
কিছু জিনিস আমার,
পড়ে আছে তোমার কাছে।
সেথায় আছে শ্রাবনের কিছু ভেজা দিন,
আর আমারই এক চিঠিতে জড়ানো রাত।
সে রাতটি নিভিয়ে দাও,
সাথে জিনিসগুলোও ফিরিয়ে দাও।।
শীতকালইতো.........তাই না?
শীতকালে কিছু পাতার পড়ার শব্দ,
কানে পড়ে একবার ফিরে এসেছিল।
ঝড়া পাতার সেই ডালটা কাঁপছে এখনও
ওটা ফেলে দাও,
সাথে জিনিসগুলো ফিরিয়ে দাও।
একই ছাতায় যখন
আধা আধা ভিজছিলাম,
আধ শুকনো, আধ ভিজা মন
শুকনোই তো আমি নিয়ে এসেছিলাম।
ভিজা মনটা হয়ত
পড়ে আছে বিছানার পাশে,
সেটা পাঠিয়ে দাও
সাথে জিনিসগুলোও ফিরিয়ে দাও।
একশত ষোলটা চাঁদনী রাত,
তোমার একটি কাঁধের তিল
সিক্ত মেহেদীর গন্ধ,
মিথ্যে কিছু অভিযোগ
মিথ্যে সে সব ওয়াদা
মনে করিয়ে দাও
সব পাঠিয়ে দাও,
সাথে জিনিসগুলোও ফিরিয়ে দাও।
অবশেষে-
একবার শুধু অনুমতি দাও,
যখন এগুলো কবর দেব
আমিও সেখানে শুয়ে যাব।
লিংক - মেরা কুছ সামান তুমহারে পাস পাড়া হ্যা ~ আশা ভোঁসলে
দু'দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে, পড়েছে শীত। ঝিরঝির বৃষ্টি, মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস এই তিনের সম্মেলনে অসাধারণ এক কাব্যিক রূপে ফুটেছে আমার ঢাকা। মন চাইছিল কিছু লিখি আগের মত। কিন্তু হায়! আগের মত আর মন থেকে লেখা বের হয় না। বিকেল থেকে একটা গান শুনছি, আশা ভোঁসলের। "মেরা কুছ সামান তুমহারে পাস পাড়া হ্যে" - গানটা ব্লগার শিরোনামহীনের কাছ থেকে পাওয়া।
শুনতে শুনতে গানটা হিন্দি থেকে বাংলা করলাম। হিন্দি থেকে সরাসরি বাংলা রূপে পড়তে ভাল লাগছিল না। তাই নিজের মত কলিগুলো এদিক সেদিক করবার দুঃসাহস দেখালাম।
পোস্টের সাথে সম্পর্কহীন মন্তব্য এখানে করুন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



