~স্যার আপনাকে আজীবন ঘৃণা করব~
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৫
![]()
বিগত পাঁচ বছর ধরে একটা স্বপ্ন লালন করছিলাম মনে মনে। স্বপ্নটা বাস্তব করার জন্য প্রয়োজন ছিল কিছু যোগ্যতা। সেই যোগ্যতার সাধনা করলাম এই পাঁচ পাঁচটি বছর। অর্জনও করেছিলাম, সবই ছিল আমার। তবুও সব হারিয়ে গেল। একটা মাত্র কারনে তা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি। আমি কোন দল করি না। কোন পক্ষের সাথেই আমার বিরোধ নেই, বরং বলা যায় উভয় পক্ষর প্রসংশাই আমি পেয়েছিলাম অনেক অনেক বার। সকলকেই শ্রদ্ধা করেছি শিক্ষক হিসেবে যতটুকু করা দরকার ততটুকু বা আরো বেশি। তারা এক পক্ষ অন্য পক্ষকে আঘাত করতে অস্ত্র ছুড়ল। ঘায়েল হলাম আমরা কয়েকজন। এক মূহুর্তও তারা চিন্তা করল না, আমি তাদের ছাত্র।
আমি নিজের ক্যারিয়ার ভাবনা এমন করে সাজিয়ে ছিলাম যেন দেশের কাজে আসতে পারি। সেটা অর্জনের সামর্থ্য ও যোগ্যতা সবই আমার আছে। অথচ ওরা তা হতে দিল না। ওরা তো দেশের কাজে আসবে না কখনই। ওদের জীবনের লক্ষ্য হয়ত কোন হলের প্রোভস্ট হওয়া অথবা ডীন বা ভিসি হওয়া। কেউ শিক্ষকতার নাম ভাঙ্গিয়ে, কেউ জাতীয়তাবাদের গান গেয়ে, কেউ মুক্তিযুদ্ধকে বিক্রি করে তাদের ধান্ধা চালিয়ে যাচ্ছে। ওদের পাটা-পুতার খেলায় পিষ্ট হচ্ছি আমরা।
ওদের এক পক্ষ এহেন ধ্বংস লীলায় মাতে। অন্য পক্ষ, সুশীল সেজে চুপচাপ দুঃখ প্রকাশ করে খান্ত হয়। কিন্তু এভাবেই সময় চলে যায়। আমরা কেউ চুপ করে যাই, অথবা কেউ হয়ে যাই ওদেরই মত। হয়ত আমি যোগ দেব চুপ করে থাকা দের দলে, ওদের মত হব না সেটা নিশ্চিত। কিন্তু দুঃখ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কখনো শ্রদ্ধা করতে পারব না। ধিক্কার ওদের!! এভাবে আর কত দিন!!
স্যারকে একটা কথা বলতে চাই। সামনা সামনি বলতে পারব না। সে তার ক্ষমতা দিয়ে আমাকে শেষ করে দিতে পারে, কারন আমি স্বপ্ন ধারণ করে বেঁচে থাকি। কথাটা হল, "স্যার আপনাকে ও আপনাদের ঘৃণা করি ও করব"।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঘৃণা, ঢাকা বিশ্ববিদ্যালয় ;
প্রকাশ করা হয়েছে: আমার কথা, বিরহ কথা বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ।
কাস্তের মত চাদঁ বলেছেন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো শয়তান কীট এ দেশে জন্ম নেয়নি বোধহয় কোনদিন আর। এ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হয়ে আরো হাজার শিক্ষার্থীর মতো এ মত আমারও। ৮০% ছাত্র এ ধারনার সাথে একমত।ক্যাম্পাস থেকে দূরে থাকা কবি/সাহিত্যিক/কল্পনাবিদরা এখনি অনেক নীতিকথা বলবেন জানি।
ফাতাহ্ বলেছেন:
এ লজ্জা রাখবো কোথায় !???
দুঃখবিলাস বলেছেন:
শিক্ষাঙ্গন হোক মুক্তমনা মানুষের জন্য। শিক্ষাঙ্গন হোক রাজনীতি বিহীন, ধর্মনীতির উর্দ্ধে
লেখক বলেছেন: শিক্ষাঙ্গন হোক মুক্তমনা মানুষের জন্য। শিক্ষাঙ্গন হোক রাজনীতি বিহীন, ধর্মনীতির উর্দ্ধে -------------
আশা করলেই তা পূর্ণ হয় না। হোক বললেই তা হয় না।
রাতমজুর বলেছেন:
একই ঘটনার ভুক্তভোগী আমিও, তবে অন্য একটা সরকারী বিশ্ববিদ্যালয়ের, দেশের সেরা অন্যতম বিশ্ববিদ্যালয় ওটা, সাথে যোগ হয় অভিভাবক নামক অতিভাবকের দল (বাবা না থাকায় দুনিয়ার সকল আত্মীয় নিজেকে আমার অভিভাবক ভাবেন) ও তাদের বিশাল বিশাল ১০০% সফল হইবেই টাইপ পরিকল্পনা। আর দশটা সাধারন ছেলের মতই নির্ভরশীল ছিলাম আর্থিক ভাবে বাড়ীর ওপর, তাই সামনে চলতে পারিনি নিজের স্বপ্নের পথে। বিশ্ববিদ্যালয়ের নামজাদা শিক্ষকেদের রাজনীতি আর আমার অতিভাবকেদের পরিকল্পনা -। দুটোর যোগফল? বাদ দ্যান ভাই? যেকদিন বাঁচি নিজের মত বাঁচতে চাই - স্বাধীন, হোকনা সে স্বাধীনতা দারিদ্রের।
লেখক বলেছেন: বেঁচেতো আছি নিজের মতই।
লেখক বলেছেন: দুঃখ রাখার জায়গাতো একটাই। সামহোয়ারিন ব্লগ।
নির্বাসিত বলেছেন:
অত্যন্ত দুঃখ পেলাম আপনার লেখাটি পড়ে। প্রথমতঃ বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু তার চেয়েও বেশী আপনার জন্যে।শিক্ষক রাজনীতির ব্যাপারটি আমার অজানা নয়, কিন্ত সেটি যে আজ কি পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করেছে, তা কিছুটা হলেও আন্দাজ করতে পারি।
কামনা করি আপনি এই কালো অধ্যায়টিকে পিছনে ফেলে আসতে পারবেন।
লেখক বলেছেন: কালো অধ্যায়টি পেছনে ফেলে ঠিকই এগিয়ে যাব। শুধু রয়ে যাবে অপূর্ণতা।
@ কাস্তের মত চাদঁ, কথাবার্তায় আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিলে ভাল হয়। নিজের মত সব শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিবেন না।
রাতুল" বলেছেন:
কি বলব, কস্ট লাগে।
বিবর্তনবাদী, আপনি প্লিজ হতাশ হবেন না। স্বপ্ন ভাঙার বেদনা আমি বুঝি, তাও যদি সেটা অন্যায়ভাবে হয়... তারপরও বলব, আপনার যোগ্যতা আপনি দেশের কাজে লাগাতে পারবেন, শুধু হতাশ হবেন না...
লেখক বলেছেন: যে বিশ্ববিদ্যালয় বিদেশী রাজনীতি (বৃটিশ, পাকিস্তানি, আমেরিকান, ভারতীয় ইত্যাদি) হতে জাতীকে রক্ষা করে ছিল, সেই বিশ্ববিদ্যালয়ই আজ জাতীয় রাজনীতির শিকার।
বড়ই অদ্ভুত তাই না!!!!!!!
মাইনুল বলেছেন:
ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষক নোংরা রাজনীতিতে জড়িত। এইটা জাতির জন্য দুর্ভাগ্য জনক।অবিলম্বে টিচার পলিটিক্স নিষিদ্ধ করা উচিত।
লেখক বলেছেন: কে করবে?? আপনি? আমি?
ভাই এইসব উচিত অনুচিতের কথা শুনতে শুনতে একেবারে ভিকটিম হয়ে গেলাম। এরপর আর ঐ গান শুনে লাভ কি!!
কোলাহল বলেছেন:
নিজের সময় শ্রম ঘামে যে যোগ্যতার বিকাশ ঘটে তার মুল্যায়ন দুরের কথা রীতিমত পদদলিত হয় স্বার্থবাদের উদগ্র আঘাতে। দুখজনক বুঝি তারপরও এই নিয়ে বেঁচে আছি। যারা করছে তারা আমাদেরই স্বজন, বিভিন্ন সময়ে তাদের মুখনিসৃত শব্দ তরঙ্গে আমরা চমৎকৃত হই, স্বপ্ন দেখতে শিখি। না, আমাদের স্বপ্ন দেখাই ভুল। আপনার জন্য সহানুভুতি। ভুলে যান।
লেখক বলেছেন: দেশে নতুন প্রবাদ চালু করা যায়।
ভুলে যাওয়াই সকল সুখের মূল
পলাশমিঞা বলেছেন:
স্বপ্ন ভেঙ্গে ফেলেছে নাকি???
লেখক বলেছেন: আপনারে তো বলছি। উপদেশ মত নফল নামাজও পড়ছিলাম। কিন্তু, আপাদত কাজ আসল না। তবুও যা হয় হয়ত ভালর জন্যই হয়। দেখি এ নৌকা কোথায় গিয়ে ভাসে।
আশিক হাসান বলেছেন:
স্বাপ্নিক "বিশ্বকিদ্যালয়ের সব ধরনের সংকটের জন্য আমি সবসময় সরকারকেই দায়ি করি। "
জাতির বিবেক বলে যারা নিজেদের আগবেড়ে আখ্যা দেয় । যারা জ্ঞানের আলো বিতরণ করে ।
তারা কি এতই অসহায় যে সব দোষ নন্দঘোষ বলে সরকারকে দোষী করে নিজেরা সাধু সাজে।
তারা যদি বাস্তবিক অর্থে জাতির বিবেক হত ,তাহলে কখনোই আজ একজন ছাত্রের এধরনের হতাশাবোধক পোস্ট ছাপা হতোনা।
তাই বাস্তবকে স্বীকার করুন ।
মনে রাখবেন ঘর খোলা রাখলে চোর চুরি করতেই পারে ।
অতএব সির্ধান্ত আপনার হাতে .......।
ধন্যবাদ বিবর্তনবাদী
সময়োপযোগী পোস্টের জন্য ।
আশা করি এই পোস্ট, তথাকতথিত শিক্ষকদের প্রতি কিছু ব্লগারের অন্ধমোহ কিছুটা হলেও কাটতে সাহায্য করবে
লেখক বলেছেন: হুম।
নাভদ বলেছেন:
ভাই আপনার মত অনেকেরই একই অবস্থা। রাজনীতি/ধর্ম ইত্যাদির প্রভাব প্রবল।
রাজশাহী ইউনি তে আমাদের পরিচিত এক মেয়েকে (যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল) লেকচারার পদে নিয়োগ দেয়া হল না যাস্ট হিন্দু হবার কারনে।
লেখক বলেছেন: হুম। সেই মেয়ে যদি এখন বিদেশে গিয়ে পড়ে থাকে তবে এই তথাকথিত জ্ঞান পাপিরা বলবে দেশের খেয়ে বিদেশে পড়ে আছে।
শান্তির দেবদূত বলেছেন:
এই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আপনাকে সহানুভুতি জানিয়ে কিইবা লাভ হবে, যা হবার তা হয়ে গেছে, সামনেতো পুরা জীবনই পরে আছে।So take is easy my friend................best of luck
লেখক বলেছেন: এহেন অবস্থার পর সামনে একটাই উপায় থাকে। দেশত্যাগ, কিন্তু তাতে ভাই শান্তি নাই।
নাভদ বলেছেন:
লেখক বলেছেন: হুম। সেই মেয়ে যদি এখন বিদেশে গিয়ে পড়ে থাকে তবে এই তথাকথিত জ্ঞান পাপিরা বলবে দেশের খেয়ে বিদেশে পড়ে আছে।
------------------------------------------------------------------
তিনি অলরেডী তার বিষয়ের এক বিখ্যাত গবেষকের কাছে পিএইচডি শুরু করেছেন ইউরোপের কোন একটি দেশে।
আশা করি আপনার ভবিষ্যৎ ও সুন্দর হবে। অল দ্য বেস্ট ।
লেখক বলেছেন: যেই লাউ সেই কদু।
আবাবিল বলেছেন:
শুধু সমব্যাথাই জানাতে পারি। চোখের সামনে দেখে আসছি কবে থেকেই। কিন্তু প্রতিকার কি? শিক্ষক রাজনীতি নিষিদ্ধের জোড় দাবী তোলা উচিত নয় কি?
সিহাব চৌধুরী বলেছেন:
আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি, যেখানে জাতীয় ইউনিভার্সিটি থেকে থার্ড ক্লাস পাওয়া একজন কে নিয়োগ দেয়া হয়েছে -- তৎকালীন ভিসি নাকি ২,৫০,০০০ টাকা ঘুষ নিয়ে এই কাজ করেছিলেন ।
আপনার ব্যাপারটি দুঃখজনক । সমবেদনা দেয়া ছাড়া আমার আর কিছু করার নেই ।
লেখক বলেছেন: হুম
নেমেসিস বলেছেন:
টেক সাম রেস্ট এ্যান্ড স্টে অফ সাম ডেজ ফ্রম সামহোয়ার ।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
এমন করে বলোনা । তুমি কি কখনো শুনছো , রাজাদের দেশে কখনো স্কুল কলেজে মারামারি ধর্মঘট হরতাল দাবী আদায়ে শিক্ষকদের ক্লাশবর্জন ??????????????
এক্ষেত্রে যাহা লাউ তাহা কধু হতে পারেনা
লেখক বলেছেন: হয়ত।
ত্রিভুজ বলেছেন:
আপনার পোস্ট পড়ে মন খারাপ হয়ে গেল...
"কেউ শিক্ষকতার নাম ভাঙ্গিয়ে, কেউ জাতীয়তাবাদের গান গেয়ে, কেউ মুক্তিযুদ্ধকে বিক্রি করে তাদের ধান্ধা চালিয়ে যাচ্ছে। ওদের পাটা-পুতার খেলায় পিষ্ট হচ্ছি আমরা।"
আপনার সাথে পুরোপুরি একমত এই বিষয়ে।
শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ হোক... শুধু এটুকুই বলতে পারি। এর বেশী কিছু না...
ভাল থাকুন বিবর্তনবাদী। ক্ষোভটাকে শক্তিতে পরিনত করুন... আমরা যে কিছুই করতে পারবো না তাও কিন্তু না... কিছু না হোক, শিক্ষক নামের লাল নীল এই ভন্ডগুলোকে পেপার বা টিভিতে দেখলে এক দলা থুতু ছিটিয়ে দিতে পারবো কমপক্ষে!
লেখক বলেছেন: হুম।
রাশেদ বলেছেন:
দুঃখজনক। সমবেদনা দেয়া ছাড়া আর কি বা বলতে পারি।
দুরন্ত পিথক বলেছেন:
শিক্ষাঙ্গন রাজনীতি বন্ধ হোক।এটা ছাড়া কি আর বলতে পারি।
মুনিয়া বলেছেন:
হুমম... দুঃখজনক ব্যাপার। এই দেশের জন্য এটাই বাস্তবতা...
শফিউল আলম ইমন বলেছেন:
বন্ধু খুবই দুঃখজনক।এই লেখাটি আগে চোখে পড়েনি। এখন বুঝতে পারলাম তুই কেন বলেছিস সব উজাড় হয়ে গেছে।
সমবেদনা, চোখের দু এক ফোটা জল ছাড়া তো এখন আর কিছু করতে পারছিনারে বন্ধু। খুবই দুঃখিত।
অনেক ভালো থাকিস। এসবকে পেছনে ফেলে মাথা উচু করে একদিন ঠিকই দাড়াবি এমনটাই আমার বিশ্বাস।
শুভকামনা।
নিবেদীতা বলেছেন:
মনটা বেশী খারাপ?
লেখক বলেছেন: কি মনে হয়?
হ্যারি সেলডন বলেছেন:
কমেন্ট করার জন্য আসছিলাম, কিন্তু ছাগু মুখ দিছে।
লেখক বলেছেন: আচ্ছা!!
নিবেদীতা বলেছেন:
বন্ধুদের মন খারাপ দেখতে ভাল লাগেনা, নিজেরো মন খুব খারাপ অনেকতো হল, এবার কি একটু ভাল থাকা যায়না?
লেখক বলেছেন: বন্ধু কথা তো সেটাই। অনেকতো হল, এয়ার কি একটু সময়টা ভাল হতে পারে না? তবুও ভাল রইতে হয়, তেমনি আমিও ভাল আছি।
আরও কিছু বলার ছিল। লিখতে গিয়ে ভাবলাম, আলাদা একটা পোস্ট দেব। আপনি ভাল থাকুন।
১৯৭১ আমার চেতনা বলেছেন:
Boss,
Pl don't get upset, perhaps something good is waiting for you................. who knows? !
and pl don't leave this blog, I like your writings.
নিবেদীতা বলেছেন:
তবুও ভাল থাকুন
প্রাণ চানাচুর বলেছেন:
ভাইয়া, বৈশাখী উপলক্ষ্যে এখানে একটা গান পাঠালাম আপনাকে।

যে হারে পুরানো মিউজিকে রেজার গান শুনেন। মায়া লাগলো তাই দিলাম।
লেখক বলেছেন: থাংকু ছুড ভাই।
প্রাণ চানাচুর বলেছেন:
ওয়েল্কাম
আরেকদিন আমার নিজের গাওয়া গান পাঠাবো। তা আরো মধুর! ব্লগের স্টার বিষাক্ত ভাইয়া কর্তৃক প্রশংসিত
লেখক বলেছেন: গানটা জলদি পাঠাও। নইলে চানাচুর খেয়ে ফেলব।
প্রাণ চানাচুর বলেছেন:
আমি পাঠাচ্ছি
নিবেদীতা বলেছেন:
শুভ নববর্ষ
তানজিলা হক বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা
পুষ্প বলেছেন:
ভাইয়া অল্পকয়দিন হয়েছে ভার্সিটিতে ক্লাস করলাম।টিচারদের অবস্থা দেখে এখনই তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছি।অদুর ভবিষ্যতের কথা ভেবে শঙ্কা হচ্ছে।
তবে নতুন বছরটি আপনার জন্য সকল কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলার পাথেয় হোক।শুভ নববর্ষ।
আপনার আগের ছবিটা আমার অনেক ভাল লাগত।
লেখক বলেছেন: সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে।
তোমাকে নববর্ষের শুভেচ্ছা।
আগে ছবিটা কি আবার দেব নাকি??
লেখক বলেছেন: ১৪ তারিখের নববর্ষের শুভেচ্ছা ১৫ তারিখ!!!! ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিমু না।
নিহন বলেছেন:
শুভ বাংলা নববর্ষ-১৪১৫
চানাচুর বলেছেন:
আমাকে - দিয়েছিলেন মনে আছে তবে আমি -দিইনি
পুষ্প বলেছেন:
কেমন আছেন???আরতো এলেন না আমাদের ব্লগে।
আগের ছবিটা দিলে খুশি হব।(নামের সাথে ওটার দারুন মিল)
আর সাথে নতুন লেখাও।
লেখক বলেছেন: ওকে।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
দেরিতে হলেও নব বর্ষের শুভেচ্ছা
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
তারা কি এতই অসহায় যে সব দোষ নন্দঘোষ বলে সরকারকে দোষী করে নিজেরা সাধু সাজে।"
@ আশিক হাসান, সত্যিকারের শিক্ষকরা এখন সত্যি অসহায়। যে লোকের পাশ দিয়ে হেঁটে গেলে আমার গায়ে কাঁটা দিত, তাকে আর যাই হোক, সত্যিকারের শিক্ষক বলতে পারি না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সে সব ছাত্রের অভিভাবকত্বের দায়িত্বে ছিল। একজন ভাল ভিসি একটি বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে পারেন। একটি বিশ্ববিদ্যালয় দেখান যেখানকার ভিসি একজন সম্মানবোধসম্পন্ন স্বপ্নদ্রষ্টা। এদের ভিসি কিন্তু সরকারই বানায় নিজেদের স্বার্থে। একারণেই আমার ক্ষোভটা সরকারের প্রতি,,,
লেখক বলেছেন: একমত হতে পারলাম না ভাই ।
লেখক বলেছেন: একজন ভাল ভিসি একটি বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে পারে...
কিভাবে??? বেশির ভাগ দলবাজ শিক্ষকের একটি বিশ্ববিদ্যালয়ে কেমনে ভিসির সব বদলে দিতে পারে।
নির্বাসিত বলেছেন:
আপনার সর্বশেষ লেখাটি উধাও হোল কেন? আমিতো দু চারটে ঝাড়ি দেবার জন্য তৈরী হচ্ছিলাম।
লেখক বলেছেন: সেই ভয়েইতো আমি এফিডেন্স সরিয়ে ফেললাম।
বিহংগ বলেছেন:
আমার এক স্যার ছিলেন।খুব পরিচিত। কিছুদিন আগে শাহজালাল ভার্সিটির ভি,সি ছিলেন। উনি যে আমাকে কত টাকা দিয়ে হেল্প করেছেন। ইউ ,এন ডি ,পি তে এপ্লাই করার জন্য একটা রেজুমি টাইপ করতে ২০ টাকা দরকার ছিলো ,সেই টাকাটাও উনি আমাকে দিয়েছিলেন। আমি খুব দুঃখ পেয়েছিলাম,এই স্যারকে পরে অনেক বিরোধে জড়িয়ে যেতে দেখে।আবার অনেক স্যার কে দেখেছি ,ছাত্রদের রেজাল্ট ছিনতাই করতে।
সূর্যসেন হলের কোয়ার্টারে থাকতেন এক স্যার ,জানিনা এখনো উনার সোফার ভিতর থেকে তুলা বের হয় কিনা? অথচ স্যারের কী অগাধ জানাশোনা।
আপনার জন্য মর্মাহত হয়েছি।
নিবেদীতা বলেছেন:
আবার আগের চেহারায় ফিরে এলেন যে?
লেখক বলেছেন: জনগনের দাবী। জনগন যদি দাবি তোলে তবে আবার নতুন রূপ নেব।
সিরিয়াস কমেন্ট : আপনি situation খুব ভাল বর্ননা করতে পারেন ! বেশ গোছানো !
ফানি কমেন্ট : আপনার প্রফাইল পিকচার আর about me টা পড়ে মজা পেলাম !
লেখক বলেছেন: সব ধরণের কমেন্টের জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















মনে হয় বুঝতে পেরেছি ব্যপারটা।কি বলবো?
শুভকামনা থাকলো.......।
শুভেচ্ছা।