এইতো সেদিন, তোমারই জন্যে
কেটেছে কত বিনিদ্র রজনী।।
এইতো সেদিন, তোমারই সাথে
ছাড়তে চায়েছি ধরণী।।
এইতো সেদিন, তোমারই হাসিতে
পেয়েছিলাম স্বর্গ।।
এইতো সেদিন, তোমারই স্পর্শে
হয়েছিলাম বন্য।।
তবু,
এইতো সেদিনই, তোমারই পথ চেয়ে
কাটালাম কত যে বেলা।
এইতো সেদিন, তোমারই কারনে
উড়ল কত যে ধূয়া।।
এইতো সেদিন, তোমারই কারনে
ধেয়ে এল সেই নোনা জলের বান।
এইতো সেদিন, আমারে ফেলে
সেই বানেতে ছাড়লে নতুন ভেলা।
তাই এই সেইদিনই,
নাও ঘুরালাম, নদীর সেই নতুন বাঁকে,
শুধু এই আশায়, যেন দেখা হয়
তোমারই কোন, নতুন রুপের সাথে।।
বিবর্তনবাদী~
ডিসেম্বর ২৮, ২০০৭
(ছবি আমার নিজের তোলা-স্থান হিমছড়ি কক্সবাজার)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



