আমার প্রিয় পোস্ট

আমি তোমাকে কবিতা দিলাম, কষ্ট দিলাম। ontim@yahoo.com

তোমায় নিয়ে কবিতা লিখব বলে

১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৪

শেয়ার করুন:                   Facebook

তোমায় নিয়ে কবিতা লিখব বলে,
অজস্র রাত আমি ভেবে কাটিয়ে দিয়েছি
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নদীর পাশে বসে রয়েছি
উদয় ও অস্তের রঙ্গে নদীর শাড়ি পরা দেখেছি আমি।
দেখেছি শেওলা ও কচুরিপানার নিবিঢ় বন্ধনে
ঢেউয়ের তালে তালে নাচন, শুধু------------
তোমায় নিয়ে কবিতা লিখব বলে।

তোমায় নিয়ে কবিতা লিখব বলে,
সারাটি রাত চাঁদ-তারার দিকে তাকিয়ে রয়েছি
তারার মিটিমিটি আলোয় নিজেকে উন্মত্ত করে তুলেছি।
ভোরের আকাশে শিশির ভেজা ঘাসে শুয়ে
শুকতারাকে শুধু তোমার কথা বলেছি।
বৃষ্টিতে ভিজেছি সমস্ত দিন তোমায় ভেবে,
গাজা খেয়ে মাতাল হয়ে গেছি, শুধু-------------
তোমায় নিয়ে কবিতা লিখব বলে।

তোমায় নিয়ে কবিতা লিখব বলে,
দেখেছি রক্তাক্ত আমার দেহের রক্ত কতটুকু লাল!
পুড়ে যাওয়া শরীর আমার কত বিভৎস!
দৌড়েছি অজানা পথে আকাশকে ধরব বলে,
ঘুমাতে গিয়েছি নদীতে বিছানার খোজে।
মনে করেছি অতীতে অস্পষ্ট স্মৃতিগুলোকে
এই ভেবে কেঁদেছি সারাদিন, শুধু-----------
তোমায় নিয়ে কবিতা লিখব বলে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ২৪ টি মন্তব্য
  • ১৯৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩২
comment by: রাতিফ বলেছেন: সুন্দর কবিতা!



শুভেচ্ছা
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাতিফ ভাইয়া।

অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন।

ভাল থাকবেন সবসময়।
আপনাকেও শুভেচ্ছা।

২. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: ইউনুস খান বলেছেন: ভালো লেগেছে।

ধন্যবাদ।
১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ ইউনুস ভাইয়া।

কেমন আছেন ভাইয়া?

ভাল থাকেন সবসময় এই কামনাই করি।

৩. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: রুবেল শাহ বলেছেন: সরল প্রকাশ.........

শুভেচ্ছা রইল
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: হুম----------সত্যই সরল প্রকাশ।
সরল প্রকাশে সুন্দর কবিতা লিখার ক্ষুদ্র প্রয়াস এটি।

ভাল থাকবেন রুবেল ভাইয়া।

৪. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪০
comment by: বিল্লাল মেহদী বলেছেন: ভালো।
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: কঁাকন বলেছেন: ভালো লাগলো
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: সবাক বলেছেন: প্রিয় পোস্ট
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: :):):):)

৭. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৪
comment by: প্রাকৃত বলেছেন: সুপার্ব!!!!!!

ওকে নিয়ে কবিতা লিখবেন বলে
অবশেষে লেখা হয়ে গেল
অবশেষ আর বাকি থাকেনি!


ভাল লাগা অনেক!


প্রিয় পোস্ট!
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০০

লেখক বলেছেন: তোমায় নিয়ে কবিতা লিখব বলে
অবশেষে লিখেই ফেলেছি--------------------:)

অনেকককককককককককককক ধন্যবাদ প্রাকৃত ভাইয়া।
ভাবিনি এই কবিতাটি কারও প্রিয় পোস্ট হতে পারে!!!!!!!!!
তবুও প্রিয় পোস্ট হলো এতো আমার সৌভাগ্য।

ভাল থেকো ভাইয়া।

৮. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯
comment by: সবাক বলেছেন: তখন কমেন্ট করিনি.........

তোমার এই কবিতাটি একটি স্বার্থক কবিতা।
১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: ভাইয়া তোমার দৃষ্টিতে যদি আমার এই কবিতাটি সার্থক হয়ে থাকে, তবে আমার কবিতা নয় আমি নিজেই সার্থক হব।
ভাল থেকো ভাইয়া:)

৯. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫২
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: "তুমি" ব্যক্তিটি পড়লে খুব খুশি হবে!
১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: :)। আমারও তাই মনে হয়:);)

ভাল থাকবেন ভাইয়া।

১০. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫১
comment by: ইউনুস খান বলেছেন: @অন্তিম

আমার নামের বানান ভুল করেছ।

:)
১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: সত্যই-তো ভুল করেছি:)
এরপর থেকে আর কোনদিন ভুল হবে না ইউনুস ভাইয়া:)

কেমন আছেন ভাইয়া?
ভাল থাকবেন।

১১. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৮
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর এবং সরল প্রকাশ।মন ছুঁয়ে গেলো।
অনেক অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নাও..............
১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৮

লেখক বলেছেন: অনেেেেেেেেেেেেেেেেক ধন্যবাদ আপু।
কবিতা লিখার কোন টপিক খুজে পাচ্ছিলাম না তাই হঠাৎ করেই এই কবিতাটি লিখা।

ভাল থাকবেন আপু।

১২. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩১
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: চমৎকার !!!
সুন্দর উপমা দিয়ে কবিতা লিখেছেন।
সত্যি দারুন।


ভালো থাকুন।
১৪ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: :)অনেক ধন্যবাদ আপু।

 



 


খুব সাধারন মানুষ।
কবিতা ভালবাসি, সেই সাথে গান।
তাই-ত কবিতার মাঝে গেথে দেই যত কষ্ট, আনন্দ, গান।
আর কবিতার মাঝেই বাচতে চাই সহস্রকাল।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪৪৩২