somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: প্রথমালোব্লগ ও আমার ভবিষ্যত দর্শন

২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অবশেষে যাত্রা শুরু করল প্রথমালোব্লগ। সামহোয়্যার মূলত আমাদের ব্লগিং শিখিয়েছে। এখন পর্যন্ত যা চলছে তাতে বুঝতে পারছি সামহোয়্যারইনব্লগের সেই সব ব্লগাররাই তাদের নিকের হেফাজত করলেন এবং করছেন। কেউ কেউ ব্যর্থ হয়েছেন ইতিমধ্যে তার প্রিয় নিকটি নিতে। ইন্টারনেটের বিশাল ভুবনে আমরা অল্প কয়েকজন মানুষই বাংলাব্লগিং-এর সাথে যুক্ত। যেহেতু, এককথায় আমরা সবাই সামহোয়্যরইনে ব্লগার, বিধায় প্রথমালো ব্লগের বিশেষত্ব এখনও প্রকাশ পায় নি।


সামহোয়্যারইনব্লগ থেকে প্রথমালোব্লগে আমরা কি কি আলাদা পেতে পারি? আমার মতে দুটি বৈশিষ্ট,


প্রথমত, নতুন কিছু ব্লগার, যারা আসলে প্রথম আলো সংবাদপত্রটির পাঠক/পাঠিকা এবং ইতিমধ্যে সামহোয়্যারইনব্লগের সাথে পরিচিত হতে পারেননি। সেই হিসেবে নতুন কিছু ব্লগার তৈরি হবে। তবে যেহেতু, প্রথম আলোর ট্যাগ ঝুলছে ফলে আমার মনে হয় একটা সিরিয়াস প্রতিচ্ছবিই থাকবে এই ব্লগের। সামহোহ্যারের মত আড্ডা, ঝগড়া, মজা, খোঁচা দেওয়া, বা বন্ধুত্বপূর্ণ লেখাজোকা খুব বেশি একটা স্থান পাবে বলে মনে হয় না। সেই হিসেবে, এই ব্লগের পক্ষে সামহোয়্যারইনব্লগে সেই বিশাল জনপ্রিয়তাকে ছোয়া খুবই কঠিনই হবে। যেখানে গাম্ভীর্য থাকবে, সেখানে গতিশীলতায় ছেদ পড়াটাই স্বাভাবিক।


দ্বিতীয়ত, আমরা প্রথমালোব্লগে যেটি পেতে পারি বলে মনে হয়, তা হল কিছু জনপ্রিয় ব্যক্তির ব্লগিং। প্রথম আলো হয়তবা কিছু জনপ্রিয় ব্যক্তিকে (উদাহরণ স্বরুপ, যে সব বিখ্যাত ব্যক্তিরা তাদের সংবাদপত্রে লেখালেখি করেন) আমন্ত্রন জানাবে। সেটা যথেষ্ট ইন্টারেস্টিং হবে। কারন, বাস্তব জীবনের জনপ্রিয়তা ভার্চুয়াল জগতে তারা কতটুকু ধরে রাখতে পারেন সেটাই দেখার বিষয়। ব্লগে কোন পোস্ট দেবার সাথে সাথে, ব্লগারা লাইনটুলাইন প্রশ্ন করবেন। অনেকেই ভিন্ন মত প্রকাশ করবেন, এমনকি এমন ভাষায় ভিন্নমত আসতে পারে যেটা মাননীয় সুশীল বাস্তব জীবনে ফেস করেননি। তখনই বোঝা যাবে, ভবিষ্যতে বর্তমান বুদ্ধিজীবি টিকতে পারবেন কি না?


চিন্তা করুন, আনিসুল হক, মুহম্মদ জাফর ইকবাল বা প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের মত লোক লিখছেন আর ব্লগারদের প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন। বিশ্বের নানা প্রান্তের শত শত ব্লগারের নানা যুক্তি, তথ্য প্রমানের বিপক্ষে সময় মত জবাব দেওয়া বিখ্যাত ব্যক্তিদের পক্ষে কতটুকু সম্ভব হবে। তাদের হাতের নাগালে পেয়ে হয়ত আমাদের মোহভঙ্গ হতে পারে। দূর থেকে দেখা সেই বিখ্যাত ব্যক্তিটি হয়ত আমাদের কাছে নিতান্তই একরোখা, চতুর, ছলনাকারি অথবা মূর্খ প্রতিপন্নও হতে পারেন।


এইক্ষেত্রেই আসতে পারে, বিশেষ ব্যক্তিদের বিশেষ সুবিধা দেওয়ার কথা। হয়ত, এমন হতে পারে তাদের সাথে বিরুদ্ধমত প্রকাশ করে মন্তব্য করায় কোন নিক বন্ধ করে দেওয়া হবে, বা মন্তব্য মুছে ব্লগারকে নোটিশ দেওয়া হবে। এটা হয়ত আমার মত ব্লগারের পোস্টে হলে করা হত না। যদি এমন হয়, তাহলে ঐ ব্লগ কখনই সামহোয়্যারের ধারে কাছে আসতে পারবে না। মুখ থুবড়ে পড়বে সহসাই।


এটা প্রথমালো মডারেটরদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। বিগত তিন বছরের বাংলা ব্লগিং এর অভিজ্ঞতা তারা কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার বিষয়। তাদের পক্ষে কি সম্ভব হবে, মোহাম্মদ জাফর ইকবাল ও আলেকজান্ডার ডেনড্রাইটদের একই সাথে ব্লগিং করতে দেওয়া? তারা কি পারবেন মতিউর রহমান বা আনিসুল হকদেরকে আমাদের মত সাধারণ ব্লগারদের সাথে একই পাল্লায় বিচার করা? শুনতে হয়ত খুব সহজ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এর প্রতিফলন ঘটানো বড়ই কঠিন। এর জন্য দরকার সাধারণ ব্লগারদের মানসিকতা বুঝবার ক্ষমতা। সেটা বাঙালি ব্লগার (যারা মডারেটর) কতটুকু অর্জন করল, এখন তা দেখবার বিষয়। বসে আছি সেসব দেখার জন্য।











=============================================
অনেকেই বলবেন, এই পোস্ট সামহোয়্যারইনে কেন? আমার উত্তর, “প্রথমালোব্লগে বিবর্তনবাদী নিকটা দখলে রেখেছি ঠিকই, কিন্তু ব্লগার আমি সামহোয়্যারের। যা লিখব, সামহোয়ারের জন্য, এখানকার ব্লগারদের জন্যই লিখব। বিধায় আমার কিছু লেখার কপি হয়ত অন্যব্লগে পাওয়া যাবে, কিন্তু অরিজিনাল সবসমই সামহোয়্যারইন। আপাততঃ আমি অন্যত্র অনলাই, এখানে একটিভ থাকার পক্ষপাতি (মুন্নার পোস্টে মানুষের কমেন্ট চুরি করলাম:) )

এই পোস্টের মাধ্যমে আমি এটাও ঘোষণা দিতে চাই, কপাল গুনে ও আল্লাহর রহমতে প্রথমালোব্লগের বিবর্তনবাদী আমিই।







পোস্টের সাথে সম্পর্কহীন মন্তব্য এখানে করুন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩
৬৯টি মন্তব্য ৭১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×