somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসক্তি!

৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ১.৩০ বাজে ঘড়িতে। চ্যানেল আইতে তৃতীয় মাত্রা দেখছিলাম। ইয়াবা ব্যবহারকারী এক মহিলা তার ইয়াবা সেবনের কাহিনী তুলে ধরছেন। মহিলা সাহসী বটে, সেই সাথে সুন্দরীও। অপরপক্ষে ছিলেন, একজন রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকি।ভালই লাগল, কিন্তু ঘুম আসছে না। একদমই আসছে না। তাই ব্লগে লেখা শুরু করলাম। আজকের আমার ধূমপান শুরু করা ও তার থেকে মুক্তির কিছু কথা বলব।

আমি সিগারেট ধরি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে থাকাকালীন। এর আগে কখনো আগ্রহ আসে নি এই জিনিসের প্রতি। যদিও আমার বাবা চেইন স্মোকার, ঘরে আমাদের সামনেই ধুমপান করে। আমি কেন ধুমপান শুরু করলাম জানি না। সত্যি বলতে কি হরলিক্সের সেই বিজ্ঞাপনের ভাষায় “এমনি এমনিই খাই” বলাটাই সঠিক হবে। যদিও এটা ঠিক আমার মানসিক অবস্থা সেই সময় স্থির ছিল না। বাহ্যিক ভাবে প্রকাশ না পেলেও, মনের ভিতর নিজের জীবন নিয়ে ঝড় চলছিল। সে কথা পরে কোন এক পোস্টে লিখতে চেষ্টা করব।

প্রথমে একটা দুইটা এরপর চার-পাঁচ শেষ পর্যন্ত দিনে বিশ পচিঁশটা পর্যন্ত স্মোক করেছি। জীবনের সব সমস্যার সমাধান ধরে নিয়েছিলাম স্মোকিং। ধুয়া টেনে নিতাম বুকের গভীর পর্যন্ত। বুকের মাঝের শুন্যতাটাকে ভরে নিতে চেষ্টা করতাম, কিন্তু অসীম এ শুন্যতা ভরা সম্ভব হত না। চলত একের পর এক। প্রায় এক দেড় বছর আমি স্মোকিং করেছি প্রায় নিয়মিতই। কিছু কষ্টের কথা মনে পড়ত আর শুরু হত আমার ধুয়া নিয়ে খেলা। খেলতে খেলতে নিয়ম উলটা হয়ে গেল। ধুয়া চলত সারাদিন আর কষ্ট গুলো চলত তারই সাথে।

মাঝে মাঝে চিন্তা করেছি ছেড়ে দেব। কিন্তু, শুরু করতেই পারি নি। কিন্তু, একদম শেষ পর্যায়ে এসে নিজেকে শক্ত করে সিদ্ধান্ত নিলাম। প্রথম পদক্ষেপ ছিল, হাতের কাছের সব সিগারেট ফেলে দেওয়া, তাই দিলাম ফেলে। প্রথম দুই তিন দিন ভালই চলল। এরপর শুরু হল ক্রিয়ার প্রতিক্রিয়া। রাস্তার সিগারেটের দোকান গুলোও টানতে শুরু করল। কিন্তু, নিজেকে বেধে ফেলতাম।

একদিন রাতে দেখি আমার হাতে সিগারেট। জ্বলন্ত সেই জিনিসটার দিকে গভীর মনোযোগ দিয়ে আমি তাকে টানছি। আসে পাশের সব কিছুই আবছা, শুধু সিগারেট স্পষ্ট। কেমন লাগে চিন্তা করুন, এত করে ছাড়তে চেষ্টা করেও ছাড়তে পারলাম না। কিন্তু, মন বলে উঠল এ হতে পারে না। রাত বাজে একটা, আমার কাছে কোন সিগারেট নেই। তাই তো?? আমি সিগারেট পাব কোথায় এত রাতে? ঘুম ভেঙ্গে গেল। উঠে দেখি আমি ঘামছি, খুব ঘামছি। স্বপ্নটার অনুভব এত প্রখর ছিল যে, ক্ষণিকের জন্য আমি বাস্তব কেই অবাস্তব ভেবে নিয়েছিলাম। তখনই বুঝলাম আসক্তির ভয়াবহতা।

নিজেকে আরো শক্ত করতে হল। এবার বলতে পারেন কংক্রিট করে ফেললাম। অবশেষে, মুক্তি। এরপর কয়েক মাস আর স্মোকিং করি নাই। এরপর মাঝে মাঝে বন্ধুদের সাথে দুই একটা চলে।

সিগারেট ছেড়ে দিতে গিয়ে আমি কিছু শিক্ষা পেয়েছি। সবথেকে বড় শিক্ষা, আসক্তি মানুষের সবথেকে বড় দূর্বলতা। তা সে সিগারেট হোক আর প্রেমই হোক না কেন। একটা কথা বলি, সিগারেটের সাথে সাথে আমি সব প্রকার আসক্তি থেকে মুক্তি পেতে চেয়েছি। এর মধ্যে প্রেম অন্যতম। সিগারেট ছাড়তে পারলেও, প্রেম ছাড়তে পারি নাই, কারন একটাই! প্রেম যে আমাকে ধরে রেখেছে। সিগারেটকে আমি ধরে রেখেছিলাম যতক্ষণ, সিগারেটও আমাকে ততক্ষণই আকঁড়ে রেখেছিল। যেই না ছেড়ে দিলাম, অমনি চলে গেল। অথচ, প্রেমে আমি যত ঢিলা দিলাম, প্রেম আমাকে ততই আকঁড়ে ধরল।
তারপরও তারপরও তারপরও বলব আসক্তি খুব খারাপ। এমনকি, প্রেমে আসক্তিও ক্ষতিকর। প্রেমে পড় কিন্তু আসক্ত হয় না।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৬
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×