আমার এই পথ চাওয়াতেই আনন্দ

এসো আমরা বহ্নির যুদ্ধে শামিল হই

২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৮

শেয়ারঃ
3 0



বহ্নির ছবি

যখন শরীর ভাল লাগে না, মাকে বলি মাথায় হাত বুলিয়ে দিতে। অদ্ভুত একটা শান্তি পাই, কেউ গায়ে হাত বুলিয়ে দিলে। ছোট থাকতে বাবার সাথে রিক্সায় উঠলে বাবা শক্ত করে ধরে রাখত, নিজেকে খুব নিরাপদ বোধ করলাম। আমার আমি নিজেই যখন ছোট বোনকে হাত ধরে রাস্তা পার করি, নিজেকে বড্ড দায়িত্বশীল মনে হয়। ছোট ছোট স্পর্শগুলো আমাদের স্মৃতি আর অনুভবের জগতে বিশাল একটা জায়গা দখল করে আছে। এই স্পর্শ যেমন একটা ভাললাগার অনুভূতি, তার বিপরীত অনুভূতি ব্যাথা।


এখন আসুন বিজ্ঞানের আলোতে দেখি ব্যাথা কেন অনুভব করি। আমরা যখন ব্যাথা তখনই অনুভব করি যখন আমাদের দেহের পেইন রিসেপ্টর গুলো মস্তিস্কে ব্যাথার সিগনাল দেয়। অপারেশনের সময় মরফিন, প্যাথিডিন ইত্যাদি ড্রাগ সেই পেইন রিসেপ্টর গুলোকে নিস্তেজ রাখে। এখন উলটোটা ভাবি, কারো পেইন রিসেপ্টর যদি সবসময় সক্রিয় থাকে তখন কি হবে? সে যেকোন প্রকার স্পর্শেই ব্যাথা অনুভব করবে। হোক তা মায়ের, বাবার, ভাইবোনের অথবা প্রিয় কোন মানুষের। এমনই এক রোগের ডাক্তারি ভাষায় নাম Fibromyaglia।


এটা এক বিরল রোগ যার যথার্থ কারন এখনও জানা সম্ভব হয়নি। খুব অল্প লোকের এই রোগটি হয়ে থাকে। তেমনই একজন প্রাক্তন ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের ও বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির ছাত্রী বহ্নি। বিগত কয়েক বছর ধরে Fibromyaglia রোগে ভুগছে। শুধু তাই নয় তার দেহে বাসা বেঁধেছে Cardiac arrhythmia, Sinus Tachycardia, Hepatomegaly, Duodenitis, Endometriosis, Mennorhagia, Neuralgia, Hypermobility,Unbalanced and Unsteady gait মত প্রায় ২০/২১ টি রোগ।


তার পরিবার স্বচ্ছলই ছিল। নইলে নর্থ সাউথের মত প্রতিষ্ঠানে মাইক্রোবায়োলজিতে পড়ানো সম্ভব ছিল না। কিন্তু কত দিন? কয়েক বছর ধরে চিকিৎসায় ব্যয় করতে করতে তারা আর্থিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। হয়ত কিছু দিন পড়ে হাল ছাড়তে বাধ্য হবেন। আপাততঃ বিদেশে যাওয়া ও প্রাথমিক চিকিৎসা বাবদ ২৫ লক্ষ টাকা প্রয়োজন। তাছাড়া চিকিৎসা পরবর্তী খরচও একটা বিশাল প্রতিবন্ধকতা। অর্থাভাবে হয়ত একসময় দ্রুত শেষ হয়ে যাবে একটি জীবন। যার কাছে থেকে পৃথিবীর কিছু পাওনা ছিল। পৃথিবীর কাছে আমরা সবাই ঋণী। হয়ত বহ্নিরজন্য কিছু অবদান রাখতে পারলে সেই ঋণের একটা ক্ষুদ্র অংশ শোধ করতে পারব। আসুন, আমরা বহ্নির জন্য মানবতার হাত বাড়িয়ে দেই। তার বন্ধুরা বহ্নিকে বাঁচিয়ে রাখবার জন্য প্রাণপন চেষ্টা করছে আসুন আমরাও অংশ নেবার চেষ্টা করি।


NAME:Sharmin Quazi Bonny Acc No:108.101.93610 Dutch-Bangla Bank Limited; Shantinagar Branch Swift Code for DBBL: DBBLBDDHXXX NAME:Sharmin Quazi Bonny Acc No: 34086626 Agrani Bank; Shantinagar Branch Contact Number: 01717199544, 01915355143, 01674035689





প্রথম আলোতে প্রকাশিত খবরটি

 

প্রকাশ করা হয়েছে: কারেন্ট ইভেন্টস  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪০
বৃত্তবন্দী বলেছেন: আবেদনটি প্রথম পাতার হাত বাড়িয়ে অংশে রাখবার অনুরোধ করলাম
২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৪
প্রচেত্য বলেছেন:
মানবতার জয় হোক
আর বহ্নি বেঁচে থাকুক আমাদের মাঝেই
২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: কর্তৃপক্ষকে পোস্টি হাত বাড়িয়ে দাও অংশে রাখবার অনুরোধ করুল প্লিজ

৩. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৪
ইউনুস খান বলেছেন: আবেদনটি প্রথম পাতার হাত বাড়িয়ে দাও অংশে রাখবার অনুরোধ করলাম ।

সেই সাথে আপনাকে ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৫
শেখ সেলিম বলেছেন: আবেদনটি প্রথম পাতার হাত বাড়িয়ে অংশে রাখবার অনুরোধ করলাম
৫. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৫
ইউনুস খান বলেছেন: মানবতার জয় হোক

বহ্নির রোগমুক্তি কামনা করছি।
৬. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৬
বিবর্তনবাদী বলেছেন: ব্লগার ওপেলকে ব্যাপারটি নজরে আনবার জন্য ধন্যবাদ
৭. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫১
যীশূ বলেছেন: আবেদনটি প্রথম পাতার হাত বাড়িয়ে দাও অংশে রাখবার অনুরোধ করলাম।
৮. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৯
জেরী বলেছেন: বহ্নি বেঁচে থাকুক আমাদের মাঝেই...........

আবেদনটি প্রথম পাতার হাত বাড়িয়ে অংশে রাখবার অনুরোধ করলাম
৯. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০২
রনি রাজশাহী বলেছেন: Hm. ami IUT te or pokkho theke taka othano a already aromvo korsi
১০. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৪
মিলটন বলেছেন: "হাত বাড়িয়ে দাও" প্যানেলে পোষ্টটি রাখার অনুরোধ করছি এবং আমরা কি পারি না, শুধুমাত্র একটা বহ্নিকে বাঁচাতে?
১১. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৮
রাজামশাই বলেছেন:
বহ্নির রোগমুক্তি কামনা করছি।
১২. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২১
বিবেক সত্যি বলেছেন: পোষ্টটি "হাত বাড়িয়ে দাও" প্যানেলে রাখা হোক...
১৩. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৯
বিবর্তনবাদী বলেছেন: "হাত বাড়িয়ে দাও" - প্যানেলে পোস্টটি তুলে দেবার জন্য ব্লগ কর্তৃপক্ষ ও অনুরোধকারী ব্লগার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।

১৪. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৪
আলাউদ্দীন বলেছেন: ওর জন্য কিছু করতে পালে ভাল লাগত।তয় রোগ মুক্তির জন্য দোয়া রইল।
১৫. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
প্রীটি সোনিয়া বলেছেন: বহ্ণির রোগমুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি...:|
১৬. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
পুষ্প বলেছেন: বহ্ণির রোগমুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি..
১৭. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৫
রায়হান(তন্ময়) বলেছেন: আল্লাহ ওকে রোগমুক্ত করুন। আমিন।।
১৮. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৭
মানবী বলেছেন: বহ্নির প্রতি হাত বাড়িয়ে দিলাম, তাঁর যুদ্ধে সাধ্যমতো পাশে থাকতে চেষ্টা করবো।


বহ্নির কষ্টের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ বিবর্তনবাদী। Sinus techycardia, Hepatomegaly,দুবার টাইপ হয়েছে। আর techycardia নয় Tachycardia হবে মনে হয়।


"পোস্টটি হাত বাড়িয়ে দাও" বক্সে তুলে ধরা মূল্যহীন যদি সকলে মিলে হাত বাড়িয়ে দিতে চেষ্টা না করে। মেয়েটি ভয়ংকর কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, সকলের প্রতি অনুরোধ সাধ্যমতো সাহায্য করুন বহ্নিকে।


মানবিক পোস্টটির জন্য আবারো ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভুল গুলোঠিক করে দিচ্ছি।


"পোস্টটি হাত বাড়িয়ে দাও" বক্সে তুলে ধরা মূল্যহীন যদি সকলে মিলে হাত বাড়িয়ে দিতে চেষ্টা না করে। মেয়েটি ভয়ংকর কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, সকলের প্রতি অনুরোধ সাধ্যমতো সাহায্য করুন বহ্নিকে।

আশা করি আমরা সবাই সেটা অনুধাবন করব।

১৯. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৯
ওপেল বলেছেন: বিবর্তনবাদী আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বহ্ণির রোগমুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি.. সেই সাথে আরো কিভাবে সংঘটিত হয়ে বহ্নি কে সাহায্য করা যায়, সেই সম্পর্কে কোন উেদ্যগ নেবার অনুরোধ
রইল সবার প্রতি।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: কৃতজ্ঞতার বড় অংশই আপনার প্রাপ্তি।

২০. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
রুখসানা তাজীন বলেছেন:
ফুটফুটে একটা মেয়ে ২০/২১ টা রোগ নিয়ে কষ্ট করে চলেছে। ধন্যবাদ আপনাকে খবরটা ব্লগে আনার জন্য।
২১. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪০
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
এতো সুন্দর একটি প্রাণ চোখের সামনে ঝরে যেতে দেয়া যায় না।

আসুন, বহ্নিকে বাঁচাতে এগিয়ে আসুন সবাই।
২২. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৪
নিঃসঙ্গ বলেছেন: ব্যাংক একাউন্ট নাম্বার পোস্টে দিয়ে দেয়ায় জন্য ধন্যবাদ :)


সহমত @ মানবী আপু :)
২৩. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৩:২৪
অ্যামাটার বলেছেন: এই পোষ্টটা এখন মনেহয় আর হাত বাড়িয়ে দাও প্যানেলে রাখার দরকার নাই। বহ্নি এখন পুরোপুরি সুস্থ। এই সেমিষ্টার থেকে রেগুলার ক্লাসে এটেন্ড করছে।

 

মোট সময় লেগেছে ২.৮৭৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ