উইকিপিডিয়ার তথ্য সূত্র এবং আলীর নৈতিকতা।
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা এই ব্লগে প্রায়ই বিভিন্ন তথ্য কপিপেস্ট করি। কিন্তু তথ্য সূত্র উল্লেখ করি না। যদিও এটা কোন আইন হয়ত না তবে নৈতিকতার প্রশ্ন। আর যদি হয় তা উইকিপিডিয়া থেকে কপিপেস্ট তখন অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করা উচিত। কারন কতগুলো লোক কোন প্রকার লাভের আশা ছাড়াই, নিজ ভাষায় তথ্য বিনামূলে অন্যের জন্য তুলে দিচ্ছে। সেই তথ্যগুলো গুছিয়ে রাখছে, সাজিয়ে রাখছে। এই কাজ গুলো যারা করছেন, তাদের পরিশ্রম ও সময় দিতে হয়।
কয়েকদিন ধরে ব্লগার আলী বাংলা উইকিপিডিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিবন্ধটি ব্লগে সিরিজ আকারে দিচ্ছেন, কোন প্রকার তথ্য সূত্র ছাড়া। আজকেই আমার চোখে পড়ায়, আমি কমেন্টে উইকিপিডিয়ার নিবন্ধটির লিংক সহ তাকে বললাম তথ্য সূত্র উল্লেখ করতে। উনি তার প্রত্যেকটি পোস্ট থেকে আমার কমেন্ট ডিলিট করে দিলেন। সত্যিই দুখঃজনক, মানুষের নুন্যতম নৈতিকতা টুকু থাকা উচিত।
আলীর নিচের পোস্ট গুলোর তথ্য কপিপেস্ট করা হয়েছে,
বাংলা উইকির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিবন্ধ থেকে।
ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকে শেষ-০৩
ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকে শেষ-০২
ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকে শেষ-০১
ব্লগে অনেক সময় কেউ কেউ ভুলে তথ্য সূত্র উল্লেখ করেন না, বা এটা গুরুত্বপূর্ণ কিছু মনে করেন না। তবে কেউ তথ্যের সূত্রটি জানিয়ে দেবার পরেও যখন কেউ সেই মন্তব্য ডিলিট করে দেয়, সেটা মুল্যবোধের অবক্ষয়ের পরিচয়।
পোস্টের সাথে সম্পর্কহীন আলোচনা এখানে করুন
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন