somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমানের জন্য একটি এক্সপেরিমেন্টের প্রস্তাবনা।

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাস্তিকরা যখন সৃষ্টিকর্তাকে খুজবার জন্য এক্সপেরিমেন্টাল প্রুফ উপস্থাপন করার প্রস্তাব দেন, অথবা আস্তিকরা সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমানের জন্য বৈজ্ঞানিক যুক্তি উপস্থাপনের চেষ্টা করেন তখন তাদের কথা শুনে চুপচাপ ভাবি। তা মাথায় এল একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলে কেমন হয়?


যদি এহেন এক্সপেরিমেন্ট ডিজাইন করতেই যাই, তার আগে ঠিক করতে হবে যার অস্তিত্ব প্রমান করব সে কে? সে যদি হয় সৃষ্টিকর্তা তবে ধরে নিতে হবে তিনি মানুষকে তিনি সৃষ্টি করেছেন, অতএব মানুষ তার সামনে তুচ্ছ বা ইচ্ছার অধীন। হয় আমরা তার হাতের পুতুল অথবা আমরা তার হাতের পুতুল না হলেও তার ইচ্ছাকে অতিক্রম করতে সক্ষম নই। সেই মুহুর্তে তাকে দোষ দেওয়াটাও হাস্যকর কারন তাকে দোষ দেবার পর্যায়ে আমরা আর থাকি না। আবার যদি তাকে মানুষের চাইতে অনেক অনেক ক্ষমতাবান বা শক্তিশালী না ধরি তাহলে ঐ এক্সপেরিমেন্টেরতো কোন মূল্যই থাকে না।


এখন কথা হচ্ছে, সৃষ্টিকর্তা যদি থাকেন তবে তিনি আপাততঃ আমাদের সামনে নিজেকে সরাসরি উপস্থাপন করতে আগ্রহী নন, কারন তাকেতো সরাসরি ধরতে বা দেখতে পারছি না। আর আমারা যারা তার ইচ্ছাকে অতিক্রম করতে পারবই না, সেই আমাদের তাকে সামনে আনবার আমাদের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। তিনি কেন আমাদের সামনে আসতে চান না সেই প্রশ্নও অবান্তর হয়ে যায়। আবার যদি ধরে নেই, এক্সপেরিমেন্টের জন্য কল্পিত সৃষ্টিকর্তা নিজেই তার সৃষ্ট নিয়মের অধীন হয়ে আছেন, তখন তাকে খুঁজে না পাওয়ার অর্থ নিয়মটাই এমন যে আমরা তাকে ধরতে পারব না।


যিনি সৃষ্টিকর্তার অস্তিত্ব মানেন না (নাস্তিক) তিনি কি পারছেন এমন কোন এক্সপেরিমেন্ট ডিজাইন করতে যার মাধ্যমে উনি সৃষ্টিকর্তার অস্তিত্বকে নাকচ করতে পারবেন? ফলাফলের কথা না হ্য় এক্সপেরিমেন্টের পরেই তুলি। আবার যিনি অস্তিত্ব (আস্তিক) মানেন তিনিও কি পারছেন একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে?


এখন অবস্থা কি দাঁড়ায়, যেহেতু অস্তিত্ব প্রমানের এক্সপেরিমেন্টতো ডিজাইন করা যাচ্ছেনা বিধায় সৃষ্টিকর্তার অস্তিত আছে কি নেই সেটা বিশ্বাসের ব্যাপার।

যার ইচ্ছা সে বিশ্বাস করবেন যার ইচ্ছা সে বিশ্বাস করবেন না। কেউ কেউ এই বিশ্বাসের ব্যাপারটাকে মানুষের দূর্বলতা ভাবতে পারেন, আবার কেউ শক্তি। আস্তিকের বিশ্বাস নাস্তিকের কাছে দূর্বলতা, আর নাস্তিকের বিশ্বাস আস্তিকের কাছে দুর্বলতা।

অবশেষে প্রশ্ন, আপনি কোন গ্রুপের? (মানে আস্তিক না নাস্তিক) এবং কেন?

আমার উত্তর, আমি আস্তিক, এর কারন এটা আমার বিশ্বাস। প্রমান করার জন্য কোন এক্সপেরিমেন্ট ডিজাইন করতে সক্ষম হলাম না।


নাস্তিক যদি বলেন তিনি নাস্তিক, কারন তিনি যৌক্তিক। তবে তাকে একটা এক্সপেরিমেন্টের লে-আউট দিয়ে যেতে অনুরোধ করছি।

আস্তিক যদি বলেন তিনি আস্তিক, কারন তিনি যৌক্তিক। তবে তাকেও একটা এক্সপেরিমেন্টের লে-আউট দিয়ে যেতে অনুরোধ করছি।








পোস্টের সাথে সম্পর্কহীন মন্তব্য এখানে করুন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩
৩১টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×