিবারের লোকজন বলেই আন্দাজ করা যায়। সবাই যদি সহযোগীতার হাত বাড়িয়ে দেন অনেকদূর এগুনো যাবে।
সবাই জীবনে কোন না কোন সময় একান্ত অসহায় হয়ে পড়ে।
তখন কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
এখন উচিত সবার হাত বাড়িয়ে দেয়া।
নয়ত আমাদের অসহায় মূহুর্তগুলোতে আমরা হয়ে পড়তে পারি একাকী।
১২০. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:৩২
comment by: মাহিরাহি বলেছেন: নাহিদাকে বাচানোর উদ্যোগে অনেকে এগিয়ে আসবে যখন তখন সে উদ্যোগকে সফল করা দায়িত্ব বাকী সকলের।
ভাল উদ্যোগগুলো সফল হলে পড়েই সমাজ নিরাপদ আর শান্তিময় হয়ে উঠবে। বেচে থাকাটাও তখন অর্থময় হয়ে উঠবে।

তাই নাহিদাদের এভাবে মরতে দিলে ধীরে ধীরে আমাদের আত্মার মৃত্যু ঘটতে থাকবে।

একজন নাহিদার বেচে থাকাটা তাই আমাদের নিজেদের জন্য, সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ন
১২১. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:০৫
comment by: শাফি উদ্দীন বলেছেন: নাহিদাকে বাঁচাতে পারেন একমাত্র মহান আল্লাহ। তাঁর কাছে শত দোয়া করি। হে মহান আল্লাহ তুমি নাহিদাকে বাঁচিয়ে তোলো। তুমি আল্লাহ সর্বশক্তিমান। নাহিদা আপনার অসুস্থতার খবরে আমি নির্বাক। আমি আমার শক্তি অনুযায়ী আপনার হিসাবে কিছু টাকা পাঠাবো। আমি সরকারকে সবিনয়ে অনুরোধ জানাই সরকার যেন আপনার পাশে দাঁড়ন। ধনীদেরকে আপনার পাশে দাঁড়ানোর জন্য সবিনয়ে অনুরোধ রাখি। আমার মুখে ভাষা নেই। নাহিদা, আপনি মন বল হারাবেন না। সর্বদা আপনি আল্লাহকে স্মরন করবেন। মহান আল্লাহ যেন আপনার প্রতি অনুগ্রহ ও অনুকম্পা করেন। কারন তিনিই সব কিছু ভালো জানেন, যা মানুষ জানেনা। আল্লাহ আপনার সহায় হউন। আমিন।
১২২. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:১৬
comment by: পর্যবেক্ষক বলেছেন: নাহিদার জন্য অনেক দোয়া করছি। এধরণের খবর দেখলেই নিজের সন্তানদের কথা ভাবি। হে পরম করুণাময়! আমার সন্তানদের/ প্রিয়জনদের/সবাইকে নিরাপদে রাখুন।

একটি পরামর্শ: পোস্টটির শিরোনাম অন্যরকম করা যায় কি-না, যা ইতিবাচক হবে। আগ্রহীরা যেন আত্মবিশ্বাস পায় যে, মেয়েটি মারা যাবেনা। যেমন, হতে পারে, "আমরা এগিয়ে আসলে নাহিদা বাঁচতে পারে"। অথবা "আপনজনের কথা ভেবে নাহিদাকে সাহায্য করুন যেন বৃদ্ধবয়সে আমরাও তাঁর সেবা পেতে পারি"।

চাকুরির ঝুঁকি নিয়ে আমি একটু 'চুরি'র চেষ্টা করবো। যেন পোষ্টটি সারা পৃথিবীর বাংলাভাষী পাঠকের কাছে পৌঁছে। আপাতত এটুকুই আমার সামর্থ্য। পরম করুণাময় আমাদের সহায় হোন।
১২৩. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:১৯
comment by: মনজুরুল হক বলেছেন:

কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য। আমি গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম। আজ লগইন করেই এই ভয়াবহ খারাপ খবরটা দেখলাম, অবশ্যি বিকেলে এক ব্লগ বন্ধু আমাকে জানিয়েছিল এই পোস্টের কথা। যাহোক এখানে সব কমেন্ট পড়ে আর পোস্টের মূল বিষয়টি পড়ে সত্যি কথা বলতে কি আমি হতাশ হয়ে পড়লাম!‍ হতাশার বিপরীতে যে আশা, তা অহেতুক বর্ষণ করে আসলে কিছুই হয়না। সেই সব কিছু বিবেচনায় রেখে কিছু অভিজ্ঞতালব্ধ বিষয় শেয়ার করছি.........

১."তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্রনিক মাইলোয়েড লিওকোমিয়া নামের ক্যান্সার।
চিকিৎসকরা জানিয়েছেন ৬ মাসের মধ্যে বোনম্যারো ট্রান্সফার করতে জরুরী। কিন্তু এর জন্য প্রয়োজন দেশ ভেদে সর্বনিম্ন ৫০ থেকে ৭৫ লাখ টাকা।"

এটাই এই খাতে টাকা না ওঠার প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। অপ্রিয় হলেও এটাই সত্যি যে যারা টাকা দেবেন তারা দেখবেন তার অল্প কিছু টাকা দিয়ে আর কি হবে! এতো টাকা দরকার ?! এই ভীতিটা কাজ করবেই।

২. ফেসবুকে গ্রুপ খুলে কিছুই হবেনা। ওটা একটা ফ্যাশনেবল কমিউনিটি ছাড়া আর কিছুই নয়।

৩. ব্লগার "মাছরাঙা" এধরণের কাজে সাহায্য করার মত মানসিকতা রাখেন। তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তার সাথে মেইলে যোগাযোগ রাখুন।

৪. বিদেশে নয়, তার চিকিৎসা দেশেই সম্ভব। সেই ভাবে পোস্ট এডিট করে দিন। "বিদেশে যাবে" শুনলে মানুষের সহজাত জিজ্ঞাস্য হয়- "তাহলে কি এদেশের ডাক্তাররা ঘোড়ার ঘাস কাটছে?" বা "অত টাকা কি যোগাড় হবে?"

৫. আমি আছি। কি ভাবে আমি কাজে লাগতে পারি দয়া করে জানান। আমার যত কাজই থাকুক, সময় বের করে কিছু করতে পারলে ভাল লাগবে।
১২৪. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:০৭
comment by: একরামুল হক শামীম বলেছেন: @ একলব্যের পুনর্জন্ম

ঢাকা ইউনিভার্সিটিতে কিছু করার পরিকল্পনা থাকলে আমাকে জানায়েন। আমি আছি।
১২৫. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১৪
comment by: মালতি বলেছেন: আমাদের আপুনিকে সাড়িয়ে তোলো, হে আল্লাহ!
১২৬. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৩১
comment by: পথিক!!!!!!! বলেছেন: মনজুরুল ভাইয়ের ৪ নং কথাটার সূত্র ধরে.........

বিত্তবান আর অঢেল সম্পদের মালিকেরা ...কঠিন রোগ বালাই হলেই ...ধূপ করে বিদেশে চিকিৎসা করাতে যায়....যার পেছনে মূল কারন ফ্যাশন আর স্ট্যাটাস বজায় রাখা এবং টাকা খরচ এর জায়গা খুঁজে পাওয়া..

সে জন্য এই ধরনের সিম্পেথিটিক বিষয়ে ...আমরা যখন সহায়তার প্রয়োজন অনুভব করি তখন ও কেনো বিদেশে চিকিৎসার কথা ভাবি আগেই...
দেশে যদি সম্ভব হয় তবে কম খরচে চিকিৎসা হবে আর সেটা যোগার করার প্রচেষ্টা এবং মানসিকতা আরও প্রবল হয়ে উঠবে....
অত্যাধিক অর্থ দেখলে এমনেই মানুষ অনেকে ডিমরালাইজড হয়ে উঠতে পারে....

বিষয়টা ভেবে দেখা উচিৎ।

ধন্যবাদ মনজুরুল ভাই।
১২৭. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৩৬
comment by: মানবী বলেছেন: @মনজুরুল হক, কেমন আছেন?

আপনার পরামর্শগুলো ভালো লেগেছে তবে ৪ নং পয়েন্টটি বোধহয় এক্ষেত্রে প্রজোয্য নয়। বাংলাদেশে কি বোনম্যারোট্রান্সপ্ল্যান্ট শুরু হয়ছে? আমার জানা মতে শুরু হয়নি তবে আমার জানায় ভুল থাকতে পারে।
০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: মানবী,নাহিদার ভাই বলেছেন, আপনি ওদের সাথে কাল কথা বলেছেন।ও খোঁজ নিয়েছেন।

নাহিদার পেপারস আজ হাতে পাবো।

পারলে আজ রাতে না হয় কাল আপনার কাছে ওগুলো পাঠিয়ে দেব।

আপনার সহযোগিতার প্রতিশ্রুতির জন্য ওরা আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১২৮. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৩৮
comment by: আসিফ আরমান বলেছেন: আমি খুব উতসাহি... ওনার জন্য কিছু করাতে পারলে আমার ভালো লাগবে।আমি গুলসান এ একটি প্রাইভেট ইউনিভার্সিটি র ছাত্র।আপনারা চাইলে আমি একটি দল গঠনের মাধ্যমে গুলসান, বনানি এলাকা গুলো থেকে টাকা তোলার ব্যবস্থা করতে পারি।

আমার সাথে যোগাযোগ করুন
০১৭১৯২৯৬৯৫৩

নাহিদা সুস্থ হয়ে যাবে এই কামনা করি।
১২৯. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৪৮
comment by: মানবী বলেছেন: বাস্তব এবং কার্যকর একটি আন্তরিক প্রচেষ্টার পরিকলপনার জন্য আসিফ আরমান কে সাধুবাদ।

আশাকরি অণৃণ্য আসিফ আরমানের সাথে যোগাযোগ করবেন।
১৩০. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৫৬
comment by: কালপুরুষ বলেছেন: আসিফ আরমানের আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এই মহৎ কাজে আমরাও পাশে খাকবো।
১৩১. ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:০১
comment by: আসিফ আরমান বলেছেন: সাধু বাদ এর জন্য ধন্যবাদ।

আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো।আপনারা আমার পাসে থকলে কাজটা আরও সহজ হবে বোধ করি।
১৩২. ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:০৩
comment by: মনজুরুল হক বলেছেন:

"বাংলাদেশে কি বোনম্যারোট্রান্সপ্ল্যান্ট শুরু হয়ছে?"
হ্যাঁ মানবী আপনার সাথে একমত। আমারও জানা মতে কাজটা বাংলাদেশে হয়না, কিন্তু এ্যাপোলোতে ডা: আতোয়ার সন্দীপ এর সাথে কথা বলে গত মাসে এরকম কিছু একটা তিনি বলেছিলেন বলে মনে পড়ছে। আগামী পরশু ০৬/০৬/০৯ তারিখে তার সাথে আবারো এ্যাপয়েনমেন্ট। সেদিন বিস্তারিত জানতে পারব।

তবে আমার ৪নং পয়েন্টটা মূলত "প্যানিক" ভাবনা থেকে বলা। ডোনাররা যেন আতংকীত না হন, সেটা মাথায় রেখেই বলেছি।

আপনার ইনভল্বমেন্ট দেখে আশান্বিত বোধ করছি।
ধন্যবাদ। আমি ভাল আছি, @মানবী।
১৩৩. ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:০৯
comment by: শাহারিয়ার আহমেদ বলেছেন: অবশেষে স্টিকি হলো।
১৩৪. ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:১৩
comment by: নিশা সিনহা বলেছেন: যতদুর পারি সাহায্য করব। মানুষ চাইলে পারে না এমন কোন কাজ নাই... প্লিজ সবাই এগিয়ে আসুন...
১৩৫. ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:৪০
comment by: ফ্রুলিংক্স বলেছেন: মনজুরুল হক ভাইয়ের সাথে একমত। এতো বড়ো টাকার এমাউন্টটা দেখে নিজেই টাশকি খাইছি। আমি নিজে একটি মোটামুট এমাউন্ট জমা করার চিন্তা করতেছি। কিন্তু ৭৫ লাখ টাকার কথা মনে পড়লে এমনিতেই মনটা খারাপ হয়ে যায়। মনে শুধু আসে এতো টাকা কিভাবে যোগাড় হবে??

দেশে তো অনেক কিছুই হয়। ১/২টি হাসপাতালেও যদি ব্যবসায়িক ধান্ধায়ও যদি এই অপারেশনের সুবিধা থাকতো তাহলে টাকার পরিমান অর্ধেক কমে যেতো।

টাকা যা পাওয়া যায় তা একটি নির্দিষ্ট একাউন্টে রেখে শুধু চিকিতসা বাবধ খরচ করতে হবে। মনজুরুল ভাইয়ের উপমার চিকিতসায় যেভাবে একক পরিচালনায় কাজটি করছেন সেই রকম হলেই ভালো (আমার মতামত)।
১৩৬. ০৫ ই জুন, ২০০৯ রাত ১:১০
comment by: রাতমজুর বলেছেন:
@মনজুরুল ভাই,
কাল ফোন দেবো আপনাকে, একটা আইডিয়া আছে মাথায়, আগেই বলে রাখছি, আইডিয়া আমার না। কাজে লাগাতে হলে খাটনি আছে বেশ। তবে সবচাইতে বড় দরকার হবে কিছু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো টাইপ মানুষের অবিশ্রান্ত দৌড়োদৌড়ি।

একটু উদ্ভটও লাগতে পারে, কারন আমি পুরোনো ষ্টাইলটাও ইন্ক্ল্যুড করাতে চাইবো - টিমওয়র্ক।

এরকম মৃত্যুকে রুখতে পারি আমরা, জানি, তবু সবসময় সম্ভব হয়ে ওঠেনা সাধ্যে কুলোনো। তবে, রুখে দেবার চেষ্টাটা অন্তত করতে পারি মানুষ হিসাবে, তাইনা?
১৩৭. ০৫ ই জুন, ২০০৯ ভোর ৪:২৯
comment by: একলব্যের পুনর্জন্ম বলেছেন: ফেসবুকে গ্রুপ খোলার কথা বলছি কারণ ফেসবুক ইউজ করে এমন মানুষের সংখ্যা অনেক বেশি,
কয়জনই বা ব্লগ লেখেন ! অনেক মানুষকে জানানো অনেক কাজেই লাগে --এরপর কনসার্ট বা মুভি শো করলে মানুষকে জানানো দরকার হবে ।

এনিওয়ে, তা আর লাগছে না --ডিএমসি এর স্টুডেন্টরা গ্রুপ খুলে ফেলেছে , তারাও অনেক সক্রিয় তাদের বন্ধুর জন্য ।

শামীম , আপাতত ঢাবি বাদ দিয়ে চিন্তা করতে হবে , জুলাই এ খোলার আগে করে লাভ নেই মনে হয় ।
১৩৮. ০৫ ই জুন, ২০০৯ ভোর ৪:৪১
comment by: শফিক আসাদ বলেছেন: ছবিগুলো দেখে আমার চোখে পানি এসে গেলো। আমার ছোটাপির সাথে এই আপুটার চেহারার অনেক মিল। আপুর জন্য অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা।
১৩৯. ০৫ ই জুন, ২০০৯ ভোর ৪:৪১
comment by: বিডি আইডল বলেছেন: কর্তৃপক্ষের বিলম্বিত বোধহয়

চিকিৎসা দেশে করানো গেলে খরচ অনেক কমে যাবে....মন্জু ভাই আপডেট দিবেন আশা করি

পোষ্টকারি/কারিণী...নিয়মিত আপডেট রাখুন
০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: বিডি আইডল,আপডেট যথাসাধ্য নিয়মিত করার চেষ্টা করছি।

বড় কিছু বলার থাকলে মূল পোস্টে উল্লেখ করে দিচ্ছি। উদ্যোগ ও প্রাপ্ত সাহায্যের ঘরে।

আপনাকে অনেক ধন্যবাদ।কমেন্টে আপডেট থাকলে জানাচ্ছি।আপনারা কিছু করলে জানতে দিয়েন।

১৪০. ০৫ ই জুন, ২০০৯ ভোর ৪:৪৬
comment by: মনজুরুল হক বলেছেন:

ধ্রুব, আপনার ফোনের অপেক্ষায় থাকলাম......

মানবী, মাছরাঙা এই দুইজনকে যেন লেখক একটা মেইল অথবা ফোনে কন্টাক্ট করেন।
আর সামহয়ার কর্তৃপক্ষের কাছে অনুরোধ, তারা যেন পোস্টটিকে আরও বেশ কিছু দিন স্টিকি রাখেন।
০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: মনজু ভাই,আপনাকে অনেক ধন্যবাদ।আপনাকে দেখে সাহস লাগছে। উপমাকে নিয়ে আপনার ভূমিকার জন্য শ্রদ্ধা জানাই। আপনি নাহিদা ইস্যুতে আপনি এগিয়ে এলে কাজ হতো।

`মানবী, মাছরাঙা এই দুইজনকে যেন লেখক একটা মেইল অথবা ফোনে কন্টাক্ট করেন।'
... মানবীর সঙ্গে নাহিদার ঘটনার প্রথম থেকেই আমার যোগাযোগ রয়েছে।ব্যক্তিগত সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি ছাড়াও তিনি আরো সাহায্য যোগাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া মানবীর আন্তরিক পরামর্শ নিয়মিত পাচ্ছি। নাহিদার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে অবস্থা জেনেছেন। তিনি প্রথম থেকেই দেশে এই অপারেশন করা যায় কিনা খোঁজ নিতে বলেছেন।কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে এই অপারেশনের জন্য উন্নত কোন দেশেই নিতে হবে রোগীকে। এর মধ্যে সবচে কম খরচে অপারেশনটি করা সম্ভব ভারতে। নাহিদার চিকিৎসক ও পরিবারের সদস্যরাও টাকা যোগাড় করা গেলে ভারতে অপারেশনটি করাতে চান।
আর মাছরাঙা নিজেই আগ্রহী হয়ে নাহিদার জন্য সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছেন। আমি তাকে মেইল করেছি।

মনজু ভাই,সময় সুযোগ থাকলে ব্লগারদের সাহায্যগুলো সমন্বয়ের জন্য আপনি এগিয়ে এলে ভাল হতো।

আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৪১. ০৫ ই জুন, ২০০৯ ভোর ৪:৪৮
comment by: ফারহান দাউদ বলেছেন: ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর লোক দরকার হলে আমাকে তালিকায় রাখতে পারেন@রাতমজুর। কিছুদিন বেকার আছি,সময়টা কাজে লাগাতে পারলে খুশি হবো।
১৪২. ০৫ ই জুন, ২০০৯ ভোর ৬:০০
comment by: ইমন সরওয়ার বলেছেন: নাহিদার পাশে আছি।
১৪৩. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৭:০৫
comment by: মিশু কুতুবি বলেছেন:
১৪৪. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৭:১০
comment by: মিশু কুতুবি বলেছেন: এরই নাম জীবন। আর মানুষের পাশে মানুষ আছে বলেই আমরা এই পৃথিবীর স্বাদ নিতে পারছি। আশা করি নাহিদা সুস্থ্য হয়ে তার স্বপ্ন পূরনের পথে এগিয়ে যাবে। বাংলাদেশের সব মানুষ দাঁড়াবে নাহিদার পাশে,এই কামনা করি।
১৪৫. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৮:৪৬
comment by: এম এস জুলহাস বলেছেন: আমার কিচ্ছু করার নাই, শুধুমাত্র চেয়ে চেয়ে দেখা ছাড়া, আহ্ কী কষ্ট !
তবে এবি(-) নেগেটিভ রক্তের প্রয়োজনে যেকোন সময় পাশে আছি।


০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: নাহিদার রক্তের গ্রুপ ও পজেটিভ ।

১৪৬. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৮:৫১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: মনজুরুল ভাইকে ধন্যবাদ বাস্তবসম্মত কিছু পয়েন্ট তুলে ধরার জন্য ... যারা এই চিকিৎসা সবচেয়ে কম খরচে সুষ্ঠুভাবে কোথায় সম্পন্ন হতে পারে সেব্যাপারে পরামর্শ দিতে পারবেন এরকম কারো সাথে আলোচনা করা গেলে সবচেয়ে ভালো ... আর নাহিদা যেহেতু মেডিক্যাল কলেজের ছাত্রী, দেশে তাঁর চিকিৎসার যততুকু করা যায় তা করে খরচ কমানো যাবে (ডিসকাউন্টের কারণে) ... আমার একদম কনক্রিট ধারনা নেই, তবে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট আর কেমোর ঔষধেই মূল খরচটা হবে বলে মনে হয় ...

যাই হোক, মনজুরুল ভাইয়ের এই কথাটা সত্য যে এমন পর্বতপ্রমাণ এ্যামাউন্ট দেখলে সাহায্যের মোটিভেশন কমে যায় ...

আমরা ব্লগের মাধ্যমে যে উদ্যোগগুলো নিতে পারি, তাতে একটা টার্গেট এ্যামাউন্ট ঠিক করে নিলে হয়তো একটা বাড়তি উদ্যম কাজ করতে পারে ... ভেবে দেখবেন
১৪৭. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:২৬
comment by: মানবী বলেছেন: জ্বিনের বাদশা, নাহিদার জন্য আপনার পক্ষে একটি পেপল এ্যাকাউন্ট ওপেন করা সম্ভব হলে খুব ভালো হতো। সাহায্য পাঠানো সাহায্য পাঠানো প্রবাসীদের জন্য সহজ হতো।




মনজুরুল হক, ধন্যবাদ আপনার জবাবের জন্য।
আপন জানেন য কোন চকিৎিসার জন্য বিদেশমুখি হবার চেয়ে দেশে চেষ্টা করার পক্ষে আমি। আমাদের দেশে লিউকেমিয়ার ট্রিটমেন্টের খুব উন্নত ব্যবস্থা নেই বলেই নাহিদার ব্যাপারে এটা প্রযোজ্য নয়।

উপমার জন্য আপনি সফল ভাবে ফান্ড রেইজকরেছেন, নাহিদার জন্য আপন অণৃণ্য'র পাশে থাকবেন আশা করি।

১৪৮. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৩
comment by: "নিরব" বলেছেন: মানুষ মানুষের জন্য, জীবণ জীবণ জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না.............?
১৪৯. ০৫ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৬
comment by: সত্যাশ্রয়ী বলেছেন: ভাল উদ্যোগ....সামহোয়্যার থেকেই একটা ফান্ড তৈরি করে দেয়া হবে নাকি সরাসরি আলাদাভাবে একাউন্টে টাকা দেব?
০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: সরাসরি ফান্ডে জমা দিয়ে দিন।দিয়ে ব্লগে বললেই আমরা সবাই জানতে পারবো। আর ওই এ্যাকাউন্টে কতটাকা জমা পড়লো সেটার আপডেট রোববার থেকে নিয়মিত দিব। ব্লগ থেকে উদ্যোগ নেয়া হলে জানবেন আশাকরি।

ভাল থাকবেন।

১৫০. ০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:০৫
comment by: আসিফ আরমান বলেছেন: আমি খুব উতসাহি... ওনার জন্য কিছু করাতে পারলে আমার ভালো লাগবে।আমি গুলসান এ একটি প্রাইভেট ইউনিভার্সিটি র ছাত্র।আপনারা চাইলে আমি একটি দল গঠনের মাধ্যমে গুলসান, বনানি এলাকা গুলো থেকে টাকা তোলার ব্যবস্থা করতে পারি।

আমার সাথে যোগাযোগ করুন
০১৭১৯২৯৬৯৫৩

নাহিদা সুস্থ হয়ে যাবে এই কামনা করি।
০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: আমাদের কথা হয়েছে। আশা করি আপনি আপডেট জানাবেন।
ভাল থাকবেন ভাই।

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: তমালএর নাম্বার ০১৬ ৭৪১ ৭৫০ ৪৫।

১৫১. ০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৯
comment by: পথিক!!!!!!! বলেছেন: রাতমজুর..........আপনার পরিকল্পনা বাস্তবায়ন করছেন কবে?
১৫২. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: @ অণৃণ্য -

বিদেশ থেকে টাকা পাঠাতে খুব বেশী ঝামেলা হবে না..তাছাড়া এর মধ্যে অনেকেই ভিন্ন ভিন্ন মাধ্যমও বেছে নিয়েছে সাহায্য পাঠানোর জন্য।

তবে যদি একটি নির্দিষ্ট মাধ্যমই ব্যবহার সম্ভব হয় এবং সেটা যদি এই সোনালী ব্যাংকের এই শাখাটিই হয় তাহলে হতে পারে পরের আবার পাঠানো অর্থগুলো সংগ্রহ করা, হিসেব করার আপাত ছুটোছুটি হবে না।


আপনি যে শাখাটির কথা উল্লেখ করেছেন, সেখানে যোগাযোগ করে তাদের সুইফট কোড এবং ব্যাংকের ঠিকানাটি জেনে নিন....এবং ব্লগে তা আপডেট করে দিন...

ব্যাস..এতটুকুই ...

আর সবাই সবার পরিচিতজনকে এই ব্যাপারটা জানিয়ে দিলে আরো অনেক মানুষজনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণ নিশ্চিত হবে।

আমি চেষ্টা করেছি অনেককেই জানাতে....এমন কি স্কুল পর্যায়ের বাচ্চারাও এখানে ভূমিকা রাখতে পারে....এতে তাদের মধ্যে যেমন নৈতিকতাবোধ জাগ্রত হবে তেমনি তাদের অনেকেরই সামান্য কিছু অংশগ্রহণ হবে
১৫৩. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৭
comment by: বিবর্তনবাদী বলেছেন: যথা সম্ভব চেষ্টা করব সাহায্য করার।
১৫৪. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৭
comment by: আইরিন সুলতানা বলেছেন: আরেকটা কথা, এটা সমস্যা হবে কি না জানি না...তবুও ....সোনালী ব্যাংক শাখার তথ্যগুলো (বিশেষত নাম) বাংলার পাশাপাশি ইংরেজীতেও দিয়ে দিন...যারা প্রবাসে থাকেন কিনবা যারা দেশে থেকেই টাকা পাঠাবেন, তারা ইংরেজীতে লিখতে গেলে নাম নিয়ে কোন বিভ্রান্তি থাকবে না আর ।

ধন্যবাদ আপনাকে।
১৫৫. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:১২
comment by: জেনন বলেছেন: আমরা বাংলাদেশের লোকজন ভ্রাতৃত্বের হাত দিয়ে আমাদের ডাঃ আপুকে বাঁচিয়ে রাখবো..................
তথ্যটা সামু ব্লগে জানানোর জন্য ধন্যবাদ।
সামু ব্লগের কতৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য।
১৫৬. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৮
comment by: নির্ঝরিনী বলেছেন: অনলাইনে পেপাল অথবা অন্য কোন ব্যবস্থা না থাকলে সাহায্য হয়ত করা হবেনা। ব্যাংকের মাধ্যমে পাঠালে, দেখা যাবে যে পরিমান টাকা পাঠাবো তার চেয়ে পাঠানোর খরচটাই বেশি হয়ে যাবে। কারন টাকা পাঠানোর রেট ফিক্স, পরিমান কম বেশি যাই হোক না কেনো।

অন্তরের অন্তস্থল থেকে পার্থনা থাকলো, নাহিদ যেনো সুস্থ হয়ে উঠে।
০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: বিদেশ থেকে টাকা পাঠাতে আগ্রহীরা ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে পাঠাতে পারছেন না মনে হচ্ছে।

জ্বিনের বাদশাকে মানবী অনুরোধ করেছেন একটা পে-পাল একাউন্ট খুলে দেয়ার জন্য।বিশ্বাস করি জ্বিনের বাদশা চেষ্টার ত্রুটি রাখবেন না।এ্যাকাউন্টটা হয়ে গেলে এই ক্ষেত্রে জটিলতা কেটে যাবে আশা করি।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ নির্ঝরিনী।

১৫৭. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৯
comment by: অণৃণ্য বলেছেন: মূল পোস্টে নাহিদাকে নিয়ে ছাপানো রিপার্টসহ মেডিক্যাল স্টুডেন্টদের নাহিদার জন্য নেয়া উদ্যোগের কিছু কথ্য যোগ করা হয়েছে।
১৫৮. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:১১
comment by: ফাহিম হায়দার খান বলেছেন: নাহিদা এর জন্য আমরা সবাই যে যেভাবে পারি এগিয়ে আসব...... আমি আমার radio2fun এর মাধ্যমে দেশ এবং দেশের বাইরের সবার কাছে আকুল আবেদন জানাব......... আমি বিশ্বাস করি যে নাহিদা এর জন্য সবাই এগিয়ে আসবেই আসবে......


http://www.radio2fun.com
১৫৯. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৩
comment by: মুতাসিম বলেছেন: আইরিন আপু বলার পর আমি আমাদের নগর বালকে বলে দিসি আমার বন্ধুদেরকে। আমার জানা সব গ্রুপে ও চেষ্টা করসি জানানোর। আমার বন্ধুরা একটু হইলে ও সাহায্য করতে পারবে। আর ওরা না পারলে ও ওদের বন্ধুদেরকে বলে অন্তত কিছুটা উপকার তো করতে পারবেই। ছবি গুলা দেখার পর সত্যিই খুব খারাপ লাগসে। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।
০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: নগর বালকে খুব সুন্দর করে লেখাটি দিয়েছেন। আপনাদের সাইটটিও খুবই সুন্দর।আপনাদের আন্তরিক ধন্যবাদ মুতাসিম।

১৬০. ০৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
comment by: মিতামারিয়া বলেছেন: প্রচন্ড কষ্ট পেলাম। দেখি কি করা যায়।
১৬১. ০৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
comment by: সা-জ বলেছেন: মানুষ মানুষের জন্য
কথার বাস্তবায়ন করার সুযোগ এটা ।তাই মনে হয় কারো এই সুযোগ হাত ছাড়া করা উচিত নয় ।
১৬২. ০৫ ই জুন, ২০০৯ রাত ৮:০১
comment by: শফিউল আলম ইমন বলেছেন: অনেকদিন সামুতে আসা হয়নি। এমন একটা খবর দেখে খুব খারাপ লাগছে। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়। যাইহোক, যথাসাধ্য চেষ্টা করবো। আশা করি যে যার সাধ্যমতো এগিয়ে আসবে।
বিষয়টি তুলে আনার জন্য আপনাকে ধন্যবাদ।
১৬৩. ০৫ ই জুন, ২০০৯ রাত ৯:২৪
comment by: সিউল রায়হান বলেছেন: ভাই আমি সামহোয়ারইনে ব্লগারদের ব্যক্তিগত পাতাতেও বিজ্ঞাপন দিয়ে সেই টাকা নাহিদাকে দিয়ে দেয়ার প্রস্তাব দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম : Click This Link ...... তেমন একটা সাড়া পাইনি...... কিন্তু এটা একটা ভাল উৎস হতে পারে....... আমরা যা পারি তা নিয়ে এগুবোই..... কিন্তু কোন কিছু না করেও যদি সাহায্য পাওয়া যায় ( বিজ্ঞাপন থাকলে আমাদের কোন ক্ষতি হচ্ছে না ) তাহলে সেই সাহায্যটাও নেয়া উচিত.........


ব্লগে অনেক মানুষের অনেক সাইট আছে যেগুলোতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষরা ভিজিট করেন...... তারা যদি সেসব ভিজিটরদের কাজে লাগিয়ে এগিয়ে আসেন তাহলেও ভাল একটা অংক উঠে আসবে......


আর ব্লগাররা সব মাল্টিন্যাশনাল কোম্পানীতে আছেন....... সবাই যদি একটিবার নিজের কোম্পানীতে অ্যাপ্রোচ করতেন তাহলেও হয়.......


শ'খানের টাকার বেশী সাহায্য করার ক্ষমতা আমার নাই...... কিন্তু অনেকের আছে..... দরকার হলে মিরাকল ঘটুক তবুও কেউ এগিয়ে আসুক.......
১৬৪. ০৫ ই জুন, ২০০৯ রাত ১০:১৮
comment by: জ্বিনের বাদশা বলেছেন: যতদ্রুত সম্ভব বানানোর চেষ্টা করবো ...

@সিউল রায়হান
মাল্টিন্যাশনাল কোম্পানীর ব্যাপারে ভালো আইডিয়া ...
তবে এর আগে সিএসআরে এ্যাপ্রোচ করে দেখেছি যে তারা ব্যক্তিগত কেইসে সাধারণতঃ ফান্ড ব্যবহার করেনা (ব্যক্তি লেভেলে জবাবদিহিতা কঠিন বলে) ... শুধু ন্যাশনাল ইস্যুতে কাজ করে ... সম্ভবতঃ কমবেশী সব কোম্পানীরই একই অবস্থা হবার কথা ...

এনজিও/এনপিওরাও ব্যক্তিগত ক্ষেত্রে সাহায্য করতে আগ্রহী না
১৬৫. ০৫ ই জুন, ২০০৯ রাত ১১:১৮
comment by: আইরিন সুলতানা বলেছেন: ব্লগার মুতাসিমের কাছে লিংকটা পেলাম....http://www.nogorbalok.com/radiometro/


এখানে হোম পেজে নাহিদার ব্যাপারে একটি আহ্বান জানানো হয়েছে, এছাড়াও রেডিও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আর.জে -রা নাহিদার ব্যাপারে বারবার অবগত করছেন ।


মুতাসিম-কে ধন্যবাদ উদ্যোগটির জন্য।
১৬৬. ০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৩৮
comment by: মনজুরুল হক বলেছেন:

যারা বিদেশ থেকে টাকা পাঠাতে চান তারা ইংল্যান্ড হলে সোনালী ব্যাংক ব্যবহার করতে পারেন। সব চেয়ে কম খরচ।

দ্বিতীয় উপায় হচ্ছে "মানিগ্রাম"। এতে নাহিদার নামে পাঠাতে গেলে তার নাম, পিতার নাম এবং ঠিকানা লাগবে। যিনি পাঠাবেন তার নাম, দেশের নাম, সিকিউরিটি কোড এই সব নাহিদার কাউকে বা পোস্ট লেখককে পাঠালে টাকা তোলা যাবে।

বাংলাদেশে পে-পল চালু নেই।

মোটামুটি কম খরচের মধ্যে "মানিগ্রাম" এবং "ওয়েস্টার্ন ইউনিয়ন"। এই দুই উপায় ছাড়া সরাসরি ব্যাংকে পাঠালে অনেক টাকা কাটা যাবে।

মানিগ্রাম আর ওয়েস্টার্ন ইউনিয়নে ১০% কাটা যাবে।

আমি সর্বান্তকরণে অংশ নিতে পারছি না, তবে সারাক্ষণ টাচে আছি, থাকব। আমার সোর্স দিয়ে একটা ফান্ড গঠনের চেষ্টা চালাচ্ছি। কতটুকু সফল হবো বলতে পারছি না।
১৬৭. ০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫০
comment by: আজম বলেছেন: সাথে আছি....
০৬ ই জুন, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, আজম।

১৬৮. ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৯
comment by: রোবোট বলেছেন: মনজু ভাই বা অন্যরা
মানিগ্রামে কিভাবে টাকা পাঠায়? নাহিদার নাম/বাবার নাম/ঠিকানা আসলে ওয়েস্টার্ন ইউনিয়নে যেতে পারতাম।

সুইফট কোডটা এখনও পোস্টে পাইনি।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: বিদেশ থেকে টাকা পাঠানোর বিষয়টা মাথাতেই ঢুকছে না ভাই।এক দুজনকে জিঙ্গেস করেছি। নানা ধরনের উপায় শুনে নিশ্চত হয়েছি বিষয়টা শিগগিরই বুঝতে পারবো না।

বিদেশে অবস্থানরত ব্লগাররাই বিষয়টা ভাল বুঝবেন।

সুইফট কোডটা এ্যাকাউন্ট খোলা হয়েছে ওই ব্যাংকের?তাহলে রোববার জানাবো, রোবোট ভাই।

আপনাকে অনেক ধন্যবাদ।

০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: রোবোট, সব তথ্য এখানে আছে ? কিছু বাদ পড়লে জানাবেন আশা করি। এটুকু তথ্য মূল পোস্টেও দিয়ে দিলাম।ব্যাংকের সুইফট কোড কাল জানাবো।

Nadhia Rahman
f- Mokhlesur Rahman
m-Nurjahan Begum
ps:Rajpara
po:Rajshahi Court-6201
Rajshahi

০৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: sonali Bank ltd
Swift code: BSONBDDH

১৬৯. ০৬ ই জুন, ২০০৯ রাত ১:১৮
comment by: শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী বলেছেন: অমিতের মত আবার ও কি বাংলাদেশ এগিয়ে আসবে?
পত্র পত্রিকার সাথে জড়িত ব্লগাদের সাহায্যের অনুরোধ রেখে গেলাম।
ভীষন কষ্ট হচ্ছে ।
১৭০. ০৬ ই জুন, ২০০৯ রাত ১:২৪
comment by: সিউল রায়হান বলেছেন: এত ব্লগার দেশের বাইরে থাকেন তারা কেউ এগিয়ে আসছেন না কেন ????? কেউ একজন পে-প্যালের দায়িত্বটা নিন.....

যিনি দায়িত্ব নিবেন তার অ্যাকাউন্টে জমা হোক টাকা আর তিনি সেটা ওয়েস্টার্ন ইউনিয়ন / এ ধরনের কিছু দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিলেন..... তাহলেই তো হয়......

পে-প্যাল নিয়ে ধারণা নাই কিন্তু মনে হচ্ছে এভাবে কাজ হতে পারে

০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: ফ্রুলিংক্সএর মন্তব্যটি দেখুন নিচে।ভাল লাগবে আপনার।১৮০ নম্বর মন্তব্য।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সিউল রহমান।

১৭১. ০৬ ই জুন, ২০০৯ রাত ১:৩১
comment by: রোবোট বলেছেন:
১৭২. ০৬ ই জুন, ২০০৯ রাত ১:৩১
comment by: রোবোট বলেছেন: সিউল
যদি সরাসরি ব্যাংকে টাকা জমা হয় সেটাই কি ভালো হয় না? কে কত টাকা দিলো সেটা বড় কথা না, নাহিদার ফ্যামিলিতে টাকা জমা হওয়াটাই বড় কথা। আর ব্লগাররা বিভিন্ন দেশে থাকে এটাও মনে রাখতে হবে। দেশে থাকা কেউ কেউ একজন ১৬৮ নং কমেন্টের তথ্যগুলো দিলে ভালো হয়। (বাংলা ও ইংরেজিতে)
০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: রোবোট, সব তথ্য এখানে আছে ? কিছু বাদ পড়লে জানাবেন আশা করি। এটুকু তথ্য মূল পোস্টেও দিয়ে দিলাম।ব্যাংকের সুইফট কোড কাল জানাবো।

Nadhia Rahman
f- Mokhlesur Rahman
m-Nurjahan Begum
ps:Rajpara
po:Rajshahi Court-6201
Rajshahi

১৭৩. ০৬ ই জুন, ২০০৯ ভোর ৫:২০
comment by: সোজা কথা বলেছেন:

১. আমার মনে হয় পেপলের চিন্তা না করাই ভাল । কারণ পেপল ট্র্যাঞ্জেকশনের জন্য নুন্যতম ২.৫% কেটে নয় আবার তার সঙ্গে ওয়েষ্টার্ণ ইউনিয়নের ১০.০০+ ডলার চার্জ যুক্ত হবে। তার চেয়ে সরাসরি ওয়েষ্টার্ণ ইউনিয়নে ক্রেডিট কার্ড দিয়ে পাঠিয়ে দিন।

মানিগ্রামও ভালই। একটি জিনিস খেয়াল রাখবেন ক্রেডিট কার্ডে পয়সা পাঠালে ক্রেডিট কার্ড কোম্পানী ইনস্ট্যান্ট ক্যাশের জন্য আলাদা চার্জ করে। সেজন্য নিকটস্হ ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্টের কাছে ক্যাশ টাকা দেয়া সবচেয়ে সুবিধাজনক।

২. যুক্তরাষ্ট্র বা কানাডায় বসবাসরতরা সোনালী ব্যাঙ্কের অঙ্গ প্রতিষ্ঠান সোনালী এক্সচেন্জও ব্যবহার করতে পারেন। তাদের ট্রান্সফার ফি কম এবং সরাসরি ব্যাংক একাউন্ট পাঠিয়ে দেবে।

Sonali Exchange নামে চেক লিখতে হবে। আলাদা কাগজে নাহিদের ব্যাংক একাউন্ট এবং আপনার আপনার পুর্ণ নাম লিখে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন । এতে সবমিলিয়ে ৫/৬ দিন লাগবে।

চেকের বদলে পোষ্ট অফিস থেকে মনি অর্ডার দিলে ব্যাংকের ২/৩ দিন ট্র্যান্সফার সময় বেঁচে যাবে।


Sonali Exchange, Manhattan Branch
211 East 43 rd Street,
Suite # 1503,
New York,
NY 10017

Tel: (212) 808-0790, (212) 808-4085
http://www.sonaliexchange.com/

০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:০৮

লেখক বলেছেন: আপনার পরার্মর্শ, দেশের বাইরে থেকে টাকা পাঠাতে আগ্রহীদের জন্য কাজে আসবে আশা করি।

ভাল থাকবেন।

০৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: মানবীর পরামর্শমতো আপনার এই মন্তব্যটি মূলপোস্টে যোগ করে দিয়েছি।

আপনাকে অনেক ধন্যবাদ।

১৭৪. ০৬ ই জুন, ২০০৯ সকাল ৮:৫২
comment by: সপ্ন বলেছেন: বাঙালি আর একবার জেগে ওঠো
১৭৫. ০৬ ই জুন, ২০০৯ সকাল ৮:৫২
comment by: সপ্ন বলেছেন: বাঙালি আর একবার জেগে ওঠো
১৭৬. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৩
comment by: মুন্তাসির রশিদ বলেছেন: I think I can help this girl in some way. Have you ever heard about Causes in Facebook. It is an application by which users can support any movement or any kind of issue they like. It is a great way of raising fund for any charitable work. Nearly 5 lacks people are using FB here in BD and most of them have atleast 2 or three foreigner friends. We will terget that users. We will ask to support our cause and to make atleast $1 donation. We just have to make a landing page and a Paypal premium account. I know there are many people are from outside the BD and they can easily verify a paypal account.
I have many friends who are experts in internet marketing and I will tell them to feature our cause. I will also request my fellow bloggers to feature this cause.
It is a proved way t oraise a fund quickly.

Catch me at
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি কি করছেন জানালে ভাল লাগবে।

পে-পাল এ্যাকাউন্ট করার কোন উপায়তো দেখছি না। মানবী অনুরোধ করেছেন জ্বিনের বাদশাকে।তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন আশা করি।

ভাল থাকবেন।

১৭৭. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৫১
comment by: ফেরদৌস আহমেদ তানিন বলেছেন: বলার মত কিছু খুজে পাচ্ছি না । যা করতে পারি করবো।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন:
সবাই ব্যক্তিগত ভাবে যা পারি করতে পারলেই অনেক করা হবে আশা করি।

১৭৮. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৪
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: একটা কথা- অনলাইন ব্যাংকিং আছে, এরকম একটা ব্যাংকে একাউন্ট থাকলে সবচে' ভালো হতো....।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ওই এ্যাকাউন্টটা সবখানে ইতোমধ্যে পৌঁছে গেছে। এখন আরেকটা এ্যাকাউন্ট খোলা উচিত হবে না বোধ হয়। ওরা স্টুডেন্টদের সুবিধার জন্য ওখানে খুলেছে হিসেবটা।

১৭৯. ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৪
comment by: মানবী বলেছেন: অণৃণ্য, ব্লগার "সোজা কথা"র ১৩৭নং মন্তব্যের ২ নং পয়েন্টটি লিংক সহ কপি করে মূলপোস্টে যোগ করার বিনীত অনুরোধ রইলো।

যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের সুবিধা হবে আশা করি।
ধন্যবাদ আপনাকে।
০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ মানবী । সোজা কথার মন্তব্য মূল পোস্টে যোগ করে দিয়েছি।

মেডিক্যাল রিপোর্টগুলো মেইল করেছি। পেয়েছেন আশা করি।

ভাল থাকবেন।

১৮০. ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৯
comment by: ফ্রুলিংক্স বলেছেন: @ মানবী এবং জীনের বাদশা ভাই, আমার পরিচিত কয়েকজনের পেপল একাউন্ট আছে এবং আমিও এখনই করতে পারি। কথা হচ্ছে, পেপল একাউন্টের মাধ্যমে বাইরে যারা আছে অর্থাত বিদেশীরা টাকা পাঠাতে হলে আমাকে পেপল একাউন্টের কি কি ইনফরমেশন এখানে পাবলিশ করতে হবে?? এবং ইনফরমেশনের মিছইউজ হওয়ার সম্ভাবনা আছে নাকি??

অন্য কারো যদি এই ব্যাপারে অভিক্ষতা থাকে, দয়া করে শেয়ার করুন।

(এইসব ব্যাপার একটু কম বুঝি)
০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফ্রুলিংক্স । আশা করি মানবী , জীনের বাদশাসহ যারা এই বিষয়গুলো জানেন তারা শিগগির জানাবেন। এটা হলে খুব ভালো হয়।

অনেক ব্লগার পেপাল হলে ভাল হয় এই কথা বলছেন। আপনার এশুনে সত্যিই খুব ভালো লাগছে।

ফ্রুলিংক্স , আপনাকে আবারো অনেক ধন্যবাদ।

১৮১. ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪২
comment by: নূর-ই-হাফসা বলেছেন: নাহিদা আপুর জন্য অনেক অনেক দোয়া রইল।
১৮২. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
comment by: তাহিন বলেছেন: অার কত মানুষের জন্য এভাবে কাজ করবো। চলূন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বাস্থ্্য সেবার দািব তুিল্ । যদি কিউবার মতো দেশ পাের তবে বাংলাদেশ পারবে না কেন?
১৮৩. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
comment by: মানবী বলেছেন: অণৃণ্য, অনেক ধন্যবাদ। ভালো থাকুন।



ফ্রুলিংক্স, আপনার সদিচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। মন হয় শুধু ডোনশেনরে লিংকটি দিলেই হবে।

ব্লগার সাদিক আলমের পুরনো এই পোস্টে পেপলের মাধ্যমে ডোনেট করার একটি লিংক আছে(অন্য একটি সাইটের মাধ্যমে)। এখান থেকে ধারনা পাবেন আশা করি।

ভালো থাকুন।
০৬ ই জুন, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: ফ্রুলিংক্স,আপনার পরবর্তী জবাবের জন্য অপেক্ষা করছি। ভেবে জানাবেন আশা করি শিগগিরই। ভাল থাকবেন।

ধন্যবাদ মানবী।অনেক ভাল থাকবেন।

১৮৪. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
comment by: রাহিদুল সামান্না রকি বলেছেন: আমরা স্বাস্থ্যকে পণ্য বানিয়েছি । প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা পবিত্র সংবিধান মেনে নেয়া কিন্তু কাজ করে না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবাকে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এই নাহিদার জন্য এগিয়ে আসতে হবে সবাইকে।
১৮৫. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
comment by: রাহিদুল সামান্না রকি বলেছেন: আমরা স্বাস্থ্যকে পণ্য বানিয়েছি । প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা পবিত্র সংবিধান মেনে নেয়া কিন্তু কাজ করে না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবাকে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এই নাহিদার জন্য এগিয়ে আসতে হবে সবাইকে।
১৮৬. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
comment by: মানবী বলেছেন: ব্লগের বাইরে বেশ ভালো সাড়া পাওয়া গেছে, কয়েকটি প্রতিষ্ঠান সন্তোষজনক এ্যামাউন্ট নিয়ে এগিয়ে এসেছে। আশা করছি, আমরা ব্লগাররা সাধ্যানুযায়ী অচিরেই ব্যক্তিগত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে নাহিদের চিকিৎসা সহজ করবো।



০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মানবী।

ব্লগারদের ব্যক্তিগত সাহায্য নিশ্চয়ই নাহিদার চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ যোগাড়ে সহযোগিতা করবে।

ব্লগের বাইরের প্রতিষ্ঠানগুলো সাহায্যের টাকা কাল থেকে পৌঁছতে শুরু করবে আশা করি।

ভাল থাকবেন।

১৮৭. ০৬ ই জুন, ২০০৯ রাত ৮:০৪
comment by: মুন্তাসির রশিদ বলেছেন: @frulinkx:
Bro, using paypal for collecting donation will not cause any kind of misuse of your information. Here i am explaining the process so that you can you can realise it easily. To open a paypal account you have to do following works:

1. Fill up the form from online.
2. Giving your bank account informations correctly.
3. Paypal will send some cents to your account for verification.
4. Thats okk.

And for collecting donation all you have to do is that, simply login to your account, copy some code. paste in your webpage and thats all.So there is no chance to misuse of any of your information. I have a paypal account which is verified from India and works well. It is verified by VCC. Sometimes paypal ask for address verification and limited the account. So I think it will not be a good idea of using it.Verified account from UK, USA is the best option.

@writer:
Bro, think fast about collecting donation. 75 lakhs is a very big amount. But if you can do a good marketing over the internet I think it is possible to get in just few weeks. I know the trends. You will not believe that many schools for USA run by the donation collected from FB and myspace. I am explaining my method.
1. We will start a cause which will contain a donation link.
2. We will share the cause in all of our profile. it will help to reach more people.
3. we will advertise for our cause in different classified add site. Only by advertising in craiglist you can reach to about 1 million people evryday. And it is cost free.
4. We will request the famous bloggers like Amit, Dave, Darren, Joel and many more to feature our cause and to give donation. Everyday they get 50,000+ visitors in their blogs.
5. we will try our best to spread the cause.

I can do it myself. But I think it should be done by a legal committee. Because its about financial.
০৬ ই জুন, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: লিগ্যাল কমিটি মেডিক্যালের স্টুডেন্টরা করছে।যা ওরা নাহিদার পরিবারের সদস্যদের নিয়মিত জানাচ্ছে। উপরে নাহিদার ভাইয়ের নাম্বার আছে।ওদের জানিয়ে সাহায্যের জন্য কাজ করতে অসুবিধা কি?সাহায্যের জন্য ওদের এ্যাকাউন্ট নাম্বারইতো দিচ্ছি আমরা।

আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৮৮. ০৬ ই জুন, ২০০৯ রাত ৮:১৬
comment by: বিডি আইডল বলেছেন: সোজা কথা বলেছেন:

১. আমার মনে হয় পেপলের চিন্তা না করাই ভাল । কারণ পেপল ট্র্যাঞ্জেকশনের জন্য নুন্যতম ২.৫% কেটে নয় আবার তার সঙ্গে ওয়েষ্টার্ণ ইউনিয়নের ১০.০০+ ডলার চার্জ যুক্ত হবে। তার চেয়ে সরাসরি ওয়েষ্টার্ণ ইউনিয়নে ক্রেডিট কার্ড দিয়ে পাঠিয়ে দিন।

মানিগ্রামও ভালই। একটি জিনিস খেয়াল রাখবেন ক্রেডিট কার্ডে পয়সা পাঠালে ক্রেডিট কার্ড কোম্পানী ইনস্ট্যান্ট ক্যাশের জন্য আলাদা চার্জ করে। সেজন্য নিকটস্হ ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্টের কাছে ক্যাশ টাকা দেয়া সবচেয়ে সুবিধাজনক।

ওয়েস্টার্ন ইউনিয়নের চেয়ে মানিগ্রামের টাকা পাঠানোর খরচ কম (প্রায় অর্ধেক) এবং টাকার বিনিময় হার ওয়েস্টার্ন ইউনিয়নের চেয়ে প্রায় ১-২ টাকা বেশি পাওয়া যায়.....ক্রেডিট কার্ড ব্যবহার না করে অবশ্যই ক্যাশ পাঠানো উচিৎ।

যারা পেপাল এর একাউন্ট খুজছেন.....বাংলাদেশের জন্য এটা একটা বাহুল মাত্র। মানিগ্রাম থেকে সরাসরি টাকা পাঠিয়ে দিন। রিসিভারকে ফোন করে পিন নম্বর টি দিয়ে দিন...১০ মি: এ টাকা পেয়ে যাবেন..

১০০০$ এর উপর হলে টাকা পাঠাতে এবং তুলতে সরকারি আইডি (যেমন: পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগে)

এছাড়া যে যে শহরেই আছেন...বাঙ্গালী কমুউনিটিতে খোজ নিন....সবচেয়ে সস্তায় টাকা পাঠানোর পদ্ধতি কোনটি

আজকে কানাডা ১০০$ পাঠাতে চাইলে এর পরিসংখ্যান হবে:

http://www.moneygram.com/

হিসাব টা করা যাবে এখান থেকে:

http://www.moneygram.com/eHowMuch/howMuch.do?


Send Amount : 90.00
Fee Amount : 10.00
Total Amount : 100.00
Receive Amount : 5,637.61 Taka

Estimated exchange rate :
1 $ = 62.640083 Taka

http://www.westernunion.com/

একই অংকের টাকা পাঠাতে এখানে লাগবে ১২$ ফি এবং ডলারের পরিমানও ১০০ এর চেয়ে বেশি হবে। এছাড়া এদের এলাকাভেদে ফি পরিবর্তন হয়।

এইসময় অনেকেই বিদেশ থেকে দেশে যায় (সামারে স্কুল ছুটির কারণে)...তাদের কাছেও সরাসরি দিয়ে দিতে পারেন।
০৬ ই জুন, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: `এছাড়া যে যে শহরেই আছেন...বাঙ্গালী কমুউনিটিতে খোজ নিন....সবচেয়ে সস্তায় টাকা পাঠানোর পদ্ধতি কোনটি '

প্রবাসী ব্লগার যারা সাহায্য পাঠাতে চান এটা ভেবে দেখার অনুরোধ করছি।

অনেক ধন্যবাদ বিডি আইডল।

১৮৯. ০৬ ই জুন, ২০০৯ রাত ৯:৩১
comment by: আলোর দিশা বলেছেন: কষ্ট পেলাম।

প্রিয়জন হারানোর কষ্ট মেনে নেয়া যায়না...........

মৃত্যু একটি নির্মম সত্য।

তবুও আমাদের চেষ্টা করা উচিত।
১৯০. ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:৩২
comment by: ফ্রুলিংক্স বলেছেন: @মুনতাসির রশীদ, মানবী। আমি যেহেতু ইউরোপে থাকি সুতরাং এড্রেস ভেরিফিক্যাশনের ঝামেলা হবে না (আগেই বলেছি আমার বন্ধুদের অলরেডি আছে)। এবং আমার সব ব্যাংকিংই অনলাইন। তবে একটা সমস্যা হলো আমার নিজের কোন ওয়েব পেইজ নেই (কম্পু সাইন্সে পড়াশোনা করেও বেকামা)। অবস্হা যদি এমন হয় যে আমি পেপলের যা ইনফো লাগে তা বিশ্বস্ত কেউ একজনের ওয়েবে এ্যাড করে দিলেন। সে রকম হয় কি না বলেন? তাহলে আমি ইনফোরমেশন দিতে প্রস্তুত।

আমার মনে হয় যে মারফতে যিনি টাকা পাঠাতে স্বাচ্ছন্দ বোধ করেন সেই রকম সব রাস্তা খোলা রাখা উচিত। এখন প্রতিটা পয়সাই দামী।
১৯১. ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:৪২
comment by: জ্বিনের বাদশা বলেছেন: @ফ্রুলিংক্স, মানবী, অণৃণ্য,

আমি নিজেও পেপ্যালে এর আগে কখনও এরকম ক্যাম্পেইনের একাউন্ট বানাইনি ... তাই এটার নো-হাউটা সুশান্তের কাছ থেকে বুঝে নিতে হয়েছে ... আজ একটা ডোনেশন লিংক বানানো গেছে ...এখন এটা আসলেই কাজ করছে কিনা তা কাল টেস্ট করে তারপর ব্লগে লিংকটা প্রকাশ করতে চাচ্ছি

"আমার মনে হয় যে মারফতে যিনি টাকা পাঠাতে স্বাচ্ছন্দ বোধ করেন সেই রকম সব রাস্তা খোলা রাখা উচিত। এখন প্রতিটা পয়সাই দামী।"
ফ্রুলিংক্সের এই কথাটা খুব ইম্পর্টেন্ট!! ... আমরা সম্ভব সব উপায় তৈরী করি ... বন্ধুবান্ধবদেরকে এগিয়ে আসতে আহবান জানাই ... যে যতটুকু পারি
১৯২. ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:৪৭
comment by: আসিফ আরমান বলেছেন: তমাল ভাই এর সাথে কথা হল । উনি আমকে বলার সাথে সাথে আমি আমার ইউনিভার্সিটি র তার আসে পাসে(গুলসান)টাকা তোলা শুরু করব।
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। কিছু করতে পারলে জানাবেন অনুগ্রহ করে।

১৯৩. ০৬ ই জুন, ২০০৯ রাত ১১:৫৩
comment by: এস এম এ যাহিদ ফুয়াদ বলেছেন: সাহায্য করতে সবাই এগিয়ে আসুক
১৯৪. ০৭ ই জুন, ২০০৯ রাত ১:২৩
comment by: মানবী বলেছেন: ফ্রুলিংক্স, জ্বিনের বাদশা, আপনাদরে আন্তরকি প্রচষ্টোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ফ্রুলিংক্স, অবশ্যই বিশ্বস্ত কারো সাইট ব্যবহার করা যায়, আপনার পরিচিত যে কারো সাইট ব্যবহার করে লিংকটি জানাতে পারেন। আগামিকাল জ্বিনের বাদশা'র দেয়া লিংকটি কাজ করবে আশা করি।


অণৃণ্য, বিভিন্ন প্রতিষ্ঠানের চেকগুলো জমা হবার আগে নাহিদার গুরুজন সহ কমটিটি গঠন সম্ভব হলে ভালো হতো। তাঁদের সাথে আলাপ করে দেখুন সম্ভব হলে। ধন্যবাদ।
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: কিছু চেক ইতোমধ্যে এ্যাকাউন্টে জমা হয়েছে। অধ্যাপক দ্বীন মোহাম্মদের পরামর্শক্রমে ২৫/৩০ জন স্টুডেন্ট কাজ করছে।তারা কমিটি আজই করার কথা রয়েছে।কাল রাতে ওদের কয়েক জনের সাথে কথা হয়েছে।

`আগামিকাল জ্বিনের বাদশা'র দেয়া লিংকটি কাজ করবে আশা করি।' শুনে খুব ভালো লাগছে। জ্বিনের বাদশাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।


অনেকে ফোন করে ফান্ড সংগ্রহের কথা জানিয়েছেন ওদের।কেউ সাহায্য পাঠিয়ে দেয়ার কথা বলেছেন।ওরা সাহস পাচ্ছে এতে।

কমিটি হলে এখানে জানিয়ে দেব। ভাল থাকবেন মানবী। আন্তরিক শুভেচ্ছা।

০৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০০

লেখক বলেছেন: আজ ব্যাংকে ১ লাখ ২৪ হাজার ও নগদ ২৫ হাজার টাকা সাহায্য পাওয়া গেছে।

১৯৫. ০৭ ই জুন, ২০০৯ সকাল ৭:৩১
comment by: ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: সবাই ১ হন, আমি পাঠাব।
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ফয়সাল।

১৯৬. ০৭ ই জুন, ২০০৯ সকাল ১১:০২
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: গতকাল দেখতে গিয়েছিলাম... কষ্ট লাগলো :(

যারা ওয়েস্টার্ন ইউনিয়নে / মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতে চান তাদের জন্য ::

MD. SHAHIDULLAH
MOB: +8801911523892

এটা নাহিদার বড় ভাইয়ের নাম এবং নম্বর (এটা এই ব্লগেও আছে)। এই নামে সরাসরি পাঠাতে পারেন... ব্যাংক একাউন্টের সুইফটকোড কালেক্ট করে আজকেই জানাবে বলেছে।
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: sonali Bank ltd
Swift code: BSONBDDH

১৯৭. ০৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৮
comment by: সাঁঝের মায়া বলেছেন: নাহিদার জন্য কষ্ট হচ্ছে। মেধাবী একটা মেয়ে আপনজন,সহপাঠীদের ছেড়ে চলে যাবে। আসুন সবাই ওর জন্য দোয়া করি। ওকে সাহায্য করি। সবাই এক হই।
১৯৮. ০৭ ই জুন, ২০০৯ দুপুর ২:১৪
comment by: মাত্রা আন্ধা বলেছেন: চাইলেই কোন পুলিশী সাঁড়াশী অভিযান চালিয়ে কোন প্রমাণিত দূর্নীতিবাজ চুনোপুটিকে ধরে..........

কয়েক ঘণ্টাতেই ...........
১৯৯. ০৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৩
comment by: বিপ্লব রহমান বলেছেন: জয় হোক!
২০০. ০৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৬
comment by: অণৃণ্য বলেছেন: sonali Bank ltd
Swift code: BSONBDDH
২০১. ০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৯
comment by: শূন্য আরণ্যক বলেছেন: ডি আইডল বলেছেন: সোজা কথা বলেছেন:

১. আমার মনে হয় পেপলের চিন্তা না করাই ভাল । কারণ পেপল ট্র্যাঞ্জেকশনের জন্য নুন্যতম ২.৫% কেটে নয় আবার তার সঙ্গে ওয়েষ্টার্ণ ইউনিয়নের ১০.০০+ ডলার চার্জ যুক্ত হবে। তার চেয়ে সরাসরি ওয়েষ্টার্ণ ইউনিয়নে ক্রেডিট কার্ড দিয়ে পাঠিয়ে দিন।

মানিগ্রামও ভালই। একটি জিনিস খেয়াল রাখবেন ক্রেডিট কার্ডে পয়সা পাঠালে ক্রেডিট কার্ড কোম্পানী ইনস্ট্যান্ট ক্যাশের জন্য আলাদা চার্জ করে। সেজন্য নিকটস্হ ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্টের কাছে ক্যাশ টাকা দেয়া সবচেয়ে সুবিধাজনক।

ওয়েস্টার্ন ইউনিয়নের চেয়ে মানিগ্রামের টাকা পাঠানোর খরচ কম (প্রায় অর্ধেক) এবং টাকার বিনিময় হার ওয়েস্টার্ন ইউনিয়নের চেয়ে প্রায় ১-২ টাকা বেশি পাওয়া যায়.....ক্রেডিট কার্ড ব্যবহার না করে অবশ্যই ক্যাশ পাঠানো উচিৎ।

যারা পেপাল এর একাউন্ট খুজছেন.....বাংলাদেশের জন্য এটা একটা বাহুল মাত্র। মানিগ্রাম থেকে সরাসরি টাকা পাঠিয়ে দিন। রিসিভারকে ফোন করে পিন নম্বর টি দিয়ে দিন...১০ মি: এ টাকা পেয়ে যাবেন..

১০০০$ এর উপর হলে টাকা পাঠাতে এবং তুলতে সরকারি আইডি (যেমন: পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগে)

এছাড়া যে যে শহরেই আছেন...বাঙ্গালী কমুউনিটিতে খোজ নিন....সবচেয়ে সস্তায় টাকা পাঠানোর পদ্ধতি কোনটি

আজকে কানাডা ১০০$ পাঠাতে চাইলে এর পরিসংখ্যান হবে:

http://www.moneygram.com/

হিসাব টা করা যাবে এখান থেকে:

http://www.moneygram.com/eHowMuch/howMuch.do?


Send Amount : 90.00
Fee Amount : 10.00
Total Amount : 100.00
Receive Amount : 5,637.61 Taka

Estimated exchange rate :
1 $ = 62.640083 Taka

http://www.westernunion.com/

একই অংকের টাকা পাঠাতে এখানে লাগবে ১২$ ফি এবং ডলারের পরিমানও ১০০ এর চেয়ে বেশি হবে। এছাড়া এদের এলাকাভেদে ফি পরিবর্তন হয়।

এইসময় অনেকেই বিদেশ থেকে দেশে যায় (সামারে স্কুল ছুটির কারণে)...তাদের কাছেও সরাসরি দিয়ে দিতে পারেন।



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ধন্যবাদ ।

বিদেশ থেকে টাকা পাঠাতে অনেকের সুবিধা হবে ।
২০২. ০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৭
comment by: ভেবে ভেবে বলি বলেছেন: আজকেই পে-অর্ডার করলাম।
পরম করুণাময় ওকে বাঁচিয়ে তুলুন।
ব্লগের সব ভাইবোনেরা এগিয়ে আসুন। আসুন সবাই সাহায্য করি এবং প্রার্থনা করি মেয়েটির জন্য।
০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভেবে ভেবে বলি।

২০৩. ০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫০
comment by: অণৃণ্য বলেছেন: আজ পর্যন্ত পাওয়া সাহায্য:


৩/৬/০৯ পর্যন্ত নাহিদার মায়ের কাছে সরাসরি টাকা দিয়েছেন,
ডিএমসির একজন শিক্ষক ২০ হাজার টাকা
ধানমন্ডির ঈষিকা ১০ হাজার টাকা
পরিচয় প্রকাশে অনাগ্রহী এক ভদ্রমহিলা ৫ হাজার টাকা
তারা সবাই নাহিদাকে মেডিক্যালে গিয়ে দেখে এসেছেন।

৪/৬/০৯
ঢামেকএর নার্সরা চাঁদা তুলে ৬ হাজার টাকা দিয়েছে।

৭/৬/০৯

আজ এ্যাকাউন্টে জমা পড়েছে ১ লাখ ২৪ হাজার টাকা।

তমালরা নগদ হাতে পেয়েছে ২৫ হাজার টাকা।

ব্লগের যারা টাকা পাঠাচ্ছেন, অনুরোধ করছি ব্লগে জানানোর জন্য তাতে আমরা সবাই জানতে পারবো।
২০৪. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
comment by: মেঘ দূত বলেছেন: আমি নাহিদার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রচারনার চেষ্টা করব ইনশাল্লাহ
২০৫. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
comment by: লুথা বলেছেন: আমিও ১ দিন আগে কিছু পাঠালাম.. খুব অল্প পরিমাণ বিধায় সংখা আর উল্লেখ করলাম না...
২০৬. ০৭ ই জুন, ২০০৯ রাত ৮:৩৩
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

Click This Link))/Bangla/NewsDetails.aspx?Id=200906079
২০৭. ০৭ ই জুন, ২০০৯ রাত ৮:৫৬
comment by: সাদ আল জাবির বলেছেন: টাকা পাঠালে কি বাঁচবে সে?
তবু ভাবছি সবাই মিলে যদি.....
২০৮. ০৭ ই জুন, ২০০৯ রাত ৯:১৬
comment by: তারার হাসি বলেছেন:
খুব খারাপ লাগছে, চেষ্টা থাকবে...
ভাল থাক, মেয়ে !
২০৯. ০৭ ই জুন, ২০০৯ রাত ৯:৫৯
comment by: গন্তব্যহীন বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো।
২১০. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৭:১৫
comment by: জ্বিনের বাদশা বলেছেন: পে-প্যালের অনলাইন ডোনেশন লিংক তৈরী করা হয়েছে।

আপনার যদি পেপ্যাল একাউন্ট থাকে এবং সেখান থেকে ক্রেডিট কার্ড বা পে-প্যাল ক্রেডিট থেকে পে করার সুবিধা থাকে, তাহলে এই লিংকে গেলে আপনি নাহিদার জন্য ডোনেট করতে পারবেন।


কিভাবে ডোনেট করবেন?

১। লিংকের পেজটির উপরের অংশে আপনার ডোনেশন এ্যামাউন্ট লেখার একটি ঘর (Unit Price)থাকবে। সেখানে ডোনেশনের পরিমাণটা লিখে ফেলুন।

২। পেজটির নিচের অংশের ডানপাশে লগইন করার দুটো ঘর থাকবে, উপরের ঘরে আপনার পে-প্যালে করেসপন্ডিং ই-মেইল এ্যাড্রেস, নিচের ঘরে পাসওয়ার্ড লিখে লগইন করে ফেলুন।

৩। লগইনের পর বাড়তি কোন নির্দেশনা থাকলে সেটা অনুসরন করুন।

ধন্যবাদ।

০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: জ্বিনের বাদশা আপনার আন্তরিক ও তড়িৎ উদ্যোগের অকুণ্ঠ প্রশংসা করছি। আপনার মন্তব্য পড়ে আর এ্যাকাউন্টের তথ্য জেনে খুব ভালো লাগছে।

আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

আন্তরিক ধন্যবাদ মানবীকেও।

ভাল থাকবেন ভাই।

লিংকটা মূল পোস্টে যোগ করে দিলাম।আপনার সহযোগীতা মৃত্যুপথযাত্রী মানুষকে বেঁচে থাকার আশা দেখাবে।আপনাকে অনেক কৃতজ্ঞতা।

২১১. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৭:১৭
comment by: জ্বিনের বাদশা বলেছেন: @অণৃণ্য,

আপনার ই-মেইল এ্যাড্রেসটা একটু লাগবে। অথবা সম্ভব হলে এ একটি মেইল ড্রপ করলেও হবে। একটা ব্যাপারে আপনার মতামত দরকার।
০৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন:

একটা মেইলও করেছি বাদশা ভাই।

২১২. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:০৫
comment by: মানবী বলেছেন: জ্বিনের বাদশা, আপনাক অসংখ্য ধন্যবাদ এিই এ্যাকাউন্টটির জন্য। আশাকরি প্রবাসীদের জন্য ডোনেট করা এখন অনেক সহজ হবে।


অণৃণ্য, ধন্যবাদ আপনার নিয়মিত আপডেটের জন্য। জ্বিনের বাদশা'র পেপ্যাল এ্যাকাউন্টের লিংকটি(২১০ নং মন্তব্যে) মূল পোস্টে যোগ করে দেবার বিনীত অনুরোধ রইলো।
২১৩. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৭
comment by: জ্বিনের বাদশা বলেছেন: একটা ক্লারিফিকেশন (ধন্যবাদ মানবীকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেবার জন্য)

উপরের পে-প্যাল লিংকে প্রদত্ত অর্থ আমার পে-প্যাল একাউন্টে "ক্যাম্পেইন.সেভ.নাহিদা" স্কিমের অধীনে জমা হবে ... এই এ্যাকাউন্টের করেসপন্ডিং ইমেইল এ্যাড্রেসটা হলো "বে-স্টারস২০০১ এট ইয়াহু ডট কম" (বে-স্টারস জাপানের একটি বেসবল টীমের নাম আমি যেটার ফ্যান ছিলাম ... আপনারা নিশ্চিন্তে এখানে ডোনেট করতে পারেন)

ক্যাম্পেইন শেষ হবার পর জমা হওয়া সব অর্থ আমি নাহিদার করেসপন্ডিং এ্যাকাউন্টে জমা করবো ...
আর আশা করি প্রতিদিন জমা হওয়া অর্থের একটা করে বিবরণ এই পোস্টের কমেন্টে দিয়ে দেবো (ডোনারের নামের ইনিশিয়াল আর ডোনেশন করা অর্থ)
২১৪. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৭
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এখানে চ্যানেল আইয়ের রিপোর্টটা আপলোড করে দিলাম ::

http://www.youtube.com/watch?v=Zl2isgFXBX8
২১৫. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৮
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: জ্বীন ভাইরে অসংখ্য ধন্যবাদ
২১৬. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৮
comment by: মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন: জ্বিনের বাদশা আপনাকে অনেক ধন্যবাদ।
২১৭. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:০৩
comment by: মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন: যাদের ফেইসবুক একাউন্ট আছে দয়াকরে তারা ফেইসবুক একাউন্ট এ শেয়ার করুন যাতে করে আরও মানুষ জানতে পারে আর বাড়ায় সাহায্যের হাত.
২১৮. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৪
comment by: আনিসুজ্জামান উজ্জল বলেছেন:

http://runews.weebly.com/
২১৯. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:১২
comment by: খালিদ মাহমুদ বলেছেন: দেশের সব কয়টি বিশ্ববিদ্যালয়,বিশ্ববিদ্যালয় কলেজ, স্কুল সব প্রতিষ্ঠানে প্রতিনিধি পাঠানোর ব্যাবস্থা করা হউক।

আল্লাহ মেয়েটিকে সুস্থ করে দিন। আমার সাধ্যমত আমি সাহায্যে নয় কর্তব্য পালন করব।

২২০. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৭
comment by: অণৃণ্য বলেছেন:
নাহিদার জন্য সাহায্য পাঠাতে জ্বিনের বাদশা পে-পাল এ্যাকাউন্ট খুলেছেন


নাহিদার জীবন বাঁচাতে সাহায্য করতে আগ্রহী প্রবাসীদের সহযোগীতার অর্থ পাঠানো বিড়ম্বনামুক্ত করতে মানবীর অনুরোধে সাড়া দিয়ে সহৃদয় ব্লগার জ্বিনের বাদশা একটি প‌ে-পাল এ্যাকাউন্ট খুলেছেন। সবার নজরে আনার জন্য এ্যাকাউন্টের লিংকটি এখানে যোগ করে দিলাম।
Click This Link

কৃতজ্ঞতা জ্বিনের বাদশা ও মানবী।
২২১. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫০
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ@অণৃণ্য
আপনার ইমেইল পেয়েছি... একটা রিপ্লাই করেছি ...
০৮ ই জুন, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বাদশা ভাই।

২২২. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৪
comment by: জ্বিনের বাদশা বলেছেন: করেসপন্ডিং ইমেইল এ্যাড্রেস বদল করেছি ... এখন
"ক্যাম্পেইন.সেভ.নাহিদা এট জিমেইল ডট কম" দেখাবে

ব্লগাররা সবাই নিজ নিজ গ্রুপ মেইলগুলোতেও শেয়ার করতে পারেন এই ডোনেশন লিংক
০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: ডোনেশন লিংক ও সংশ্লিষ্ট তথ্য মূল পোস্টে যোগ করে দিয়েছি।

আপনাকে অনেক ধন্যবাদ।

২২৩. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৬
comment by: জ্বিনের বাদশা বলেছেন: অলরেডী একজন ব্যক্তি আর একটি প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ২৫ ও ১০০ ডলার জমা হয়েছে

K. E. $25
I. M. Inc. $100

সবাই এগিয়ে আসুন
০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বাদশা ভাই।

ভাল লাগছে জেনে। নিশ্চয়ই সবাই সাধ্যমত সহযোগীতা করবো আমরা।

২২৪. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:১২
comment by: সুইট ভাই বলেছেন: খবরটা পড়েই কেন যেন মনে হলো নাহিদা অবশ্যই বেঁচে উঠবে।বাংলাদেশের সকল মিডিয়া চ্যানেলে নাহিদাকে নিয়ে আবেদনের জন্য কোন সুযোগ থাকলে অনেক সাড়া পাওয়া যেত।এক্ষেত্রে ডি,এম,সির সহায়তা নেয়া যেতে পারে।
২২৫. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৩২
comment by: ফ্রুলিংক্স বলেছেন: বাদশা ভাই, আন্তরিক ধন্যবাদ।

নিজের সাধ্য + বন্ধু-বান্ধবদের দিয়ে দেখি কিছু করা যায় নাকি।
২২৬. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৫২
comment by: জ্বিনের বাদশা বলেছেন: অনেক ধন্যবাদ অণৃণ্যদা, ফ্রুলিংক্সদা ... অবশ্যই আমরা আশাবাদী হবো যে সবাই যথাসাধ্য সাহায্য করবেন ... আমি আজ রাতে অন্যান্য ব্লগেও তথ্যগুলো শেয়ার করে পোস্ট করবো

২২৭. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৪
comment by: ভেবে ভেবে বলি বলেছেন: জ্বীনের বাদশা ভাইয়ের পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ।

Three Cheers for Badsha vai... hip hip hurrah...!!!!
২২৮. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৭
comment by: মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন: Click This Link
২২৯. ০৮ ই জুন, ২০০৯ রাত ৮:১২
comment by: জ্বিনের বাদশা বলেছেন:
২৩০. ০৮ ই জুন, ২০০৯ রাত ১০:১৫
comment by: সত্যবাদী যুধিষ্ট ঠাকুর বলেছেন: সবার প্রথমে এমন একটি বিষয় ব্লগে উপস্থাপন করার জন্য লেখক কে আন্তরিক ধন্যবাদ, আশাকরি মানুষের পাশে দাড়ানোর এই মহাউদ্যোগ আপনি বা আপনারা আরও নিবেন। আল্লাহুর কাছে প্রার্থনা করি মেয়েটি জীবন ফিরে পেয়ে ডাক্তার হয়ে ভবিষ্যতে যেন এমনই ভাবে আরও লাখো মানুষের উপকার করুক। জ্বিনের বাদশাহ ভাই, পে পল একাউন্টে টাকা পাঠালাম, পেয়ে যদি আমার ইমেইল এ একখানি ইমেইল পাঠিয়ে নিশ্চিত করতেন তাহলে খুবই ভালো লাগবে। এই ব্যাপারে জড়িত সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করাটা ঠিক হবে না। শুধু বলব আপনারা আপনাদের কার্যক্রম যাতে চালিয়ে যেতে পারেন সেই শুভ কামনা রইল।
২৩১. ০৮ ই জুন, ২০০৯ রাত ১১:০৮
comment by: অ্যামাটার বলেছেন: সাধ অসীম, সাধ্য সীমিত;
তবু আশাবাদি,...ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল/গড়ে তোলে মহাদেশ সাগর অতল...
২৩২. ০৮ ই জুন, ২০০৯ রাত ১১:৩৫
comment by: লতা বলেছেন: শালার ছোটলোকগুলো মাইনাস দেওয়ার জায়গা পেলো না।

কেউ কি দয়া করে এই পোষ্টের ইংরেজি ভার্সন দিতে পারবেন। কিছু জায়গায় চেষ্টা করে দেখা যেতো।

সাধ্যমতো অবশ্যই চেষ্টা করবো।
২৩৩. ০৮ ই জুন, ২০০৯ রাত ১১:৩৮
comment by: লতা বলেছেন: শালার ছোটলোকগুলো মাইনাস দেওয়ার জায়গা পেলো না।

কেউ কি দয়া করে এই পোষ্টের ইংরেজি ভার্সন দিতে পারবেন। কিছু জায়গায় চেষ্টা করে দেখা যেতো।

সাধ্যমতো অবশ্যই চেষ্টা করবো।
০৯ ই জুন, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লতা।

২৩৪. ০৯ ই জুন, ২০০৯ ভোর ৬:০৪
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আজকের আপডেট:

Initials ------------------------------Amount
K. E. ------------------------------- $25
I. M. Inc. --------------------------- $100
M. R. ----------------------------- $50
S.M.J.H.K. ------------------------ $10
A.K.M.N --------------------------- $20

আন্তরিক ধন্যবাদ জানাই
২৩৫. ০৯ ই জুন, ২০০৯ ভোর ৬:০৮
comment by: জ্বিনের বাদশা বলেছেন: @সত্যবাদী যুধিষ্ট ঠাকুর, আপনার পুরো নাম বা ইমেইল এ্যাড্রেস তো আমি জানিনা, দয়া করে উপরের লিস্টে মিলিয়ে দেখুন আপনার নামের ইনিশিয়াল আর ডোনেশন এ্যামাউন্ট।
যোগাযোগের জন্য mukit_tohoku এ্যাট ইয়াহু ডট কম -- এখানে মেইল করুন।
২৩৬. ০৯ ই জুন, ২০০৯ সকাল ৭:৪৭
comment by: সত্যবাদী যুধিষ্ট ঠাকুর বলেছেন: ধন্যবাদ, আমার শেষ নাম রহমান, দেখে বোঝা যাচেছ টাকা ঠিক মতই পৌছে গেছে। তাছাড়া পে প্যাল এর কনফারমেশন তো আগেই পেয়েছিলাম।
২৩৭. ০৯ ই জুন, ২০০৯ সকাল ৮:৫০
comment by: মানবী বলেছেন: অণৃণ্য, জ্বিনের বাদশা- নিয়মিত আপডেটের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদের।

পেপ্যাল এ্যাকাউন্টের লিংক জানিয়ে ভিন্ন একটি পোস্ট হয়তো অনেক বেশী জনের দৃষ্টি আকর্ষন করবে। তাঁদের সুবিধা হবে প্রবাস থেকে ডোনেট করতে।


ডোনেশনের জন্য কোন অংকের অর্থই ছোট নয়, আশা করি সবাই সাধ্যমতো এগিয়ে আসবেন।


১৩ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মানবী।

`ডোনেশনের জন্য কোন অংকের অর্থই ছোট নয়, আশা করি সবাই সাধ্যমতো এগিয়ে আসবেন।'

আশার কথা নাহিদার সাহায্যে অনেকেই ইতোমধ্যে হাত বাড়িয়ে দিয়েছেন।

কাল বসুন্ধরার সামনে নাহিদার সাহায্যে পাওয়া গেছে ৮৪ হাজার ৫শ টাকা। আর কেবিনে গিয়ে সাহায্য পৌঁছে দিয়ে এসেছেন ২ লাখ ১০ হাজার টাকা। আজও স্টুডেন্টরা বসুন্ধরা ও টিএসসিতে টাকা তুলছে।এটা বাদে সব মিলিয়ে জমা পড়েছে প্রায় ৯ লাখ টাকা।

ভাল থাকবেন মানবী।

২৩৮. ০৯ ই জুন, ২০০৯ সকাল ৯:০০
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ঠিক আছে @ মানবী
পে-প্যালের এ্যাকাউন্টের লিংক জানিয়ে ভিন্ন একটি পোস্ট দিচ্ছি
২৩৯. ০৯ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৫
comment by: শরীফ উদ্দীন বলেছেন: কোথাও যখন এ ধরনের প‌্যাথেটিক কোন খবর পাই নিজেকে বরই অসহায় নগণ্য মনে হয়, বড় দুঃখ হয়, আক্ষেপ করি কেন আমি অনেক বড় হলামনা! আমার কেন অনেক টাকা থাকলোনা!! যখন এই পোষ্টটা পড়েছি অনেক কষ্টে চোখের পানি আটকে রাখতে হয়েছে, পাছে আবার কেউ দেখে ফেলে। নিয়ত করেছি বাসা থেকে দেয়া আগামি দশ দিনের ইউনিতে যাওয়ার ভাড়া+পকেট খরচ বাচিয়ে পুরোটাই আমাদের এই বোনটির চিকিৎসার জন্য দিব। জানি যদিও অংকটা প্রয়োজন তুলনাই খুব খুবই নগণ্য, তার পরও...................................

আল্লাহ ওকে তাড়াতাড়ি সুস্থকরে ওর বন্ধু-বান্ধব ও পরিবারের সবার মাঝে ফিরিয়ে আনুক।

২৪০. ০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:২৬
comment by: রিয়াজ উদ্দিন বলেছেন: ধন্যবাদ।
সাথে আছি।
থাকবো।
২৪১. ০৯ ই জুন, ২০০৯ রাত ১১:৪৩
comment by: নোমান মীর বলেছেন: সাথে আছি।
থাকবো।
২৪২. ১১ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৩
comment by: মানবী বলেছেন: শরীফ উদ্দীন, আপনার ডোনশেনের পরমিানটা মোটেও নগণ্য মনে হচ্ছেনা। আপনি যে আত্মত্যাগ স্বীকার করে মানবতার জন্য এগিয়ে এসেছেন, আমরা অনেকেই তা পারিনা। টাকার অংক যেমনই হোক, আপনার এই মহানুভবতা পরিমানটিকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে। আপনার উপলদ্ধিকে সন্মান করি।


একদিন যখন "অনেক বড়" হবেন, প্রার্থনা করি তখন মানসিকতা যেন এমনটিই থাকে। ভালো থাকুন ভাইয়া।


১৩ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: সহমত মানবী।আপনাকেও অনেক ধন্যবাদ নাহিদা বাঁচাও ক্যাম্পেইনটিতে প্রত্যক্ষ সহযোগীতা করে গতিশীল করার জন্য।

ভাল থাকবেন।

২৪৩. ১২ ই জুন, ২০০৯ সকাল ৮:৫৩
comment by: ইষ্টিকুটুম বলেছেন: সুস্থতা কামনা করি।অতিশীঘ্র!!
২৪৪. ২৬ শে জুন, ২০০৯ রাত ৩:১৫
comment by: সত্যবাদী যুধিষ্ট ঠাকুর বলেছেন: সর্বশেষ আপডেট কি? টাকা কতদুর যোগাড় হল? কারো কাছে কি কোন তথ্য আছে কি?
২৪৫. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪১
comment by: সত্যবাদী যুধিষ্ট ঠাকুর বলেছেন: ব্যাপার কি? ১ মাসের মধ্যে কি আমরা নাহিদার কথা ভুলতে বসেছি? নাহিদার চিকিৎসার সর্বশেষ খবর জানতে চেয়ে দিন বারো আগে, কমেন্ট লিখলাম, অথচ কোন জবাব নেই?? মানবী, জ়্বীনের বাদশা, আপনারা দয়া করে কিছু বলবেন কি?
২৪৬. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৪
comment by: অমিত০৯৭ বলেছেন: জানি না মৃত্যুর পর কোনো জগত আছে কি নেই। যদি থাকে তো সেখানে তুমি বেঁচে থাকো অনন্তকাল।
২৪৭. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫১
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: অনেকসময় মানুষের অনেক চেষ্টা ও ভালবাসা মৃত্যুকে পরাজিত করে। কিন্তু অনেকসময় সেটা আর হয়না।



নাহিদা আপু, জানিনা তুমি আমার লেখাগুলো কখনো দেখবে কিনা। দেখার মতো জগতেতো তুমি আর নেই। তবুও লিখছি।



"""তোমাকে কোনদিন সরাসরি দেখার সৌভাগ্য আমার হয়নি। ব্লগেই ছবি দেখেছি। ভেবেছিলাম মৃত্যুর সাথে যুদ্ধ করে আমাদের সবার ভালবাসায় আর চেষ্টায় মৃত্যুর সাথে জয় তোমারই হবে। কিন্তু তা আর হলোনা। আপু, শুনেছি মৃত্যুর পরেও একটা জগত আছে। সেই জগতে তুমি বেচে থাকো চিরকাল। তুমি এখানেও বেচে থাকবে। আমাদের সকলের অন্তরে তুমি বেচে থাকবে। তোমার মৃত্যু যতজন মানুষকে কাদিয়েছে তাদের সকলের অশ্রু তোমার উপর আল্লাহ-র রহমত হয়ে বর্ষিত হোক, তুমি জান্নাতবাসী হও। এই প্রত্যাশাই করি।"""

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ