somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা লাস্ট সামার/চিঠি

০৯ ই জুন, ২০০৮ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বন্ধুরা,


সামার ভ্যাকেশন চলছে, ঢাবি বন্ধ। আমাদের ছুটি নেই, থিসিসের কাজ করে চলছি। আমি ছুটে চলছি পানিতে ব্যাকটেরিয়ার খোঁজে। দেখতে দেখতে কেটে যাবে এই জুন, ঠিক যেভাবে কেটে গেল বিগত ছয়টি জুন মাস। কিন্তু এই জুন মাসটা একটু ব্যতিক্রম। ঢাবিতে এটাই আমাদের শেষ সামার ভ্যাকেশন।


২০০২ এর জুনে যেই ভ্যাকেশন শুরু হয়েছিল তা ছিল ছুটির আনন্দে ছন্দময়। ২০০৮ এর এই জুন বিদায়ের ঘন্টা শোনাচ্ছে, আর পাব না। তোমাদের আর এখন তেমন পাই না, যাদের সাথে কাটিয়ে এলাম জীবনের ফেলে আসা ছয়টি বছর। বাংলার নানা প্রান্ত হতে আমরা এক হয়েছিলাম এই ঢাবিতে। এখন সময় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ার দৌড়ে সারিবদ্ধ হয়েছি। সবাই আমরা ব্যস্ত, জীবন গড়ার যুদ্ধে নামার প্রস্তুতি। ইতিমধ্যেই কয়েকজন যুদ্ধ শুরু করেছো, আমরা আছি লাইনে। বাস্তব করতে হবে আজতক দেখা সব স্বপ্ন।


আজ এক বন্ধুর সাথে কথা বললাম খানিক্ষণ। এতদিন যেখানে ছিলাম, আজও সেই দুরত্বে থেকেই কথা হল। কিন্তু, উভয়ের মুখেই বিদায়ের আভাস। ২০০২ এর জুনের ভ্যাকেশনে আমরা শুরু করেছিলাম পরিচিতি পর্ব। এরপরের জুনগুলো কাটালাম নোট গুছাতে, পরীক্ষার প্রস্তুতিতে, অথবা পরীক্ষা দিতে দিতে। আর এবার কাটাচ্ছি চাকরির বাজারের আপডেট, জিআরই, টোফেলের প্রস্তুতি কিম্বা চাকরির বাজারে একে অপরকে টেক্কা দেবার প্রতিযোগিতার আলোচনায়।


যখন ক্লাস টু-থ্রিতে পড়ি, তখন ক্লাস ফাইভের ভাইয়া আপুদের দেখে ভাবতাম ওরা কত বড় আমি কবে ক্লাস ফাইভে পড়ব। ক্লাস টেনে থাকতে বিশ্বকাপ ফুটবল দেখতে দেখতে ভাবলাম, এর পরের বিশ্বকাপের সময় আমি বিশ্ববিদ্যালয়ে পড়ব। ক্লাস ওয়ান হতে রোজার ছুটি, গ্রীষ্মের ছুটি, শীতের ছুটি কতছুটিই না কাটালাম। এবারের এই ছুটিই শেষছুটি। আর কি কখনও পাব এই ছুটিগুলো? কি বলছি আমি এসব!! আমরা যে আর এসব ছুটির অপেক্ষাতেই থাকব না। ছুটির পালা যে এবারই শেষ।


তোমাদের সাথে অনেক রাগ করেছিলাম। অনেক অভিমান ছিল, ছিল হাজারো অভিযোগ। ঠিক, এমনটি হয়ত ছিল তোমাদেরও আমার প্রতি। এভাবেই তোমাদের কাছ থেকে শিখেছি বাস্তবের সংজ্ঞা। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে আসা বোকা এই আমাকে তোমরাইতো দেখিয়েছ জীবনের কঠিন রূপ! আমি শিখেছি কেউ কারো নয়, আবার সবাই সবার। বিশ্ববিদ্যালয়ের এই মুক্ত পরিবেশে আমাকে পরিপক্ক মানুষ হিসেবে গড়ে দেবার জন্য তোমাদের কাছে শুকরিয়া।


বন্ধুরা তোমরা যে যেখানেই থাক, ভাল থাক। আমাকে ভুলে যাও, দোষ দেব না!! তবে ভুলে যেও না আমাদের সেই সব স্মৃতিগুলো। সেই ডিপার্টমেন্ট, সেই মোকাররম-ভবন, কার্জন হল অথবা আমাদের সাইন্স লাইব্রেরী। ভুলনা সেন্টমার্টিনের সেই নীল জলে ভাসানো উচ্ছল স্মৃতি। জীবন নদীর স্রোতে যেখানেই দেখা হবে, যখন জড়িয়ে ধরব তখন ফিরে যেও ফেলে যাওয়া এই ছয়টি বছরে।

আজ আর কিছু বলতে পারলাম না। জীবন সায়াহ্নে যখন অতীত ঘেটে ডায়েরীর পাতা ভরব, তখন বাকি কথা হবে। আজ বিদায়। ..................

ইতি,

~বিবর্তন~

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×